এসএসসি গণিত মডেল টেস্ট ০১

এসএসসি গণিত মডেল টেস্ট ০১ (PDF)

এসএসসি গণিত মডেল টেস্ট ০১ (২০২৬) পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি উপকরণ। নতুন সিলেবাস অনুযায়ী তৈরি এই মডেল টেস্টে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমাধান এবং পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা পাওয়ার সুযোগ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি আপনার গণিতের দক্ষতা বাড়াতে পারবেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন। এখনই PDF Download করে শুরু করুন আপনার স্মার্ট প্রস্তুতি।


এসএসসি গণিত মডেল টেস্ট ০১

বহুনির্বাচনী অংশ

১. ১১ এবং ২৫ সংখ্যাদ্বয় পরস্পর —।

(ক) ঋণাত্মক

(খ) মৌলিক সংখ্যা

(গ) সহমৌলিক সংখ্যা

(ঘ) জোড় সংখ্যা

২. $0.1 \times 0.01 \div 0.001$ এর মান কোনটি?

(ক) 0.001

(খ) 0.01

(গ) 0.1

(ঘ) 1.0

৩. $Q = \{x, y, z\}$ এবং $R = \{q, r\}$ হলে, $Q \setminus R$ এর প্রকৃত উপসেট কয়টি?

(ক) ৩টি

(খ) ৪টি

(গ) ৭টি

(ঘ) ৪টি

৪. $R = \{(-3, 2), (3, 3), (4, 3)\}$ অন্বয়ের ডোমেন নিচের কোনটি?

(ক) $\{2, 3\}$

(খ) $\{3, 4\}$

(গ) $\{-3, 3, 4\}$

(ঘ) $\{2, 3, 3\}$

৫. $4y + \frac{4}{y} = 4\sqrt{3}$ হলে $y^3 + \frac{1}{y^3}$ এর মান কত?

(ক) 0

(খ) 1

(গ) $3\sqrt{3}$

(ঘ) $18\sqrt{3}$

৬. কোনটি $x^2 + x – 20$ এর একটি উৎপাদক?

(ক) $x – 5$

(খ) $x + 4$

(গ) $x + 5$

(ঘ) $x – 10$

৭. $9^{n+1} = 243$ হলে $n = ?$

(ক) $\frac{5}{2}$

(খ) $\frac{3}{2}$

(গ) $\frac{2}{3}$

(ঘ) $\frac{5}{9}$

৮. $\log_5 x = 3$ হলে, $x$ এর মান কত?

(ক) 100

(খ) 10

(গ) 125

(ঘ) 15

৯. $(x + 3)(x – 3) = 16$ হলে, $x$ এর মান কত?

(ক) $\pm 5$

(খ) $\pm 4$

(গ) 4

(ঘ) 5

১০. Geometry কোন দেশীয় শব্দ?

(ক) গ্রীক

(খ) জার্মান

(গ) রোমান

(ঘ) ইংরেজি

১১. দুইটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটি পরস্পর কেমন?

(ক) পূরক

(খ) সম্পূরক

(গ) সমকোণ

(ঘ) দ্বিগুণ

১২. শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব?

(ক) রম্বস

(খ) ট্রাপিজিয়াম

(গ) বর্গ

(ঘ) আয়তক্ষেত্র

এসএসসি গণিত মডেল টেস্ট ০১

১৩. বৃত্তের ক্ষেত্রে—

i. যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না

ii. বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী

iii. বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১৪. অর্ধবৃত্তস্থ কোণ = কত?

(ক) $90^{\circ}$

(খ) $180^{\circ}$

(গ) $270^{\circ}$

(ঘ) $360^{\circ}$

১৫. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OA একটি ব্যাসার্ধ। A বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়?

(ক) 4

(খ) 3

(গ) 2

(ঘ) 1

১৬. $\frac{1}{\sin \theta} \sqrt{\text{cosec}^2 \theta – \cot^2 \theta} = $ কত?

(ক) $\sin \theta$

(খ) $\cot \theta$

(গ) $\text{cosec} \theta$

(ঘ) $\tan \theta$

১৭. $A = 45^{\circ}$ হলে, $\frac{1 – \tan^2 A}{1 + \tan^2 A} = $ কত?

(ক) $\frac{1}{2}$

(খ) $\frac{1}{\sqrt{2}}$

(গ) 0

(ঘ) $-\frac{1}{2}$

১৮. একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষের উন্নতি কোণ $60^{\circ}$ হলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত মিটার?

(ক) 59

(খ) 60

(গ) 61

(ঘ) 62

নিচের তথ্যের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : এসএসসি গণিত মডেল টেস্ট ০১

একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত $1 : 1 : 2$

১৯. ত্রিভুজটির বৃহত্তম কোণের পরিমাণ কত?

(ক) $60^{\circ}$

(খ) $90^{\circ}$

(গ) $100^{\circ}$

(ঘ) $180^{\circ}$

২০. ত্রিভুজটি কোন ধরনের?

(ক) সমবাহু

(খ) সমদ্বিবাহু

(গ) সমকোণী

(ঘ) সমদ্বিবাহু সমকোণী

২১. $(-5, -3)$ বিন্দুটি x অক্ষ থেকে কত দূরে অবস্থিত?

(ক) $-5$ একক

(খ) $-3$ একক

(গ) 3 একক

(ঘ) 5 একক

২২. $1 + 4 + 7 + 10 + \dots\dots$ ধারাটির n-তম পদ কত?

(ক) $2n – 1$

(খ) $3n – 2$

(গ) $4n – 3$

(ঘ) $5n – 4$

২৩. $2 – 2 + 2 – 2 + \dots\dots$ ধারাটির 19 তম পদ নিচের কোনটি?

(ক) $-2$

(খ) 2

(গ) $-38$

(ঘ) 38

২৪. $\Delta ABC$ এর $AB$ ও $AC$ বাহুর মধ্যবিন্দু $P$ ও $Q$ হলে, $\Delta ABC : \Delta APQ$ এর মান কোনটি?

(ক) $1 : 2$

(খ) $1 : 4$

(গ) $2 : 1$

(ঘ) $4 : 1$

২৫. বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি?

(ক) 1

(খ) 3

(গ) 3 (মুদ্রণজনিত ভুল হতে পারে)

(ঘ) অসংখ্য

২৬. সম উচ্চতার $\Delta ABC$ এর ভূমি $BC$ এর অর্ধেকের উপর অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল—

i. ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান

ii. ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফলের অর্ধেক

iii. ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফলের দ্বিগুণ

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i ও ii

২৭. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য $\sqrt{3}\text{ cm}$ হলে, ত্রিভুজটির উচ্চতা কত?

(ক) $\frac{3}{2}\text{ cm}$

(খ) $\frac{2}{3}\text{ cm}$

(গ) $\frac{3\sqrt{3}}{4}\text{ cm}$

(ঘ) $\frac{\sqrt{3}}{2}\text{ cm}$

২৮. একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি.। রম্বসের উচ্চতা নিচের কোনটি?

(ক) 40 cm

(খ) 42 cm

(গ) 48 cm

(ঘ) 50 cm

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : এসএসসি গণিত মডেল টেস্ট ০১

7 জন শিশুর ওজন যথাক্রমে 3, 4, 3, 3, 5, 8 এবং a কেজি।

২৯. ওজনগুলোর প্রচুরক কত?

(ক) 8

(খ) 5

(গ) 3

(ঘ) 4

৩০. ওজনগুলোর গড় প্রচুরকের দ্বিগুণ হলে, a এর মান কত?

(ক) 20

(খ) 16

(গ) 12

(ঘ) 10

সৃজনশীল অংশ

সংক্ষিপ্ত প্রশ্ন

যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :

১। $0.0006 \div 0.005$ এর মান নির্ণয় কর।

২। $\log_7 (\sqrt[3]{7} \cdot \sqrt{7})$ এর মান নির্ণয় কর।

৩। চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা লেখ।

৪। স্কেল ও কম্পাসের সাহায্যে $120^{\circ}$ কোণ আঁক।

৫। $A = \{x : x \text{ স্বাভাবিক বিজোড় সংখ্যা} \}$ সেটটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ?

৬। $PQR$ ত্রিভুজে $\angle Q = 1$ সমকোণ ও $\angle PRQ = 60^{\circ}$ এবং $PQ = 8$ সে. মি. হলে, $QR = $ কত?

৭। $29 + 25 + 21 + \dots\dots$ ধারাটির কোন পদ $-23$?

৮। $\tan A = x$ হলে, $\sec^2 A$ এর মান নির্ণয় কর।

৯। $x^2 = 5 + 2\sqrt{6}$ হলে, $x$ এর মান নির্ণয় কর। যেখানে, $x > 0$.

১০। একটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সে.মি.। বৃত্তটির কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁক।

১১। $\Delta ABC$ ও $\Delta DEF$ এর উচ্চতা সমান এবং ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল যথাক্রমে 40 বর্গ সে.মি. ও 50 বর্গ সে.মি. হলে, ভূমির অনুপাত নির্ণয় কর।

১২। একটি চাকা $200\pi$ সে.মি. পথ যেতে 10 বার ঘুরলে, চাকাটির ব্যাস নির্ণয় কর।

১৩। $b : a = 9 : 17$ হলে, $3a : 14b = $ কত?

১৪। $x – y = 4$ এবং $x + y = 6$ সমীকরণদ্বয়কে অপনয়ন পদ্ধতিতে সমাধান কর।

১৫। কতগুলো উপাত্তের সর্বোচ্চ মান 90 এবং সর্বনিম্ন মান 25 হলে, উপাত্তগুলোর পরিসর কত?

সৃজনশীল প্রশ্ন

ক-বিভাগ: বীজগণিত

১। $p + q = \sqrt{3}, p^2 – q^2 = \sqrt{6}$ এবং $A = y^4 + \frac{1}{y^4}$.

ক. উৎপাদকে বিশ্লেষণ কর : $4x^2 – 12xy + 9y^2 – 16z^2$.

খ. প্রমাণ কর যে, $p^3 + q^3 = \frac{9\sqrt{3}}{4}$.

গ. $A = m^4 + 4m^2 + 2$ হলে, দেখাও যে, $y^2 – 1 = my$.

২। একটি গুণোত্তর ধারার ৪র্থ পদ $\frac{1}{3\sqrt{6}}$ এবং ৭ম পদ $\frac{1}{27\sqrt{2}}$ এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663.

ক. $9 + 6 + 3 + \dots\dots$ ধারাটির কোন পদ $-201$?

খ. গুণোত্তর ধারাটি নির্ণয় কর।

গ. সমান্তর ধারার 34 তম পদ নির্ণয় কর।

খ বিভাগ : জ্যামিতি

৩। $\Delta PQR$ এর $\angle P$ এর সমদ্বিখণ্ডক $PS, QR$-কে $S$ বিন্দুতে ছেদ করেছে। $SP$ এর সমান্তরাল $RT$ রেখাংশ বর্ধিত $QP$-কে $T$ বিন্দুতে ছেদ করেছে।

ক. দেখাও যে, দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে, তাদের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক।

খ. প্রমাণ কর যে, $QS : SR = PQ : PR$.

গ. $QR$ এর সমান্তরাল কোনো রেখাংশ $PQ$ এবং $PR$-কে যথাক্রমে $M$ ও $N$ বিন্দুতে ছেদ করলে, প্রমাণ কর যে, $QS : SR = MQ : NR$.

৪। $O$ কেন্দ্রবিশিষ্ট $EFHG$ বৃত্তের $FHG$ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ $\angle FEG$ এবং কেন্দ্রস্থ $\angle FOG$।

ক. প্রমাণ কর যে, কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক।

খ. প্রমাণ কর যে, $2\angle FEG = \angle FOG$.

গ. যদি $\angle FEH + \angle HEG = 90^{\circ}$ হয়, তবে প্রমাণ কর যে, $F, O, G$ বিন্দু তিনটি সমরেখ।

গ বিভাগ : ত্রিকোণমিতি ও পরিমিতি

৫। $\frac{\tan \theta + \sec \theta}{\tan \theta – \sec \theta} = \frac{x+y}{x-y}$ এবং $\cos \alpha – \sin \alpha = \sqrt{2} \sin \alpha$.

ক. $\tan A = \frac{3}{4}$ হলে, $\sin A$ এর মান নির্ণয় কর।

খ. $x = 1, y = \sqrt{2}$ এবং $\theta$ সূক্ষ্মকোণ হলে, $\theta$ এর মান নির্ণয় কর।

গ. উদ্দীপক ব্যবহার করে প্রমাণ কর যে, $\frac{\cos \alpha – \sin \alpha}{\cos \alpha + \sin \alpha} = \tan \alpha$.

এসএসসি গণিত মডেল টেস্ট ০১

৬। (i) একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল $20\sqrt{3}$ বর্গমিটার বেড়ে যায়।

(ii) একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত $5:4:3$ এবং সমগ্রতলের ক্ষেত্রফল 1504 বর্গমিটার।

ক. একটি বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে $60^{\circ}$ কোণ উৎপন্ন করে। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় কর।

খ. ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় কর।

গ. ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।

ঘ বিভাগ : পরিসংখ্যান

৭। দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় 32 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ :

72, 48, 37, 56, 67, 74, 82, 36, 45, 42, 66, 55, 72, 86, 51, 69, 77, 91, 62, 79, 38, 53, 60, 74, 58, 65, 72, 73, 56, 42, 85, 54.

ক. শ্রেণিব্যাপ্তি 7 ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর।

খ. সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।

গ. বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।

৮। একটি গণসংখ্যা নিবেশন সারণি নিম্নে দেওয়া হলো :

প্রাপ্ত নম্বর61–6566–7071–7576–8081–8586–90
গণসংখ্যা4691375

ক. প্রচুরক শ্রেণির পরবর্তী শ্রেণির মধ্যবিন্দু নির্ণয় কর।

খ. প্রদত্ত সারণি থেকে মধ্যক নির্ণয় কর।

গ. বিবরণসহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।


আরো পড়ুন: SSC English 2nd Paper Model Test 01

আরো পড়ুন: এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ০১


এসএসসি গণিত মডেল টেস্ট ০১ pdf download।। এসএসসি গণিত মডেল টেস্ট ০১

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top