আঠারো বছর বয়স কবিতার হ্যান্ডনোট

আঠারো বছর বয়স কবিতার হ্যান্ডনোট (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের আঠারো বছর বয়স কবিতার হ্যান্ডনোট PDF Download। সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি তাঁর ১৯৪৮ সালে প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। মাত্র একুশ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ধারণা করা হয়, আঠারো বছর বয়সে পদার্পণের কাছাকাছি সময়েই কবি এই কবিতাটি রচনা করেন।

কবিতায় তিনি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে উত্তরণের এই সময়টি তীব্র আবেগ, উদ্দীপনা ও ঝুঁকি নেওয়ার মানসিকতায় ভরপুর। এ বয়স অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর এবং দুঃসাহস নিয়ে সব বাধা অতিক্রম করার।

এই বয়সের ধর্ম আত্মত্যাগের মহান আদর্শে উজ্জীবিত হওয়া—আঘাত-সংঘাতের মধ্যেও রক্তশপথ নিয়ে এগিয়ে যাওয়া। তবে সমাজের বিকার ও অসুস্থতার প্রভাবে এই বয়স কখনো ভয়ংকর রূপও নিতে পারে; বিপর্যয়ের আঘাতে বহু তরুণের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবু তারুণ্যের আছে অদম্য প্রাণশক্তি, যা সব দুর্যোগ মোকাবিলা করে সামনে এগিয়ে যায়। যৌবনের সাহস, গতি, স্বপ্ন ও কল্যাণব্রত—এসবের মাধ্যমে কবি প্রত্যাশা করেছেন, তারুণ্যই যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়।


Read More: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার হ্যান্ডনোট

Read More: আমি কিংবদন্তির কথা বলছি কবিতার হ্যান্ডনোট


আঠারো বছর বয়স কবিতার হ্যান্ডনোট PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top