SSC Finance & Banking Model Test 01

SSC Finance & Banking Model Test 01 (PDF)

2026 পরীক্ষার্থীদের জন্য SSC Finance & Banking Model Test 01 একটি গুরুত্বপূর্ণ অনুশীলন উপকরণ। এই মডেল টেস্টটি বোর্ড পরীক্ষার আদলে তৈরি, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে। PDF ডাউনলোড করে নিয়মিত অনুশীলন করলে প্রস্তুতি শক্তিশালী হবে


SSC Finance & Banking Model Test 01

বহুনির্বাচনী প্রশ্ন

১. কাঠামোর ভিত্তিতে এক্সিম ব্যাংক কোন ধরনের ব্যাংক?

(ক) কেন্দ্রীয় ব্যাংক

(খ) শাখা ব্যাংক

(গ) ইসলামী ব্যাংক

(ঘ) একক ব্যাংক

২. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদস্য সংখ্যা কতটি দেশ?

(ক) ১৮৭

(খ) ১৮৮

(গ) ১৮৯

(ঘ) ১৯০

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

XYZ কোম্পানির সাধারণ শেয়ারের বাজারমূল্য ১০০ টাকা, প্রত্যাশিত লাভের হার ৭% এবং প্রবৃদ্ধির হার ৩%।

৩. XYZ এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?

(ক) ১০.৭%

(খ) ১০.৩১%

(গ) ১০.২১%

(ঘ) ১০.১৯%

৪. যদি প্রবৃদ্ধির হার ৩.৫% হয় সেক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?

(ক) ১০.৭৫%

(খ) ১০.৬৫%

(গ) ১০.৫০%

(ঘ) ১০.৪০%

৫. কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন?

(ক) ১০

(খ) ১২

(গ) ১৩

(ঘ) ১৪

৬. ARR এর পূর্ণরূপ কী?

(ক) Actual Rate of Return

(খ) Accounting Rate of Return

(গ) Annual Rate of Return

(ঘ) Accumulated of Return

৭. হুকুম চেকের বৈশিষ্ট্য কোনটি?

(ক) বাম কোণে আড়াআড়িভাবে দাগ কাটা

(খ) ডান কোণে আড়াআড়িভাবে দাগ কাটা

(গ) সমান্তরালভাবে দাগ কাটা

(ঘ) কেবল নির্দিষ্ট ব্যক্তি অর্থ উত্তোলন করতে পারে

৮. অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস—

(ক) প্রদেয় বিল

(খ) ঋণপত্র

(গ) ক্ষুদ্র ঋণ

(ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণ

৯. মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়—

i. স্থায়ী সম্পত্তি ক্রয়ের

ii. স্থায়ী সম্পত্তি আধুনিকায়নের

iii. চলতি খরচ নির্বাহের

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১০. দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে—

i. সরকার

ii. বাণিজ্যিক ব্যাংক

iii. কেন্দ্রীয় ব্যাংক

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১১. বন্ডের যে সকল বৈশিষ্ট্য রয়েছে তা হলো—

i. জামানত

ii. পরিপক্কতা

iii. রূপান্তরযোগ্যতা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১২. পরিচালন ব্যয়ে স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কী তৈরি হয়?

(ক) ব্যবসায়িক ঝুঁকি

(খ) সুদ হারের ঝুঁকি

(গ) তারল্য ঝুঁকি

(ঘ) আর্থিক ঝুঁকি

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস আয়েশা নিজস্ব পুঁজিতে একটি সেলাই মেশিন ক্রয় করে জামাকাপড় বানানো শুরু করলেন। তিনি তার নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছ থেকে হিসাব খোলার ব্যাপারে সিদ্ধান্ত চাইলেন।

১৩. এই ধরনের লভ্যাংশ প্রদানের নীতিকে কী বলা হয়?

(ক) স্থির হারে লভ্যাংশ প্রদান নীতি

(খ) স্থিতিশীল লভ্যাংশ নীতি

(গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি

(ঘ) স্থির হারের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি

১৪. উপরোক্ত উদ্দীপক অনুসারে লভ্যাংশ প্রদানের পরিমাণ কত হবে?

(ক) ১২,৫০,০০০ টাকা

(খ) ১২,৭০,০০০ টাকা

(গ) ১২,৮০,০০০ টাকা

(ঘ) ১২,৯০,০০০ টাকা

১৫. ঋণদান, নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি?

(ক) সেবা নীতি

(খ) বিশেষায়নের নীতি

(গ) বিনিয়োগ নীতি

(ঘ) উদ্দেশ্যের নীতি

১৬. ট্র্যাভেলারস চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পেয়ে থাকে?

(ক) সুদ

(খ) কমিশন

(গ) বাট্টা

(ঘ) মুনাফা

১৭. ঋণের শেষ আশ্রয়স্থল—

(ক) সোনালী ব্যাংক

(খ) কৃষি ব্যাংক

(গ) বাংলাদেশ ব্যাংক

(ঘ) গ্রামীণ ব্যাংক

১৮. World Trade Organization (WTO) কোন দশকে আত্মপ্রকাশ করে?

(ক) ১৯৭০

(খ) ১৯৮০

(গ) ১৯৯০

(ঘ) ২০০০

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস আয়েশা নিজস্ব পুঁজিতে একটি সেলাই মেশিন ক্রয় করে জামাকাপড় বানানো শুরু করলেন। তিনি তার নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছ থেকে হিসাব খোলার ব্যাপারে সিদ্ধান্ত চাইলেন।

১৯. মিসেস আয়শার জন্য কোন ধরনের হিসাব যথোপযুক্ত?

(ক) চলতি হিসাব

(খ) সঞ্চয়ী হিসাব

(গ) স্থায়ী হিসাব

(ঘ) বিমা সঞ্চয়ী হিসাব

২০. মিসেস আয়শা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা ও সুবিধা পেতে পারেন সেগুলো হলো—

i. জমাতিরিক্ত উত্তোলন

ii. স্বল্পহারে সুদপ্রাপ্তি

iii. যতবার খুশি ততবার টাকা জমা রাখা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২১. বিদ্যালয় একটি—

(ক) অর্থনৈতিক প্রতিষ্ঠান

(খ) রাজনৈতিক প্রতিষ্ঠান

(গ) পারিবারিক প্রতিষ্ঠান

(ঘ) সামাজিক প্রতিষ্ঠান

২২. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ‘m’ এর মান কত হয়?

(ক) ১২

(খ) ৮

(গ) ৬

(ঘ) ২

২৩. প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়?

(ক) ব্যাংক

(খ) সরকার

(গ) রপ্তানিকারক

(ঘ) আমদানিকারক

২৪. ঝুঁকি হ্রাস করা যায়—

i. সঠিক পরিকল্পনার মাধ্যমে

ii. প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে

iii. বিভিন্ন কৌশল অবলম্বন করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২৫. সুদের হার বাড়লে—

(ক) বিনিয়োগের বাজারমূল্য বাড়বে

(খ) বিনিয়োগের বাজারমূল্য কমবে

(গ) অপরিবর্তিত থাকবে

(ঘ) বাজারমূল্য ওঠানামা করবে

২৬. কাঠামোভিত্তিক ব্যাংক কয়টি?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৬

২৭. ৫০০ টাকার বিলে ২% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে?

(ক) ৪৯০ টাকা

(খ) ৪৮০ টাকা

(গ) ৪৭০ টাকা

(ঘ) ৪২০ টাকা

২৮. বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া কখন শুরু হয়?

(ক) পঞ্চাশের দশকে

(খ) ষাটের দশকে

(গ) সত্তরের দশকে

(ঘ) আশির দশকে

২৯. মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?

(ক) বিধিবদ্ধ তহবিল

(খ) সংরক্ষিত তহবিল

(গ) সঞ্চয়

(ঘ) সাধারণ সঞ্চিতি

৩০. নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়?

(ক) অবচয়

(খ) কর

(গ) ভগ্নাবশেষ মূল্য

(ঘ) চলতি ব্যয়

সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)

যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :

১। পারিবারিক অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে দুটি পার্থক্য লেখ।

২। অবণ্টিত মুনাফা বলতে কী বোঝ?

৩। কীভাবে শেয়ার ক্রয়ের আবেদন চাওয়া হয়?

৪। ভবিষ্যৎ অপেক্ষা বর্তমানে নগদ টাকার মূল্য কেন বেশি?

৫। অনিশ্চয়তা বলতে কী বোঝায়?

৬। মূলধন বাজেটিংকে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয় কেন?

৭। প্রত্যাশিত আয় বলতে কী বোঝায়?

৮। বিনিময় প্রথা সম্পর্কে লেখ।

৯। সঞ্চয় প্রবণতা বলতে কী বোঝ?

১০। ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?

১১। ‘ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস আমানত’ — ব্যাখ্যা দাও।

১২। ব্যাংকের গ্রাহক সম্পর্কে লেখ।

১৩। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে লেখ।

১৪। মূলধন বাজেটিং কী?

১৫। ব্যাংকে বহুমুখী সেবা থাকতে হয় কেন?

সৃজনশীল প্রশ্ন

ক বিভাগ থেকে ২টি এবং খ বিভাগ থেকে ২টি করে মোট ৫টি সৃজনশীল দিতে হবে।

ক-বিভাগ : ফিন্যান্স

১। সিথী ও বিথী ইলিশ কোম্পানির শেয়ারহোল্ডার। সিথী কোম্পানির সাধারণ সভায় অংশগ্রহণ করে থাকেন। তার মুনাফার অংশ নিশ্চিত নয়। অপরদিকে বিথীর মুনাফার অংশ নিশ্চিত।

ক. বন্ড কী?

খ. কোনটিকে প্রবর্তকের শেয়ার বলে? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের সিথী কোন ধরনের শেয়ারের মালিক? আলোচনা কর।

ঘ. বিনিয়োগ নিরাপত্তা বিবেচনায় কে সুবিধাজনক অবস্থানে আছে? বিশ্লেষণ কর।

২। মাসুম ছয় বছর পর ১,০০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চায়। বর্ণালী ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপর দিকে মোহনা ব্যাংক প্রস্তাব দিয়েছে ৯% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের।

ক. EAR-এর পূর্ণরূপ কী?

খ. দুটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করে অন্যটির সুবিধা ত্যাগ করাকে কী বলে? ব্যাখ্যা কর।

গ. ছয় বছর পর ১,০০,০০০ টাকা পেতে হলে বর্তমানে মাসুমকে বর্ণালী ব্যাংকে কত টাকা রাখতে হবে? নির্ণয় কর।

ঘ. মাসুমের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক? মতামত দাও।

৩। আবিদ সাহেবের ‘গোধূলি’ প্রকল্পের ৫ বছরের আয় যথাক্রমে ২৫%, ৩০%, ২০%, ১৫%, ও ২৫%। অপরদিকে ‘সন্ধ্যা’ প্রকল্পের আয় যথাক্রমে ২০%, ২৫%, ১৫%, ২০%, ২৫%।

ক. অনিশ্চয়তা থেকে কীসের সৃষ্টি হয়?

খ. ঝুঁকি কীভাবে পরিমাপ করা হয়? ব্যাখ্যা কর।

গ. ‘গোধূলি’ প্রকল্পের ঝুঁকি নির্ণয় কর।

ঘ. ‘গোধূলি’ ও ‘সন্ধ্যা’ প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত? গাণিতিক যুক্তি উপস্থাপন কর।

৪। জনাব জবা একজন ব্যবসায়ী। তিনি একটি প্রকল্পে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। অবচয় ও করপূর্ব আয় যথাক্রমে ২০,০০০ টাকা, ৩৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা। কর হার ৪০% এবং সরলরৈখিক পদ্ধতিতে প্রকল্পে অবচয় ধার্য করা হয়।

ক. নগদ আন্তঃপ্রবাহ কী?

খ. মূলধন বাজেটিংকে সর্বদাই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বলা হয় কেন?

গ. উদ্দীপকে উল্লিখিত প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় কর।

ঘ. জবার প্রকল্পের বিনিয়োগকৃত টাকা প্রকল্পের মেয়াদের মধ্যে ফেরত আসবে কি? বিশ্লেষণ কর।

৫। জনাব রফিক ‘সূর্য’ টেক্সটাইল কোম্পানির মালিক। তিনি কোম্পানির তহবিল ৫০% ঋণ মূলধন ও ৩০% অগ্রাধিকার শেয়ার মাধ্যমে সংগ্রহের চিন্তা করেন। একটি ব্যাংক ১২% হারে ঋণ দিতে সম্মত হয়। কোম্পানি ১০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ারবাজারে বিক্রি করে। সেখান থেকে কোম্পানি ৯০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। কর হার ৩০%।

ক. বিনিয়োগকারীদের আয় কী হিসেবে গণ্য হয়?

খ. কাম্য ঋণনীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

গ. ‘সূর্য’ টেক্সটাইলের ঋণ মূলধন ব্যয় নির্ণয় কর।

ঘ. জনাব রফিকের কোম্পানির তহবিল সংগ্রহের জন্য কোন অর্থ সংস্থান কম ঝুঁকিপূর্ণ? মতামত দাও।

খ-বিভাগ : ব্যাংকিং

৬। কোম্পানি আইনের আওতায় গঠিত হয় গোমতী ব্যাংক। জনাব শরীফের টাকায় ইলেকট্রনিকসের একটি ব্যবসায় রয়েছে। তিনি গোমতী ব্যাংকে হিসাব খোলেন যাতে তিনি অর্থ জমা ও উত্তোলন করতে পারেন এবং প্রয়োজনে ঋণ নিতে পারেন। ব্যাংকটি জনাব শরীফের পক্ষে ব্যবসায়িক বিভিন্ন চুক্তিও সম্পাদন করে থাকে।

ক. কোন প্রতিষ্ঠান বাংলাদেশে মুদ্রা প্রচলন করে?

খ. স্কুল ব্যাংকিং কী? ব্যাখ্যা কর।

গ. মালিকানাভিত্তিক শ্রেণি অনুযায়ী ‘গোমতী ব্যাংক’ কোন ধরনের ব্যাংক? বর্ণনা কর।

ঘ. ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে গোমতী ব্যাংকের উদ্দেশ্য বিশ্লেষণ কর।

৭। মি. পাভেল ব্যাংকে জমাকৃত অর্থের জন্য ৬% হারে মুনাফা পেল। তার বন্ধু মি. সোহেল ব্যাংক থেকে শর্তসাপেক্ষে ৫ লক্ষ টাকা নিলেন যার জন্য তাকে ১৩% হারে সুদ প্রদান করতে হয়।

ক. প্রত্যয়পত্র কী?

খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুনাফা অর্জন করে? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপক ব্যাংকের কোন ধরনের ব্যয় প্রকাশ করে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের প্রকাশিত প্রদত্ত ব্যবস্থাই ব্যাংকের প্রধান আয়— বিশ্লেষণ কর।

৮। ব্যবসায়ী শুভ ব্যবসার প্রয়োজনে ‘খ’ ব্যাংকে প্রায়ই টাকা জমা রাখেন, আবার উত্তোলন করেন। মাঝে মধ্যে ঋণও গ্রহণ করেন। আবার ব্যাংক তার নির্দেশ অনুযায়ী অনেক কাজও সম্পাদন করে থাকে।

ক. ব্যাংকার কে?

খ. গ্রাহক বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

গ. শুভর সাথে ব্যাংকের কীরূপ সম্পর্ক বিদ্যমান? বর্ণনা কর।

ঘ. আমানতকারী হিসেবে শুভর নির্দেশ পালনে ব্যাংকের বাধ্যবাধকতা মূল্যায়ন কর।


Read More: এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ০১

Read More: SSC ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ০১


SSC Finance & Banking Model Test 01 PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top