HSC Chemistry 2nd Paper Suggestion

HSC Chemistry 2nd Paper Final Suggestion 2026

HSC Chemistry 2nd Paper Suggestion 2026 শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ ও কার্যকর করার জন্য তৈরি করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন সংকলনের পাশাপাশি বিগত বছরের বোর্ড পরীক্ষার CQ ও MCQ প্রশ্নের অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ দেওয়া হয়েছে। এছাড়া শর্ট সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিক ও পরীক্ষায় বেশি আসার সম্ভাবনাময় প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা কম সময়ে ভালো প্রস্তুতি নিতে পারে।


HSC Chemistry 2nd Paper Suggestion

প্রথম অধ্যায়: পরিবেশ রসায়ন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (Knowledge-based Questions)

১.R.M.S. বেগ কী?

২.নমুনা পানির TDS কী?

৩.পরমশূন্য তাপমাত্রা কী?

৪.দূষক কাকে বলে?

৫.সন্ধি তাপমাত্রা কাকে বলে?

৬.বাস্তব গ্যাস কাকে বলে?

৭.লুইস অম্ল কী?

৮.চার্লসের সূত্রটি বিবৃত করো।

৯.ব্যাপনের সংজ্ঞা দাও।

১০.COD কাকে বলে?

১১.অ্যাসিড বৃষ্টি কী?

১২.মোল ভগ্নাংশ কী?

১৩.আদর্শ গ্যাস কাকে বলে?

১৪.STP কী?

১৫.আংশিক চাপ কাকে বলে?

১৬.বয়েল তাপমাত্রা কী?

১৭.আইসোথার্ম কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (Comprehension-based Questions)

১.চার্লসের সূত্র থেকে তাপমাত্রা প্রকাশের নতুন স্কেল প্রতিষ্ঠা করো।

২.বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম কেন? ব্যাখ্যা করো।

৩.নমুনা পানির COD এর মান BOD অপেক্ষা বেশি কেন? ব্যাখ্যা করো।

৪.খর পানিতে সাবান অকার্যকর কেন? ব্যাখ্যা করো।

৫.ব্রনস্টেড-লাউরী মতবাদ অনুসারে উদাহরণসহ অম্ল ও ক্ষারের সংজ্ঞা দাও।

৬.সি. জি. এস এককে মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করো।

৭.$HNO_3$ অপেক্ষা $H_3PO_4$ দুর্বল অ্যাসিড কেন?

৮.ফরমিক অ্যাসিড বিজারক— ব্যাখ্যা করো।

৯.পানিতে $BOD\ 5\ mg/L$ বলতে কী বোঝ?

১০.$FeCl_3$ লুইস অ্যাসিড কেন? ব্যাখ্যা করো।

১১.$AlCl_3$ একটি লুইস অ্যাসিড— ব্যাখ্যা করো।

১২.SI এককে R এর মান হিসাব করো।

১৩.$HSO_4^-$ উভধর্মী পদার্থ কেন?

১৪.সাধারণ তাপমাত্রায় $H_2$ গ্যাসে জুল থমসন সম্প্রসারণে কী পরিবর্তন হয়? ব্যাখ্যা করো।

১৫.$O_3$ স্তর UV রশ্মি থেকে আমাদেরকে কীভাবে রক্ষা করে? ব্যাখ্যা করো।

১৬.গ্যাসের গতিশক্তি নির্ণয়ে rms বেগ, গড়বেগ অপেক্ষা অধিক উপযোগী কেন?

১৭.$BF_3$ অম্লধর্মী কেন?

১৮.পানির স্থায়ী খরতার কারণ কী?

১৯.চার্লসের সূত্র হতে পরম শূন্য তাপমাত্রার ধারণাটি ব্যাখ্যা করো।

২০.$HCOOH + CN^- \rightleftharpoons HCOO^- + HCN$; বিক্রিয়াটিতে অনুবন্ধী অম্ল ও ক্ষার বের করো।

২১.$HCO_3^-$ একটি উভধর্মী পদার্থ— ব্যাখ্যা করো।

প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন (Application-based Questions)

১.$8\ g$ একটি গ্যাসের ঘনত্ব $25^\circ\text{C}$ ও $1\ \text{atm}$ চাপে $1.775\ \text{gL}^{-1}$ হলে গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো।

২.STP তে $O_2$ গ্যাসের ঘনত্ব $1.43\ \text{g/L}$ হলে এর গতিবেগ নির্ণয় করো।

৩.$20\ \text{cm}$ দূরত্বে থাকা $BF_3$ ও $NH_3$ গ্যাস দুটি কত দূরত্বে মিলিত হবে তা নির্ণয় করো।

৪.$20^\circ\text{C}$ তাপমাত্রায় ও $780\ \text{mm}$ চাপে $0.54\ \text{g}$ কোনো গ্যাসের আয়তন $300\ \text{mL}$ হলে ঐ গ্যাসে অণুর সংখ্যা নির্ণয় করো।

৫.$25^\circ\text{C}$ তাপমাত্রায় ও $750\ \text{mm(Hg)}$ চাপে $1.36\text{g A}$ গ্যাসের আয়তন $2\text{L}$ এবং ঐ একই তাপমাত্রায় ও $150\ \text{kPa}$ চাপে $2.21\text{g B}$ গ্যাসের আয়তন $1\text{dm}^3$ এখন গ্যাসদ্বয়ের মিশ্রণে মোট চাপ কত?

৬.$27^\circ\text{C}$ তাপমাত্রায় $CO_2$ গ্যাসের RMS বেগ নির্ণয় করো।

৭.$HCO_3^-$ একটি উভধর্মী আয়ন তা ব্যাখ্যা করো।

৮.$20^\circ\text{C}$ তাপমাত্রায় $10\ \text{g}\ Cl_2$ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো।

৯.$NH_4^+$ এবং $Cl^-$ এর মধ্যে কোনটি অনুবন্ধী অ্যাসিড এবং কোনটি অনুবন্ধী ক্ষারক তা যুক্তিসহ বিশ্লেষণ করো।

১০.লুইস মতবাদ ব্যাখ্যা করো।

১১.চার্লসের সূত্র চিত্রসহ ব্যাখ্যা করো।

উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন (Higher Order Thinking Questions)

১.একটি পাত্রে $20^\circ\text{C}$ তাপমাত্রায় ও $576\ \text{mm (Hg)}$ চাপে $600\ \text{mL}$ ও $0.745\text{g ‘A’}$ গ্যাস ও অপর একটি পাত্রে STP তে B গ্যাস আছে যার ঘনত্ব $1.75\ \text{g/L}$। এখন $1\text{m}$ দৈর্ঘ্যের কাচ নলের দুই প্রান্ত দিয়ে A ও B গ্যাস প্রবেশ করালে নলের ঠিক কোন জায়গায় গ্যাস দুটি মিলিত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

২.$300\ \text{K}$ তাপমাত্রায় সমআয়তনের দুটি সিলিন্ডারে $H_2$ ও $CH_4$ গ্যাস আলাদাভাবে রাখা আছে। $H_2$ এর চাপ, $CH_4$ এর চাপের কত গুণ এবং কোন সিলিন্ডারে অণু সংখ্যা বেশি তা নির্ণয় করো।

৩.কতিপয় গ্যাস সংকোচনশীলতা গুণাঙ্কের মানের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো।

৪.দুটি গ্যাস পৃথকভাবে দুটি ভিন্ন অবস্থায় থাকলে এদের মধ্যে ব্যাপন হারের তুলনা বিশ্লেষণ করো।

৫.$17^\circ\text{C}$ তাপমাত্রায় A গ্যাসের আয়তন $25\ \text{L}$, চাপ $220\ \text{kPa}$ এবং B গ্যাসের আয়তন $18\ \text{L}$, চাপ $2\ \text{atm}$ হলে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয়ে কোন গ্যাসের অবদান বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

৬.দুটি গ্যাসের মধ্যে একটি আদর্শ আচরণ করে, কিন্তু অন্যটি করে না। এর কারণ সমীকরণসহ আলোচনা করো।

৭.$27^\circ\text{C}$ তাপমাত্রায় ও $50\ \text{kPa}$ চাপে $8.8\text{g X}$ গ্যাসের আয়তন $10\ \text{dm}^3$ এবং ঐ একই তাপমাত্রায় ও $200\ \text{kPa}$ চাপে $2.4\text{g Y}$ গ্যাসের আয়তন $1\ \text{dm}^3$। এই গ্যাসদ্বয়ের মধ্যে সহজে কোনটিকে তরলে পরিণত করা যাবে?

৮.লেখচিত্র হতে $PV = nRT$ সূত্র প্রতিপাদন করো।

৯.$27^\circ\text{C}$ তাপমাত্রায় $0.50\ \text{g A}$ গ্যাসের আয়তন $550\ \text{mL}$ এবং ঐ একই তাপমাত্রায় $0.75\ \text{g B}$ গ্যাসের আয়তন $650\ \text{mL}$। এখন গ্যাসদ্বয়কে যদি $27^\circ\text{C}$ তাপমাত্রায় $800\ \text{mL}$ আয়তনের পাত্রে মিশ্রিত করা হয় তাহলে মিশ্রিত গ্যাসে গ্যাসদ্বয়ের চাপ নির্ণয় করো।

১০.STP তে দুটি ভিন্ন গ্যাসের মোলার আয়তন ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো।

১১.$30^\circ\text{C}$ তাপমাত্রায় $500\ \text{mL}$ আয়তনের একটি গ্যাসের ভর $1.26\ \text{g}$, চাপ $0.974\ \text{atm}$ এবং অপর একটি গ্যাসের আয়তন $460\ \text{mL}$, ভর $0.30\ \text{g}$, চাপ $0.938\ \text{atm}$, গ্যাস দুটির মধ্যে কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

১২.পরিবেশের উপর $CO_2$ ও $SO_2$ গ্যাসের প্রভাব ব্যাখ্যা করো।

১৩.$27^\circ\text{C}$ তাপমাত্রায় $110\ \text{L}$ আয়তন বিশিষ্ট একটি সিলিন্ডার $200\ \text{atm}$ এবং $37^\circ\text{C}$ তাপমাত্রায় $200\ \text{L}$ আয়তন বিশিষ্ট অপর একটি সিলিন্ডার $50\ \text{atm}$ চাপ সহ্য করতে পারে। গ্যাস পরিবহনের ক্ষেত্রে কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী—তা বিশ্লেষণ করো।

১৪.গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে বয়েল ও চার্লসের সূত্রের ভূমিকা ব্যাখ্যা করো।

দ্বিতীয় অধ্যায়: জৈব রসায়ন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (Knowledge-based Questions)

১.অ্যালকাইড কী?

২.সংজ্ঞা দাও: নিউক্লিওফাইল।

৩.কার্বানায়ন কাকে বলে?

৪.আলোক সমাণুতা কাকে বলে?

৫.এনানশিওমার কী?

৬.হাকেল তত্ত্বটি লেখো।

৭.d-ল্যাকটিক অ্যাসিডের সংকেত লেখো।

৮.রেসিমিক মিশ্রণ কী?

৯.গ্লিসারিনের গাঠনিক সংকেত লেখো।

১০.কাইরাল কার্বন কী?

১১.কার্বোক্যাটায়ন কী?

১২.কার্যকরী মূলক কাকে বলে?

১৩.ঘনীভবন পলিমার কাকে বলে?

১৪.ইলেকট্রোফাইল কাকে বলে?

১৫.লুকাস বিকারক কাকে বলে?

১৬.প্লাস্টিসিটি কাকে বলে?

১৭.হাইড্রোসাইড বন্ধন কাকে বলে?

১৮.টটোমারিজম কী?

১৯.প্যারালিন কী?

২০.প্যারাসিটামলের সংকেত লেখো।

২১.ফরমালিন কী?

২২.মেসোযৌগ কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (Comprehension-based Questions)

১.চুনা থেকে $-COOH$ মূলকের উপস্থিতি শনাক্তকরণের পরীক্ষা সমীকরণসহ লেখো।

২.ক্লোরোফরমকে রঙিন কাঁচের বোতলে রাখা হয় কেন?

৩.কার্বনিল মূলককে কীভাবে মিথিলিন মূলকে পরিণত করা যায়? ব্যাখ্যা করো।

৪.অ্যানিলিন ও মিথাইল অ্যামিনের মধ্যে কোনটি বেশি ক্ষারকীয়? ব্যাখ্যা করো।

৫.ফেনল অ্যারোমেটিক যৌগ কেন? ব্যাখ্যা করো।

৬.প্রোপেন ও বিউটেন পরস্পর সমগোত্রক— ব্যাখ্যা করো।

৭.অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন?

৮.ইথাইন মৃদু অম্লধর্মী কেন? ব্যাখ্যা করো।

৯.$S_N1$ বিক্রিয়া ব্যাখ্যা করো।

১০.ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ— ব্যাখ্যা করো।

১১.বিউট-২-ইন জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে কি? ব্যাখ্যা করো।

১২.১° অ্যামিন ও ২° অ্যামিনের মধ্যে কোনটি অধিক ক্ষারধর্মী? ব্যাখ্যা করো।

১৩.কার্বনিল মূলকের শনাক্তকারী পরীক্ষাটি লেখো।

১৪.ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

১৫.$-NH_2$ কে অর্থো-প্যারা নির্দেশক বলা হয় কেন?

১৬.$-OH$ মূলক অর্থো-প্যারা নির্দেশক কেন?

১৭.উটজ বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়?

১৮.অ্যালকাইন-১ অম্লধর্মী কিন্তু অ্যালকাইন-২ অম্লধর্মী নয় কেন?

১৯.অ্যানিলিন ক্ষারধর্মী কেন? ব্যাখ্যা করো।

২০.গ্রিগনার্ড বিকারক পানির অনুপস্থিতিতে তৈরি করা হয় কেন? ব্যাখ্যা করো।

২১.ইথাইল অ্যামিন অ্যামোনিয়া অপেক্ষা অধিক ক্ষারীয়— ব্যাখ্যা করো।

২২.Q একযোজী সম্পৃক্ত মূলক হলে এটি বেনজিন বলয়ে কোন নির্দেশক হবে? ব্যাখ্যা করো।

২৩.পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ— ব্যাখ্যা করো।

২৪.অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য সূচক একটি পরীক্ষা লেখো।

২৫.জ্যামিতিক সমাণুতার শর্তগুলো কী কী?

২৬.বিউটাইন-১ অম্লধর্মী, কিন্তু বিউটাইন-২ অম্লধর্মী নয়— ব্যাখ্যা করো।

২৭.ফেনল অম্লধর্মী কেন?

২৮.রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন?

প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন (Application-based Questions)

১.বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ- ব্যাখ্যা করো।

২.ইথাইন হতে বেনজিন উৎপাদন ব্যাখ্যা করো।

৩.ইথাইন ও ইথিনের অম্লধর্মিতার পার্থক্য বিশ্লেষণ করো।

৪.অ্যানিলিনের শনাক্তকরণ বর্ণনা করো।

৫.বেনজোয়িক অ্যাসিডের নাইট্রেশন ব্যাখ্যা করো।

৬.অ্যালকিন ও অ্যালকাইনের পার্থক্যসূচক বিক্রিয়া বর্ণনা করো।

৭.গ্রিগনার্ড বিকারক হতে প্রোপানয়িক অ্যাসিডের সংশ্লেষণ ব্যাখ্যা করো।

৮.প্রোপানোন থেকে কীভাবে টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যায় তা বিক্রিয়া সমীকরণসহ লেখো।

৯.ফেনলের শনাক্তকরণ ব্যাখ্যা করো।

১০.অ্যালকোহল হতে অ্যালকিন প্রস্তুতি বর্ণনা করো।

১১.TNT প্রস্তুতি সমীকরণসহ বর্ণনা করো।

১২.নাইট্রোবেনজিন থেকে মেটানাইট্রোবেনজিন প্রাপ্তির বিক্রিয়ার ক্রিয়াকৌশল বর্ণনা করো।

১৩.বেনজিন ও টলুইনে নাইট্রেশন ব্যাখ্যা করো।

১৪.ইথাইন হতে ইথান্যাল প্রস্তুতি বর্ণনা করো।

১৫.ইথান্যাল থেকে মিথেন প্রস্তুতি বর্ণনা করো।

১৬.ইথিন থেকে কীভাবে মিথান্যাল পাবে তা সমীকরণসহ লেখো।

১৭.১°, ২° ও ৩° অ্যালকোহলের পার্থক্য সূচক বিক্রিয়া লিখো।

১৮.হ্যালোজেনো অ্যালকেন থেকে ইথানোয়িল ক্লোরাইড প্রস্তুতি ব্যাখ্যা করো।

১৯.ইথাইল-প্রোপিন হতে কার্বক্সিলিক অ্যাসিড উৎপাদন বর্ণনা করো।

২০.অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যসূচক পরীক্ষা বর্ণনা করো।

২১.বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর বর্ণনা করো।

২২.ইথেন ও ইথাইনের পার্থক্যসূচক বিক্রিয়া বর্ণনা করো।

২৩.ইথানল ও ডাইমিথাইল ইথারের পার্থক্য ব্যাখ্যা করো।

২৪.বেনজিন হতে টলুইন প্রস্তুতির ক্রিয়া কৌশল বর্ণনা করো।

২৫.অ্যালডল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া ব্যাখ্যা করো।

উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন (Higher Order Thinking)

১.বেনজিন ও নাইট্রোবেনজিনের ক্ষেত্রে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতিস্থাপকের অবস্থানের ভিন্নতা দেখা যায়— বিশ্লেষণ করো।

২.অ্যালডিহাইড ও কিটোনের কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ার সক্রিয়তা ব্যাখ্যা করো।

৩.টলুইন ও বেনজিনের সক্রিয়তা বিশ্লেষণ করো।

৪.বেনজিন ও নাইট্রোবেনজিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ভিন্ন ভিন্ন অবস্থানে ঘটে কি? বিশ্লেষণ করো।

৫.প্যারাসিটামল প্রস্তুতি বর্ণনা করো।

৬.ধনাত্মক আবেশীয় ধর্ম ও ঋণাত্মক আবেশীয় ধর্ম বিশ্লেষণ করো।

৭.অ্যালডল ঘনীভবন ও ক্যানিজারো বিক্রিয়া বর্ণনা করো।

৮.জ্যামিতিক সমাণুতা ব্যাখ্যা করো।

৯.ফরমালডিহাইড ও বিউটানোনের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? বিশ্লেষণ করো।

১০.মেটামারিজম, টটোমারিজম ব্যাখ্যা করো।

১১.ফেনলের অম্লধর্মিতা ও অ্যানিলিনের ক্ষারধর্মিতা ব্যাখ্যা করো।

১২.মার্কনিকভের নীতি ব্যাখ্যা করো।

১৩.$S_N1, S_N2$ কৌশল ব্যাখ্যা করো।

১৪.IR বর্ণালির সাহায্যে $-CO$ এবং $-OH$ মূলক পার্থক্যকরণ ব্যাখ্যা করো।

তৃতীয় অধ্যায়: পরিমাণগত রসায়ন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (Knowledge-based Questions)

১.মোলারিটির সংজ্ঞা দাও।

২.দর্শক আয়ন কী?

৩.জারকের সংজ্ঞা দাও।

৪.টাইট্রেশন কী?

৫.ppm কাকে বলে?

৬.নির্দেশক কাকে বলে?

৭.অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে?

৮.জারণ সংখ্যা কী?

৯.প্রমাণ দ্রবণ কাকে বলে?

১০.মোলার দ্রবণ কী?

১১.ডেসিমোলার দ্রবণ কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (Comprehension-based Questions)

১.মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল— ব্যাখ্যা করো।

২.$1.5\%\ \text{NaOH}$ এর মোলারিটি কত হবে?

৩.$K_2Cr_2O_7$ একটি জারক— ব্যাখ্যা করো।

৪.মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন?

৫.মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন?

৭.$H_2O_2$ জারক ও বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে কেন?

৮.$Sn^{2+}$ আয়ন জারক ও বিজারক উভয় হিসেবে আচরণ করে— ব্যাখ্যা করো।

৯.কক্ষ তাপমাত্রায় ইথেন গ্যাস কিন্তু ইথানল তরল কেন?

১০.$Na_2S_2O_3$ যৌগে S-এর জারণ সংখ্যা নির্ণয় করো।

১১.অম্লীয় $KMnO_4$ একটি জারক— ব্যাখ্যা করো।

প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন (Application-based Questions)

১.$50\ \text{mL}$ সেমিমোলার কস্টিক পটাশ দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো।

২.$0.55\ \text{g}$ বিশুদ্ধ চুনাপাথরকে তাপীয় বিয়োজন করলে কত অণু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে? তা হিসাব করো।

৩.$30\ \text{mL}\ 0.5\ \text{M}\ KMnO_4$ এর দ্রবণে $FeSO_4$ মেশালে উক্ত দ্রবণ হতে Fe এর ভর বের করো।

৪.$0.5\ \text{M}, 5\%\ (\text{w/v})\ 50\ \text{mL}\ NaOH$ এর মোলারিটি নির্ণয় করো।

৫.লঘু $H_2SO_4$ দ্রবণে $KMnO_4$ ও $H_2O_2$ দ্রবণ যোগ করলে সংঘটিত বিক্রিয়াটি আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো।

৬.কোন দ্রবণের ঘনমাত্রা ppm এ হিসাব করো।

৭.জারণ-বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কীভাবে সমতা বিধান করা হয় ব্যাখ্যা করো।

৮.কোনো দ্রবণের pH এর মান কীভাবে নির্ণয় করা যায় বর্ণনা করো।

৯.$0.05\ \text{M}\ K_2Cr_2O_7$ এবং $KMnO_4$ এর ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করো।

১০.$500\ \text{mL}$ আয়তনের $10\%\ H_2SO_4$ দ্রবণে কতটুকু পানি মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি অ্যাসিডিক হবে? গাণিতিক ব্যাখ্যা করো।

১১.$20\ \text{mL}\ 0.2\ \text{M}\ HCl$ কে প্রশমিত করতে $0.1\text{M}\ Na_2CO_3$ এর কত আয়তন প্রয়োজন? হিসেব করো।

১২.আয়োডিমিতিক পদ্ধতিতে $Cu^{2+}$ আয়নের পরিমাণ বের করো।

১৩.কোনো দ্রবণের ঘনমাত্রা $0.1\text{M}$, অ্যাবজরবেন্স $0.362$ এবং পুরুত্ব $2\text{cm}$ হলে দ্রবণটির মোলার শোষণ গুণাঙ্ক নির্ণয় করো।

উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন (Higher Order Thinking Questions)

১.অম্ল-ক্ষারের টাইট্রেশনে বিভিন্ন নির্দেশকের ভূমিকা বর্ণনা করো।

২.অম্ল ক্ষারের টাইট্রেশনের বিভিন্ন নির্দেশক, pH, লেখচিত্র ও যুক্তির মাধ্যমে নির্বাচন করো।

৩.জারণ-বিজারণ বিক্রিয়ায় জারক-বিজারক কীভাবে চিহ্নিত করা হয় ব্যাখ্যা করো।

৪.আয়োডিমিতি, আয়োডোমিতি প্রশমন বিক্রিয়া ব্যাখ্যা করো।

৫.অবিশুদ্ধ লোহাতে ভেজালের শতকরা পরিমাণ $KMnO_4/K_2Cr_2O_7$ দ্বারা কীভাবে পরিমাপ করা হয় বর্ণনা করো।

৬.অম্ল ক্ষার দ্রবণ মিশ্রিত করে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো।

৭.$50\ \text{mL}$ ডেসিমোলার HCl দ্রবণের সাথে $10\ \text{mL}$ সেমিমোলার $Na_2CO_3$ দ্রবণ যোগ করা হলো। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত তা নির্ণয় করো।

৮.$FeC_2O_4$ ও $KMnO_4$ এর অম্লীয় দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়ার মাধ্যমে Fe এর ভর নির্ণয় করো।

৯.$HCl + Na_2CO_3$ এর বিক্রিয়ায় কী পরিমাণ $CO_2$ উৎপন্ন হবে হিসেব করে দেখাও।

১০.$FeSO_4 + KMnO_4 + H_2SO_4$ বিক্রিয়ায় $H_2SO_4$ এর পরিবর্তে HCl বা $HNO_3$ ব্যবহার করলে $FeSO_4$ এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো।

১১.$Na_2S_2O_3$ দ্রবণ দ্বারা $Cu^{2+}$ আয়নের পরিমাণ নির্ণয়ে KI এর ভূমিকা বিশ্লেষণ করো।

১২.$30\ \text{mL}\ 0.5\ \text{M}\ Na_2CO_3$ এর একটি নমুনা প্রশমনের জন্য প্রথমে $30\ \text{mL}\ HCl$ এবং সম্পূর্ণ প্রশমনের জন্য $30\ \text{mL}\ 0.1\ \text{M}\ NaOH$ যোগ করা হলো। প্রক্রিয়াটিতে অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো।

১৩.একটি Ca-ট্যাবলেটকে প্রশমিত করতে $100\ \text{mL}\ 0.5\ \text{M}\ HCl$ এবং $20\ \text{mL}\ 0.2\ \text{M}\ NaOH$ এর সম্পূর্ণ দ্রবণ প্রয়োজন হলে ট্যাবলেটটির ভর কত হবে? বিশ্লেষণ করো।

চতুর্থ অধ্যায়: তড়িৎ রসায়ন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (Knowledge-based Questions)

১.তড়িৎ রাসায়নিক সারি কী?

২.প্রমাণ জারণ বিভব কী?

৩.তড়িৎবিশ্লেষ্য কী?

৪.তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে?

৫.ফ্যারাডে ধ্রুবক কী?

৬.তড়িৎ রাসায়নিক কোষ কী?

৭.ফ্যারাডের প্রথম সূত্রটি লেখো।

৮.প্রমাণ তড়িৎদ্বার বিভব কী?

৯.কোষের তড়িৎচালক বল কাকে বলে?

১০.আপেক্ষিক পরিবাহিতা কী?

১১.ফুয়েল সেল কী?

১২.লবণ সেতু কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (Comprehension-based Questions)

১.ফ্যারাডের সূত্র হতে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করো।

২.কপারের প্রমাণ বিজারণ বিভব $+0.34\ \text{V}$ বলতে কী বোঝ?

৩.ড্যানিয়েল কোষের কোষ-বিক্রিয়া লেখো।

৪.তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন?

৫.তড়িৎ বিশ্লেষণ একটি Redox বিক্রিয়া ব্যাখ্যা করো।

৬.কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক $0.000329\ \text{g}\ \text{C}^{-1}$ বলতে কী বোঝ?

৭.সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক $1.118 \times 10^{-3}\ \text{g}\ \text{C}^{-1}$ বলতে কী বোঝ?

৮.প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে কী বুঝ?

৯.লবণ সেতুর গুরুত্ব কী?

১০.$\text{Zn}$ তড়িৎদ্বারের জারণ বিভব $0.76\ \text{V}$ বলতে কী বোঝ?

প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন (Application & Higher Order)

১.$\text{ZnSO}_4$ দ্রবণ Al ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। [$E^\circ_{\text{Zn/Zn}^{2+}} = E^\circ_{\text{Al/Al}^{3+}} = 1.66\text{V}$]

২.$\text{FeSO}_4$ দ্রবণ Zn ও Cu দ্বারা নির্মিত পাত্রের কোনটিতে রাখা নিরাপদ হবে বলে তুমি মনে করো।

৩.$\text{Al(NO)}_3$ দ্রবণকে Zn এর তৈরি পাত্রে রাখা যাবে কিনা- ব্যাখ্যা করো।

৪.$\text{Zn/Zn}^{2+}\

৫.তড়িৎবিশ্লেষ্য কোষে অনুসৃত ফ্যারাডের সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো।

৬.$\text{FeSO}_4$ দ্রবণ Zn ও Cu দ্বারা নির্মিত পাত্রের একটিতে রাখা নিরাপদ হলেও অন্যটিতে নিরাপদ নয়- উক্তিটি গাণিতিকভাবে ব্যাখ্যা করো।

৭.ড্যানিয়েল কোষের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো।

৮.তড়িৎবিশ্লেষণ কোষে অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া ব্যাখ্যা করো।

৯.কোষের emf নির্ণয়ে নার্নস্ট সমীকরণ ব্যাখ্যা করো এবং এ সমীকরণ হতে কীভাবে emf নির্ণয় করা হয় তা বিশ্লেষণ করো।

১০.হাইড্রোজেন ফুয়েল সেলের বিদ্যুৎ উৎপাদন কৌশল বর্ণনা করো।

১১.ফুয়েল সেলের সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করো।

১২.লেড স্টোরেজ ব্যাটারির গঠন ও চার্জিং-ডিসচার্জিং কৌশল বর্ণনা করো।

১৩.ধাতব ক্ষয় রোধে তড়িৎ প্রলেপন (Electroplating) এর ভূমিকা ব্যাখ্যা করো।

১৪.রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারির গুরুত্ব বিশ্লেষণ করো।

পঞ্চম অধ্যায়: অর্থনৈতিক রসায়ন

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন (Knowledge-based Questions)

১.ন্যানো কণা কী?

২.গ্লাস ক্লিনারের মূল উপাদান কী?

৩.সিমেন্টের জমাটবদ্ধতা কী?

৪.পাল্প বা মণ্ড কী?

৫.হার্ড গ্লাস কী?

৬.রিসাইক্লিং (Recycling) কী?

৭.ইউরিয়া সারের সংকেত লেখো।

৮.ক্লিংকার কী?

৯.টয়লেট ক্লিনারের মূল উপাদান কী?

১০.কুল্যান্ট (Coolant) কী?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন (Comprehension-based Questions)

১.কাঁচ তৈরির কাঁচামালগুলো কী কী?

২.ইউরিয়া সার প্রস্তুতিতে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় কেন?

৩.সিমেন্ট প্রস্তুতিতে জিপসাম যোগ করা হয় কেন? ব্যাখ্যা করো।

৪.ইটিপি (ETP) কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।

৫.সিমেন্ট শিল্পে কয়লা ব্যবহারের ভূমিকা কী?

৬.চামড়া ট্যানিং প্রক্রিয়ায় ক্রোমিয়াম লবণ ব্যবহারের অসুবিধা কী?

৭.কাঁচকে ‘অতিশীতলীকৃত সান্দ্র তরল’ বলা হয় কেন?

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন (Application & Higher Order)

১.ইউরিয়া সার উৎপাদনের মূলনীতি ও প্রবাহচিত্র (Flowsheet) বর্ণনা করো।

২.পাল্প বা মণ্ড উৎপাদন প্রক্রিয়া (Kraft Process) বর্ণনা করো।

৩.কাঁচ উৎপাদনের মূলনীতি ও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো।

৪.পরিবেশ রক্ষায় ইটিপি (Effluent Treatment Plant)-এর গুরুত্ব ও কাজের ধাপসমূহ বিশ্লেষণ করো।

৫.সিমেন্ট উৎপাদনের প্রবাহচিত্রসহ মূলনীতি বর্ণনা করো।

৬.ন্যানো কণা ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো।

৭.চামড়া প্রক্রিয়াজাতকরণ বা ট্যানিং শিল্পে পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার বিশ্লেষণ করো।


Read More: HSC Accounting 2nd Paper Final Suggestion

Read More: HSC Accounting 1st Paper Final Suggestion


HSC Chemistry 2nd Paper Suggestion PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top