ব্যাংক সমন্বয় বিবরণী MCQ প্রশ্নের উত্তর

হিসাববিজ্ঞান ১ম পত্র: ৩য় অধ্যায় MCQ প্রশ্নের উত্তর (PDF)

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ পিডিএফ ডাউনলোড করুন। সকল বোর্ড ও ভর্তি পরিক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নত্তোর। তাই দেরি না করে ব্যাংক সমন্বয় বিবরণী MCQ গুলো পড়ে ফেল।


ব্যাংক সমন্বয় বিবরণী MCQ প্রশ্নের উত্তর

১. ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কী? [রা. বো. ‘২৪]

(ক) নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত নির্ণয় করা

(খ) নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে ত্রুটি ও অসঙ্গতি শনাক্ত করা

(গ) ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা নির্ণয় করা

(ঘ) নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্য নির্ণয় করা

উত্তর: খ

২. নিচের কোনটি হিসাব খাত নয় বরং একটি বিবরণী মাত্র?

(ক) নগদান প্রবাহ বিবরণী

(খ) আর্থিক অবস্থার বিবরণী

(গ) লাভ লোকসান বিবরণী

(ঘ) ব্যাংক সমন্বয় বিবরণী

উত্তর: ঘ

৩. আমানতকারী ব্যাংক সংক্রান্ত লেনদেন কোথায় লিখেন?

(ক) পাস বইতে

(খ) নগদান বইতে

(গ) চেক বইতে

(ঘ) রসিদ বইতে

উত্তর: খ

৪. ব্যাংক সমন্বয় বিবরণীর মূল কাজ কী? [য. বো. ‘১৯]

(ক) নগদান বইয়ের জের বের করা

(খ) পাস বইয়ের জের বের করা

(গ) নগদান বই ও পাস বইয়ের জেরের গরমিল বের করা

(ঘ) নগদান বই ও পাস বইয়ের জেরের পার্থক্য নির্ণয় করে মিল করা

উত্তর: ঘ

৫. কোথা থেকে ব্যাংক উদ্বৃত্তের সঠিক পরিমাণ জানা যায়? [কু. বো. ‘১৬]

(ক) দু’ঘরা নগদান বই থেকে

(খ) ব্যাংক সমন্বয় বিবরণী থেকে

(গ) ব্যাংকের জমা রসিদ থেকে

(ঘ) ব্যাংক বিবরণী থেকে

উত্তর: খ

৬. যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কী বলে?

(ক) ঋণগ্রহীতা

(খ) ব্যাংকার                                            

(গ) অডিটর

(ঘ) আমানতকারী

উত্তর: ঘ

৭. সবচেয়ে নিরাপদ চেক কোনটি?

(ক) হুকুম চেক

(খ) সাধারণ চেক

(গ) বাহক চেক

(ঘ) দাগকাটা চেক

উত্তর: ঘ

নোট: দাগকাটা চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়।

৮. ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে? [দি. বো. ‘২৩; ম. বো. ‘২৪; রা. বো., সি. বো. ‘১৯; সকল বোর্ড ‘১৮]

(ক) আমানতকারী

(খ) বিনিয়োগকারী

(গ) ঋণ গ্রহীতা

(ঘ) ব্যাংক কর্তৃপক্ষ

উত্তর: ঘ

নোট: ব্যাংক বিবরণী বা পাস বই হলো আমানতকারীর নগদান বইয়ের প্রতিচ্ছবি। নগদান বই আমানতকারী প্রস্তুত করে থাকেন। ব্যাংক বিবরণী বা পাস বই ব্যাংক তৈরি করে। (ব্যাংক সমন্বয় বিবরণী MCQ)

৯. ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে? [দি. বো. ‘২৩]

(ক) আমানতকারী

(খ) বিনিয়োগকারী

(গ) ঋণ গ্রহীতা

(ঘ) ব্যাংক কর্তৃপক্ষ

উত্তর: ঘ

১০. ব্যাংকের কাজ হলো—

i. বিল বাট্টাকরণ

ii. অর্থ স্থানান্তর

iii. আমানত গ্রহণ ও ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: ঘ

১১। ব্যাংক সমন্বয় বিবরণী হলো—

i. কোনো হিসাব খাত নয়

ii. বিবরণী মাত্র

iii. হিসাব চক্রের স্তর নয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: ঘ

১২. ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হলো— [কু. বো. ‘২৩]

i. জমার সঠিক উদ্বৃত্ত নির্ণয় করা

ii. ভুল চিহ্নিত করা

iii. ভুল সংশোধন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: ঘ

১৩. ব্যাংক আমানতকারীর আমানতের উপর মঞ্জুর করে— [রা. বো. ‘১৭]

i. মুনাফা

ii. লভ্যাংশ

iii. সুদ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও iii

(খ) ii ও iii

(গ) i ও ii

(ঘ) i, ii ও iii

উত্তর: ক (i ও iii)

১৪. ব্যাংক হিসাবে প্রভাব ফেলবে— [দি. বো. ‘১৭]

i. ব্যাংক সুদ মঞ্জুর করলে

ii. ব্যাংক খরচ চার্জ করলে

iii. ব্যাংক কমিশন ধার্য করলে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: ঘ

১৫. আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি? [ম. বো. ‘২২]

(ক) জমা রসিদ

(খ) ব্যাংক বিবরণী

(গ) স্থায়ী আমানত

(ঘ) চলতি আমানত

উত্তর: খ

১৬. কোনটি ব্যাংক কর্তৃক লিখিত? [দি. বো. ‘১৫]

(ক) পাস বই

(খ) নগদান বই

(গ) ক্রয় বই

(ঘ) বিক্রয় বই

উত্তর: ক

১৭. পাস বইয়ের সঙ্গে নগদান বইয়ের সম্পর্ক কী রকম? [দি. বো. ‘১৫]

(ক) সমধর্মী

(খ) বিপরীতধর্মী

(গ) সম্পর্ক নেই

(ঘ) ঘনিষ্ঠ সম্পর্ক

উত্তর: খ

১৮. ব্যাংকে আমানতকারীর ব্যাংক হিসাবের জন্য আমানতকারীর নামে সংরক্ষিত লেনদেনের বিধিবদ্ধ হিসাব বিবরণীকে কী বলে? (ব্যাংক সমন্বয় বিবরণী MCQ)

(ক) চেক বই

(খ) রসিদ বই

(গ) ব্যাংক বিবরণী

(ঘ) ব্যাংক সমন্বয় বিবরণী

উত্তর: গ

১৯. ব্যাংক আমানতকারীর নামে কোন হিসাব বই সংরক্ষণ করে?

(ক) ব্যাংক সমন্বয় বিবরণী

(খ) ব্যাংক বিবরণী

(গ) ব্যাংক খতিয়ান

(ঘ) ব্যাংক মেমোরেন্ডাম

উত্তর: খ

২০. পাস বই জমা থাকে কার কাছে?

(ক) ব্যাংক

(খ) আমানতকারী

(গ) কোম্পানি

(ঘ) কর কর্তৃপক্ষ

উত্তর: খ

২১. আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে— [সি. বো. ‘২১]

(ক) ডেবিট মেমোরেন্ডাম

(খ) ক্রেডিট মেমোরেন্ডাম

(গ) এন. এস এফ চেক

(ঘ) পরিবহণাধীন চেক

উত্তর: ক

২২. নিচের কোনটির জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করা হয়? [চ. বো. ‘২৫; ম. বো. ‘২২]

(ক) ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের টাকা আদায়

(খ) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়

(গ) ব্যাংক কর্তৃক ধার্যকৃত সার্ভিস চার্জ

(ঘ) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ

উত্তর: গ

নোট: ডেবিট মেমোরেন্ডাম হলো ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটি বিল যেখানে ব্যাংক আমানতকারীর হিসাব থেকে যে সমস্ত খাতে টাকা কেটে নেয় তার বিবরণী লেখা থাকে। (ব্যাংক সমন্বয় বিবরণী MCQ)

২৩. ক্রেডিট মেমোরেন্ডাম আমানতকারীর ব্যাংক জমার উদ্বৃত্তে কী প্রভাব ফেলে?

(ক) অপরিবর্তিত রাখে

(খ) বৃদ্ধি করে

(গ) হ্রাস করে

(ঘ) হ্রাস ও বৃদ্ধি করে

উত্তর: খ

২৪. কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম? [দি. বো. ‘২২]

(ক) ব্যাংক সার্ভিস চার্জ

(খ) অপর্যাপ্ত তহবিল চেক

(গ) চেক প্রিন্টিং খরচ

(ঘ) ব্যাংক সুদ আয়

উত্তর: ঘ

নোট: ক্রেডিট মেমোরেন্ডাম হলো আয় জাতীয় হিসাবসমূহ, যা সাধারণত আমানতকারীর ব্যাংক হিসাব বৃদ্ধি করে। যেমন: ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক কর্তৃক সরাসরি আদায় ইত্যাদি। (ব্যাংক সমন্বয় বিবরণী MCQ)

২৫। ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার? [দি. বো. ‘২৪; সি. বো. ‘২১; চ. বো. ‘১৬; সি. বো. ‘১৫]

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

উত্তর: খ

নোট: ব্যাংক হিসাব ৩ প্রকার। যথা: i. চলতি হিসাব ii. সঞ্চয়ী হিসাব iii. স্থায়ী হিসাব।

২৬. ব্যাংক কর্তৃক সরাসরি প্রাপ্য হিসাবের অর্থ আদায় হলে ব্যাংক কোনটি প্রস্তুত করে?

(ক) ডেবিট মেমোরেন্ডাম

(খ) ডেবিট নোট

(গ) ক্রেডিট মেমোরেন্ডাম

(ঘ) ক্রেডিট কার্ড

উত্তর: গ

২৭. ব্যাংক কর্তৃক সরাসরি আদায়ের জন্য কোনটি ইস্যু করা হয়?

(ক) ডেবিট মেমোরেন্ডাম

(খ) ক্রেডিট মেমোরেন্ডাম

(গ) ব্যাংক বিবরণী

(ঘ) ব্যাংক সমন্বয় বিবরণী

উত্তর: খ

২৮. কোনটির জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে থাকে? [দি. বো. ‘২০]

(ক) প্রাপ্য নোট আদায়

(খ) জমাকৃত চেক প্রত্যাখ্যান

(গ) দেনাদার কর্তৃক জমাদান

(ঘ) ব্যাংক উদ্বৃত্তের সুদ

উত্তর: খ

২৯. ব্যাংকের মক্কেল কে? [সি. বো. ‘২০]

(ক) যে ব্যক্তি ব্যাংকে টাকা জমা দেন

(খ) যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলেন এবং ঐ হিসাব পরিচালনা করেন

(গ) যে ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন

(ঘ) যে ব্যক্তি ব্যাংকে চাকরি করেন

উত্তর: খ

৩০. ব্যাংকের আয়ের প্রধান উৎস কী? [সি. বো. ‘২১]

(ক) আমানতের সুদ

(খ) মূলধনের সুদ

(গ) প্রদত্ত ঋণের সুদ

(ঘ) জমাতিরিক্তের সুদ

উত্তর: গ

৩১. ক্রেডিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? [নটর ডেম কলেজ, ঢাকা]

(ক) আমানতকারী

(খ) ব্যাংক

(গ) কর কর্তৃপক্ষ

(ঘ) পাওনাদার

উত্তর: খ

৩২. ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করেন? [য. বো. ‘২১]

(ক) আমানতকারী

(খ) ব্যাংক

(গ) কর কর্তৃপক্ষ

(ঘ) পাওনাদার

উত্তর: খ

৩৩. পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায়? [য. বো. ‘১৯; ঢা. বো. ‘১৫]

(ক) ব্যাংক জমা

(খ) ব্যাংক জমাতিরিক্ত

(গ) নগদ উদ্বৃত্ত

(ঘ) নগদ উত্তোলন

উত্তর: খ

৩৪. ব্যাংক কর্তৃক ব্যবহৃত দলিল DM মানে কী? [য. বো. ‘১৭]

(ক) Debit Memorandum

(খ) Direct Material

(গ) District Manager

(ঘ) Direct Manager

উত্তর: ক

৩৫. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়নি তাকে কী বলে? [দি. বো. ‘২১]

(ক) Debit Memorandum

(খ) Credit Memorandum

(গ) Debit note

(ঘ) Credit note

উত্তর: ক

৩৬. নোটিং চার্জ কী? [য. বো. ‘১৭]

(ক) পণ্য ক্রয় বিক্রয়জনিত খরচ

(খ) পণ্যের আমদানি খরচ

(গ) প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ

(ঘ) কর সংক্রান্ত খরচ

উত্তর: গ

৩৭. ডেবিট মেমো ইস্যুর ফলে কী হয়? [দি. বো. ‘১৯]

(ক) ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমে যায়

(খ) ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যায়

(গ) ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যায়

(ঘ) ব্যাংক উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় না

উত্তর: খ

৩৮. নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি? [য. বো. ‘২২; কু. বো. ‘১৬]

(ক) স্টক

(খ) শেয়ার

(গ) প্রাপ্য হিসাব

(ঘ) চেক

উত্তর: ঘ

নোট: চেক নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কারণ চেক দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় এবং চাহিবামাত্র ব্যাংক উহা পরিশোধ করতে বাধ্য। (ব্যাংক সমন্বয় বিবরণী MCQ)

৩৯. নিচের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক হতে উঠানো যায় না? [য. বো. ‘২২; চ. বো. ‘১৬]

(ক) হুকুম চেক

(খ) বাহক চেক

(গ) ভ্রমণকারীর চেক

(ঘ) দাগকাটা চেক

উত্তর: ঘ

নোট: দাগকাটা চেকের টাকা প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে সংগ্রহ করতে হয়। এ চেকের টাকা তাই সরাসরি উত্তোলন করা যায় না।

৪০. পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বলতে কী বুঝায়? [সি. বো. ‘১৭]

(ক) ব্যাংক জমার উদ্বৃত্ত

(খ) ব্যাংক জমাতিরিক্ত

(গ) হাতে নগদ

(ঘ) নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত

উত্তর: ক

নোট: পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বলতে ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ডেবিট উদ্বৃত্ত বলতে ব্যাংক জমাতিরিক্ত বোঝায়।

৪১. ব্যাংক বিবরণীর ক্রেডিট পার্শ্বে লেখা হয় কোনটি? [য. বো. ‘১৬]

(ক) ব্যাংক ঋণের সুদ

(খ) ব্যাংক হতে উত্তোলন

(গ) ব্যাংকে জমা

(ঘ) ব্যাংক চার্জ

উত্তর: গ

৪২. নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে? [রা. বো., কু. বো., ব. বো., চ. বো. ‘২১]

(ক) চলতি সম্পদ ও চলতি দায় এর উদ্বৃত্ত

(খ) নগদান বই ও পাশ বইয়ের ব্যাংক উদ্বৃত্ত

(গ) মোট সম্পদের উদ্বৃত্ত

(ঘ) প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবের উদ্বৃত্ত

উত্তর: খ

৪৩।ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের থেকে নিচের কোন দফাটি বিয়োগ হবে? [য. বো. ‘২৪]

(ক) ব্যাংক চার্জ

(খ) ব্যাংক সুদ

(গ) ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি

(ঘ) মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন

উত্তর: গ

৪৪. NSF চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করতে হয়? [দি. বো. ‘২১; ব. বো. ‘১৬]

(ক) নগদান বহির্ ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ

(খ) নগদান বহির্ ব্যাংক উদ্বৃত্ত হতে বিয়োগ

(গ) ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ

(ঘ) ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে বিয়োগ

উত্তর: খ

৪৫. প্রাপ্য নোটের টাকা আদায় ১০,০০০ টাকা ব্যাংক ভুলবশত পাস বইয়ে ডেবিট করেছে। পাস বইয়ে কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে? [ঢা. বো. ‘১৫]

(ক) ১০,০০০ টাকা ডেবিট

(খ) ১০,০০০ টাকা ক্রেডিট

(গ) ২০,০০০ টাকা ডেবিট

(ঘ) ২০,০০০ টাকা ক্রেডিট

উত্তর: ঘ

৪৬. ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৭,০০০ টাকা। আমানতকারীর বইতে কী ক্রেডিট হবে? [দি. বো. ‘১৫]

(ক) নগদান হিসাব

(খ) ব্যাংক হিসাব

(গ) সুদ হিসাব

(ঘ) ব্যাংক চার্জ হিসাব

উত্তর: খ

৪৭. ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন? [সি. বো. ‘২৩; দি. বো. ‘২২]

(ক) ব্যাংকের সম্পদ বৃদ্ধি পায়

(খ) ব্যাংকের দায় বৃদ্ধি পায়

(গ) ব্যাংকের সম্পদ হ্রাস পায়

(ঘ) ব্যাংকের দায় হ্রাস পায়

উত্তর: খ

ব্যাখ্যা: ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকের ‘দায়’ বৃদ্ধি পায়। তাই ব্যাংক বিবরণীতে আমানতকারীর হিসাবকে ক্রেডিট দেখানো হয়। পক্ষান্তরে, আমানতকারীর ‘সম্পদ’ বৃদ্ধি পায় বলে নগদান বইয়ে ডেবিট দিকে দেখানো হয়। (ব্যাংক সমন্বয় বিবরণী MCQ)

৪৮. ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারীর হিসাব বইতে জাবেদা দিতে হবে? [য. বো. ‘২১]

(ক) ডিপোজিট ইন ট্রানজিট বা প্রক্রিয়াধীন জমার চেক

(খ) বকেয়া চেক

(গ) NSF বা প্রত্যাখ্যাত চেক

(ঘ) ব্যাংকের ভুল

উত্তর: গ

৪৯. ব্যাংক চার্জ ২৬০ টাকা নগদান বইয়ে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত টাকা হবে? [কু. বো. ‘২৪]

(ক) ২৬০

(খ) ৩৬০

(গ) ৬২০

(ঘ) ৮৮০

উত্তর: ঘ

৫০. ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ ৪,০০০ টাকার জন্য আমানতকারীর বইতে নিচের কোন হিসাবটি ডেবিট হবে? [দি. বো. ‘২১]

(ক) নগদান হিসাব

(খ) প্রাপ্য হিসাব

(গ) ব্যাংক হিসাব

(ঘ) লভ্যাংশ হিসাব

উত্তর: গ

৫১. চেকের মাধ্যমে বেতন প্রদান ১০,০০০ টাকা ভুলবশত নগদান বহির্ Dr দিকে ১,০০০ টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বহির্ উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে কত টাকা গড়মিল হবে? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল]

(ক) ১,০০০

(খ) ৯,০০০

(গ) ১০,০০০

(ঘ) ১১,০০০

উত্তর: ঘ

ব্যাখ্যা: সঠিক দিকে লেখা হয়নি তার পরিমাণ + ভুল দিকে লেখা হয়েছে তার পরিমাণ = 10,000 + 1,000 = 11,000 টাকা।

৫২. মাসাফি এন্ড কোং-এর ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা। ৫,০০০ টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ভুলক্রমে নগদান বইতে ৫০০ টাকা লেখা হয়েছে এবং ২,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা নগদান বইতে ভুলে দুবার লেখা হয়েছে। সমাপ্ত মাসে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রকৃত জের কত হবে? [ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ]

(ক) ৫০,০০০ টাকা

(খ) ৫১,৫০০ টাকা

(গ) ৫৩,৫০০ টাকা

(ঘ) ৫৬,৫০০ টাকা

উত্তর: ঘ

আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ১ম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর

আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র : ২য় অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর


এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top