2026 পরীক্ষার্থীদের জন্য SSC History Model Test 01 একটি কার্যকর প্রস্তুতি সহায়ক। এতে বোর্ড পরীক্ষার প্রশ্নধারা অনুযায়ী গুরুত্বপূর্ণ অধ্যায় ও প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই PDF অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাসের মূল ধারণা আরও ভালোভাবে বুঝতে পারবে, যা পরীক্ষায় ভালো ফল অর্জনে সহায়তা করবে।
SSC History Model Test 01
বহুনির্বাচনী প্রশ্ন
১. ইতিহাসের বিষয়বস্তুর পরিসর কেমন?
(ক) ব্যাপক
(খ) বিস্তীর্ণ
(গ) ক্ষুদ্র
(ঘ) সীমিত
২. সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্যনির্ভর বিবরণকে কী বলা হয়?
(ক) দর্শন
(খ) সাহিত্য
(গ) ইতিহাস
(ঘ) বিজ্ঞান
৩. মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান?
(ক) সাধারণ জ্ঞান
(খ) ইসলামি জ্ঞান
(গ) ধর্মের জ্ঞান
(ঘ) ইতিহাসের জ্ঞান
৪. যে উপাদানের ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে—
i. জাতীয় পরিচয়
ii. ইতিহাস
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৫. বাংলাদেশের আবহাওয়া কেমন?
(ক) উষ্ণ
(খ) শীতল
(গ) নাতিশীতোষ্ণ
(ঘ) গরম
৬. স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) অশোক
(খ) সমুদ্র গুপ্ত
(গ) চন্দ্র গুপ্ত
(ঘ) শশাঙ্ক
৭. পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম কী?
(ক) মুর্শিদাবাদ
(খ) কর্ণসুবর্ণ
(গ) বিক্রমপুর
(ঘ) পুন্ড্রনগর
■ উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও : SSC History Model Test 01
রিয়ার দাদার বাড়ি ঢাকার বিক্রমপুরে। রিয়া সেখানে প্রাচীনকালের অনেক নিদর্শন দেখতে পায়। তার মধ্যে শিলালিপিগুলো দেখে সে মুগ্ধ হয়। এসব শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য নাম দুটি অঙ্কিত ছিল।
৮. রিয়ার দেখা নিদর্শনগুলো প্রাচীন কোন জনপদে ইঙ্গিত বহন করে?
(ক) গৌড়
(খ) সমতট
(গ) বঙ্গ
(ঘ) হরিকেল
৯. উক্ত জনপদটি প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ—
i. এটি শক্তিশালী জনপদ বলে
ii. বাঙালি জাতির উৎপত্তি বলে
iii. নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০. বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
(ক) অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা
(খ) পঞ্চরক্ষা পারমিতা
(গ) শ্রীকৃষ্ণধর প্রজ্ঞাপারমিতা
(ঘ) ডোম্বন পারমিতা
১১. প্রাচীনযুগে বাংলার শিল্পকলা কেমন ছিল?
(ক) কম উন্নত
(খ) খুবই উন্নত
(গ) উন্নত ছিল না
(ঘ) ভঙ্গুর
১২. আর্যদের ভাষার নাম কী?
(ক) সংস্কৃত
(খ) প্রাচীন বৈদিক
(গ) গৌড়ীয়
(ঘ) অপভ্রংশ
১৩. কোন সময়ে বাংলায় শক্তি পূজা প্রচলিত ছিল?
(ক) অতি প্রাচীনকালে
(খ) প্রাচীনকালে
(গ) আদিমকালে
(ঘ) আধুনিককালে
১৪. প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?
(ক) পাশা ও দাবা
(খ) ষাঁড়ের লড়াই
(গ) হাডুডু
(ঘ) নৌকাচালনা (নৌকাবাইচ)
১৫. শাড়ি ও ধুতি কোন সমাজের প্রচলিত পোশাক ছিল?
(ক) হিন্দু সমাজে
(খ) মুসলিম সমাজে
(গ) বৌদ্ধ সমাজে
(ঘ) গারো সমাজে
১৬. মধ্যযুগের বিখ্যাত সমুদ্রবন্দর ছিল কোনটি?
(ক) ঢাকা
(খ) নারায়ণগঞ্জ
(গ) চট্টগ্রাম
(ঘ) মংলা
১৭. বাংলায় রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল—
i. সুতি কাপড়
ii. মসলিন কাপড়
iii. রেশমি কাপড়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮. বারদুয়ারী মসজিদের কয়টি দরজা ছিল?
(ক) এগারোটি
(খ) বারোটি
(গ) তেরোটি
(ঘ) চৌদ্দটি
■ উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
শাকিলা অত্যন্ত সম্ভ্রান্ত ও রক্ষণশীল পরিবারের মেয়ে। ব্যক্তিগতভাবে সে নিজেও খুব পর্দাশীল। কিন্তু শিক্ষা লাভ করার ক্ষেত্রে তার প্রচণ্ড আগ্রহ। রাতে বড় ভাই পড়ালেখা করতে বসলে সে পাশে নিয়ে বসে থাকতো। তার এমন আগ্রহ দেখে বড় ভাই তাকে গভীর রাতে নিয়মিত পড়ালেখা শেখাতেন। SSC History Model Test 01
১৯. উদ্দীপকের শাকিলা ইতিহাসের কোন মনীষী নারীর প্রতিনিধিত্ব করেছেন?
(ক) নূরজাহান
(খ) সুফিয়া কামাল
(গ) ফজিলাতুন্নেছা
(ঘ) বেগম রোকেয়া
২০. উক্ত মনীষী নারীর অবদান হলো—
i. নারী শিক্ষার প্রসার
ii. নারীদের করুণ দশা থেকে মুক্তি
iii. পর্দা প্রথার উচ্ছেদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২১. শফিউর রহমান কত তারিখে শহিদ হন?
(ক) ২০ ফেব্রুয়ারি
(খ) ২১ ফেব্রুয়ারি
(গ) ২২ ফেব্রুয়ারি
(ঘ) ২৩ ফেব্রুয়ারি
২২. মুসলিম লীগ কেন জনবিচ্ছিন্ন হতে থাকে?
(ক) অগণতান্ত্রিক হওয়ায়
(খ) নেতৃত্বের দ্বন্দ্বে
(গ) স্বায়ত্তশাসনের জন্য
(ঘ) সাম্প্রদায়িকতার জন্য
২৩. আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়?
(ক) গণভবনে
(খ) বঙ্গভবনে
(গ) চামেলি হাউজে
(ঘ) রোজ গার্ডেনে
২৪. মুসলিম লীগের ত্যাগী বাঙালি নেতা ছিলেন—
i. এ.কে. ফজলুল হক
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
iii. আবুল হাশিম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫. কোন নির্বাচন ‘ব্যালট বিপ্লব’ নামে পরিচিত?
(ক) ১৯৭০ সালের
(খ) ১৯৫৬ সালের
(গ) ১৯৫৪ সালের
(ঘ) ১৯৫০ সালের
২৬. আবু হোসেন সরকার যুক্তফ্রন্টের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
(ক) অর্থ
(খ) শিক্ষা
(গ) স্বাস্থ্য
(ঘ) বিচার
২৭. আইয়ুব খানের দীর্ঘদিনের আশা ছিল কী?
(ক) ভারত দখল করা
(খ) বাংলাদেশ দখল করা
(গ) কাশ্মীর দখল করা
(ঘ) কলকাতা দখল করা
২৮. পাকিস্তানের রাজধানী ছিল কোথায়?
(ক) করাচি
(খ) ঢাকা
(গ) বেলুচিস্তান
(ঘ) চট্টগ্রাম
■ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও : SSC History Model Test 01
১২১৫ সালে ১৫ই জুন ইংল্যান্ডের রাজা জনের নিকট থেকে ঐ দেশের জনগণ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতা সংক্রান্ত একটি সনদ আদায় করে নিয়েছিলেন যা ম্যাগনাকার্টা নামে পরিচিত ছিল। এর পাঁচটি মূল বিষয়সহ অনেকগুলো ধারা-উপধারা ছিল। রাজ্য পরিচালনার মূলনীতি এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল।
২৯. ম্যাগনাকার্টা তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ?
(ক) ছাত্রদের ২১ দফা
(খ) ১৯৬৬ সালের ৬ দফা
(গ) ১৯৬৯-এর গণঅভ্যুত্থান
(ঘ) ১৯৭০ সালের নির্বাচন
৩০. উক্ত ঘটনার ফলে সৃষ্টি হয়েছিল—
i. দাবি আদায়ে সোচ্চার
ii. জুলুম ও নির্যাতন
iii. গ্রেফতার ও আতঙ্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :
১। ইতিহাস কাকে বলে? সংক্ষেপে লেখ।
২। ইতিহাসের উপাদান কী? সংক্ষেপে লেখ।
৩। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত হয় কেন?
৪। মানবসভ্যতা শুরু হয় কীভাবে?
৫। মিশর কোন কোন মহাদেশের মিলনস্থলে অবস্থিত?
৬। প্রাচীন বাংলার যুগ বিভাজন কর।
৭। কোন কোন অঞ্চল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল?
৮। প্রাচীন বাংলায় কোন কোন রাজবংশের কথা জানা যায়?
৯। সেন রাজবংশ কীভাবে প্রতিষ্ঠিত হয়?
১০। প্রাচীন বাংলার সমাজে ব্রাহ্মণদের মর্যাদা কী ছিল?
১১। স্তূপস্থাপত্য কাকে বলে? সংক্ষেপে লেখ।
১২। মধ্যযুগ কাকে বলে? সংক্ষেপে লেখ।
১৩। শিল্প-সাহিত্যে ইওয়াজ খলজির অবদান লিখ।
১৪। স্বত্ব বিলোপ নীতি কাকে বলে?
১৫। জেনারেল ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে কী বলেন?
সৃজনশীল প্রশ্ন
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :
১. আনজারা তার বাবার সাথে মহাস্থানগড় বেড়াতে যায়। সেখানে পাথরের চাকতিতে খোদাই করা লিপিসহ বেশকিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পায়। আনজারার বাবা বলেন যে, ধারণা করা হয় বাংলাদেশের মধ্যে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।
ক. ঐতিহ্য কাকে বলে? (১)
খ. ইতিহাস কীভাবে সচেতনতা বৃদ্ধি করে? (২)
গ. উদ্দীপকে আনজারা কোন ধরনের উপাদান দেখতে পায়? ব্যাখ্যা কর। (৩)
ঘ. উক্ত উপাদানের মাধ্যমে কি একটি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস জানা সম্ভব? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। (৪)
২. ‘ক’ সভ্যতার মানুষ সূর্যগ্রহণের কারণ ব্যাখ্যা করেন। তাদের শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র গঠন ও সৎ নাগরিক গড়ে তোলা। তারাই প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন।
ক. ‘হায়ারোগ্লিফিক’ কী? (১)
খ. সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার ব্যাখ্যা দাও। (২)
গ. উদ্দীপকের তথ্যগুলো কোন সভ্যতার প্রতিনিধিত্ব করছে? ব্যাখ্যা কর। (৩)
ঘ. “রোমান সভ্যতা ধর্মীয় ক্ষেত্রে উক্ত সভ্যতার দ্বারা প্রভাবিত ছিল”—বিশ্লেষণ কর। (৪)
৩. মোহনের গ্রামের বাড়ি সমুদ্র তীরবর্তী একটি এলাকায়। যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। কোনো এক সময় ঐ এলাকায় বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল প্রধানত এই যোগাযোগের সুবিধার জন্য।
ক. শালবন বিহার কোন জনপদের নিদর্শন? (১)
খ. গৌড় জনপদের বিবরণ দাও। (২)
গ. মোহনের এলাকার সাথে প্রাচীন যুগের কোন জনপদের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর। (৩)
ঘ. উক্ত জনপদের কোন দিকটি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে তুমি মনে কর? তোমার মতামত বিশ্লেষণ কর। (৪)
৪. একজন স্বাধীনচেতা নবাবই শেষ চেষ্টা হিসেবে বাংলার অস্তমিত সূর্যের দীপ্তি ফিরিয়ে আনার জন্য একটি ত্রিশক্তি জোট গঠন করেছিলেন। যুদ্ধে লিপ্ত হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু এ স্বাধীনচেতা নবাবের বেলায় ভাগ্যের নির্মম পরিহাস সেই যুদ্ধে নবাব ইংরেজদের কাছে পরাজিত হন। ফলে স্থায়ীভাবে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়।
ক. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়? (১)
খ. দ্বৈতশাসন প্রবর্তনের কারণ ব্যাখ্যা কর। (২)
গ. উদ্দীপকটি তোমার পঠিত ইংরেজ শাসনামলের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করে? ব্যাখ্যা কর। (৩)
ঘ. উক্ত যুদ্ধের ফলাফল বিশ্লেষণ কর। (৪)
৫. আশীষ ও তমা দুই ভাই বোন। অভাবের তাড়নায় আশীষের বাবা তমাকে ৭০ বছরের বৃদ্ধের সাথে বিয়ে দেয়। অবশেষে তমার স্বামী মারা গেলে তমাকেও একই চিতায় দাহ করা হয়। আশীষ বোনের এই দুরবস্থা দেখে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন এবং সমাজের এ কুসংস্কারকে প্রতিহত করার জন্য নিজের ছেলের সাথে এক বিধবা মেয়ের বিয়ে দেন।
ক. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? (১)
খ. ব্রিটিশরা নীলকরদের প্রতি নির্যাতন করেছিল কেন? (২)
গ. উদ্দীপকের সাথে বাংলার কোন সমাজ সংস্কারকের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর। (৩)
ঘ. “কুসংস্কার সমাজের একটি প্রধান অন্তরায়”—যুক্তিসহ বিশ্লেষণ কর। (৪)
৬. ছক-১ : ১৯৫২ $\rightarrow$ স্মৃতির মিনার $\rightarrow$ প্রভাতফেরি $\rightarrow$ আন্তর্জাতিক স্বীকৃতি
ছক-২ : ১৯৫২ $\rightarrow$ ১৯৫৪ $\rightarrow$ ১৯৬৬ $\rightarrow$ ১৯৬৯
ক. ইউনেস্কো কখন ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? (১)
খ. তমুদ্দুন মজলিসের ভূমিকা কী ছিল? ব্যাখ্যা কর। (২)
গ. ছক-১-এ কোন আন্দোলনের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়? উক্ত আন্দোলনের পটভূমি ব্যাখ্যা কর। (৩)
ঘ. ছক-২-এ ১৯৫৪ সালের ঘটনাটি ছিল বাঙালির স্বাধীনতার অর্জনের পক্ষে বিশেষ সহায়ক। তুমি কি একমত? বিশ্লেষণ কর। (৪)
৭. রাজিবের দেশটি অনেক আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে। তারা টেলিভিশন, রেডিও ও বিভিন্ন অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে তাদের যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। অন্যদিকে, তার প্রতিবেশী একটি দেশও নানাভাবে সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছিল। যোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ও স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গড়তে উক্ত দেশটির নেতৃবৃন্দ জোরালো ভূমিকা রেখেছিল।
ক. ৭ মার্চের ভাষণের ১ম দাবিটি কী ছিল? (১)
খ. অপারেশন সার্চলাইটকে নারকীয় হত্যাযজ্ঞ বলা হয় কেন? (২)
গ. উদ্দীপকের ১ম অনুচ্ছেদে যাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান ব্যাখ্যা কর। (৩)
ঘ. ‘উদ্দীপকের প্রতিবেশী দেশটির সহযোগিতা আমাদের স্বাধীনতা যুদ্ধে জয়লাভকে ত্বরান্বিত করেছিল’—যুক্তিসহ তোমার মতামত দাও। (৪)
Read More: SSC ICT Model Test 01
Read More: SSC Finance & Banking Model Test 01
SSC History Model Test 01 PDF Download






