SSC Geography Model Test 01

SSC ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ০১ (PDF)

SSC পরীক্ষার ভূগোল বিষয়ে ভালো ফলাফল আনার জন্য নিয়মিত অনুশীলন জরুরি। তাই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে SSC Geography Model Test 01 (2026), যা নতুন কারিকুলাম অনুযায়ী প্রস্তুত।

মডেল টেস্টে রয়েছে বহুনির্বাচনী, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। PDF ডাউনলোড করে পরীক্ষার মতো অনুশীলন করলে নিজের প্রস্তুতি যাচাই করা এবং দুর্বল দিকগুলো উন্নত করা সহজ হবে।


SSC Geography Model Test 01

বহুনির্বাচনী প্রশ্ন

১. ‘Geography’ শব্দের অর্থ—

(ক) পৃথিবীর বর্ণনা

(খ) মানুষের বর্ণনা

(গ) সমুদ্রের বর্ণনা

(ঘ) মহাকাশের বর্ণনা

প্রবাহ চিত্রটি দেখে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:

সূর্য→বুধ→A→পৃথিবী→B

২. সূর্য থেকে ‘B’ গ্রহের দূরত্ব কত কোটি কি.মি.?

(ক) ১০.৮

(খ) ১৫

(গ) ২২.৮

(ঘ) ৭৭.৮

৩. উদ্দীপকের আলোকে নিচের কোন উক্তিটি সঠিক?

(ক) A ও B উভয় গ্রহের উপগ্রহ সংখ্যা সমান

(খ) A ও B উভয়ই সৌরজগতের উজ্জ্বল গ্রহ

(গ) A গ্রহের তুলনায় B গ্রহের ব্যাস অধিক

(ঘ) সূর্যকে প্রদক্ষিণ করতে ‘A’ এর তুলনায় ‘B’ গ্রহের সময় বেশি লাগে

৪. যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি?

(ক) ৩

(খ) ৪

(গ) ৫

(ঘ) ৬

৫. রবিন মানচিত্রে মসজিদ, মন্দির, খেলার মাঠ ও নদী দেখতে পেল, কিন্তু জমির কোনো সীমা পেল না। রবিনের দেখা মানচিত্রটি কোন শ্রেণির?

(ক) মৌজা মানচিত্র

(খ) ভূ-সংস্থানিক মানচিত্র

(গ) দেয়াল মানচিত্র

(ঘ) এটলাস মানচিত্র

৬. দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট?

(ক) ১

(খ) ২

(গ) ৩

(ঘ) ৪

৭. রকি পর্বতে কোন স্থানীয় বায়ু প্রবাহীত হয়?

(ক) বোরা

(খ) চিনুক

(গ) পাম্পেরু

(ঘ) সাইমুম

৮. বায়ুমণ্ডলে বিভিন্ন চাপবলয় সৃষ্টির কারণ—

i. দ্রাঘিমাংশের পার্থক্য

ii. উষ্ণতার পার্থক্য

iii. পৃথিবীর আহ্নিক গতি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৯ নং প্রশ্নের উত্তর দাও:

জাহের মালয়েশিয়া বেড়াতে গিয়ে দেখল যে প্রতিদিন বিকালেই সেখানে বৃষ্টিপাত হচ্ছে। সে জানতে পারল, এ ধরনের বৃষ্টিপাত সেখানে প্রায় সারা বছরই সংঘটিত হয়।

৯. জাহের কোন ধরনের বৃষ্টিপাত দেখেছিল?

(ক) ঘূর্ণি বৃষ্টি

(খ) বায়ুপ্ৰাচীরজনিত বৃষ্টি

(গ) শৈলোৎক্ষেপ বৃষ্টি

(ঘ) পরিচলন বৃষ্টি

১০. নদীর অপ্রশস্ত মোহনায় শব্দ তরঙ্গের সৃষ্টি হয়—

i. পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন একই সরলরেখায় থাকে

ii. চাঁদ এবং সূর্য যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে

iii. যখন প্রবল জোয়ার সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১১. সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায়?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

১২. নিচের কোনটি শীতল স্রোতের বৈশিষ্ট্য?

(ক) উষ্ণ অঞ্চল হতে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়

(খ) এটি ঠান্ডা কিন্তু হালকা প্রকৃতির হয়

(গ) পানির নিম্নাংশ দিয়ে অন্তঃপ্রবাহরূপে প্রবাহিত হয়

(ঘ) সমুদ্রের উপরের অংশ দিয়ে প্রবাহিত হয়

১৩. বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

১৪. ‘A’ নামক দেশের মোট জনসংখ্যা ২,৯৩,০০,০০০ জন। ঐ দেশের আয়তন ১,৪৩,৩৫০ বর্গ কি.মি.। ‘A’ নামক দেশের জনসংখ্যার ঘনত্ব প্রায় কত জন?

(ক) ১৪৯

(খ) ২০৪

(গ) ৯৮৩

(ঘ) ১০৯৫

১৫. গ্রামীণ বসতিতে—

i. রাস্তার প্রাধান্য কম

ii. প্রকৃতি নির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড অধিক

iii. দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যক্রম বেশি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১৬. বাংলাদেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ—

(ক) ০.০৫ একর

(খ) ৫.০৫ একর

(গ) ১.০৫ একর

(ঘ) ১০.০৫ একর

১৭. মংলা বন্দর দিয়ে দেশের মোট রপ্তানির শতকরা কত ভাগ সম্পন্ন হয়?

(ক) ৮.৫

(খ) ৮০

(গ) ১৩

(ঘ) ৮

১৮. বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য হলো—

i. অধিক মূলধন প্রয়োজন

ii. বিশাল অবকাঠামো দরকার

iii. সাধারণত শহর থেকে দূরে গড়ে ওঠে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

১৯. বরিশাল অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা নৌপথ। কারণ—

i. উচ্চভূমির অবস্থান

ii. অসংখ্য নদীর অবস্থান

iii. ভূমির গঠন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২০. কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে বাংলাদেশের—

(ক) প্রান্তভাগ দিয়ে

(খ) মধ্যভাগ দিয়ে

(গ) উত্তর অংশ দিয়ে

(ঘ) দক্ষিণ অংশ দিয়ে

২১. কোন জেলায় রেলপথ নাই?

(ক) রংপুর

(খ) দিনাজপুর

(গ) মাদারিপুর

(ঘ) চাঁদপুর

২২. বসতি স্থাপনে সহায়ক ভূমিকা রাখে—

i. ভূমির ধরন

ii. সুপেয় পানি

iii. নিরাপত্তা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

মুনিয়া এমন এক বসতিতে বাস করে যেখান হতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহজেই যাতায়াত করা যায়। এখানে বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও নানাবিধ কারণে ঘটেছে ব্যাপক পরিবেশ অবক্ষয়।

২৩. মুনিয়া কোন বসতিতে বাস করে?

(ক) নগর

(খ) গ্রামীণ

(গ) রৈখিক

(ঘ) বিক্ষিপ্ত

২৪. মুনিয়ার বসতিতে সৃষ্ট সমস্যার কারণ—

(ক) সমভূমির অভাব

(খ) উর্বর ভূমির অভাব

(গ) সঠিক পরিকল্পনার অভাব

(ঘ) পর্যাপ্ত জনসংখ্যার অভাব

২৫. ব্রডগেজ রেলপথের প্রস্থ কত মিটার?

(ক) ১

(খ) ১.৬৮

(গ) ২

(ঘ) ২.১৭

২৬. বাংলাদেশে বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

(ক) ২৩

(খ) ১৯

(গ) ১৭

(ঘ) ৮

উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:

তুহিন সুন্দরবনে বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালা ও জীবজন্তু দেখতে পেল। সে জানতে পারল যে এ বনে অতীতে আরও বেশি গাছপালা ও জীবজন্তু ছিল।

২৭. তুহিনের দেখা বনভূমিতে কোন গাছ পাওয়া যায়?

(ক) কড়ই ও গজারি

(খ) গরান ও গোলপাতা

(গ) চাপালিশ ও তেলসুর

(ঘ) শাল ও সেগুন

২৮. উদ্দীপকে উল্লিখিত বনে জীবজন্তু ও গাছপালা কমে যাওয়ার কারণ—

i. বৈশ্বিক উষ্ণায়ন

ii. শিল্পের কাঁচামাল সংগ্রহ

iii. স্থিতিশীল আবহাওয়া

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২৯. বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা—

(ক) ৫৪টি

(খ) ৫৭টি

(গ) ৬৪টি

(ঘ) ৬৭টি

৩০. নিচের তথ্যগুলো লক্ষ কর—

i. ভূমিকম্পের সাথে সুনামির সম্পর্ক নাই

ii. দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান

iii. নদীভাঙনের একটি কারণ হলো শিলার উপাদান

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)

যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :

১। ‘Geography’ শব্দের ধারণা দাও।

২। নক্ষত্র বলতে কী বোঝায়?

৩। মানচিত্র বলতে কী বোঝায়?

৪। মণ্ডল বলতে কী বোঝায়?

৫। বায়ুমণ্ডল বলতে কী বোঝ?

৬। বারিমণ্ডল বলতে কী বোঝ?

৭। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায় ছকআকারে দেখাও।

৮। মানব বসতি বলতে কী বোঝায়?

৯। সম্পদ বলতে কী বোঝায়?

১০। বাংলাদেশ কত অক্ষাংশ ও দ্রাঘিমায় অবস্থিত?

১১। বাংলাদেশের কৃষিজ ফসলের প্রকারভেদ ছকে উপস্থাপন করে দেখাও।

১২। পরিবহন ব্যবস্থা বলতে কী বোঝায়?

১৩। পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন?

১৪। দুর্যোগ বলতে কী বোঝ?

১৫। টেকসই উন্নয়ন অভীষ্ট বলতে কী বোঝায়?

সৃজনশীল প্রশ্ন

১।

বসতির নামধরন
Aঅনেকগুলো পরিবার এক জায়গায় বসবাস করে।
Bছড়ানো-ছিটানো অবস্থায় বসবাস করে।
Cবাড়িঘরগুলো একই সরলরেখায় গড়ে ওঠে।

ক. বসতি কাকে বলে?

খ. ক্রিয়াকলাপের ভিত্তিতে জেরুজালেম কোন ধরনের নগর? ব্যাখ্যা কর।

গ. ‘B’ চিহ্নিত বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।

ঘ. “A” ও “C” চিহ্নিত বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।

২। সম্পদ “S” — সূর্য হতে প্রাপ্ত এক প্রকার শক্তি।

সম্পদ “T” — খনি হতে প্রাপ্ত এক প্রকার বায়বীয় পদার্থ।

সম্পদ “U” — খনি হতে প্রাপ্ত কঠিন পদার্থ যা লাকড়ির পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়।

ক. সম্পদ কী?

খ. আকার অনুসারে ডেইরি ফার্ম কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের “T” চিহ্নিত সম্পদটি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের “S” ও “U” চিহ্নিত সম্পদের মধ্যে কোনটি অফুরন্ত? যুক্তিসহ মতামত দাও।

৩। দৃশ্যকল্প-১ : রনিদের গ্রামের পাশ দিয়ে একটি নতুন আঞ্চলিক মহাসড়ক তৈরি করা হয়েছে যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হয়েছে।

দৃশ্যকল্প-২ : চাষাবাদে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

দৃশ্যকল্প-৩ : গ্রামের টিন ও কাঠের ঘরের পরিবর্তে ইটের দালান দেখা যাচ্ছে।

ক. জীববৈচিত্র্য কী?

খ. গ্রীন হাউজ প্রতিক্রিয়া বলতে কী বোঝ?

গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের উন্নয়ন নির্দেশ করে? ব্যাখ্যা কর।

ঘ. দৃশ্যকল্প-২ ও ৩ এর মধ্যে কোনটির উন্নয়নের ওপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সর্বাধিক নির্ভর করে? বিশ্লেষণ করে মতামত দাও।

৪।

বনভূমির নামউদ্ভিদের বৈশিষ্ট্য
Jজোয়ারে মিঠা ও লোনা পানিতে জন্মে।
Kগাছের পাতা একেবারে ঝরে যায়।
Lগাছের পাতা এক সঙ্গে ঝরে যায় না।

ক. নদী উপত্যকা কাকে বলে?

খ. ওজন গ্যাস জীবজগৎকে কীভাবে রক্ষা করে? ব্যাখ্যা কর।

গ. “K” অঞ্চলের বনভূমি কোন ধরনের? ব্যাখ্যা কর।

ঘ. “J” ও “L” অঞ্চলের বনভূমির মধ্যে কোন বনভূমি আমাদের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।

৫। রফিক সাহেব একটি বেসরকারি সংস্থার মাধ্যমে প্রত্যন্ত এলাকায় ক্ষুদ্র ঋণ সহায়তার পাশাপাশি বিশুদ্ধ পানির সংস্থান, বৃক্ষরোপণ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনী পরামর্শ দিয়ে যাচ্ছেন।

ক. প্রশমন কাকে বলে?

খ. বাংলাদেশের বান্দরবানে রেলপথ নেই কেন? ব্যাখ্যা কর।

গ. রফিক সাহেবের কাজগুলোর মাধ্যমে জাতিসংঘ ঘোষিত কোন বিষয়টি অর্জিত হচ্ছে? ব্যাখ্যা কর।

ঘ. রফিক সাহেব আর কোন কোন কাজের মাধ্যমে লক্ষ্যের প্রয়োগ ঘটাতে পারেন বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

৬।

গ্রহের নামবৈশিষ্ট্য
Gঘন মেঘে ঢাকা
Hসূর্য হতে ১৫ কোটি কি. মি. দূরে
Iকার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি

ক. উপগ্রহ কাকে বলে?

খ. কোন দ্রাঘিমা রেখা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এঁকেবেঁকে আঁকা হয়? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত “G” গ্রহটির বর্ণনা দাও।

ঘ. উদ্দীপকে “H” ও “I” গ্রহ দুটির মধ্যে কোনটি মানুষের জীবনধারণের উপযোগী? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

৭। রফিক, নাইম ও তন্বী তিন বন্ধু। রফিকের বাড়ি পার্বত্য চট্টগ্রামে। নাইমের বাড়ি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তন্বীর বাড়িতে বেড়াতে গিয়ে এক বিশেষ প্রকৃতির ভূমিরূপ দেখতে পেল।

ক. মৌসুমি বায়ু কাকে বলে?

খ. নদীর নাব্যতা কমে যাচ্ছে কেন? ব্যাখ্যা কর।

গ. নাইমের নিজ এলাকায় কোন ধরনের ভূ-প্রকৃতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

ঘ. রফিক ও তন্বীর এলাকার ভূ-প্রকৃতির মধ্যে কোনটি কৃষি কাজের জন্য অনুকূল? তোমার মতামত বিশ্লেষণ কর।

৮। ‘P’ গ্রামের অধিবাসী সামাদ একজন কৃষক। অধিক ফসল উৎপাদনের জন্য তিনি জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করেন। অপরদিকে একই গ্রামের অধিবাসী আরিফকে তাঁর প্রবাসী ভাইয়ের পাঠানো রেমিট্যান্স পাওয়ার জন্য পূর্বে অনেকদিন অপেক্ষা করতে হতো। কিন্তু বর্তমানে তা অতি অল্প সময়ের মধ্যেই সম্ভব হচ্ছে।

ক. উন্নয়ন কাকে বলে?

খ. পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে আরিফের ঘটনাটি উন্নয়নের কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সামাদের কর্মকাণ্ড পরিবেশের ওপর কী ধরনের প্রভাব ফেলেছে? যুক্তিসহ মতামত দাও।

৯। দৃশ্যকল্প-১ : উপকূলীয় এলাকার বাসিন্দা সোহেল একদিন বিকেলে রেডিওতে দুর্যোগের পূর্বাভাস শুনতে পায়। কিছুক্ষণ পরেই তার এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়।

দৃশ্যকল্প-২ : ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মহাসড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়।

ক. খরা কাকে বলে?

খ. দুর্যোগ ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।

গ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত দুর্যোগের ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।

ঘ. দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত দুর্যোগের পূর্বাভাসের ক্ষেত্রে তোমার করণীয় বিশ্লেষণ কর।


Read More: SSC Economics Model Test 01

Read More: SSC পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট ০১


SSC Geography Model Test 01 PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top