এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন বোর্ড পরীক্ষায় প্রায়শই এসে থাকে। আজকের এই পোস্টে আমরা তোমাদের জন্য সাজিয়েছি HSCঅণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬, যা বোর্ড স্টাইল অনুযায়ী প্রস্তুত এবং PDFআকারে ডাউনলোড করার সুবিধা রয়েছে। তাহলে চলো, শুরু করি।
HSC অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬
১। ম্যালেরিয়া কী?
উঃ Plasmodium নামক প্রোটোজোয়ান অনুজীব দ্বারা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে যে রোগ হয় তাকে ম্যালেরিয়া বলে।
২। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম লিখ।
উঃ ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম Plasmodium vivax।
৩। ডেঙ্গু রোগের জীবাণুর নাম কী?
উঃ ডেঙ্গু রোগের জীবাণুর নাম Flavi virus।
৪। কলেরা রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ কলেরা রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম- Vibrio cholerae।
৫। গোল আলুর বিলম্বিত ধসা রোগের জীবাণুর নাম লিখ।
উঃ গোল আলুর বিলম্বিত ধসা রোগের জীবাণুর নাম হলো Phytophthora infestans।
৬। দাদ রোগ কী?
উঃ দাদ এক ধরনের চর্মরোগ যা Microsporum, Trichophyton, এবং Epidermophyton নামক গণের ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে।
৭। দাদ রোগের জীবাণুর নাম কী?
উঃ দাদ রোগের জীবাণু হলো এক প্রকার ছত্রাক। Trichophyton, Microsporum এবং Epidermophyton নামক গণের ছত্রাক দ্বারা দাদ সৃষ্টি হয়।
৮। প্যাথোজেন (Pathogen) কাকে বলে?
উঃ রোগ সৃষ্টিকারী অনুজীবকে প্যাথোজেন বলে। যেমন- ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি।
৯। HIV কী?
উঃ HIV (Human immunodeficiency virus) হলো ঘাতকব্যাধি এইডস এর জন্য দায়ী ভাইরাস।
১০। COVID-19-এর পূর্ণরূপ কী?
উঃ COVID-19-এর পূর্ণরূপ হলো- Corona Virus Disease-19।
১১। ভাইরাস কী?
উঃ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অতি আণুবীক্ষণিক, সজীব, বাঁধামূলক পরজীবী সেবক যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়। কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে।
১২। ব্যাকটেরিওফায (Bacteriophage) কী?
উঃ যে সব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়ার দেহকোষের সাহায্যে বংশবৃদ্ধি করে সেগুলো হলো ব্যাকটেরিওফায।
১৩। ভিরিয়ন (Virion) কী?
উঃ নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন একটি সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে।
১৪। ক্যাপসিড (Capsid) কী?
উঃ ক্যাপসিড হলো ভাইরাস কণার বাইরের প্রোটিন আবরণ।
১৫। সায়ানোফায কাকে বলে?
উঃ সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকে সায়ানোফায বলে। যেমন- LPP_1, LPP_2 ।
১৬। ব্যাকটেরিয়া কী?
উঃ ব্যাকটেরিয়া হলো জটিল কোষ প্রাচীর বিশিষ্ট একককোষী আদিকেন্দ্রিক অনুজীব।
১৭। বোটুলিজম কী?
উঃ Clostridium botulinum নামক ব্যাকটেরিয়া খাদ্যে Botulin নামক বিষাক্ত পদার্থ সৃষ্টি করে। এর বিষক্রিয়ায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এরূপ বিষক্রিয়াকে বোটুলিজম বলে।
১৮। সুপ্তাবস্থা কী?
উঃ কোনো রোগের জীবাণু পোষক দেহে প্রবেশ করার পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কালকে সুপ্তাবস্থা বলে। যেমন— P.vivax এর সুপ্তাবস্থা ১২-২০ দিন।
১৯। সাইজন্ট কী?
উঃ ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক সাইজোগনি পর্যায়ে প্রতিটি ক্রিপ্টোজোয়েটের নিউক্লিয়াস ক্রমাগত বিভাজনের ফলে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি করে। বহু নিউক্লিয়াসযুক্ত এ দশাকে সাইজন্ট বলে।
২০। গ্যামিটো গনি কাকে বলে?
উঃ মশকীর ক্রপের অভ্যন্তরে গ্যামিট সৃষ্টির মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুর যৌন জননকে গ্যামিটো গনি বলে।
২১। শিপনেট রিং কী?
উঃ ম্যালেরিয়া পরজীবীর পাথরের বসানো আংটির মত গঠনই হলো শিপনেট রিং।
২২। আউসোগ্যামাস কাকে বলে?
উঃ আইসোগ্যামাস এক প্রকার যৌন জনন যা সমপ্রকৃতির দুটি গ্যামেটের মিলনে সম্পন্ন হয়।
২৩। ট্র্যান্সমিশন কী?
উঃ উদ্ভিদ ও প্রাণিদের বিভিন্ন মাধ্যমের (যেমন- বায়ু, পানি, হাঁচি-কাশি, বীজ, কীটপতঙ্গ ইত্যাদি) সহায়তায় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াকে ট্র্যান্সমিশন বলে।
২৪। হেটেরোমর্ফিক জনুক্রম কী?
উঃ কোনো জীবের জীবনচক্রে স্পোরোফাইট পর্যায় এবং গ্যামেটোফাইট পর্যায় দুটি আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতি ও স্বতন্ত্র হলে তাকে হেটেরোমর্ফিক জনুক্রম বলে।
২৫। জনুক্রম (Alternation of Generation) কী?
উঃ কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনই হলো জনুক্রম।
২৬। প্লাজমিড (Plasmid) কী?
উঃ ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার DNA অণুই হচ্ছে প্লাজমিড।
২৭। আত্মীকরণ শক্তি কী?
উঃ CO_2 আত্মীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে ATP ও NADPH_2 যে শক্তি ব্যবহার হয়, এই শক্তিকে আত্মীকরণ শক্তি বলে।
এইচএসসি অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬ pdf download






