কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের হ্যান্ডনোট পিডিএফ ডাউনলোড করুন। কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পটি শওকত আলীর ‘লেলিহান সাধ’ (১৯৭৭) গ্রন্থ থেকে সংকলিত। কপিলদাস মুর্মু এক বৃদ্ধ সাঁওতাল, যার জীবনের সঙ্গে ভূমির সম্পর্ক অস্তিত্বের সমার্থক। সাঁওতালদের ভূমি-সংগ্রামের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবময় ইতিহাস। তাই বসতভিটা হারানোর আশঙ্কা যখন তীব্র হয়ে ওঠে, তখন বয়সের ভারে ন্যুব্জ ও সমাজের কাছে প্রায় অপ্রয়োজনীয় কপিলদাস নতুন সাহসে জেগে ওঠে। জীবনের শেষ কাজ হিসেবে সে শেষ লড়াইয়ে অবতীর্ণ হয়।
গল্পজুড়ে লেখক কপিলদাসের অতীত স্মৃতি, বীরত্বগাথা—যার কিছু সত্য, কিছু কল্পনা উপস্থাপন করেছেন। পাশাপাশি সমাজের অবহেলিত দৃষ্টিভঙ্গিও ফুটে উঠেছে, যেখানে তাকে অক্ষম বৃদ্ধ হিসেবে দেখা হয়। কিন্তু শিশুদের কাছে সে এক আকর্ষণীয় নায়ক। এই উৎসাহেই কপিলদাস নবচেতনায় উদ্দীপ্ত হয়ে ওঠে এবং প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে। একসময় সে কেবল ব্যক্তি থাকে না; হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রতীক।
এই গল্পে লেখক দেখিয়েছেন, সংগ্রামের কোনো বয়স নেই। সাঁওতালি ভাষাভঙ্গি, প্রেক্ষাপট নির্মাণ এবং চরিত্রচিত্রণে গল্পটি নান্দনিকতা অর্জন করেছে।
Read More: এইচএসসি সাহিত্যে খেলা প্রবন্ধের হ্যান্ডনোট
Read More: এইচএসসি বিলাসী গল্পের হ্যান্ডনোট






