এইচএসসি বাংলা ১ম পত্রের প্রতিদান কবিতার হ্যান্ডনোট PDF Download। ‘প্রতিদান’ কবিতাটি কবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় তিনি দেখিয়েছেন, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে পরার্থপরতার মধ্যেই মানুষের প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত।
সমাজে বিদ্যমান বিভেদ, হিংসা ও হানাহানির মাঝেও কবির কণ্ঠে প্রতিশোধ বা প্রতিহিংসার পরিবর্তে উঠে এসেছে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা। তিনি একটি প্রীতিময়, মানবিক সমাজ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
কবির মতে, ভালোবাসাপূর্ণ মানুষই পারে একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে। তাই তিনি অনিষ্টকারীকেও শুধু ক্ষমা করার কথা বলেননি; বরং তার উপকার করার মাধ্যমে প্রতিদান দেওয়ার আদর্শ তুলে ধরেছেন, যাতে পৃথিবী আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে ওঠে।
Read More: আঠারো বছর বয়স কবিতার হ্যান্ডনোট
Read More: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার হ্যান্ডনোট






