দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ MCQ

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ৮ম অধ্যায় MCQ (PDF)

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ৮ম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ MCQ প্রশ্নের উত্তর এবং গাণিতিক সমস্যাগুলো সুন্দর করে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে এই পিডিএফ। দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ MCQ গুলো শুধু এইচএসসি শিক্ষার্থীদের জন্যই নয় বরং, যারা ভর্তি পরিক্ষার প্রস্তুতির জন্যও খুবই গুরুত্বপূর্ণ।


দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ MCQ

১. IAS-16 এ স্থায়ী সম্পদকে কী নামে অভিহিত করা হয়?

(ক) Asset and Property

(খ) Plant and Machinery

(গ) Land and Building

(ঘ) Property, Plant and Machinery

সঠিক উত্তর: (ঘ)

২. নিচের কোনটি পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়?

(ক) মজুদ পণ্য

(খ) আসবাবপত্র

(গ) দালানকোঠা

(ঘ) জমি

সঠিক উত্তর: (ক)

৩. মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে কী পাওয়া যায়?

(ক) সম্পদ

(খ) দায়

(গ) আয়

(ঘ) মালিকানা স্বত্ব

সঠিক উত্তর: (ক)

৪. কোনটি মুনাফা অর্জনে ব্যবহারের উদ্দেশ্যে অর্জন করা হয়?

(ক) চলতি সম্পদ

(খ) স্থায়ী সম্পদ

(গ) অলীক সম্পদ

(ঘ) ভুয়া সম্পদ

সঠিক উত্তর: (খ)

৫. স্থায়ী সম্পদ কত প্রকার হতে পারে?

(ক) দুই প্রকার

(খ) চার প্রকার

(গ) তিন প্রকার

(ঘ) পাঁচ প্রকার

সঠিক উত্তর: (ক)

৬. স্থায়ী সম্পদসমূহ সাধারণত কত সময়ের অধিক সুবিধা প্রদান করে থাকে?

(ক) ৫ বছর

(খ) ২ বছর

(গ) ১ বছর

(ঘ) ৬ মাস

সঠিক উত্তর: (গ)

৭. ব্যবসায়ের কোন ধরনের সম্পদের ওপর অবচয় ধার্য করা হয়? [সকল বোর্ড ‘১৮]

(ক) চলতি সম্পদ

(খ) স্থায়ী সম্পদ

(গ) অস্পর্শনীয় সম্পদ

(ঘ) অলীক সম্পদ

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ব্যবসায়ের স্থায়ী বা স্থাবর সম্পত্তির ওপর অবচয় ধার্য করা হয়। অস্পর্শনীয় সম্পত্তির ওপর অবলোপন ধরা হয় এবং প্রাকৃতিক সম্পত্তির ওপর নিঃসংশেষকরণ ধার্য করা হয়। চলতি সম্পদ এবং অলীক বা ভুয়া সম্পত্তির ওপর কোনো অবচয় ধরা হয় না।

৮. কোন স্থায়ী সম্পদের ওপর অবচয় ধার্য করা হয় না? [কু. বো. ‘২৪]

(ক) ভূমি

(খ) দালানকোঠা

(গ) আসবাবপত্র

(ঘ) যন্ত্রপাতি

সঠিক উত্তর: (ক)

৯. কোনটি অবস্তুগত সম্পদ? [ম. বো. ‘২৩]

(ক) গ্রন্থস্বত্ব

(খ) অফিস সরঞ্জাম

(গ) প্রদত্ত ঋণ

(ঘ) ব্যাংক উদ্বৃত্ত

সঠিক উত্তর: (ক)

১০. নিচের কোনটি ব্যয় বণ্টন প্রক্রিয়া নয়? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

(ক) অবলোপন

(খ) অবচয়

(গ) নিঃসংশেষকরণ

(ঘ) অবমূল্যায়ন

সঠিক উত্তর: (ঘ)

১১. নিচের কোনটি প্ল্যান্ট সম্পত্তি? [চ. বো. ‘২২]

(ক) মজুদ পণ্য

(খ) সরঞ্জাম

(গ) প্রাপ্য হিসাব

(ঘ) অগ্রিম ভাড়া

সঠিক উত্তর: (খ)

১২. অদৃশ্যমান সম্পদের ব্যয় বণ্টন প্রক্রিয়াকে কী বলে? [রা. বো. ‘২৪]

(ক) অবচয়

(খ) অবলোপন

(গ) নিঃসংশেষকরণ

(ঘ) আবণ্টন

সঠিক উত্তর: (খ)

১৩। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয়?

(ক) রক্ষণশীলতা

(খ) সামঞ্জস্যতা

(গ) ক্রয়মূল্য

(ঘ) পূর্ণপ্রকাশ

সঠিক উত্তর: (গ)

১৪। IAS কত অনুযায়ী স্থায়ী সম্পত্তির হিসাবরক্ষণ করা হয়? (জ্ঞান)

(ক) ০২

(খ) ০৪

(গ) ০৮

(ঘ) ১৬

সঠিক উত্তর: (ঘ)

১৫। কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদের ক্রয়মূল্য থেকে অবচয় বাদ দেয়ার পর আর্থিক বিবরণীতে দেখানো হয়? (জ্ঞান)

(ক) আর্থিক মূল্যের একক ধারণা

(খ) হিসাবকাল ধারণা

(গ) চলমান প্রতিষ্ঠান ধারণা

(ঘ) দ্বৈত সত্তা নীতি

সঠিক উত্তর: (গ)

১৬। কোন নীতির কারণে প্রতি বছর অবচয়ের হার সমান থাকে? (অনুধাবন)

(ক) সামঞ্জস্যতার নীতি

(খ) মিলকরণ নীতি

(গ) ক্রয়মূল্য নীতি

(ঘ) চলমান প্রতিষ্ঠান ধারণা

সঠিক উত্তর: (ক)

দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ MCQ

১৭। কোন নীতি অনুযায়ী অবচয়কে ব্যয় হিসেবে গণ্য করা হয়? (জ্ঞান)

(ক) চলমান প্রতিষ্ঠান ধারণা

(খ) সামঞ্জস্যতার নীতি

(গ) মিলকরণ নীতি

(ঘ) ক্রয়মূল্য নীতি

সঠিক উত্তর: (গ)

১৮। স্থায়ী সম্পদকে ক্রয়মূল্যে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? (অনুধাবন)

(ক) মিলকরণ নীতি

(খ) ঐতিহাসিক মূল্যনীতি

(গ) সামঞ্জস্যতার নীতি

(ঘ) চলমান প্রতিষ্ঠান ধারণা

সঠিক উত্তর: (খ)

১৯। ভিন্ন প্রকৃতির সম্পদের বিনিময়ের ক্ষেত্রে কোন মূল্যে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)

(ক) ক্রয়মূল্যে

(খ) পুস্তকমূল্যে

(গ) বিনিময়মূল্যে

(ঘ) বাজারমূল্যে

সঠিক উত্তর: (ঘ)

২০। সদ্য ক্রয়কৃত মেশিনের সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়? [সি. বো. ‘২২]

(ক) মুনাফা জাতীয়

(খ) বিলম্বিত মুনাফা জাতীয়

(গ) মূলধন জাতীয়

(ঘ) মূলধন ও মুনাফা জাতীয়

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: স্থায়ী সম্পত্তি ক্রয় এবং তা ব্যবহার উপযোগী করতে যে খরচ হয় তা মূলধন জাতীয় ব্যয়। যেমন: স্থায়ী সম্পত্তি আনার বহন খরচ, আমদানি শুল্ক, সংস্থাপন ব্যয় ইত্যাদি।

২১। স্থায়ী সম্পত্তির ক্রয়মূল্য বলতে কী বোঝায়?

(ক) ক্রয়মূল্য থেকে অবচয় বাদ দেয়ার পর যে মূল্য থাকে

(খ) ক্রয়মূল্য ও আনুষঙ্গিক খরচসমূহের যোগফল

(গ) বাজারমূল্য

(ঘ) শুধু ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ

সঠিক উত্তর: (খ)

২২। কোনটি পৌনঃপুনিক ব্যয় বহির্ভূত?

(ক) পরিবহন ব্যয়

(খ) মেরামত ব্যয়

(গ) পরীক্ষা ফি

(ঘ) লাইসেন্স ফি

সঠিক উত্তর: (ঘ)

২৩। সম্পত্তির কোন ধরনের মূল্যকে অবচয় বলে?

(ক) ব্যবহৃত মূল্য

(খ) অব্যবহৃত মূল্য

(গ) ভগ্নাবশেষ মূল্য

(ঘ) বিক্রয়মূল্য

সঠিক উত্তর: (ক)

২৪। স্থায়ী সম্পদের মূল্যকে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তিতে বণ্টন করার পদ্ধতিকে কী বলা হয়? [য. বো. ‘১৮]

(ক) অবলোপন

(খ) প্রভিশন

(গ) অবচয়

(ঘ) নিঃসংশেষকরণ

সঠিক উত্তর: (গ)

২৫। অবচয় নির্ধারণের কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করা হয় না? [য. বো. ‘১৮]

(ক) বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি

(খ) উৎপাদন একক পদ্ধতি

(গ) সরলরৈখিক পদ্ধতি

(ঘ) ক্রমহ্রাসমান জের পদ্ধতি

সঠিক উত্তর: (ঘ)

২৬। হ্রাসকৃত মূল্যের ওপর অবচয় ধরা হয় কোন পদ্ধতিতে?

(ক) সরলরৈখিক

(খ) ক্রমহ্রাসমান

(গ) বর্ষ সংখ্যার সমষ্টি

(ঘ) উৎপাদন

সঠিক উত্তর: (খ)

২৭। প্রথম দিকে বেশি অবচয় ধরা হয় কোন পদ্ধতিতে?

(ক) সরল রৈখিক

(খ) ক্রমহ্রাসমান

(গ) বর্ষ সংখ্যার সমষ্টি

(ঘ) উৎপাদন

সঠিক উত্তর: (খ)

২৮। IAS-16 অনুযায়ী অবচয় নির্ধারণে কতটি বিষয়ে বিবেচনা করা হয়?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

সঠিক উত্তর: (খ)

২৯। পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে অবচয়ের পরিমাণ হ্রাস পায় কোন পদ্ধতিতে? [ঢা. বো. ‘১৯]

(ক) সরলরৈখিক পদ্ধতি

(খ) উৎপাদনের একক পদ্ধতি

(গ) ক্রমহ্রাসমান একক পদ্ধতি

(ঘ) বিমাপত্র পদ্ধতি

সঠিক উত্তর: (গ)

৩০। যন্ত্রপাতির অবচয় ধার্যের ক্ষেত্রে কোন পদ্ধতিটি অধিক যুক্তিযুক্ত? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

(ক) সরলরৈখিক

(খ) স্থায়ী কিস্তি

(গ) বর্ষসংখ্যা

(ঘ) ক্রমহ্রাসমান

সঠিক উত্তর: (ঘ)

৩১। অবচয় নির্ণয়ের কোন পদ্ধতিতে সময় বিবেচনা করা হয় না?

(ক) উৎপাদন একক

(খ) সরলরৈখিক

(গ) ক্রমহ্রাসমান

(ঘ) বর্ষসংখ্যার সমষ্টি

সঠিক উত্তর: (ক)

দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ MCQ

৩২। মোটরগাড়ি, ট্রাক, বাস ইত্যাদি সম্পদের কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়? [ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ]

(ক) যান্ত্রিক ঘণ্টা হারে

(খ) উৎপাদন একক

(গ) প্রতিস্থাপন ব্যয়

(ঘ) মাইল হার

সঠিক উত্তর: (ঘ)

৩৩। পুনর্মূল্যায়ন পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র কোনটি?

(ক) সম্পদের প্রারম্ভিক মূল্য – সমাপনী মূল্য

(খ) সম্পদের সমাপনী মূল্য – প্রারম্ভিক মূল্য

(গ) সম্পদের প্রারম্ভিক মূল্য – বাজারমূল্য

(ঘ) সম্পদের প্রারম্ভিক মূল্য – ক্রয়মূল্য

সঠিক উত্তর: (ক)

৩৪। দালানকোঠা, আসবাবপত্র ও কলকব্জা ইত্যাদি স্থায়ী সম্পত্তির ওপর অবচয় নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি নিচের কোনটি? [সি. বো. ‘২৩]

(ক) ক্রমহ্রাসমান জের পদ্ধতি

(খ) বার্ষিক সমকিস্তি পদ্ধতি

(গ) বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি

(ঘ) কার্য ঘণ্টা হার পদ্ধতি

সঠিক উত্তর: (ক)

৩৫। কোন পদ্ধতিকে “Double Declining Balance Method” বলা হয়?

(ক) স্থির কিস্তি

(খ) বার্ষিক সমকিস্তি

(গ) পুনর্মূল্যায়ন

(ঘ) ক্রমহ্রাসমান জের

সঠিক উত্তর: (ঘ)

৩৬। ১০ বছরের মোট পুঞ্জীভূত অবচয় ১,০০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে ১০% হারে অবচয় ধার্য করলে বার্ষিক অবচয় কত ছিল?

(ক) ১২,০০০ টাকা

(খ) ১০,০০০ টাকা

(গ) ৫,৫০০ টাকা

(ঘ) ৫,০০০ টাকা

সঠিক উত্তর: (খ)

৩৭। একটি যন্ত্র ৫০,০০০ টাকায় ক্রয় করে ৫ বছর পর আর্থিক অবস্থার বিবরণীতে মূল্য দেখানো হলো ৪০,০০০ টাকা। যন্ত্রটির পুঞ্জীভূত অবচয় কত?

(ক) ৫,০০০ টাকা

(খ) ১০,০০০ টাকা

(গ) ১৫,০০০ টাকা

(ঘ) ২০,০০০ টাকা

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: পুঞ্জীভূত অবচয় = (ক্রয়মূল্য – বইমূল্য) = ($50,000 – 40,000$) = ১০,০০০ টাকা

৩৮। একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা। অবচয়ের হার ১০%। পুঞ্জীভূত অবচয় ২,১০০ টাকা হলে, মেশিনটি কত বছর আগে ক্রয় করা হয়েছে? [বি এ এফ শাহীন কলেজ, যশোর]

(ক) ৫

(খ) ৬

(গ) ৭

(ঘ) ৮

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: বার্ষিক অবচয় = ($3,500 \times 10\%$) = ৩৫০ টাকা।

$\therefore$ মেশিন ক্রয় করা হয়েছে = $\frac{2,100}{350} = 6$ বছর আগে।

৩৯। স্থায়ী সম্পদ পুস্তকমূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে কী অর্জিত হয়? [রা. বো. ‘১৮]

(ক) মুনাফা

(খ) ক্ষতি

(গ) খরচ

(ঘ) আয়

সঠিক উত্তর: (ক)

৪০। একটি সম্পদের আয়ুষ্কাল ১০ বছর হলে উক্ত সম্পদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত হবে? [কু. বো. ‘১৭]

(ক) ১০%

(খ) ১২%

(গ) ১২.৫%

(ঘ) ১৬%

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার = $\frac{১}{১০} \times ১০০ = ১০\%$

৪১। কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালের শেষ বছরে বিবেচনা করা হয়? [ঢা. বো. ‘২০]

(ক) সরলরৈখিক পদ্ধতি

(খ) ক্রমহ্রাসমান পদ্ধতি

(গ) উৎপাদন পদ্ধতি

(ঘ) বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হয় না। এটি শুধু আয়ুষ্কালের শেষ বছরে বিবেচিত হয়।

৪২। অবচয় লিপিবদ্ধকরণের আধুনিক জাবেদা দাখিলা কোনটি? [কু. বো. ‘১৯]

(ক) অবচয় হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট

(খ) পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট

(গ) সম্পত্তি হিসাব ডেবিট, অবচয় ব্যয় হিসাব ক্রেডিট

(ঘ) অবচয় ব্যয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট

সঠিক উত্তর: (ঘ)

৪৩। অবচয় ধার্যের ক্ষেত্রে কোন পদ্ধতিটি সর্বাধিক ব্যবহৃত হয়? [চ. বো. ‘১৬]

(ক) সরলরৈখিক পদ্ধতি

(খ) পুনর্মূল্যায়ন পদ্ধতি

(গ) বার্ষিক সমকিস্তি পদ্ধতি

(ঘ) পুনঃস্থাপন ব্যয় পদ্ধতি

সঠিক উত্তর: (ক)

৪৪। ইজারা সম্পত্তি, মেধাস্ত্ব, ট্রেডমার্ক প্রভৃতির ক্ষেত্রে অবচয়ের কোন পদ্ধতিটি উপযোগী? [সিরাজগঞ্জ সরকারি মহিলা কলেজ]

(ক) যন্ত্রঘণ্টা হার পদ্ধতি

(খ) স্থির কিস্তি পদ্ধতি

(গ) ক্রমহ্রাসমান জের পদ্ধতি

(ঘ) অবচয় তহবিল পদ্ধতি

সঠিক উত্তর: (খ)

৪৫। নিম্নের কোন অবচয় পদ্ধতিটি $r = (1 – \sqrt[n]{\frac{s}{c}}) \times 100$ সূত্রে নির্ণয় করা হয়? [দি. বো. ‘২২]

(ক) সরলরৈখিক পদ্ধতি

(খ) ক্রমহ্রাসমান জের পদ্ধতি

(গ) বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি

(ঘ) উৎপাদন একক পদ্ধতি

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: এখানে, $r$ = অবচয়ের হার, $n$ = সম্পত্তির আয়ুষ্কাল, $s$ = Salvage value বা ভগ্নাবশেষ মূল্য, $c$ = ক্রয়মূল্য।

৪৬। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সূত্র কোনটি? [য. বো. ‘১৫]

(ক) $\frac{\text{বার্ষিক অবচয়}}{\text{সম্পত্তির মূল্য – ভগ্নাবশেষ মূল্য}} \times \text{১০০} \times \text{২}$

খ) $\frac{\text{বার্ষিক অবচয়}}{\text{সম্পত্তির মূল্য – ভগ্নাবশেষ মূল্য}} \times \text{১০০}$

গ) $\frac{\text{সম্পত্তির মূল্য}}{\text{আয়ুষ্কাল}} \times \text{১০০}$

ঘ) $\frac{\text{সম্পত্তির মূল্য}}{\text{ভগ্নাবশেষ মূল্য – আয়ুষ্কাল}} \times \text{১০০} \times \text{২}$

সঠিক উত্তর: (খ)

৪৭। জুবায়ের ট্রেডার্সের একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর। বার্ষিক অবচয় ২০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২৫,০০০ টাকা হলে মেশিনের ক্রয়মূল্য কত টাকা? [ঢা. বো. ‘২৪]

(ক) ৪,৫০,০০০

(খ) ২,২৫,০০০

(গ) ২,০০,০০০

(ঘ) ১,৭৫,০০০

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: মেশিনের ক্রয়মূল্য = {(অবচয় $\times$ আয়ুষ্কাল) + ভগ্নাবশেষ মূল্য}

= {($২০,০০০ \times ১০$) + ২৫,০০০} টাকা = ২,২৫,০০০ টাকা।

৪৮। একটি যন্ত্রের ক্রয়মূল্য ৩,২০,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২৫% হারে অবচয় ধার্য করা হলে দুই বছর শেষে সম্পত্তির বইমূল্য কত হবে? [সি. বো. ‘১৯]

(ক) ১,২০,০০০ টাকা

(খ) ১,৬০,০০০ টাকা

(গ) ১,৮০,০০০ টাকা

(ঘ) ২,২৪,০০০ টাকা

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা:

১ম বছরের অবচয় = ($৩,২০,০০০ \times ২৫\%$) = ৮০,০০০ টাকা।

২য় বছরের অবচয় = ($৩,২০,০০০ – ৮০,০০০$) $\times ২৫\%$

= $২,৪০,০০০ \times ২৫\%$ = ৬০,০০০ টাকা।

দুই বছর শেষে সম্পত্তির বইমূল্য = $৩,২০,০০০ – (৮০,০০০ + ৬০,০০০) = ১,৮০,০০০$ টাকা।

৪৯। একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। আনুমানিক আয়ুষ্কাল ৪ বছর। ৪ বছর পর ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে? [য. বো. ‘২১]

(ক) ২৫%

(খ) ৪৫%

(গ) ৫০%

(ঘ) ৫৫%

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার = $(\frac{১০০\%}{৪} \times ২) = ৫০\%$

৫০। মেঘনা কোম্পানি একটি মেশিন ৯৫,০০০ টাকায় ক্রয় করে। যার সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর হলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত? [য. বো. ‘১৯]

(ক) ১০,৫০০ টাকা

(খ) ১০,০০০ টাকা

(গ) ৯,৫০০ টাকা

(ঘ) ৯,০০০ টাকা

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা:

সরলরৈখিক পদ্ধতিতে অবচয়

$$= \frac{\text{মেশিনের মোট মূল্য} – \text{ভগ্নাবশেষ মূল্য}}{\text{আনুমানিক আয়ুষ্কাল}}$$

$= \frac{(৯৫,০০০ + ১০,০০০) – ৫,০০০}{১০}$

$= \frac{১,০৫,০০০ – ৫,০০০}{১০} = \frac{১,০০,০০০}{১০} = ১০,০০০$ টাকা।

৫১। একটি মেশিনের ক্রয়মূল্য ৪,০০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর ধরে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক ৩৫,০০০ টাকা অবচয় ধার্য করলে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য কত? [কু. বো. ‘২৪]

(ক) ৩৫,০০০ টাকা

(খ) ৩৬,৫০০ টাকা

(গ) ৪০,০০০ টাকা

(ঘ) ৫০,০০০ টাকা

সঠিক উত্তর: (ঘ)

৫২। জনাব ডাল্টন ব্যবসায়ের জন্য ৬০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ৫,০০০ টাকা এবং ১,০০০ টাকা। বছর শেষে মেশিনের ওপর ১০% হারে অবচয় ধার্য করা হলো। মেশিনটির একটি ত্রুটি দেখা দেওয়ায় ৭২,০০০ টাকায় বিক্রয় করা হলো। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? [র. বো. ‘১৯]

(ক) ৬,০০০ টাকা

(খ) ৬,৫০০ টাকা

(গ) ৬,৬০০ টাকা

(ঘ) ৮,০০০ টাকা

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: এখানে মুনাফা জাতীয় ব্যয় হলো অবচয় খরচ।

অবচয় = মেশিনের অর্জনমূল্য $\times$ অবচয়ের হার

$= (৬০,০০০ + ৫,০০০ + ১,০০০) \times ১০\%$

$= ৬৬,০০০ \times ১০\% = ৬,৬০০$ টাকা।

৫৩। তানভীর অ্যান্ড কোং ব্যবসায়ের জন্য ১৫,০০০ টাকার একটি মেশিন ক্রয় করেন, যার পরিবহন ব্যয় ২০০ টাকা, সংস্থাপন ব্যয় ১,০০০ টাকা নির্বাহ করা হলো। মেশিন হিসাবে কত টাকা ডেবিট হবে? [সি. বো. ‘১৬]

(ক) ১৫,০০০ টাকা

(খ) ১৫,২০০ টাকা

(গ) ১৬,০০০ টাকা

(ঘ) ১৬,২০০ টাকা

সঠিক উত্তর: (ঘ)

৫৪। একটি মেশিনের ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা। এর সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০% হারে দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় কত টাকা? [য. বো. ‘২০]

(ক) ১৯,২০০ টাকা

(খ) ২২,৪০০ টাকা

(গ) ২৪,০০০ টাকা

(ঘ) ২৮,০০০ টাকা

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ২য় বছরের বার্ষিক অবচয় $= \{১,৪০,০০০ – (১,৪০,০০০ \times ২০\%)\} \times ২০\%$

$= (১,৪০,০০০ – ২৮,০০০) \times ২০\% = ২২,৪০০$ টাকা।

দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ MCQ

৫৫। একটি সম্পদের আয়ুষ্কাল ৮ বছর হলে উক্ত সম্পদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত? [কু. বো. ‘২২]

(ক) ১০%

(খ) ১২%

(গ) ১২.৫%

(ঘ) ২৫%

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা:

সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার $= \frac{\text{১০০\%}}{\text{আয়ুষ্কাল}}= \frac{১০০\%}{৮} = ১২.৫\%$

৫৬। জনাব বাশার কারবারে ব্যবহারের জন্য ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। বার্ষিক অবচয় ১,০০০ টাকা হলে অবচয়ের হার কত? [য. বো. ‘১৬]

(ক) ৪%

(খ) ৫%

(গ) ৮%

(ঘ) ১০%

সঠিক উত্তর: (খ)

৫৭। ২০১০ সালে ১ জানুয়ারি তারিখে ২০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ৩ বছর পর অবচয় সঞ্চিতি তহবিলে কত টাকা জমা হবে? [সি. বো. ‘১৫]

(ক) ৮,০০০ টাকা

(খ) ৯,৩৭১ টাকা

(গ) ১০,৬২৯ টাকা

(ঘ) ১৬,৩৬৪ টাকা

সঠিক উত্তর: (খ)

৫৮। একটি সম্পদের ক্রয়মূল্য ২০,০০০ টাকা এবং কার্যকরী জীবন ৫ বছর হলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত? [য. বো. ‘২১]

(ক) ২০%

(খ) ২৫%

(গ) ৩০%

(ঘ) ৪০%

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা:

ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার $$ = \frac{\text{১০০\%}}{\text{কার্যকরী জীবন}} \times \text{২} $$

$= \frac{১০০\%}{৫} \times ২ = ৪০\%$

৫৯। একটি মেশিনের ক্রয়মূল্য ৭০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৮ বছর। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ৮,০০০ টাকা হলে ভগ্নাবশেষ মূল্য কত? [দি. বো. ‘২১]

(ক) ৬,০০০ টাকা

(খ) ৮,০০০ টাকা

(গ) ৬২,০০০ টাকা

(ঘ) ৭০,০০০ টাকা

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা:

ভগ্নাবশেষ মূল্য = মেশিনের মূল্য – (আয়ুষ্কাল $\times$ বার্ষিক অবচয়)

$= ৭০,০০০ – (৮ \times ৮,০০০) = ৬,০০০$ টাকা।

৬০। জানুয়ারি ১, ২০২৩ সালে হাবিব কোম্পানি ১,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করেন। যার সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা ও আয়ুষ্কাল ১০ বছর। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে অবচয়ের পরিমাণ কত হবে? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]

(ক) ১১,০০০ টাকা

(খ) ১২,০০০ টাকা

(গ) ১৯,২০০ টাকা

(ঘ) ২৪,০০০ টাকা

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা:

এখানে অবচয়ের হার $= \frac{১০০\%}{১০} \times ২ = ২০\%$

২০২৩ সালের অবচয় $= ১,২০,০০০ \times ২০\% = ২৪,০০০$ টাকা

২০২৪ সালের অবচয় $= (১,২০,০০০ – ২৪,০০০) \times ২০\% = ১৯,২০০$ টাকা।

৬১। জনাব আকিব ২০২১ সালের শুরুতে ১,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ২০২৩ সালের শেষে মেশিনটি ৫০,০০০ টাকায় বিক্রয় করা হলে কত টাকা মুনাফা বা ক্ষতি হয়? [ঢা. বো. ‘২৪]

(ক) ক্ষতি ৫০,০০০

(খ) মুনাফা ৫০,০০০

(গ) মুনাফা ১০,০০০

(ঘ) ক্ষতি ১০,০০০

সঠিক উত্তর: (গ)

৬২। কোন পদ্ধতিতে একক প্রতি অবচয় খরচ নির্ণয় করা হয়? [য. বো. ‘২০]

(ক) সরলরৈখিক

(খ) যন্ত্রঘণ্টা হার

(গ) বর্ষ সংখ্যা সমষ্টি

(ঘ) উৎপাদন একক

সঠিক উত্তর: (ঘ)

৬৩। ১০% হারে ৬ মাসের অবচয় ২,০০০ টাকা হলে, সম্পত্তির মূল্য কত? [দি. বো. ‘২০]

(ক) ১২,০০০ টাকা

(খ) ২০,০০০ টাকা

(গ) ৩২,০০০ টাকা

(ঘ) ৪০,০০০ টাকা

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা:

৬ মাসের অবচয় = ২,০০০ টাকা

$\therefore$ ১২ মাসের (বার্ষিক) অবচয় $= (২,০০০ \times ২) = ৪,০০০$ টাকা

$$ \therefore \text{সম্পত্তির মূল্য} = \frac{\text{বার্ষিক অবচয়}}{\text{অবচয়ের হার}} = \frac{\text{৪,০০০}}{\text{০.১}} = \text{৪০,০০০ টাকা।} $$

৬৪। আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা এবং অবচয়ের হার ১০% (সরলরৈখিক পদ্ধতি)। পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে আসবাবপত্রটি কত বছর পূর্বে ক্রয় করা হয়েছিল? [কু. বো. ‘২২]

(ক) ২ বছর

(খ) ৪ বছর

(গ) ৫ বছর

(ঘ) ৬ বছর

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা:

বার্ষিক অবচয় $= ৩,৫০০ \times ১০\% = ৩৫০$ টাকা।

আসবাবপত্র ক্রয় করা হয়েছিল $$ = \frac{\text{পুঞ্জীভূত অবচয়}}{\text{বার্ষিক অবচয়}} = \frac{\text{২,১০০}}{\text{৩৫০}} = \text{৬ বছর পূর্বে।} $$

৬৫। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরা হয়—               

i. হ্রাসকৃত মূল্য বা বই মূল্যের ওপর

ii. প্রতি বছর নির্দিষ্ট হারে

iii. ক্রয়মূল্য বা অর্জনমূল্যের ওপর

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

উদ্দীপক: জনাব রহমান-এর ব্যবসায়ের যন্ত্রপাতির ক্রয়মূল্য ৩,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা এবং পরিবহন ব্যয় ১০,০০০ টাকা। যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। জনাব রহমান ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত নেন। [চ. বো. ‘২৩]

৬৬। প্রথম বছর শেষে যন্ত্রপাতির বহিমূল্য কত টাকা হবে?

(ক) ২,৪০,০০০

(খ) ২,৭২,০০০

(গ) ২,৮০,০০০

(ঘ) ৩,০০,০০০

সঠিক উত্তর: (গ)

সমাধান:

যন্ত্রপাতির অর্জনমূল্য = $৩,০০,০০০ + ৪০,০০০ + ১০,০০০ = ৩,৫০,০০০$ টাকা।

অবচয়ের হার = $\frac{১০০\%}{১০} \times ২ = ২০\%$

১ম বছরের অবচয় = $৩,৫০,০০০ \times ২০\% = ৭০,০০০$ টাকা।

১ম বছর শেষে বহিমূল্য = ($৩,৫০,০০০ – ৭০,০০০$) = ২,৮০,০০০ টাকা।

৬৭। প্রথম বছরে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হলে ব্যবসায়ের—

i. অবচয়ের পরিমাণ হ্রাস পাবে

ii. মুনাফায় কোন প্রভাব পড়বে না

iii. নিট মুনাফা বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৬৮। উদ্দীপক অনুযায়ী, সরলরৈখিক পদ্ধতিতে ২০২১ সালের অবচয় কত টাকা হবে? [র. বো. ‘২২]

(ক) ৫,৫০০ টাকা

(খ) ১০,০০০ টাকা

(গ) ১১,০০০ টাকা

(ঘ) ১২,০০০ টাকা

সঠিক উত্তর: (ক)

সমাধান: অবচয়যোগ্য মূল্য = ($৫০,০০০ + ৭,০০০ + ৩,০০০$) – ৫,০০০ = ৫৫,০০০ টাকা।

২০২১ সালের অবচয় (৬ মাস) = $\frac{৫৫,০০০}{৫} \times \frac{৬}{১২} = ৫,৫০০$ টাকা।

৬৯। যদি প্রতিষ্ঠানটি দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে, তবে অবচয়ের হার কত হবে?

(ক) ১৬.৬৬%

(খ) ১৮.৯১%

(গ) ২০%

(ঘ) ৪০%

সঠিক উত্তর: (ঘ)

সমাধান:

অবচয় হার = $\frac{১০০\%}{৫} \times ২ = ৪০\%$

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

G লি.-এর যন্ত্রপাতির ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ২৫,০০০ টাকা এবং ১৫% হারে ভ্যাট প্রদান করেন। যন্ত্রটির আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা অনুমান করে অবচয় ধার্য করেন। [রা. বো. ‘১৯]

৭০। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত?

(ক) ৫০,০০০ টাকা

(খ) ৫২,৫০০ টাকা

(গ) ৫৫,০০০ টাকা

(ঘ) ৬০,০০০ টাকা

সঠিক উত্তর: (গ)

সমাধান:

যন্ত্রপাতির ক্রয়মূল্য = ৫,০০,০০০ টাকা

ভ্যাট ($৫,০০,০০০ \times ১৫\%$) = ৭৫,০০০ টাকা

সংস্থাপন ব্যয় = ২৫,০০০ টাকা

যন্ত্রপাতির মোট অর্জনমূল্য = ৬,০০,০০০ টাকা

$\therefore$ বার্ষিক অবচয় $= \frac{৬,০০,০০০ – ৫০,০০০}{১০} = ৫৫,০০০$ টাকা।

৭১। যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০% হারে অবচয় ধার্য করা হয় তবে আর্থিক অবস্থার কী পরিবর্তন হয়?

i. মালিকানা স্বত্ব হ্রাস পায়

ii. স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পায়

iii. দীর্ঘমেয়াদি দায় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

জনাব আরাফাত আলী ১ জানুয়ারি ২০২৪ সালে একটি মেশিন ক্রয় করেন, যার ক্রয়মূল্য ৬,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা এবং পরিবহন খরচ ১০,০০০ টাকা। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। [দি. বো. ‘২৪]

৭২। মেশিনের অর্জনমূল্য কত টাকা?

(ক) ৬,০০,০০০

(খ) ৬,১০,০০০

(গ) ৬,৪০,০০০

(ঘ) ৬,৫০,০০০

সঠিক উত্তর: (ঘ)

সমাধান:

অর্জনমূল্য = ক্রয়মূল্য + সংস্থাপন ব্যয় + পরিবহন খরচ

$= ৬,০০,০০০ + ৪০,০০০ + ১০,০০০ = ৬,৫০,০০০$ টাকা।

৭৩। প্রথম বছর শেষে মেশিনের বহিমূল্য কত টাকা?

(ক) ৪,৮০,০০০

(খ) ৫,২০,০০০

(গ) ৫,৯২,০০০

(ঘ) ৬,০০,০০০

সঠিক উত্তর: (খ)

সমাধান:

অবচয়ের হার $= \frac{১০০\%}{১০} \times ২ = ২০\%$

অবচয়ের পরিমাণ $= ৬,৫০,০০০ \times ২০\% = ১,৩০,০০০$ টাকা।

$\therefore$ বহিমূল্য $= (৬,৫০,০০০ – ১,৩০,০০০) = ৫,২০,০০০$ টাকা।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

একটি যন্ত্রের ক্রয়মূল্য ৭৫,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৫ বছর। [কু. বো. ‘১৯]

৭৪। যন্ত্রটির বর্ষ সংখ্যার সমষ্টি কত?

(ক) ৫

(খ) ৯

(গ) ১৫

(ঘ) ২০

সঠিক উত্তর: (গ)

সমাধান:

বর্ষ সংখ্যার সমষ্টি $= \frac{n(n + ১)}{২} = \frac{৫(৫ + ১)}{২} = ১৫$

৭৫। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে ৪র্থ বছরের অবচয় কত?

(ক) ৫,০০০ টাকা

(খ) ১০,০০০ টাকা

(গ) ১৫,০০০ টাকা

(ঘ) ২০,০০০ টাকা

সঠিক উত্তর: (খ)

সমাধান:

৪র্থ বছরের অবচয় $= \frac{N – Y}{\sum E} \times (C – S)$

$= \frac{৫ – ৩}{১৫} \times (৭৫,০০০ – ০)$

$= \frac{২}{১৫} \times ৭৫,০০০ = ১০,০০০$ টাকা।


আরো পড়ুন: এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ৬ষ্ঠ অধ্যায় MCQ

আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র আর্থিক বিবরণী MCQ


এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্রের ৮ম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ MCQ প্রশ্নের উত্তর pdf download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top