এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ প্রশ্নের উত্তর পিডিএফ ডাউনলোড করুন। সকল বোর্ড ও ভর্তি পরিক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নত্তোর। তাই দেরি না করে এখনই হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ গুলো পড়ে ফেলুন।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ
১। রেওয়ামিলের মূল উপাদান হলো—
(ক) নগদান বই
(খ) খতিয়ান
(গ) জাবেদা
(ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (খ) খতিয়ান
২। রেওয়ামিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়?
(ক) যাচাইকরণ
(খ) সংক্ষিপ্তকরণ
(গ) শ্রেণিকরণ
(ঘ) মিলকরণ
সঠিক উত্তর: (খ) সংক্ষিপ্তকরণ
৩। জাবেদা ও খতিয়ানের ত্রুটি সংশোধিত হয় কিভাবে?
(ক) রেওয়ামিলের সাহায্যে
(খ) ক্রয় বইয়ের সাহায্যে
(গ) বিক্রয় বইয়ের সাহায্যে
(ঘ) আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে
সঠিক উত্তর: (ক) রেওয়ামিলের সাহায্যে
৪। কোনটি প্রস্তুতির মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর হয়?
(ক) জাবেদা
(খ) হিসাব
(গ) রেওয়ামিল
(ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (গ) রেওয়ামিল
৫। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতির কাজকে কী বলে?
(ক) চিহ্নিতকরণ
(খ) লিপিবদ্ধকরণ
(গ) শ্রেণিবদ্ধকরণ
(ঘ) সংক্ষিপ্তকরণ
সঠিক উত্তর: (ঘ) সংক্ষিপ্তকরণ
৬। রেওয়ামিল নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে?
(ক) জাবেদা ও নগদান বই
(খ) খতিয়ান ও আর্থিক বিবরণী
(গ) জাবেদা ও খতিয়ান
(ঘ) সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলা
সঠিক উত্তর: (খ) খতিয়ান ও আর্থিক বিবরণী
৭। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়?
(ক) জাবেদা দাখিলায়
(খ) খতিয়ানে
(গ) রেওয়ামিলে
(ঘ) কার্যপত্রে
সঠিক উত্তর: (গ) রেওয়ামিলে
৮। কোনটি প্রস্তুতিতে গাণিতিক শুদ্ধতা যাচাই আবশ্যক?
(ক) আর্থিক অবস্থার বিবরণী
(খ) জাবেদা
(গ) খতিয়ান
(ঘ) আর্থিক বিবরণী বিশ্লেষণ
সঠিক উত্তর: (ক) আর্থিক অবস্থার বিবরণী
৯। রেওয়ামিল হলো খতিয়ান হিসাবসমূহের—
i. তালিকা
ii. ব্যালেন্স
iii. বিবরণী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
১০। রেওয়ামিল প্রস্তুতির ফলে—
i. সহজেই ভুল উদ্ঘাটিত হয়
ii. হিসাবের শ্রেণি নির্ণয় করা যায়
iii. ভুল সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
১১। রেওয়ামিল প্রস্তুতির উদ্দেশ্য হচ্ছে—
i. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা
ii. হিসাবসমূহ সংক্ষিপ্ত করা
iii. হিসাবের ফলাফল নির্ণয় করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
১২। রেওয়ামিলের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে—
i. আর্থিক অবস্থা নির্ণয় করা
ii. চূড়ান্ত হিসাব প্রণয়নে সহায়তা করা
iii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
১৩। রেওয়ামিলে দুপাশের যোগফল সমান হলে ধরে নেওয়া যায় গাণিতিকভাবে সঠিক হয়েছে হিসাবচক্রের—
i. প্রথম দুটি ধাপ
ii. শেষ তিনটি ধাপ
iii. প্রথম তিনটি ধাপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
১৪। রেওয়ামিলের ছকে কয়টি ঘর থাকে?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭
সঠিক উত্তর: (খ) ৫
১৫। রেওয়ামিল তৈরির ছক কীরূপ?
(ক) স্বীকৃত
(খ) অনির্দিষ্ট
(গ) নির্দিষ্ট
(ঘ) খতিয়ানের ছকের মতো
সঠিক উত্তর: (খ) অনির্দিষ্ট
১৬। কিসের ভিত্তিতে রেওয়ামিল প্রস্তুত করা হয়?
(ক) নগদান বইয়ের জের
(খ) খতিয়ানের জের
(গ) জাবেদা বই
(ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (খ) খতিয়ানের জের
১৭। রেওয়ামিলের শিরোনাম অংশে নিচের কোনটি লিখতে হয়?
(ক) যেকোনো তারিখ
(খ) মাসের শেষ দিন
(গ) বছরের শেষ তারিখ
(ঘ) নির্দিষ্ট দিন/তারিখ
সঠিক উত্তর: (ঘ) নির্দিষ্ট দিন/তারিখ
১৯। রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়—
(ক) সম্পদ, খরচ, অগ্রিম আয় ও অগ্রিম খরচ
(খ) সম্পদ, খরচ, বকেয়া আয় ও অগ্রিম খরচ
(গ) সম্পদ, খরচ, বকেয়া খরচ ও অগ্রিম আয়
(ঘ) দায়, আয়, বকেয়া খরচ ও অগ্রিম আয়
সঠিক উত্তর: (খ) সম্পদ, খরচ, বকেয়া আয় ও অগ্রিম খরচ
হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ
২০। নিচের কোনটি রেওয়ামিলে ক্রেডিট পাশে বসে?
(ক) প্রাপ্য কমিশন
(খ) অনুপার্জিত সেবা আয়
(গ) প্রাপ্য সুদ
(ঘ) দেনাদার
সঠিক উত্তর: (খ) অনুপার্জিত সেবা আয়
২১। ক্রয় খতিয়ানের জের হলো—
(ক) প্রাপ্য হিসাব
(খ) প্রদেয় হিসাব
(গ) প্রাপ্য বিল হিসাব
(ঘ) প্রদেয় বিল হিসাব
সঠিক উত্তর: (খ) প্রদেয় হিসাব
২২। বিক্রয় খতিয়ানের জের বলতে কোন হিসাব বোঝায়?
(ক) পাওনাদার হিসাব
(খ) বিক্রয় হিসাব
(গ) দেনাদার হিসাব
(ঘ) প্রাপ্য বিল হিসাব
সঠিক উত্তর: (গ) দেনাদার হিসাব
২৩। মনিহারি খরচের সূত্র কোনটি?
(ক) প্রারম্ভিক মনিহারি + মনিহারি ক্রয় – সমাপনী মনিহারি
(খ) প্রারম্ভিক মনিহারি + মনিহারি ক্রয় + সমাপনী মনিহারি
(গ) প্রারম্ভিক মনিহারি – মনিহারি ক্রয় + সমাপনী মনিহারি
(ঘ) প্রারম্ভিক মনিহারি – সমাপনী মনিহারি – মনিহারি ক্রয়
সঠিক উত্তর: (ক) প্রারম্ভিক মনিহারি + মনিহারি ক্রয় – সমাপনী মনিহারি
২৪। কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?
(ক) মজুরি
(খ) কর্মচারীর বেতন
(গ) আসবাবপত্র
(ঘ) সাধারণ সঞ্চিতি
সঠিক উত্তর: (ঘ) সাধারণ সঞ্চিতি
২৫। কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়?
(ক) অনুপার্জিত আয়
(খ) শিক্ষানবিশ ভাতা
(গ) পেনশন ফান্ড
(ঘ) বিনিয়োগ সঞ্চিতি
সঠিক উত্তর: (খ) শিক্ষানবিশ ভাতা
২৬। অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব?
(ক) স্থায়ী
(খ) অস্থায়ী ও সাময়িক
(গ) অধিকাংশ স্থায়ী
(ঘ) চিরস্থায়ী
সঠিক উত্তর: (খ) অস্থায়ী ও সাময়িক
২৭। কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?
(ক) প্রাপ্য বিল সঞ্চিতি
(খ) দেনাদার বাট্টা সঞ্চিতি
(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
(ঘ) পাওনাদার বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: (ঘ) পাওনাদার বাট্টা সঞ্চিতি
২৮। রেওয়ামিলের ক্রেডিট কলামে লিপিবদ্ধ হয়—
(ক) বকেয়া খরচ ও বকেয়া আয়
(খ) অগ্রিম খরচ ও অগ্রিম আয়
(গ) বকেয়া খরচ ও অগ্রিম আয়
(ঘ) অগ্রিম খরচ ও বকেয়া আয়
সঠিক উত্তর: (গ) বকেয়া খরচ ও অগ্রিম আয়
২৯। মালিকের উত্তোলন ও উত্তোলনের সুদ যথাক্রমে রেওয়ামিলের কোথায় দেখানো হয়?
(ক) ক্রেডিট ও ডেবিট দিকে
(খ) ডেবিট ও ক্রেডিট দিকে
(গ) উভয়ই ডেবিট দিকে
(ঘ) উভয়ই ক্রেডিট দিকে
সঠিক উত্তর: (খ) ডেবিট ও ক্রেডিট দিকে
৩০। ক্রয় ফেরত রেওয়ামিলের ক্রেডিট পার্শ্বে দেখানো হয় কেন?
(ক) আয় হ্রাস করার জন্য
(খ) আয় বৃদ্ধি করার জন্য
(গ) ব্যয় বৃদ্ধি করার জন্য
(ঘ) ব্যয় হ্রাস করার জন্য
সঠিক উত্তর: (ঘ) ব্যয় হ্রাস করার জন্য
৩১। অনাদায়ী শিক্ষানবিশ সেলামি কোন জাতীয় হিসাব?
(ক) আয়
(খ) দায়
(গ) সম্পদ
(ঘ) ব্যয়
সঠিক উত্তর: (গ) সম্পদ
৩২। সমাপনী মজুদ রেওয়ামিলের কোন কলামে অন্তর্ভুক্ত করা হয়?
(ক) ডেবিট
(খ) ক্রেডিট
(গ) ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
(ঘ) রেওয়ামিল বহির্ভূত
সঠিক উত্তর: (ঘ) রেওয়ামিল বহির্ভূত
৩৩। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত না হওয়ার কারণ কোনটি?
(ক) সকল মজুদ হিসাব রেওয়ামিল বহির্ভূত
(খ) এটি প্রারম্ভিক মজুদ ও ক্রয়ের অন্তর্ভুক্ত থাকে
(গ) আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত নয় বলে
(ঘ) সমাপনী মজুদ আর্থিক অবস্থার বিবরণীর একটি সমন্বয় এন্ট্রি
সঠিক উত্তর: (খ) এটি প্রারম্ভিক মজুদ ও ক্রয়ের অন্তর্ভুক্ত থাকে
৩৪। প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় – সমাপনী মজুদ পণ্য = ?
(ক) ক্রয়
(খ) সমন্বিত ক্রয়
(গ) বিক্রয়
(ঘ) প্রদেয় হিসাব
সঠিক উত্তর: (খ) সমন্বিত ক্রয়
৩৫। সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক?
(ক) বিক্রয় + সমাপনী মজুদ পণ্য – ক্রয়
(খ) প্রারম্ভিক মজুদ + ক্রয় + সমাপনী মজুদ
(গ) প্রারম্ভিক মজুদ + ক্রয় – সমাপনী মজুদ
(ঘ) প্রারম্ভিক মজুদ – ক্রয় + সমাপনী মজুদ
সঠিক উত্তর: (গ) প্রারম্ভিক মজুদ + ক্রয় – সমাপনী মজুদ
৩৬। কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
(ক) ধারে ক্রয় থাকলে
(খ) ধারে বিক্রয় থাকলে
(গ) প্রারম্ভিক মজুদ না থাকলে
(ঘ) সমন্বিত ক্রয় থাকলে
সঠিক উত্তর: (ঘ) সমন্বিত ক্রয় থাকলে
৩৭। প্রারম্ভিক মজুদ কখন রেওয়ামিল বহির্ভূত থাকে?
(ক) নিট বিক্রয় থাকলে
(খ) নিট ক্রয় থাকলে
(গ) সমন্বিত ক্রয় থাকলে
(ঘ) সমাপনী মজুদ থাকলে
সঠিক উত্তর: (গ) সমন্বিত ক্রয় থাকলে
৩৮। রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে কোনটি?
(ক) শিক্ষানবিশ ভাতা
(খ) বিমা সেলামি
(গ) পাওনাদারের বাট্টা সঞ্চিতি
(ঘ) শিক্ষানবিশ সেলামি
সঠিক উত্তর: (ঘ) শিক্ষানবিশ সেলামি
৩৯। ভাড়া, বাট্টা, কমিশন ও সুদ ইত্যাদির সাথে প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে সেগুলো কি হিসেবে গণ্য হয়? (হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ)
(ক) প্রদত্ত খরচ হিসেবে
(খ) দায় হিসেবে
(গ) প্রাপ্ত আয় হিসেবে
(ঘ) সম্পদ হিসেবে
সঠিক উত্তর: (ক) প্রদত্ত খরচ হিসেবে
৪০। রেওয়ামিলে কোনটি অন্তর্ভুক্ত হবে না?
(ক) প্রারম্ভিক ব্যাংক জমা
(খ) সমাপনী হাতে নগদ
(গ) ভাড়া
(ঘ) প্রাথমিক খরচ
সঠিক উত্তর: (ক) প্রারম্ভিক ব্যাংক জমা
৪১। সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদসমূহ রেওয়ামিলে কোথায় লিখতে হয়?
(ক) উভয়টি ডেবিটে
(খ) প্রথমটি ক্রেডিটে ও দ্বিতীয়টি ডেবিটে
(গ) প্রথমটি ডেবিটে ও দ্বিতীয়টি ক্রেডিটে
(ঘ) পাদটীকা হিসাবে রেওয়ামিলের নিচে
সঠিক উত্তর: (ঘ) পাদটীকা হিসাবে রেওয়ামিলের নিচে
৪২। অনেক সময় রেওয়ামিলের ক্রেডিট দিক কি দ্বারা মিলানো হয়?
(ক) দায় দ্বারা
(খ) বকেয়া সুদ দ্বারা
(গ) উত্তোলন দ্বারা
(ঘ) মূলধন দ্বারা
সঠিক উত্তর: (ঘ) মূলধন দ্বারা
৪৩। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?
(ক) অব্যবহৃত মনিহারি
(খ) বকেয়া ভাড়া
(গ) আসবাবপত্র
(ঘ) অনুপার্জিত সেবা আয়
সঠিক উত্তর: (ক) অব্যবহৃত মনিহারি
৪৪। রেওয়ামিলের ডেবিট পাশে দেখানো হয়—
(ক) সকল সম্পদ ও আয়
(খ) সকল সম্পদ ও ব্যয়
(গ) সকল ব্যয় ও আয়
(ঘ) সকল সম্পদ ও দায়
সঠিক উত্তর: (খ) সকল সম্পদ ও ব্যয়
৪৫। রেওয়ামিলের ক্রেডিট কলামে কোন দফাগুলো লিপিবদ্ধ হয়?
(ক) অগ্রিম খরচ ও বকেয়া আয়
(খ) অগ্রিম খরচ ও অগ্রিম আয়
(গ) বকেয়া খরচ ও অগ্রিম আয়
(ঘ) বকেয়া খরচ ও বকেয়া আয়
সঠিক উত্তর: (গ) বকেয়া খরচ ও অগ্রিম আয়
৪৬। নিচের কোন হিসাব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
(ক) প্রারম্ভিক মজুদ, সমন্বিত ক্রয় ও শিক্ষানবিশ সেলামি
(খ) মোট মুনাফা, সমাপনী মজুদ পণ্য ও অগ্রিম বিমা
(গ) প্রারম্ভিক মনিহারি মজুদ, অব্যবহৃত মনিহারি ও প্রদেয় মজুরি
(ঘ) প্রারম্ভিক মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ও উত্তোলন
সঠিক উত্তর: (খ) মোট মুনাফা, সমাপনী মজুদ পণ্য ও অগ্রিম বিমা
৪৭। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
(ক) প্রারম্ভিক নগদ তহবিল
(খ) প্রারম্ভিক মনিহারি
(গ) প্রারম্ভিক ব্যাংক জমা
(ঘ) প্রারম্ভিক প্রাপ্য হিসাব
সঠিক উত্তর: (খ) প্রারম্ভিক মনিহারি
৪৮। নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
(ক) প্রারম্ভিক নগদ তহবিল
(খ) প্রারম্ভিক ব্যাংক তহবিল
(গ) সমাপনী ব্যাংক জমাতিরিক্ত
(ঘ) সমাপনী মজুদ পণ্য
সঠিক উত্তর: (গ) সমাপনী ব্যাংক জমাতিরিক্ত
৪৯। নিচের কোন হিসাবটি রেওয়ামিলের ক্রেডিট পাশে দেখানো হয়?
(ক) বিক্রয় বাট্টা
(খ) দীর্ঘ মেয়াদি বিনিয়োগ
(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
(ঘ) বিক্রয় ফেরত ও ভাতা
সঠিক উত্তর: (গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
৫০। কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
(ক) ধারে ক্রয় থাকলে
(খ) ধারে বিক্রয় থাকলে
(গ) প্রারম্ভিক মজুদ না থাকলে
(ঘ) সমন্বিত ক্রয় থাকলে
সঠিক উত্তর: (ঘ) সমন্বিত ক্রয় থাকলে
৫১। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় কোনটি?
(ক) প্রারম্ভিক নগদ তহবিল
(খ) প্রারম্ভিক ব্যাংক জমা
(গ) সমাপনী নগদ তহবিল
(ঘ) সমাপনী মজুদ পণ্য
সঠিক উত্তর: (গ) সমাপনী নগদ তহবিল
৫২। কোনটি রেওয়ামিলের ডেবিট পার্শ্বে দেখানো হয়?
(ক) সাধারণ সঞ্চিতি
(খ) প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি
(গ) প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি
(ঘ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
সঠিক উত্তর: (গ) প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি
৫৩। কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রদর্শন করে?
(ক) সাধারণ সঞ্চিতি
(খ) দেনাদার বাট্টা সঞ্চিতি
(গ) পাওনাদার বাট্টা সঞ্চিতি
(ঘ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
সঠিক উত্তর: (খ) দেনাদার বাট্টা সঞ্চিতি
৫৪। হিসাববিজ্ঞানের স্বীকৃত নীতি-নীতি লঙ্ঘনের মাধ্যমে সংঘটিত ভুলকে কোন জাতীয় ভুল বলে?
(ক) নীতিগত ভুল
(খ) বাদ পড়ার ভুল
(গ) লেখার ভুল
(ঘ) বে-দাখিলার ভুল
সঠিক উত্তর: (ক) নীতিগত ভুল
৫৫। হিসাবরক্ষকের অসাবধানতাবশত সৃষ্ট ভুল কোনটি?
(ক) নীতিগত ভুল
(খ) করণিক ভুল
(গ) ইচ্ছাকৃত ভুল
(ঘ) অনিচ্ছাকৃত ভুল
সঠিক উত্তর: (খ) করণিক ভুল
৫৬। করণিক ভুলকে কয়ভাগে বিভক্ত করা যায়?
(ক) ২ ভাগে
(খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে
(ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (গ) ৪ ভাগে
৫৭। নিচের কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে?
(ক) নীতিগত ভুল
(খ) বেদাখিলার ভুল
(গ) পরিপূরক ভুল
(ঘ) টাকার অংকের ভুল
সঠিক উত্তর: (ঘ) টাকার অংকের ভুল
৫৮। হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কী বলে?
(ক) বাদ পড়ার ভুল
(খ) লেখার ভুল
(গ) বেদাখিলার ভুল
(ঘ) পরিপূরক ভুল
সঠিক উত্তর: (খ) লেখার ভুল
৫৯। একটি ভুল অপর একটি ভুল দ্বারা সংশোধিত হলে কোন ভুলের সৃষ্টি হয়?
(ক) লেখার ভুল
(খ) নীতিগত ভুল
(গ) পরিপূরক ভুল
(ঘ) বেদাখিলার ভুল
সঠিক উত্তর: (গ) পরিপূরক ভুল
৬০। এক হিসাবের টাকা অন্য হিসাবে লেখার ফলে কোন ভুল সৃষ্টি হয়?
(ক) বাদ পড়ার ভুল
(খ) বে-দাখিলার ভুল
(গ) নীতিগত ভুল
(ঘ) পরিপূরক ভুল
সঠিক উত্তর: (খ) বে-দাখিলার ভুল
৬১। ৩২৫ টাকার জায়গায় ৩৫২ টাকা লেখাকে কী ধরনের ভুল বলে?
(ক) পরিপূরক
(খ) নীতিগত
(গ) বাদ পড়ার
(ঘ) লেখার
সঠিক উত্তর: (ঘ) লেখার
৬২। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে মজুরি হিসাবে ডেবিট করা কোন জাতীয় ভুল?
(ক) করণিক ভুল
(খ) লেখার ভুল
(গ) পরিপূরক ভুল
(ঘ) নীতিগত ভুল
সঠিক উত্তর: (ঘ) নীতিগত ভুল
৬৩। ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেলে তাকে কি বলে?
(ক) সীমাবদ্ধতা
(খ) অপূর্ণতা
(গ) পূর্ণতা
(ঘ) অসীম
সঠিক উত্তর: (ক) সীমাবদ্ধতা
৬৪। নিচের কোন ধরনের ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে?
(ক) বাদপড়ার ভুল
(খ) বেদাখিলার ভুল
(গ) লেখার ভুল
(ঘ) পরিপূরক ভুল
সঠিক উত্তর: (গ) লেখার ভুল
৬৫। কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে?
(ক) করণিক ভুল
(খ) নীতিগত ভুল
(গ) যোগের ভুল
(ঘ) উদ্বৃত্ত নিরূপণে ভুল
সঠিক উত্তর: ‘ক’ ও ‘খ’ (উভয়ই সঠিক)
৬৬। প্রদত্ত বাট্টা ৫৫০ টাকা বাট্টা হিসাবে ক্রেডিট দিকে ৪৫০ টাকা লেখা হয়েছে। উক্ত ভুলের কারণে রেওয়ামিলে কত টাকা অমিল হবে? (হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ)
(ক) ১০০ টাকা
(খ) ৪৫০ টাকা
(গ) ৫৫০ টাকা
(ঘ) ১,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ) ১,০০০ টাকা
৬৭। খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে?
(ক) আয় বিবরণীতে
(খ) রেওয়ামিলে
(গ) আর্থিক অবস্থার বিবরণীতে
(ঘ) মালিকানা স্বত্ব বিবরণীতে
সঠিক উত্তর: (খ) রেওয়ামিলে
৬৮। আসবাবপত্র ক্রয়, ক্রয় হিসাবে ডেবিট করা হয় এটা কোন ধরনের ভুল?
(ক) নীতিগত ভুল
(খ) লেখার ভুল
(গ) পরিপূরক ভুল
(ঘ) বাদপড়ার ভুল
সঠিক উত্তর: (ক) নীতিগত ভুল
৬৯। ভাড়া প্রাপ্তি ১০০ টাকা রেওয়ামিলের ডেবিট পাশে বসানো হয়েছে। এক্ষেত্রে রেওয়ামিলের যোগফল—
(ক) ডেবিট দিকে ২০০ টাকা বেশি হবে
(খ) ডেবিট দিকে ২০০ টাকা কম হবে
(গ) ক্রেডিট দিকে ১০০ টাকা বেশি হবে
(ঘ) ক্রেডিট দিকে ১০০ টাকা কম হবে
সঠিক উত্তর: (ক) ডেবিট দিকে ২০০ টাকা বেশি হবে
৭০। মিরাজ এন্ড সন্স-এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে পণ্য ক্রয় ৫০,০০০ টাকার পরিবর্তে ৬০,০০০ টাকা এবং পণ্য বিক্রয় ৭০,০০০ টাকার পরিবর্তে ৮০,০০০ টাকা লিপিবদ্ধ করার ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল। মিরাজ এন্ড সন্স-এর ভুলটি কোন ধরনের? (হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ)
(ক) পরিপূরক ভুল
(খ) বাদ পড়ার ভুল
(গ) নীতিগত ভুল
(ঘ) লেখার ভুল
সঠিক উত্তর: (ক) পরিপূরক ভুল
৭১। অনিশ্চিত হিসাব হলো একটি—
(ক) অস্থায়ী হিসাব
(খ) চলতি হিসাব
(গ) স্থায়ী হিসাব
(ঘ) সঞ্চয়ী হিসাব
সঠিক উত্তর: (ক) অস্থায়ী হিসাব
৭২। অনিশ্চিত হিসাব কত সময়ের জন্য প্রস্তুত করা হয়?
(ক) সাময়িকের জন্য
(খ) স্থায়ীভাবে
(গ) ১ বছরের জন্য
(ঘ) ১ বছরের অধিক সময়ের জন্য
সঠিক উত্তর: (ক) সাময়িকের জন্য
৭৩। Suspense Account কে বাংলায় কী বলা হয়?
(ক) মূলধন হিসাব
(খ) অনিশ্চিত হিসাব
(গ) উত্তোলন হিসাব
(ঘ) কুঋণ হিসাব
সঠিক উত্তর: (খ) অনিশ্চিত হিসাব
৭৪। অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কোন পাশে লেখা হয়?
(ক) যে দিকের যোগফল বেশি
(খ) যে দিকের যোগফল সমান
(গ) যে দিকের যোগফল কম
(ঘ) ডেবিট কলামে
সঠিক উত্তর: (গ) যে দিকের যোগফল কম
৭৫। হিসাব বইয়ের ভুলগুলোর যোগফল রেওয়ামিলের দুই পাশের পার্থক্যের সমান হলে অনিশ্চিত হিসাবের জের কীরূপ হবে?
(ক) সমান থাকবে
(খ) দ্বিগুণ
(গ) অর্ধেক
(ঘ) শূন্য
সঠিক উত্তর: (ঘ) শূন্য
৭৬। অনিশ্চিত হিসাবের আকার ছোট হলে কোথায় দেখাতে হয়?
(ক) মালিকানা স্বত্ব বিবরণীতে
(খ) উদ্বর্তপত্রে
(গ) নগদ প্রবাহ বিবরণীতে
(ঘ) বিশদ আয় বিবরণীতে
সঠিক উত্তর: (ঘ) বিশদ আয় বিবরণীতে
৭৭। বড় অংকের অনিশ্চিত হিসাবে বিরূপ প্রভাব পড়ে কোথায়?
(ক) প্রতিষ্ঠানের আয়ে
(খ) প্রতিষ্ঠানের ব্যয়ে
(গ) প্রতিষ্ঠানের সুনামে
(ঘ) প্রতিষ্ঠানের দায়ে
সঠিক উত্তর: (গ) প্রতিষ্ঠানের সুনামে
৭৮। রেওয়ামিলে গড়মিল থাকলে কী করা হয়?
(ক) মূলধন হিসাব খোলা হয়
(খ) নতুন করে রেওয়ামিল প্রস্তুত করা হয়
(গ) উত্তোলন হিসাব খোলা হয়
(ঘ) অনিশ্চিত হিসাব খোলা হয়
সঠিক উত্তর: (ঘ) অনিশ্চিত হিসাব খোলা হয়
৭৯। অনিশ্চিত হিসাব কীভাবে বন্ধ করতে হয়?
(ক) সাধারণ জাবেদার মাধ্যমে
(খ) সংশোধনী জাবেদার মাধ্যমে
(গ) সমন্বয় জাবেদার মাধ্যমে
(ঘ) নতুন রেওয়ামিল তৈরির মাধ্যমে
সঠিক উত্তর: (খ) সংশোধনী জাবেদার মাধ্যমে
৮০। কোন ভুল অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করে?
(ক) হিসাবের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল
(খ) নীতিগত ভুল
(গ) পরিপূরক ভুল
(ঘ) বাদ পড়ার ভুল
সঠিক উত্তর: (ক) হিসাবের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল
৮১। কোন ভুলের জন্য অনিশ্চিত হিসাবের প্রয়োজন হয় না?
(ক) বাদ পড়ার ভুলের জন্য
(খ) একতরফা ভুলের জন্য
(গ) দুতরফা ভুলের জন্য
(ঘ) লেখার ভুলের জন্য
সঠিক উত্তর: (গ) দুতরফা ভুলের জন্য
৮২। অনিশ্চিত হিসাবে একটি বড় ধরনের জের থাকলে কী করা হবে?
(ক) আগামী সময়কালের জন্য জের টেনে নিয়ে যেতে হবে
(খ) আয় বিবরণীতে কর্তন করতে হবে
(গ) চূড়ান্ত হিসাব ছাপানোর আগে ভুল খুঁজে বের করতে হবে
(ঘ) উদ্বর্তপত্রে কর্তন করতে হবে
সঠিক উত্তর: (গ) চূড়ান্ত হিসাব ছাপানোর আগে ভুল খুঁজে বের করতে হবে
৮৩। রেওয়ামিলের ভুল খুঁজে পাওয়া না গেলে কী সৃষ্টি হয়?
(ক) অনিশ্চিত হিসাব
(খ) মূলধন হিসাব
(গ) সম্পত্তি হিসাব
(ঘ) দায় হিসাব
সঠিক উত্তর: (ক) অনিশ্চিত হিসাব
৮৪। একটি হিসাবের ১,৫০০ টাকা ভুল পাশে দুইবার লেখা হয়েছে, অন্যান্য হিসাব ঠিক থাকলে পার্থক্য কত হবে?
(ক) ১,৫০০
(খ) ৩,০০০
(গ) ৪,৫০০
(ঘ) ৬,০০০
সঠিক উত্তর: (গ) ৪,৫০০
আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ৩য় অধ্যায় MCQ প্রশ্নের উত্তর
আরো পড়ুন: হিসাববিজ্ঞান ১ম পত্র: ১ম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর
এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ প্রশ্নের উত্তর পিডিএফ ডাউনলোড করুন।






