আমি কিংবদন্তির কথা বলছি কবিতার হ্যান্ডনোট

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার হ্যান্ডনোট (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের আমি কিংবদন্তির কথা বলছি কবিতার হ্যান্ডনোট PDF Download। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ-র একই নামের কাব্যগ্রন্থ থেকে সংকলিত। বিষয় ও আঙ্গিকের অভিনবত্বে কবিতাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এতে ঐতিহ্যসচেতন, শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দৃপ্ত ঘোষণা উচ্চারিত হয়েছে।

কবিতার প্রেক্ষাপটে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, সংগ্রাম, বিজয় এবং মানবিক বিকাশের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। কবি বারবার মানবমুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এবং ‘কবিতা’ শব্দটিকে সেই মুক্তির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের মাধ্যমে কবি তাঁর বক্তব্যকে এগিয়ে নেন। এখানে উঠে এসেছে বাংলার মাটির কাছাকাছি মানুষের জীবন, অনার্য ও শোষিত মানুষের টিকে থাকার সংগ্রাম।

‘কবিতা’ ও সত্যের একাত্মতার মধ্য দিয়ে কবি পরিবার মা, বোন, ভাই -এর কথা স্মরণ করেন। তবে তিনি উপলব্ধি করেন যে মুক্তির পূর্বশর্ত সংগ্রাম, আর সেই সংগ্রামে অংশ নিতে গেলে আপনজন থেকে দূরে সরে যেতে হয়। এই বেদনাময় সত্য স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।


Read More: প্রত্যাবর্তনের লজ্জা কবিতার হ্যান্ডনোট

Read More: এইচএসসি বাংলা সোনার তরী কবিতার হ্যান্ডনোট


আমি কিংবদন্তির কথা বলছি কবিতার হ্যান্ডনোট PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top