প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

এসএসসি প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর (PDF)

এসএসসি বাংলা ১ম পত্রের প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড করুন। ‘প্রত্যুপকার’ রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর–এর বিখ্যাত গ্রন্থ আখ্যানমঞ্জরী–এর দ্বিতীয় ভাগ থেকে সংকলিত। আখ্যানমঞ্জরী গ্রন্থটি ১৮৬৮ খ্রিষ্টাব্দে রচিত হয়। এতে বিশ্বের নানা দেশের ইতিহাসে প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনের গৌরবদীপ্ত ঘটনাগুলো উপস্থাপিত হয়েছে। ‘প্রত্যুপকার’ গল্পে আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি-উপকারের কাহিনি বর্ণিত হয়েছে। মূলত এ রচনায় দুই মহৎ ব্যক্তির চরিত্র ফুটে উঠেছে—একজন নিঃস্বার্থ উপকারী এবং অন্যজন কৃতজ্ঞ প্রত্যুপকারী। পাশাপাশি খলিফার মহত্ত্বও এই গল্পে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এই পোস্টে প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।


প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

১। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্ত দাও।

চুরির অভিযোগে কিছুলোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন, বন্দি ব্যক্তি আর কেউ নয়, সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল।

ক. ‘প্রত্যুপকার’ শব্দের অর্থ কী?

খ. খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন?

গ. উদ্দীপকের বন্দির ঘটনা ‘প্রত্যুপকার’ গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

ঘ. ‘আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়’- বিশ্লেষণ কর।

১নং প্রশ্নের উত্তর

ক। ‘প্রত্যুপকার’ শব্দের অর্থ উপকারীর উপকার করা।

খ। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন- বন্দি লোকটির পরোপকারের কথা শুনে তাঁর প্রতিবিধান ভারনায়।

‘প্রত্যুপকার’ গল্পে ডেমাস্কাসবাসী এক সম্ভ্রান্ত ব্যক্তি ঈর্ষাবশত দোষারোপের শিকার হয়ে খলিফা মামুনের সৈন্যদল খলিফা মামুন তাঁকে আলী ইবনে আব্বাসের হেফাজতে রাখার নির্দেশ দেন। কথা প্রসঙ্গে আলী ইবনে আব্বাস জানতে পারেন এই বন্দি ব্যক্তিই তাঁর প্রাণরক্ষাকারী আশ্রয়দাতা। তিনি তাঁকে শৃঙ্খলমুক্ত করে পালিয়ে যেতে বললেন। তখন ওই ব্যক্তি আলী ইবনে আব্বাসকে ফেলে চলে যেতে রাজি হলেন না। পরদিন এসব ঘটনা আলী ইবনে আব্বাস সবিস্তারে দরবারে উপস্থাপন করলে খলিফা খলিফা মামুন বন্দির প্রতি ন্যায়বিচারের ভাবনায় কিছুক্ষণ মৌন হয়ে থাকেন।

গ। উদ্দীপকের বন্দির ঘটনা ‘প্রত্যুপকার’ গল্পের ডেমাস্কাসবাসী সম্ভ্রান্ত ব্যক্তির বন্দি হওয়ার ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়।

মানুষ কখনো একা চলতে পারে না। জীবনে চলার পথে বিপদের সম্মুখীন হলে মানুষ মানুষের দ্বারা উপকৃত হয়। মানুষের উচিত উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা। উপকারের প্রতি উপকার করার সুযোগ খোঁজা।

‘প্রত্যুপকার’ রচনাটি আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি-উপকারের কাহিনি। খলিফা মামুনের প্রিয়পাত্র আলী আব্বাস। তিনি ডেমাস্কাসে একবার পদচ্যুত শাসনকর্তা দ্বারা আক্রমণের শিকার হন। তখন আলী ইবনে আব্বাস সম্ভ্রান্ত এক ব্যক্তির কাছে আশ্রয়লাভ করেন। ঘটনাক্রমে আশ্রয়দাতা সেই ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দি হন। আর আলী ইবনে আব্বাসের গৃহেই তাঁকে রাখা হয়। তারপর আলী ইবনে আব্বাস জানতে পারেন যে ব্যক্তি তার উপকার করেছিলেন তিনিই তার ঘরে বন্দি। উদ্দীপকেও এমন এক বিষয় দেখা যায়। উদ্দীপকের আমজাদের বাসায় বন্দি ব্যক্তিটি দশ বছর আগে তার সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। যে উপকার করে তাকেই নিজের কাছে বন্দি করে রাখতে হয়- এ ঘটনাটি ‘প্রত্যুপকার’ গল্পের ডেমাস্কাসবাসী সম্ভ্রান্ত ব্যক্তির খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দি হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

ঘ। ‘আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়’- মন্তব্যটি যথার্থ।

অকৃতজ্ঞ লোক অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুবিধাবাদী লোকেরা বিপদের সময় কারও সাহায্যে এগিয়ে আসে না। এমনকি বিপদগ্রস্ত ব্যক্তি তার বিরাট উপকার করে থাকলেও তার প্রতিদান দিতে চায় না।

উদ্দীপকে একজন অকৃতজ্ঞ ব্যক্তির কথা এবং পরোপকারী এক ব্যক্তির চুরির অভিযোগে আটক হওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকের ব্যক্তি একসময় আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল। আমজাদ তা জেনেও তাকে মুক্ত করার কোনো ব্যবস্থা করেনি। অন্যদিকে ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তির প্রকৃত পরিচয় পেয়ে কৃতজ্ঞচিত্তে তাঁর উপকারের কথা স্বীকার করেছেন এবং নিজের জীবন বাজি রেখে তাঁকে মুক্ত করে দিতে চেয়েছেন। এই দিক থেকে তারা দুজন পরস্পর বিপরীত চরিত্রের মানুষ। এখানে আমজাদ চৌকিদার অকৃতজ্ঞ ও স্বার্থপর আর আলী ইবনে আব্বাস কৃতজ্ঞ ও নিঃস্বার্থ পরোপকারী।

‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাস উপকারীর উপকার স্বীকারকারীদের সার্থক প্রতিনিধি। তিনি উপকারী ব্যক্তির ঋণ কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন এবং তাঁর মুক্তির ব্যবস্থা করেছেন। অন্যদিকে উদ্দীপকের আমজাদ চৌকিদার অকৃতজ্ঞ মানুষের প্রতিনিধি। সে উপকারীর, স্বীকার করেনি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

আরো পড়ুন: আম-আঁটির ভেঁপু গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্ত দাও।

তারপর চেয়ে আসমান পানে বৃদ্ধ কহিল- “বাপ। শত্রুরে তোর তলোয়ার তলে পেয়েও করিনু মাফ। এতদিন পরে তোর হত্যার লইলাম প্রতিশোধ, খুনের নেশায় আর কবির না আখেরের পথরোধ।” প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

ক. আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?

খ. আলী ইবনে আব্বাস হাত-পা বাঁধা ব্যক্তিকে অতি সাবধানে রুদ্ধ করে রেখেছিলেন কেন?

গ. উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি ‘প্রত্যুপকার’ গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে মাত্র, মূল বিষয় নয়।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

২নং প্রশ্নের উত্তর

ক। আলী ইবনে আব্বাস বাগদাদের খলিফা আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুনের প্রিয়পাত্র ছিলেন

খ। আলী ইবনে আব্বা আব্বাস খলিফার আদেশে হাত-পা বাঁধা ব্যক্তিকে অতি সাবধানে রুদ্ধ করে রেখেছিলেন যাতে বন্দি লোকটি পালিয়ে গিয়ে তাকে কোনো বিপদে ফেলতে না পারে।

আলী ইবনে আব্বাস খলিফা মামুনের প্রিয়পাত্র ছিলেন। খলিফার আদেশ পেয়ে হাত-পা বাঁধা ব্যক্তিকে আলী ইবনে আব্বাস তার বাড়িতে নিয়ে যান। বন্দি ব্যক্তি যাতে পালিয়ে না যায় এবং খলিফার আদেশ যাতে অমান্য না হয় সে কারণেই আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিকে সাবধানে রুদ্ধ করে রেখেছিলেন। কারণ ওই ব্যক্তি পালিয়ে গেলে তাঁকে খলিফার কোপের মুখে পড়তে হবে।

গ। উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি ‘প্রত্যুপকার’ গল্পের খলিফা মামুনের ক্ষমার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবীতে অনেকেই প্রশংসিত হয়েছেন। প্রতিশোধস্পৃহা দমিয়ে রেখে ক্ষমার মাধ্যমেই মহত্ত্ব প্রকাশিত হয়।

‘প্রত্যুপকার’ গল্পের এক ব্যক্তিকে শাস্তির নির্দেশ দিয়েছিলেন খলিফা মামুন। দুষ্টমতি দুরাচারদের কথা বিশ্বাস করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সত্য জানার পর মহামতি ও উন্নতচিত্তের অধিকারী খলিফা মামুনের নির্দেশে নির্দেশে ওই ব্যক্তি প্রাণদণ্ড থেকে অব্যাহতি পেয়েছিলেন। এতে খলিফা ক্ষমার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেন। উদ্দীপকেও ক্ষমার এক মহান দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। পুত্র হত্যাকারীকে কাছে পেয়েও তাকে ক্ষমা করার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। প্রতিশোধস্পৃহা বিসর্জন দিয়ে জনৈক পিতা তার পুত্র হত্যাকারীকে ক্ষমা করে দেন। এজন্যই ক্ষমা প্রদানের মহত্ত্বের দিক থেকে উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

ঘ। “উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে মাত্র, মূল বিষয় নয়।”- মন্তব্যটি যথার্থ।

কৃতজ্ঞতাবোধ মানুষের বড় গুণ। মানুষ জীবনে চলার পথে অনেকের দ্বারা উপকৃত হয়। যারা উপকার করে তাদের প্রতি মানুষের সব সময় কৃতজ্ঞ থাকা উচিত।

‘প্রত্যুপকার’ গল্পটি আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি-উপকারের কাহিনি। দামেস্কে গিয়ে আলী ইবনে আব্বাস বিপদে পড়লে স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে তিনি আশ্রয়লাভ করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দি হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহেই তাকে রাখা হয়। আলী ইবনে আব্বাস তখন উপকারকারী ওই ব্যক্তির যে প্রতিকার-করেন সেটিই আলোচ্য গল্পের মূল বিষয়। এদিকে উদ্দীপকে যে বিষয়টি প্রতীয়মান হয়েছে সেটি গল্পের খলিফা মামুনের ক্ষমাশীলতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকে ফুটে ওঠা খলিফা মামুনের ক্ষমাশীলতার দিকটি ‘প্রত্যুপকার’ গল্পের একটি বিশেষ দিক মাত্র। গল্পের মূল বিষয় হলো আলী ইবনে আব্বাসের প্রতি-উপকারের কাহিনি, যার ইঙ্গিত উদ্দীপকে নেই। তাই বলা যায়, উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে মাত্র, মূল বিষয় নয়। এ দিক থেকে মন্তব্যটি যথার্থ।

আরো পড়ুন: এসএসসি শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৩। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্ত দাও।

সকলের মুখ হাসি ভরা দেখে

পার না মুছিতে নয়ন ধার?

পরহিত ব্রতে পার না রাখিতে

চাপিয়া আপন বিষাদ-ভার?

(তথ্যসূত্র: পরার্থে- কামিনী রায়।

ক. ‘অভিরুচি’ শব্দের অর্থ কী?

খ. আলী ইবনে আব্বাস জনৈক ব্যক্তির কাছে প্রাণরক্ষার প্রার্থনা করেছিলেন কেন?

গ. উদ্দীপকটির মাঝে ফুটে ওঠা দিকটি ‘প্রত্যুপকার’ গল্পের কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে প্রতিফলিত দিকটিই ‘প্রত্যুপকার’ গল্পের সামগ্রিক দিক নয়- মন্তব্যটির সত্যতা যাচাই কর।

৩নং প্রশ্নের উত্তর

ক। ‘অভিরুচি’ শব্দের অর্থ ইচ্ছা।

খ। আলী ইবনে আব্বাস পদচ্যুত তশাসন শাসনকর্তার সৈন্যদের আক্রমণ থেকে বাঁচার জন্য জনৈক ব্যক্তির কাছে প্রাণরক্ষার প্রার্থনা করেছিলেন।

ডেমাস্কাসের পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক সৈন্য নিয়ে আলী ইবনে আব্বাসকে আক্রমণ করেছিলেন। প্রাণভয়ে তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় চেয়ে প্রাণরক্ষার প্রার্থনা করেছিলেন। ওই ব্যক্তি তাঁর প্রার্থনাবাক্য শুনে তাকে নির্ভয়ে নিজ ঘরে থাকার অনুমতি দিয়েছিলেন। এতে আলী ইবনে আব্বাস প্রাণে বেঁচে যান।

গ। উদ্দীপকটির মাঝে ফুটে ওঠা পরোপকারের দিকটি ‘প্রত্যুপকার’ গল্পে প্রতিফলিত অন্যের উপকারের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আসেনি। অন্যের জন্য কাজ করার মধ্যে জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। অন্যের জন্য মঙ্গলচিন্তা নিজের প্রশান্তির জন্য গুরুত্ব বহন করে।

উদ্দীপকে নিজের জন্য না ভেবে অন্যের জন্য কল্যাণচিন্তার বিষয়টি প্রকাশিত হয়েছে। নিজেকে অন্যের প্রয়োজনে বিলিয়ে দেওয়ার মধ্যেই মহানুভবতা প্রকাশ পায়। ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাস ডেমাস্কাসের পদচ্যুত শাসনকর্তার সৈন্যদের আক্রমণ থেকে বাঁচার জন্য সেখানকার এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। ওই ব্যক্তি তাকে আশ্রয় দিয়ে পরের জন্য উপকারের দিকটির প্রতিফলন ঘটান। ওই ব্যক্তির জন্য আলী আব্বাসের জীবন রক্ষা পায়। এভাবেই পরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার বিষয়টি উদ্দীপকের পাশাপাশি আলোচ্য গল্পেও ফুটে উঠেছে। প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

ঘ। উদ্দীপকে প্রতিফলিত দিকটিই ‘প্রত্যুপকার’ গল্পের সামগ্রিক দিক নয় মন্তব্যটি সত্য।

মানুষের প্রতি মানুষের ভালোবাসায় মানবতাবাদী চেতনা প্রকাশিত হয়। ক্ষমা ও মানবতাবাদী চেতনা মানবমৈত্রী সৃষ্টিতে মানুষের মাঝে অনুপ্রেরণা সঞ্চারণ করে। পৃথিবী হয়ে ওঠে আরও সুন্দর ও আকর্ষণীয়।

উদ্দীপকটিতে পরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার বিষয়টি প্রতিফলিত হয়েছে। নিজের দুঃখকে পেছনে রেখে অন্যের সুখের জন্য কাজ করার গুরুত্ব অপরিসীম। কারণ অন্যের মুখ হাসি-ভরা দেখেই সুখের সন্ধান লাভ করা যায়। ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রত্যুপকারের কাহিনি প্রতিফলিত হয়েছে। এক ব্যক্তির আশ্রয় পেয়ে জীবন রক্ষা করার দিকটি এখানে উঠে এসেছে। পরবর্তী সময়ে ওই সম্ভ্রান্ত ব্যক্তির জীবন রক্ষা করেন। খলিফা মামুনের মহত্ত্বের বর্ণনাও গল্পে পরিলক্ষিত হয়।

‘প্রত্যুপকার’ গল্পে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার বিষয়টি উদ্দীপকের সঙ্গে মিলে যায়। তবে উক্ত বিষয়টি গল্পের একটি উল্লেখযোগ্য দিকমাত্র, সমগ্র বিষয় নয়। আলী ইবনে আব্বাসের প্রতি-উপকারের কাহিনি এবং খলিফা মামুনের মহত্ত্বের বিষয়টি ‘প্রত্যুপকার’ গল্পের মূল, যার কোনো ইঙ্গিত উদ্দীপকে নেই। উদ্দীপকে কেবল ‘প্রত্যুপকার’ গল্পের বার্তার দিকটি রয়েছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি সম্পূর্ণভাবে সত্য।

আরো পড়ুন: সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৪। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্ত দাও।

মারাঠা বীর সেনারা বুন্দেলখণ্ডের পরাজয় নিশ্চিত জেনে তাদেরকে সাহায্য করতে যুদ্ধে যোগদান করে। একপর্যায়ে বিপক্ষ দলের একজন মারাঠা সেনাপ্রধানকে পেছন থেকে আক্রমণ করতে আসে। এমন সময় বুন্দেলখণ্ডের রাজকন্যা সেনাপ্রধানের জীবন বাঁচান। সেনাপ্রধান রাজকন্যাকে ধন্যবাদ জানালে রাজকন্যা বলেন, আপনার জন্য আমরা যুদ্ধ জয় করতে পেরেছি, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনার জীবন বাঁচাতে আমাদের প্রত্যেকের জীবন বাজি রাখতে প্রস্তুত। প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

[তথ্যসূত্র: ঐতিহাসিক কাহিনি অবলম্বনে।]

ক. আলী ইবনে আব্বাস বিপদে পড়ে কোথায় লুকিয়ে ছিলেন?

খ. কীভাবে আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা পায়?

গ. উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে ‘প্রত্যুপকার’ গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

৫। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্ত দাও।

বাবা আমাদের চোখের সামনে পর পর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে উঠেছেন। তবু শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম। প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

[তথ্যসূত্র: নিয়তি- হুমায়ূন আহমেদ।]

ক. অভিযুক্ত লোকটির জন্মস্থান কোথায়?

খ. আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে কেন এক মাস অবস্থান করেছিলেন?

গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের বৈসাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।

ঘ. “উপকারের দিক থেকে এক হলেও প্রতিদানের দিক থেকে উদ্দীপক এবং ‘প্রত্যুপকার’ গল্পটি আলাদা।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

৬। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্ত দাও।

একবার লালু সামনে ছুটে যাচ্ছে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বাঁয়ে। সবুজ চোখগুলো যেন আমার চারদিকে ঘিরে ঘিরে লুকোচুরি খেলছে, আর লালু আমাকে বাঁচাচ্ছে সেই রাশি-রাশি ধারালো দাঁতের অন্ধ আদিম হিংসা থেকে।…

তিন মাস পড়ে থাকতে হয়েছিল আমাকে। বুকের পাঁজরার দুটো হাড় ভেঙে গিয়েছিল, খুলে গিয়েছিল বাঁ হাঁটুর জোড়াটা। তবু তার মধ্যে কাঁদতে কাঁদতে বাবাকে বলেছিলুম, কেন মারলে- লালুকে কেন মারলে তুমি?

ক. কে ডেমাস্কাসে গিয়ে বিপদে পড়েছিলেন?

খ. ডেমাস্কাসের বৃহৎ মসজিদ এলাকায় জগদীশ্বরের শুভদৃষ্টি থাকার কথা বলা হয়েছে কেন?

গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের কোথায় বৈসাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

৭। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্ত দাও।

রবিন আজ অনেক বড় ব্যবসায়ী। টাকা-পয়সা, গাড়ি-বাড়ি কোনোকিছুর অভাব নেই। একমাত্র অসুস্থ ভাইয়ের চিকিৎসায় সে এগিয়ে না গিয়ে নিশ্চুপ বসে থাকে। ভুলে যায় ভাইয়ের অবদানের কথা। এই ভাই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল একদিন। প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

ক. ‘প্রত্যুপকার’ গল্পটি ‘আখ্যানমঞ্জরী’র কোন ভাগ থেকে সংকলন করা হয়েছে?

খ. আশ্রয়দাতার কথা আলী ইবনে আব্বাস ভুলতে পারেননি কেন?

গ. উদ্দীপকের রবিনের সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাসের বৈসাদৃশ্য নিরূপণ কর।

ঘ. “উদ্দীপকের রবিন এবং ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাস পরস্পরের বিপরীত।”- মন্তব্যটি যাচাই কর।

৮। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্ত দাও।

‘গ্রামের প্রভাবশালী চেয়ারম্যানের চাকর রফিক। বন্যাকবলিত, মানুষদের সাহায্যের জন্য ত্রাণসামগ্রী এলে চেয়ারম্যান সেগুলো মজুদ করে রাখেন। এ বিষয়টি রফিক জানার পরে গ্রামের মানুষদের সব বলে দিতে চায়। তখন চেয়ারম্যান রফিককে প্রাণনাশের হুমকি দেন। তারপরও রফিক সত্য প্রকাশে বিরত হয় না। সে ভাবে, প্রাণ গেলেও জনগণের অধিকার আমি ক্ষুণ্ণ হতে দেব না। সত্যের পথ থেকে আমি বিচলিত হব না। তারপর সে গ্রামবাসীকে সব বলে দেয় এবং সবাইকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সোচ্চার হয়।

ক. আলী ইবনে আব্বাস কত দিন জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে আশ্রয় নিয়েছিলেন?

খ. “এ জন্য পৃথিবীতে যত স্থান আছে ঐ স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়”- উক্তিটি আলী ইবনে আব্বাস কেন করেছিলেন?

গ. উদ্দীপকের রফিকের সঙ্গে আলী ইবনে আব্বাসের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের মূলভাব ধারণ করতে পারেনি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।


এসএসসি বাংলা ১ম পত্রের প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top