রেইনকোট গল্পের হ্যান্ডনোট

এইচএসসি বাংলা রেইনকোট গল্পের হ্যান্ডনোট (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের রেইনকোট গল্পের হ্যান্ডনোট পিডিএফ ডাউনলোড করুন। ‘রেইনকোট’ গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয় এবং পরবর্তীতে লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ (১৯৯৭)-এ সংকলিত হয়। এই গল্পের পাঠ নেওয়া হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১ থেকে।

গল্পটি মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের ঢাকার উত্তাল ও আতঙ্কময় পরিস্থিতিকে কেন্দ্র করে রচিত। সে সময় ঢাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ তীব্র আকার ধারণ করে। এমনই একটি আক্রমণে ঢাকা কলেজের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করা হয়।

এই ঘটনার পর পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে। নির্যাতনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তথ্য আদায়ের চেষ্টা চালানো হয়। গল্পের অধিকাংশ ঘটনাই নুরুল হুদার জবানিতে বর্ণিত হয়েছে, যেখানে উঠে এসেছে পাকিস্তানি বাহিনীর নির্মমতা ও ভীতসন্ত্রস্ত নগরজীবনের চিত্র।

গেরিলা আক্রমণের পরদিন সকালে বৃষ্টির মধ্যে কলেজে যাওয়ার সময় নুরুল হুদা যে রেইনকোটটি পরেন, সেটি ছিল তার মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর। এই রেইনকোট গল্পে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উপস্থিত। এটি নুরুল হুদার ভেতরে সাহস, উষ্ণতা ও দেশপ্রেমের এক নতুন অনুভূতি জাগিয়ে তোলে—যা গল্পের মূল তাৎপর্যকে গভীরভাবে প্রকাশ করে।


Read More: এইচএসসি বাংলা যৌবনের গান গল্পের হ্যান্ডনোট

Read More: এইচএসসি বাংলা মাসি পিসি গল্পের হ্যান্ডনোট


রেইনকোট গল্পের হ্যান্ডনোট PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top