এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১

এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১ (PDF)

এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১ পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য পরিক্ষার প্রস্তুতির জন্য উপযুক্ত মডেল টেস্ট। এই মডেল টেস্টি সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে।


এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১

রচনামূলক প্রশ্ন

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (১০)

(ক) সুন্দরবন

(খ) জাতীয় সংগীত

২. যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখো: (১০)

(ক) সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে বন্ধুকে একটি পত্র লেখো।

অথবা, (খ) মনে করো তুমি তানভির, সম্প্রতি তোমার বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন লেখো।

৩. (ক) সারাংশ লেখো: (১০)

মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না—দুর্বল, অসহায় পক্ষী শাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না—দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই—অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে—ভীরুতার দুর্দশা কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।

অথবা, (খ) সারমর্ম লেখো:

ওরে নবীন, ওরে আমার কাঁচা

ওরে সবুজ, ওরে অবুঝ,

আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।

রক্ত আলোর মদে মাতাল ভোরে

আজকে যে যা বলে বলুক তোরে,

সকল তর্ক হেলায় তুচ্ছ ক’রে

পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।

আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।

৪. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: (১০)

(ক) আপনি আচরি ধর্ম শিখাও অপরে।

(খ) নানান দেশের নানান ভাষা

বিনে স্বদেশি ভাষা মিটে কি আশা?

৫. যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো: (১০)

(ক) Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. The dwellers of the urban areas are the worst sufferers of such pollution.

অথবা, (খ) A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people.

এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: (২০)

(ক) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

(খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

(গ) কৃষি উদ্যোক্তা

বহুনির্বাচনি অভীক্ষা

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]

১. বাংলা ভাষায় কথা বলে প্রায়—

ক. ১৫ কোটি লোক

খ. ২০ কোটি লোক

গ. ২৫ কোটি লোক

ঘ. ৩০ কোটি লোক

২. শব্দগঠন নিয়ে আলোচনা করা হয়—

ক. ধ্বনিতত্ত্বে

খ. রূপতত্ত্বে

গ. অর্থতত্ত্বে

ঘ. বাক্যতত্ত্বে

৩. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?

ক. বরেন্দ্রি

খ. রাঢ়ি

গ. কামরূপী

ঘ. পূর্বি

৪. কোনটি বাগযন্ত্র’?

ক. পাকস্থলি

খ. ফুসফুস

গ. পিত্তকোষ

ঘ. যকৃৎ

৫. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ৬

খ. ৭

গ. ১০

ঘ. ১১

৬. উচ্চারণের সময়ে জিভের ওপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাগে বিভক্ত?

ক. ৪ ভাগে

খ. ৫ ভাগে

গ. ৬ ভাগে

ঘ. ৭ ভাগে

৭. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?

ক. ল

খ. ম

গ. ন

ঘ. থ

৮. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

ক. পদাণু

খ. পদ

গ. বাক্যাংশ

ঘ. প্রকৃতি

এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১

৯. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ?

ক. প্রবীণ

খ. ভিখারি

গ. বাবুয়ানা

ঘ. সেলাই

১০. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে?

ক. কৃৎ প্রত্যয়

খ. তদ্ধিত প্রত্যয়

গ. কৃদন্ত শব্দ

ঘ. তদ্ধিতান্ত পদ

১১. সমাসের মাধ্যমে গঠিত হয়—

ক. নতুন শব্দ

খ. নতুন বাক্য

গ. নতুন বর্ণ

ঘ. নতুন ধ্বনি

১২. স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কী সন্ধি বলে?

ক. স্বরসন্ধি

খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গসন্ধি

ঘ. স্বর-ব্যঞ্জন সন্ধি

১৩. অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে—

ক. শব্দ পরিবর্তন

খ. শব্দদ্বিত্ব

গ. শব্দ গঠন

ঘ. শব্দ প্রয়োগ

১৪. নিচের কোন শব্দটি উভয়লিঙ্গ প্রকাশক?

ক. সন্তান

খ. ভেড়ি

গ. ছাত্র

ঘ. ঘর

১৫. নিচের কোনটি সংখ্যাবর্ণ?

ক. পাঁচ

খ. ৩

গ. আড়াই

ঘ. ৪র্থ

১৬. নিচের কোনটি পারিভাষিক হলেও তৎসম শব্দ হিসেবে গণ্য?

ক. পৃথিবী

খ. গণপ্রজাতন্ত্রী

গ. আকাশ

ঘ. বৃক্ষ

১৭. নিচের কোনটি নির্দেশক সর্বনাম?

ক. কে

খ. এরা

গ. যারা

ঘ. সকলে

১৮. ‘সবুজ মাঠের পরে আমাদের গ্রাম’— বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?

ক. মাঠের

খ. আমাদের

গ. সবুজ

ঘ. পরে

১৯. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?

ক. প্রত্যয়

খ. অনুসর্গ

গ. বিভক্তি

ঘ. উপসর্গ

২০. ‘মিছিলটি সামনে এগিয়ে যায়’— বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

ক. ধরনবাচক

খ. কালবাচক

গ. স্থানবাচক

ঘ. পদাণু

২১. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

ক. মাথার উপরে নীল আকাশ।

খ. ভালো করে খেয়ে নাও।

গ. মন দিয়ে লেখাপড়া করো।

ঘ. বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

২২. কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়?

ক. -টুক

খ. -টি

গ. -খানা

ঘ. -খানি

২৩. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে -এ বিভক্তির রূপভেদ হয়—

ক. -য়ে

খ. -এ

গ. -কে

ঘ. -তে

২৪. বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কী বলে?

ক. বর্ণ

খ. বর্গ

গ. পদ

ঘ. শব্দ

২৫. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?

ক. বিশেষ্য

খ. বিশেষণ

গ. যোজক

ঘ. অনুসর্গ

২৬. কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়?

ক. -এ

খ. -কে

গ. -র

ঘ. -রে

২৭. কোন বাচ্যে ক্রিয়া সর্বদাই কর্তার অনুসারী হয়?

ক. কর্তাবাচ্যে

খ. কর্মবাচ্যে

গ. ভাববাচ্যে

ঘ. কর্মকর্তৃবাচ্যে

২৮. অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন করতে হয়?

ক. ক্রিয়া এবং সর্বনামের

খ. সর্বনাম এবং কালের

গ. সর্বনাম এবং বিশেষ্যের

ঘ. ক্রিয়া এবং অর্থের

২৯. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কী বলে?

ক. প্রত্যয়

খ. বাগ্‌ধারা

গ. সমাস

ঘ. কারক

৩০. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’— বাক্য সংকোচন কী হবে?

ক. দুর্দমনীয়

খ. অনিবার্য

গ. অদম্য

ঘ. দুর্নিবার


আরো পড়ুন: SSC English 1st Paper Model Test 01

আরো পড়ুন: SSC Bangla 1st Paper Model Test 01


এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১ পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top