SSC Chemistry Model Test 01 পিডিএফ ডাউনলোড করুন। বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুতকৃত এই মডেল টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করুন এবং নিজেকে সবার থেকে একধাপ এগিয়ে রাখুন। এতে রয়েছে সৃজনশীল, সংক্ষিপ্ত ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়।
SSC Chemistry Model Test 01
বহুনির্বাচনী প্রশ্ন (প্রতিটির মান ১)
১. পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাকে কী বলে?
(ক) বিজ্ঞান
(খ) নির্বাচন
(গ) গবেষণা
(ঘ) নির্ধারণ
২. গ্রুপ-১৮ এর মৌল কোনটি?
(ক) Ts
(খ) At
(গ) Cs
(ঘ) Og
৩. তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি?
(ক) জিঙ্ক
(খ) লেড
(গ) রেডিয়াম
(ঘ) মার্কারি
৪. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?
(ক) $H_2O$
(খ) $CO_2$
(গ) $NH_3$
(ঘ) $KCl$
৫. সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে—
i. $C_{10}H_8$
ii. $S_8$
iii. $I_2$
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৬. বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়?
(ক) ফিশন
(খ) ফিউশন
(গ) চেইন
(ঘ) ভাঙন
৭. কোনটি তড়িৎ পরিবহন করে না?
(ক) অ্যালুমিনিয়াম
(খ) সিলভার
(গ) গ্রাফাইট
(ঘ) ডায়মন্ড
৮. $_{25}Mn^{2+}$ -এর M শেলে কয়টি ইলেকট্রন বিদ্যমান?
(ক) $0$
(খ) $5$
(গ) $8$
(ঘ) $13$
৯. ওজোনের একটি অণুতে কয়টি পরমাণু বিদ্যমান?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
| মৌল | P | Q | R | S |
| পারমাণবিক সংখ্যা | 14 | 15 | 16 | 17 |
[এখানে P, Q, R, S প্রতীক নহে]
১০. Q মৌল পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১৫
(ঘ) ১৬
১১. উদ্দীপকে—
i. P এর আকার Q এর চেয়ে বেশি
ii. R এর ঋণাত্মকতা S এর চেয়ে কম
iii. $PO_2$, $Q_2O_3$ এর চেয়ে বেশি অম্লধর্মী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১২. নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
১৩. বেনজিনের স্থূল সংকেতের ভর কত?
(ক) ৭
(খ) ১৩
(গ) ২৬
(ঘ) ৭৮
১৪. নিচের যে যৌগটিতে অষ্টক নিয়মের ব্যত্যয় ঘটে—
i. $BCl_3$
ii. $BF_3$
iii. $MgCl_2$
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i, ii ও iii
SSC Chemistry Model Test 01
১৫. STP তে 0.5 মোল মিথেন গ্যাসের আয়তন কত?
(ক) 11.2 L
(খ) 22.4 L
(গ) 22.8 L
(ঘ) 44.4 L
১৬. $CH_3CH_2OH \longrightarrow CH_3 – O – CH_3$; বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া?
(ক) আর্দ্র বিশ্লেষণ
(খ) পানিযোজন
(গ) সমাণুকরণ
(ঘ) পলিমারকরণ
১৭. পটাশিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত?
(ক) +3
(খ) +4
(গ) +5
(ঘ) +6
১৮. পাকস্থলীতে এসিড প্রশমিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
(ক) $NaOH$
(খ) $KOH$
(গ) $Mg(OH)_2$
(ঘ) $Ca(OH)_2$
১৯. কপার কুচি গাঢ় $H_2SO_4$ এ যোগ করলে তৈরি হবে—
i. $CuSO_4$
ii. $SO_2$
iii. $H_2O$
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২০. প্লাস্টিক শিল্পে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়?
(ক) 1.5%
(খ) 2.0%
(গ) 3%
(ঘ) 4%
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও: SSC Chemistry Model Test 01
$NH_4OH + CH_3CH(OH)CH_3 \rightarrow$ পরিষ্কারক দ্রব্য।
২১. পরিষ্কারক দ্রব্যটির নাম নিচের কোনটি?
(ক) টয়লেট ক্লিনার
(খ) সাবান
(গ) গ্লাস ক্লিনার
(ঘ) ডিটারজেন্ট
২২. উদ্দীপকের দ্রব্যটির—
i. $CH_3CH(OH)CH_3$ জৈব পদার্থ দূরীভূত করে
ii. $NH_4OH$ তেল ও চর্বিকে দূরীভূত করে
iii. $NH_4OH$ সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৩. কোন ধাতুটি স্ব-বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করা হয়?
(ক) Pb
(খ) Cu
(গ) Al
(ঘ) Fe
২৪. কোন যৌগটিকে অলিফিন বলে?
(ক) $C_2H_6$
(খ) $C_2H_2$
(গ) $C_2H_4$
(ঘ) $C_3H_8$
২৫. অ্যারোমেটিক যৌগ কোনটি?
(ক) ফেনল
(খ) পেন্টেন
(গ) সাইক্লোহেক্সেন
(ঘ) সাইক্লোপ্রোপেন
সৃজনশীল অংশ
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটির মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :
১। Cr সাধারণ নিয়মের ইলেকট্রন বিন্যাস মানে না কেন?
২। লেড ধাতুর নিষ্কাশনে $Pb^{2+}$ আয়নের বিজারণ ঘটে— ব্যাখ্যা কর।
৩। সকল d ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়— ব্যাখ্যা কর।
৪। $250 \text{ cm}^3 \text{ Na}_2CO_3$-এর একটি দ্রবণ $10.6 \text{ g } \text{Na}_2CO_3$ ধারণ করলে দ্রবণটির ঘনমাত্রা কত?
৫। $NH_3$ ও $NH_4^+$ আয়নের মধ্যে পার্থক্য লেখ।
৬। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা $\frac{1}{2}$, ব্যাখ্যা কর।
৭। তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়ার মধ্যে ২টি পার্থক্য দেখাও।
সৃজনশীল প্রশ্ন (প্রতিটির মান ১০)
১। দৃশ্যকল্প-০১ :
| মৌল | গ্রুপ | পর্যায় |
| x | 4 | 2 |
| y | 3 | 17 |
| z | 3 | 13 |
দৃশ্যকল্প-০২ :
R একটি মৌল যার সংকেত $R_4$। R এর একটি অণুর ভর $2.0758 \times 10^{-22} \text{ g}$ এবং এর নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা এক বেশি।
ক. নিঃসরণ কী? ১
খ. Cr এর ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-০২ অনুযায়ী R মৌলটি শনাক্তকরণ কর। ৩
ঘ. দৃশ্যকল্প-০১ এর তথ্যানুযায়ী x ও y দ্বারা গঠিত যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল ব্যাখ্যা কর। ৪
২। A ও B দুটি মৌল যা বায়ুর উপাদান হিসেবে থাকে। মৌল দুটি পরস্পরের সাথে যুক্ত হয়ে যথাক্রমে x ও y দুটি যৌগ তৈরি করে যাদের আণবিক ভর যথাক্রমে 30 এবং 44। SSC Chemistry Model Test 01
ক. পোলারিটি কী? ১
খ. Zn মৌলটি d-block ভুক্ত হলেও অবস্থান্তর মৌল নয় কেন? ২
গ. Y যৌগটির 100 g এ মোট অণুর সংখ্যা কত হবে? ৩
ঘ. Y যৌগের বন্ধন সৃষ্টিতে স্বাভাবিক নিয়মের কোন ব্যতিক্রম দেখা যায় কিনা? উপযুক্ত ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা কর। ৪
৩। P, Q এবং R তিনটি ধাতুর আকরিকসমূহ যথাক্রমে বক্সাইট, হেমাটাইট এবং চালকোসাইট। [P, Q এবং R মৌল তিনটি হচ্ছে প্রতীকী]
ক. লা-শাতেলিয়ে নীতিটি লিখ। ১
খ. উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? ২
গ. P মৌলের আকরিক থেকে কীভাবে বিশুদ্ধ অ্যালুমিনা পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ. Q ও R এর আকরিকের ধাতব আয়নের সাথে কস্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন বর্ণের অধঃক্ষেপ তৈরি করে— বিশ্লেষণ কর। ৪
৪। বিক্রিয়া দুটি লক্ষ্য কর—
(i) $C_4H_{10} + O_2 \rightarrow CO_2 + H_2O$
(ii) $HgCl_2 + Hg \rightarrow Hg_2Cl_2$
ক. আয়নিকরণ শক্তি কী? ১
খ. দুই এর নিয়ম এবং অষ্টক নিয়মের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য— ব্যাখ্যা কর। ২
গ. $C-C, C-H, O=O, C=O$ এবং $O-H$ এর বন্ধনশক্তিসমূহ হচ্ছে যথাক্রমে $344 \text{ kJ mol}^{-1}, 414 \text{ kJ mol}^{-1}, 498 \text{ kJ mol}^{-1}, 832 \text{ kJ mol}^{-1}$ এবং $464 \text{ kJ mol}^{-1}$। (i) নং বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার আলোকে দেখাও যে, Redox বিক্রিয়া যুগপৎভাবে ঘটে। ৪
৫। দৃশ্যকল্প-১ : একটি বিকারে $12.82 \text{ g } H_2SO_4$ এর $250 \text{ mL}$ দ্রবণ রয়েছে।
দৃশ্যকল্প-২ : B একটি যৌগ যার শতকরা সংযুক্তি যথাক্রমে $Mg = 16.22\%, N = 18.92\%$ এবং $O = 64.86\%$। যৌগটির আণবিক ভর 148।
ক. ক্ষার ধাতু কাকে বলে? ১
খ. $C_2H_6$ অপেক্ষা $C_2H_4$ অধিক সক্রিয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-১ এর উল্লেখিত দ্রবণ থেকে কত $\text{ mL}$ ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে? ৩
ঘ. দৃশ্যকল্প-২ এর B যৌগের আণবিক সংকেত নির্ণয় করে যৌগটির $350 \text{ g}$ হতে উৎপন্ন ক্ষারীয় অক্সাইডের পরিমাণ নির্ণয় কর। ৪
৬। চুনাপাথর ও লঘু নাইট্রিক এসিডের বিক্রিয়ায় ‘x’ গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন এ গ্যাসের জলীয় দ্রবণ পানির খরতা সৃষ্টির জন্য দায়ী। SSC Chemistry Model Test 01
ক. আকরিক কী? ১
খ. সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়— ব্যাখ্যা কর। ২
গ. গাঢ় নাইট্রিক এসিডের সাথে $\text{Cu}$ এর বিক্রিয়াটি জারণ-বিজারণ বিক্রিয়া— ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘x’ গ্যাসের জলীয় দ্রবণ পানির খরতা সৃষ্টির জন্য দায়ী— ব্যাখ্যা কর। ৪
৭। (i) $A = C_3H_6$
(ii) $B = CH_3CH_2COOH$
ক. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী? ১
খ. $C_3H_7$-মূলকের নামকরণ ব্যাখ্যা কর। ২
গ. (i)নং যৌগ হতে (ii)নং যৌগের প্রস্তুতির বিক্রিয়াসমূহ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের যৌগ দুটির মধ্যে কোনটি অসম্পৃক্ত? তা দুটি পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা কর। ৪
৮। চুনাপাথর তাপে বিয়োজিত হয়ে X যৌগ এবং $44 \text{ g}$ ভরের Y গ্যাস উৎপন্ন হয়। X এর সাথে পানি যোগ করলে M যৌগ পাওয়া যায়। M এর মধ্য দিয়ে $Cl_2$ গ্যাস চালনা করলে Z যৌগ পাওয়া যায়।
ক. মোলারিটি কী? ১
খ. একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে— ব্যাখ্যা কর। ২
গ. Y গ্যাসটি কীভাবে শনাক্ত করবে? বিক্রিয়াসহ ব্যাখ্যা কর। ৩
ঘ. Z যৌগটি অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক— ব্যাখ্যা কর। ৪
Read More: এসএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট ০১
Read More: এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট ০১
SSC Chemistry Model Test 01 PDF Download






