এইচএসসি বাংলা ১ম পত্রের তাহারেই পড়ে মনে কবিতার হ্যান্ডনোট PDF Download। “তাহারেই পড়ে মনে” কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি তাৎপর্যময় দিক প্রকাশ পেয়েছে।
সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানুষের মনে আনন্দ জাগায়। কিন্তু কোনো কারণে মন যদি শোকাচ্ছন্ন বা বেদনাভারাক্রান্ত থাকে, তবে বসন্তের অপার সৌন্দর্যও সেই মনে সাড়া জাগাতে পারে না—কবিতায় এই সত্যই ফুটে উঠেছে।
কবিতাটিতে কবির ব্যক্তিজীবনের দুঃখের ছায়া রয়েছে। তাঁর সাহিত্যসাধনার প্রধান সহায়ক ও স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে (১৯৩২) তাঁর জীবনে গভীর শূন্যতা নেমে আসে। এর ফলে তাঁর মন ভরে ওঠে বিষণ্ণতা ও বেদনায়।
এই কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর নাটকীয়তা। সংলাপনির্ভর গঠন, আবেগময় বেদনাঘন ভাব এবং সুললিত ছন্দ কবিতাটিকে মাধুর্যমণ্ডিত করেছে, যা সহজেই পাঠকের হৃদয় স্পর্শ করে।
Read More: এইচএসসি বাংলা প্রতিদান কবিতার হ্যান্ডনোট
Read More: আঠারো বছর বয়স কবিতার হ্যান্ডনোট






