এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য কৃষি শিক্ষা মডেল টেস্ট ০১ একটি গুরুত্বপূর্ণ অনুশীলন উপকরণ। বোর্ড পরীক্ষার আদলে তৈরি এই মডেল টেস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। PDF ডাউনলোড করে নিয়মিত অনুশীলন করলে কৃষি শিক্ষা বিষয়ে দক্ষতা বাড়বে এবং পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
এসএসসি কৃষি শিক্ষা মডেল টেস্ট ০১
বহুনির্বাচনী প্রশ্ন
১. মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
২. হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি?
(ক) শিম
(খ) তুলা
(গ) বাইন
(ঘ) কেওড়া
৩. নিচের কোনটি বহিঃপরজীবী?
(ক) কৃমি
(খ) পাতা কৃমি
(গ) মাছি
(ঘ) ছোট পাখি
৪. গম চাষের জন্য কোন মাটি সহজে ঝুরঝুরা হয়?
(ক) বেলে মাটি
(খ) এঁটেল মাটি
(গ) দোআঁশ মাটি
(ঘ) পলি মাটি
৫. নিচের কোন জেলায় সাধারণত জুম চাষ করা হয়?
(ক) ময়মনসিংহ
(খ) যশোর
(গ) রাঙামাটি
(ঘ) কক্সবাজার
৬. ভূমিক্ষয় নির্ভর করে—
i. মাটির বুনটের ওপর
ii. মাটির জৈব পদার্থের ওপর
iii. মাটি পানি ধারণ ক্ষমতার ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭. বীজ কী দিয়ে শুকানো হয়?
(ক) ছায়াতে
(খ) রোদে
(গ) বালতিতে
(ঘ) বৈদ্যুতিক তাপে
৮. কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়?
(ক) পাট
(খ) গম
(গ) আলু
(ঘ) বেগুন
৯. সাধারণত কোন সময় পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়?
(ক) সকালে
(খ) দুপুরে
(গ) বিকেলে
(ঘ) সন্ধ্যায়
১০. পুকুরের উপরিতল, ধার ও পাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?
(ক) বকচর
(খ) ডুবোচর
(গ) নিঝুমচর
(ঘ) আচর
১১. চরম বিপন্ন প্রজাতির মাছ—
i. সরপুঁটি
ii. মহাশোল
iii. বাঘা আইড়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
■ নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও : এসএসসি কৃষি শিক্ষা মডেল টেস্ট ০১
সঞ্জীব সিনহার বাড়ি উপকূলীয় এলাকায়। সাগরের পানি অনুপ্রবেশের ফলে তার এলাকার একটি অংশ কৃষিকাজের জন্য অনুপযোগী হয়ে পড়ে। ফলে তিনি এখন আগের মতো ফসল উৎপাদন করতে পারছেন না।
১২. সঞ্জীব সিনহার এলাকার ফসল উৎপাদনের প্রধান প্রতিকূলতা কী?
(ক) বন্যা
(খ) ঘূর্ণিঝড়
(গ) লবণাক্ততা
(ঘ) জলাবদ্ধতা
১৩. সঞ্জীব সিনহার এলাকায় চাষ করা যেতে পারে—
i. বি আর ২৩
ii. ব্রি ধান ৪৭
iii. বিনা ধান ৮
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৪. কালিজিরা কোন ফসলের জাত?
(ক) ধানের জাত
(খ) মসলার জাত
(গ) গমের জাত
(ঘ) সরিষার জাত
১৫. টমেটো ও মরিচ কোন গোত্রের উদ্ভিদ?
(ক) লিগিউমিনোসি
(খ) সোলানেসি
(গ) মালভেসি
(ঘ) কিউকারবিটাসি
১৬. সিগাটোগা কোন ফসলের রোগ?
(ক) আনারস
(খ) কলা
(গ) বেগুন
(ঘ) সরিষা
১৭. শিং ও মাগুর মাছে অধিক পরিমাণে রয়েছে—
(ক) ক্যালসিয়াম
(খ) আয়োডিন
(গ) লৌহ
(ঘ) শর্করা
১৮. হাঁস ও মাছের সমন্বিত চাষে—
i. আলাদা জায়গার প্রয়োজন নেই
ii. সারের সাশ্রয় হয়
iii. পুকুরের পরিবেশ ভালো থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৯. কৃষি বনায়ন পদ্ধতি কত প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
২০. নার্সারিতে নিচের কোনটি জীবন্ত গাছের বেড়া হিসাবে ব্যবহার করা হয়?
(ক) রেইনট্রি
(খ) মেহগনি
(গ) দুরন্ত
(ঘ) রক্তান
■ নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও : এসএসসি কৃষি শিক্ষা মডেল টেস্ট ০১
অনিমেষ তার পারিবারিক খামারে ১০০টি ব্রয়লার মুরগির এক বছরে ১০টি ব্যাচ পালন করে। প্রতি ব্যাচে তার নিট আয় ২,১৮৯/-।
২১. অনিমেষ এর বাৎসরিক আয় কত হবে?
(ক) ২,১৮৯/-
(খ) ২১,৮৯০/-
(গ) ৩১,৮৯০/-
(ঘ) ১১,৮৯০/-
২২. অনিমেষ এর খামারের চলমান খরচ হলো—
i. মুরগির ঘর তৈরি
ii. পানির বালতি ও ড্রাম
iii. পরিবহন খরচ
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) ii ও iii
২৩. কোনটি স্বল্প আবর্তন কাল বৃক্ষের উদাহরণ?
(ক) বাবলা
(খ) চন্দন
(গ) শিশু
(ঘ) তেলসুর
২৪. নিচের কোনটি যথাসময়ে নিরাপদে প্রাপ্তি কৃষির জন্য খুবই সহায়ক?
(ক) জমি
(খ) সার
(গ) বীজ
(ঘ) ঋণ
২৫. সমবায় সংগঠন কৃষি সমবায়ের কী?
(ক) মাথা
(খ) মূলমন্ত্র
(গ) মূল সংগঠন
(ঘ) হৃদপিণ্ড
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :
১। ফসল বলতে কী বুঝায়?
২। বংশ বিস্তারক উপকরণ গুরুত্বপূর্ণ কেন?
৩। লবণাক্ততা ফসলের জন্য ক্ষতিকর কেন?
৪। ধানের টুংরো রোগ দমনে পাতা ফড়িং দমন করতে হয় কেন?
৫। থানকুনির ব্যবহার উল্লেখ কর।
৬। বনের ৫টি বৈশিষ্ট্য লেখ।
৭। বাংলাদেশে পারিবারিকভাবে ছাগল পালন লাভজনক কেন?
সৃজনশীল প্রশ্ন
১। করিম ও রহিম একই গ্রামের দুই বন্ধু। তারা উপজেলা যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন। প্রথমে করিম তার বাবার ১০০ শতকের একটি পরিত্যক্ত পুকুর সংস্কার করে সমন্বিত পদ্ধতিতে হাঁস ও মাছ চাষ শুরু করেন। তিনি উন্নত জাতের হাঁস ও মাছের পোনা পুকুরে মজুদ করেন। পক্ষান্তরে রহিম ২/৩টি গাভী নিয়ে ছোট পরিসরে একটি খামার করেন।
ক. সমন্বিত চাষ কাকে বলে? ১
খ. মাছের পেটফোলা রোগের কারণ ও রোগের লক্ষণগুলো লেখ। ২
গ. সমন্বিত চাষে করিমের পুকুরের জন্য প্রয়োজনীয় হাঁস ও শিং/মাগুর, এই জাতীয় মাছের সংখ্যা নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে রহিমের খামারটি লাভজনক করার পদক্ষেপগুলো বিশ্লেষণ কর। ৪
২। বেকার যুবক আব্দুল করিম যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ৫ শতাংশ জমিতে নার্সারি তৈরি করেন এবং (১৫ × ১০) সে.মি. আকারের পলিব্যাগে চারা উৎপাদন করেন। চারা বিক্রি করে আব্দুল করিম লাভবান হন।
ক. ভূমিক্ষয় কাকে বলে? ১
খ. পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয় কেন? ২
গ. আব্দুল করিমের নার্সারিতে উৎপাদিত চারার সংখ্যা নির্ণয় কর। ৩
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আব্দুল করিমের গৃহীত সিদ্ধান্তটি মূল্যায়ন কর। ৪
৩। রফি উদ্দিন তার মৎস্য খামারে সকালে গিয়ে দেখতে পান মাছগুলো পানির উপরে ভেসে উঠে খাবি খাচ্ছে। তিনি মৎস্য কর্মকর্তাকে তার খামারের সমস্যার কথা জানালেন। মৎস্য কর্মকর্তা তাকে এ ব্যাপারে করণীয় সম্পর্কে পরামর্শ দেন।
ক. দুধ পাস্তুরিকরণ বলতে কী বোঝায়? ১
খ. পুকুরে হররা টানার কারণ ব্যাখ্যা কর। ২
গ. রফি উদ্দিনের মৎস্য খামারের মাছগুলো খাবি খাওয়ার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. রফি উদ্দিনকে মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
৪। ঢাকা কলেজের শিক্ষার্থীরা শীতের সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে চট্টগ্রামের পাহাড়ি বনে বেড়াতে যায়। বনে ঘোরার সময় অনেক শিক্ষার্থী গাছ ভেঙে ফেলে, অনেকে গাছের বাকল, পাতা নষ্ট করে। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। শিক্ষার্থীরা সেখানে লক্ষ করল বনের মধ্যে অনেকে পশু চড়াচ্ছে। কেউবা গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছে।
ক. বনবিধি কী? ১
খ. বনবিধান লঙ্ঘনের শাস্তির বিধান লেখ। ২
গ. উদ্দীপকের কোন কাজগুলো বন আইন লঙ্ঘনের মধ্যে পড়ে ও কেন ব্যাখ্যা কর। ৩
ঘ. বনভূমি রক্ষার জন্য বিদ্যমান বন আইন যথেষ্ট নয়— যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
৫। গত বছর ভালো ফসল না পাওয়ায় নদোনা গ্রামের কৃষকরা একত্রিত হয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে “নদোনা কৃষি সমবায়” গড়ে তোলেন। কৃষি কর্মকর্তার সহযোগিতায় স্থানীয় কুঠির হাট কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি কাজ করে সফলতা লাভ করেন।
ক. কৃষি সমবায় কী? ১
খ. সমন্বিত চাষে ভূমির ব্যবহার দ্বিগুণ হয়— ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির মাধ্যমে কৃষকগণ কী কী কৃষি উপকরণ সংগ্রহ ও ব্যবহার করতে পারবে তা বর্ণনা কর। ৩
ঘ. কৃষি কর্মকর্তার পরামর্শে নদোনা গ্রামের কৃষকরা “আধুনিক কৃষির নাগাল পেল”— যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
৬। ব্র্যাক থেকে ট্রেনিং নিয়ে রহিম ১০০টি উন্নত জাতের লেয়ার মুরগি নিয়ে খামার শুরু করেন। ফলে তার পুষ্টির চাহিদা পূরণ হয় এবং প্রতি ডিম ৮ টাকা করে বিক্রি করায় তার আর্থিক লাভ হয়। রহিমের উদ্যোগটির দেখাদেখি গ্রামের অন্যান্য পরিবারও খামার স্থাপন করে যা নিজেদের ও সমাজের অন্যদের জন্য মঙ্গলজনক ভূমিকা রাখে।
ক. লেয়ার কী? ১
খ. দুধ কেন পাস্তুরিকরণ করতে হয়? ২
গ. ডিম থেকে রহিমের সর্বোচ্চ আয় নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের শেষ বক্তব্যটি বিশ্লেষণ কর। ৪
৭। সুজন তার ৩০ শতকের পুকুর মাছ চাষের উদ্দেশ্যে নতুনভাবে খনন করে প্রস্তুত করেন। তার পুকুরের pH মান ৪ – ৮। তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে পুকুরে সার, চুন প্রয়োগ করে মাছ চাষের উপযোগী করেন এবং বছর শেষে তিনি লাভবান হন।
ক. সাইলেজ কী? ১
খ. সাইলেজ তৈরির সময় গাছ টুকরো ও বায়ুরোধী করা হয় কেন? ২
গ. পুকুরে মাছের আশানুরূপ বৃদ্ধির জন্য পানির ভৌত গুণাগুণ অত্যাবশ্যক — ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে মৎস্য কর্মকর্তার পরামর্শ মতে সুজনের গৃহীত কার্যবলি মূল্যায়ন কর। ৪
৮। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা প্রায় প্রতি বছরই অকাল বন্যার শিকার হয়। এজন্য নবির মিয়া তার জমিতে ফসল উৎপাদনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নেন। কৃষি কর্মকর্তা তাকে ধাপ চাষাবাদের কৌশল হিসেবে প্রয়োজনীয় পরামর্শ দেন।
ক. IPCC-এর পূর্ণরূপ লেখ। ১
খ. পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত এলাকায় উৎপাদিত ফসলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. কৃষি কর্মকর্তা নবির মিয়াকে কোন ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারেন? তোমার মতামত বিশ্লেষণ কর। ৪
Read More: SSC History Model Test 01
Read More: SSC ICT Model Test 01
এসএসসি কৃষি শিক্ষা মডেল টেস্ট ০১ PDF Download






