শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এসএসসি শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এসএসসি বাংলা ১ম পত্রের শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf download। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর রচিত সংস্কৃতি কথা গ্রন্থের ‘মনুষ্যত্ব’ শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা রয়েছে—একটি জীবসত্তা এবং অন্যটি মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবনের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষা মানুষের মনুষ্যত্ববোধকে বিকশিত করে। এই প্রবন্ধে লেখক শিক্ষা ও মানবিক মূল্যবোধের গভীর সম্পর্ক তুলে ধরেছেন। জ্ঞান, চেতনা ও অন্তরের মুক্তির মাধ্যমে মানুষ কীভাবে প্রকৃত মনুষ্যত্বে উন্নীত হতে পারে, সেই শিক্ষাই এই প্রবন্ধের মূল বার্তা। তাহলে আর দেরি না করে শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পড়ে ফেলুন।


শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। লোভের ফলে মানুষের কিসের মৃত্যু ঘটে?

উত্তর: লোভের ফলে মানুষের আত্মার মৃত্যু ঘটে।

প্রশ্ন ২। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?

উত্তর: শিক্ষার শ্রেষ্ঠ দিক হচ্ছে- অপ্রয়োজনীয় দিক।

প্রশ্ন ৩। মোতাহের হোসেন চৌধুরীর লেখায় কিসের প্রকাশ ঘটেছে?

উত্তর: মোতাহের হোসেন চৌধুরীর লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে।

প্রশ্ন ৪। শিক্ষার আসল কাজ কী?

উত্তর: শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা।

প্রশ্ন ৫। লেফাফাদুরস্তি কী?

উত্তর: লেফাফাদুরস্তি হচ্ছে- বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা।

প্রশ্ন ৬। জ্ঞান পরিবেশন কিসের উপায়?

উত্তর: জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায়।

প্রশ্ন ৭। ‘ক্ষুৎপিপাসা’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘ক্ষুৎপিপাসা’ শব্দের অর্থ হলো- ক্ষুধা ও তৃষ্ণা।

প্রশ্ন ৮। ধনী-দরিদ্র সকলের অন্তরে কী ধ্বনি উত্থিত হচ্ছে?

উত্তর: ধনী-দরিদ্র সকলের অন্তরে ‘চাই, চাই, আরও চাই’ ধ্বনি উত্থিত হচ্ছে।

প্রশ্ন ৯। লেখক মোতাহের হোসেন চৌধুরী কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন?

উত্তর: লেখক মোতাহের হোসেন চৌধুরী অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন।

আরো পড়ুন: সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১০। মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদগ্রন্থ দুটির নাম লেখ।

উত্তর: মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদগ্রন্থ দুটির নাম হলো ‘সভ্যতা’ ও ‘সুখ’।

প্রশ্ন ১১। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

উত্তর: ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের অন্তর্ভুক্ত।

প্রশ্ন ১২। মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

উত্তর: মোতাহের হোসেন চৌধুরী কুমিল্লা জেলায় ‘জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১৩। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়- এ বোধটি মানুষের কিসের পরিচায়ক?

উত্তর: এ বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। (শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)

প্রশ্ন ১৪। মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

উত্তর: মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কাঞ্চনপুর গ্রামে।

প্রশ্ন ১৫। কোনটি আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে?

উত্তর: শিক্ষা আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে।

প্রশ্ন ১৬। শিক্ষার দুটি দিক কী কী?

উত্তর: শিক্ষার দুটি দিকের একটি হলো প্রয়োজনের দিক, আর অপরটি হলো অপ্রয়োজনীয় দিক।

আরো পড়ুন: মানুষ ও মুহম্মদ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১৭। শিক্ষার কোন দিক জীবনকে উপভোগ করতে শেখায়?

উত্তর: শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি মানবজীবনকে উপভোগ করতে শেখায়।

প্রশ্ন ১৮। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখকের নাম কী?

উত্তর: মোতাহের হোসেন চৌধুরী।

প্রশ্ন ১৯। মানবজীবনে সর্বপ্রথম প্রয়োজন কোনটি?

উত্তর: মানবজীবনে সর্বপ্রথম প্রয়োজন হলো শিক্ষা।

প্রশ্ন ২০। জীবসত্তা ও মানবসত্তা সম্পর্কে কোন প্রবন্ধে আলোচনা করা হয়েছে?

উত্তর: ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে জীবসত্তা ও মানবসত্তা নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রশ্ন ২১। শিক্ষা কী?

উত্তর: শিক্ষা হচ্ছে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই।

প্রশ্ন ২২। শিক্ষা মানুষের কোন দিকটিকে জাগ্রত করে?

উত্তর: শিক্ষা মানুষের সচেতনতা ও মূল্যবোধের দিকটি জাগ্রত করে।

প্রশ্ন ২৩। মনুষ্যত্বের আহ্বান কখন মানুষের মর্মে গিয়ে পৌছাতে দেরি হয়?

উত্তর: যখন প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পায় না তখন মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌছাতে দেরি হয়।


এসএসসি বাংলা ১ম পত্রের শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf download। শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top