SSC Physics Model Test 01

এসএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট ০১ (PDF)

SSC Physics Model Test 01 পিডিএফ ডাউনলোড করুন। বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই মডেল টেস্টটি দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন এবং নিজেকে সবার থেকে একধাপ এগিয়ে রাখুন। এতে রয়েছে সৃজনশীল, সংক্ষিপ্ত ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়।


SSC Physics Model Test 01

বহুনির্বাচনী প্রশ্ন (প্রতিটির মান ১)

১. সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী?

(ক) নিউটন

(খ) গ্যালিলিও

(গ) এরাটোস্থিনিস

(ঘ) আর্কিমিডিস

২. হাইড্রোজেন পরমাণুর ভর $M_H$ হলে আলফা কণার ভর কত?

(ক) $4 M_H$

(খ) $2 M_H$

(গ) $0.25 M_H$

(ঘ) $0.2 M_H$

উদ্দীপক: একটি সুর শলাকার কম্পাঙ্ক $2 \text{ kHz}$। সুর শলাকা থেকে সৃষ্ট শব্দ বায়ু মাধ্যমে $340 \text{ ms}^{-1}$ বেগে গমন করতে পারে। উপরের তথ্য থেকে নিচের ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

৩. সুর শলাকা থেকে সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত?

(ক) $0.0005 \text{ s}$

(খ) $0.005 \text{ s}$

(গ) $0.05 \text{ s}$

(ঘ) $0.5 \text{ s}$

৪. সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে-

i. যান্ত্রিক তরঙ্গ

ii. তরঙ্গদৈর্ঘ্য $0.17 \text{ m}$

iii. তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

৫. $9.11 \times 10^{-31} \text{ kg}$ কোন কণার ভর?

(ক) আলফা কণা

(খ) গামা কণা

(গ) বিটা কণা

(ঘ) তেজস্ক্রিয় কণা

৬. পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?

(ক) দূরত্ব

(খ) বেগ

(গ) সরণ

(ঘ) দ্রুতি

৭. সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে কী বলে?

(ক) দূরত্ব

(খ) বেগ

(গ) দ্রুতি

(ঘ) ত্বরণ

৮. $7500 \text{ kg m s}^{-1}$ ভরবেগের একটি ট্রাকের গতিবেগ $54 \text{ km h}^{-1}$ হলে ট্রাকটির ভর কত?

(ক) $750 \text{ kg}$

(খ) $540 \text{ kg}$

(গ) $500 \text{ kg}$

(ঘ) $138.89 \text{ kg}$

৯. $1 \text{ kg}$ ভরের একটি বস্তু সমভরের অপর একটি স্থির বস্তুকে কত বেগে ধাক্কা দিলে তাদের মিলিত বেগ $6 \text{ ms}^{-1}$ হবে?

(ক) $6 \text{ ms}^{-1}$

(খ) $12 \text{ ms}^{-1}$

(গ) $9 \text{ ms}^{-1}$

(ঘ) $18 \text{ ms}^{-1}$

১০. $70 \text{ kg}$ ভরের একজন দৌড়বিদের গতিশক্তি $1715 \text{ J}$ হলে তার বেগ কত $\text{ ms}^{-1}$?

(ক) $7$

(খ) $8$

(গ) $7.5$

(ঘ) $7 \times 10^{-1}$

১১. তাপধারণ ক্ষমতার একক কী?

(ক) $\text{K}^{-1}$

(খ) $\text{JK}$

(গ) $\text{J kg}^{-1} \text{ K}^{-1}$

(ঘ) $\text{JK}^{-1}$

১২. তাপ ও তাপমাত্রার ক্ষেত্রে-

i. $1$ ক্যালরি $= 2.4$ জুল

ii. তাপমাত্রা হচ্ছে শক্তির একটি বিশেষ নির্দেশক

iii. আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের একক ছিল ক্যালরি

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) i ও ii

(ঘ) ii ও iii

১৩. পরিবাহকত্ব $\sigma$ এর একক কোনটি?

(ক) $\Omega \text{m}^{-1}$

(খ) $\Omega \text{m}$

(গ) $\Omega^{-1} \text{m}$

(ঘ) $\Omega^{-1} \text{m}^{-1}$

১৪. বাতাসে শব্দের বেগ—

i. তাপমাত্রার বর্গের সমানুপাতিক

ii. বাতাসের চাপের উপর নির্ভর করে না

iii. বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) i ও iii

(ঘ) ii ও iii

১৫. দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমা কোনটি?

(ক) $400 \text{ nm} – 500 \text{ nm}$

(খ) $500 \text{ nm} – 700 \text{ nm}$

(গ) $600 \text{ nm} – 700 \text{ nm}$

(ঘ) $400 \text{ nm} – 700 \text{ nm}$

১৬. পিনহোল ক্যামেরায় প্রতিবিম্বটি হয়—

(ক) বাস্তব

(খ) সোজা

(গ) অস্পষ্ট

(ঘ) অবাস্তব

SSC Physics Model Test 01

১৭. পানিতে আলোর বেগ হলো—

(ক) $1.24 \times 10^8 \text{ m s}^{-1}$

(খ) $2 \times 10^8 \text{ m s}^{-1}$

(গ) $2.26 \times 10^8 \text{ m s}^{-1}$

(ঘ) $3 \times 10^8 \text{ m s}^{-1}$

১৮. মুক্ত অবস্থায় তড়িৎবাহী তার কোন দিকে লাফিয়ে ওঠে?

(ক) উপরের দিকে

(খ) নিচের দিকে

(গ) ডানদিকে

(ঘ) বামদিকে

১৯. নিচের কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়?

(ক) ট্রানজিস্টর

(খ) ডায়নামো

(গ) অ্যাম্প্লিফায়ার

(ঘ) ট্রান্সফর্মার

২০. কোন মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে কী বলে?

(ক) তেজস্ক্রিয়তা

(খ) বিকিরণ

(গ) নির্গমন

(ঘ) আইসোটোপ

২১. ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে?

(ক) ১৮৮৩

(খ) ১৮৯৩

(গ) ১৯৬৩

(ঘ) ১৯৪৫

উদ্দীপক: নিচের তথ্যের আলোকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও: SSC Physics Model Test 01

$10 \text{ kg}$ ভরের একটি কাঠ নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল। সমুদ্রের পানির এবং কেরোসিনের ঘনত্ব যথাক্রমে $1.03 \times 10^3 \text{ kg m}^{-3}$ এবং $800 \text{ kg m}^{-3}$।

২২. পানির ঘনত্ব কেরোসিনের ঘনত্বের কত গুণ?

(ক) $800$

(খ) $8$

(গ) $1.25$

(ঘ) $0.8$

২৩. কাঠের—

i. ঘনত্ব $500 \text{ kg m}^{-3}$

ii. ওজন অপসারিত তরলের ওজনের সমান

iii. সমুদ্রে ডুবে থাকবে $48.5\%$

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২৪. বিভব পার্থক্যের মান কত হলে প্রবাহমাত্রা বন্ধ হয়ে যায়?

(ক) $0 \text{ V}$

(খ) $1 \text{ V}$

(গ) $2 \text{ V}$

(ঘ) $3 \text{ V}$

২৫. অর্ধ-পরিবাহী পদার্থ নিচের কোনটি?

(ক) কার্বন

(খ) আর্গন

(গ) সিলভার

(ঘ) জার্মেনিয়াম

সৃজনশীল অংশ

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটির মান ২ করে)

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :

১। একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন $1 \text{ mm}$ মাপা যায়। যদি কোনো বস্তুর দৈর্ঘ্য $1 \text{ mm}$ হয় তবে পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে?

২। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি ঘূর্ণন গতি নয় কেন?

৩। অবস্থা পরিবর্তনের সময় বস্তু তাপ গ্রহণ করে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না— ব্যাখ্যা কর।

৪। আলোক রশ্মির দিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।

৫। পরমাণুতে ইলেকট্রন কীভাবে প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে পারে?

৬। দুটি বস্তুকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে চার্জ কোনদিকে এবং কত সময় পর্যন্ত প্রবাহিত হয়?

৭। তেজস্ক্রিয়তা বলতে কী বুঝ?

সৃজনশীল প্রশ্ন (প্রতিটির মান ১০)

১। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণি নিম্নরূপ :

সময় (s)020406080100120
বেগ ($\text{ms}^{-1}$)048121260

ক. ঘূর্ণন গতি কাকে বলে?

খ. শক্তির রূপান্তরের কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে— ব্যাখ্যা কর।

গ. গাড়িটি ১ মিনিট ২০ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় কর।

ঘ. উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখ অঙ্কন করে এর বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ কর।

২। $10 \text{ kg}$ ভরের একটি বস্তু $30 \text{ m}$ উঁচু হতে বিনা বাধায় $20 \text{ ms}^{-1}$ বেগে একটি স্প্রিং-এর উপর পড়ায় স্প্রিংটি সংকুচিত হলো। সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য $10 \text{ cm}$ এবং স্প্রিং ধ্রুবক $10^5 \text{ Jm}^{-2}$। SSC Physics Model Test 01

ক. বিভবশক্তি কাকে বলে?

খ. তালগাছ থেকে তাল পড়ার সময় শক্তির রূপান্তর ঘটে— ব্যাখ্যা কর।

গ. স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে?

ঘ. পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিংয়ের উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।

৩। একজন শরবত বিক্রেতা গরমের সময় $15 \text{ °C}$ তাপমাত্রার শরবত তৈরির জন্য $35 \text{ °C}$ তাপমাত্রার $20 \text{ kg}$ পানিতে $0 \text{ °C}$ তাপমাত্রার কিছু পরিমাণ বরফ মিশায়। (এখানে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ $L_f = 3,36,000 \text{ J kg}^{-1}$ এবং পানির আপেক্ষিক তাপ $s = 4200 \text{ J kg}^{-1} \text{ K}^{-1}$

ক. দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? (১)

খ. একটি গ্লাস ও একটি বালতির ভিতরে একই পরিমাণ পানি রাখলে কোনটির পানি দ্রুত বাষ্পায়িত হবে? (২)

গ. পানি ও শরবতের শব্দের বেগের অনুপাত নির্ণয় কর। (৩)

ঘ. উক্ত মিশ্রণের তাপমাত্রায় লোকটি শরবত তৈরিতে $6 \text{ kg}$ বরফ ব্যবহার করলে সম্পূর্ণ বরফ গলবে কি-না— গাণিতিকভাবে বিশ্লেষণ কর। (৪)

৪। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার $0.5 \text{ s}$ পর প্রতিধ্বনি শুনতে পায়। সেই স্থান থেকে $10.32 \text{ m}$ এগিয়ে শব্দ করায় $0.44 \text{ s}$-এ প্রতিধ্বনি শুনতে পায়। SSC Physics Model Test 01

ক. তরঙ্গ কাকে বলে? (১)

খ. আধানের মাত্রা বিশ্লেষণ দেখাও। (২)

গ. বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় কর। (৩)

ঘ. বালকটি শব্দ উৎপন্ন করার পর $70 \text{ m}$ পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও। (৪)

৫। $5 \text{ cm}$ ব্যাসার্ধ এবং $12 \text{ cm}$ উচ্চতাবিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারকে $12 \text{ m}$ গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেয়া হলো। সিলিন্ডারের ভর $240 \text{ g}$ এবং পানির ঘনত্ব $1000 \text{ kg m}^{-3}$।

ক. স্থিতিস্থাপকতা কাকে বলে? (১)

খ. আকাশে বিজলি চমকায় কেন? ব্যাখ্যা কর। (২)

গ. কূপের তলদেশে পানির চাপ নির্ণয় কর। (৩)

ঘ. কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে? গাণিতিক ব্যাখ্যা দাও। (৪)

দৃশ্যকল্প-১ :

$132 \text{ °C}$ তাপমাত্রার $700 \text{ g}$ ভরের একটি বস্তুকে $30 \text{ °C}$ তাপমাত্রার $262.5 \text{ g}$ পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল $50 \text{ °C}$।

দৃশ্যকল্প-২ :

$500 \text{ g}$ ভরের অপর একটি বস্তুর তাপমাত্রা $40 \text{ °C}$ বৃদ্ধি করতে $18000 \text{ J}$ তাপের প্রয়োজন।

ক. আপেক্ষিক তাপ কাকে বলে? (১)

খ. বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে কিন্তু গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় কেন? (২)

গ. দৃশ্যকল্প-১ এ পানির গৃহীত তাপ নির্ণয় কর। (৩)

ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর বস্তুদ্বয় কোন উপাদানের তৈরি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর। (৪)

৭। $40 \text{ cm}$ বক্রতার ব্যাসার্ধের একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর আলোক কেন্দ্র থেকে $25 \text{ cm}$ দূরে একটি লক্ষ্যবস্তু রাখা হলো।

ক. প্রতিসরণাঙ্ক কাকে বলে? (১)

খ. আলোর প্রতিসরণ হওয়ার কারণ ব্যাখ্যা কর। (২)

গ. লেন্সটির ক্ষমতা কত? (৩)

ঘ. যদি লক্ষ্যবস্তু তার অবস্থান থেকে $10 \text{ cm}$ সামনে এবং পিছনে সরানো হয় তবে প্রতিবিম্বের প্রকৃতি একই হবে কি? রশ্মিচিত্রের সাহায্যে মতামত দাও। (৪)


Read More: এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট ০১

Read More: এসএসসি গণিত মডেল টেস্ট ০১


SSC Physics Model Test 01 PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top