hsc ict chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে খুঁজছো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরীক্ষামূলক প্রশ্ন? তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা এখানে সাজিয়ে দিয়েছি অধ্যায় ১: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত থেকে বাছাইকৃত জ্ঞানমূলক প্রশ্ন, যা বিভিন্ন বোর্ড প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।

এই প্রশ্নগুলো নিয়মিত অনুশীলনের মাধ্যমে তুমি সহজেই বোর্ড পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। পোস্টের শেষে রয়েছে PDF ডাউনলোড লিংক, যাতে তুমি প্রশ্নগুলো অফলাইনে বসেও পড়তে পারো।


HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্নঃ বর্তমানে বিশ্বটাই আজ একটি গ্রামে পরিণত হয়েছে কেন?

উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারনে।

প্রশ্নঃ বিশ্বগ্রাম কী?

উত্তরঃ বিশ্বগ্রাম (Global Village) হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।

প্রশ্নঃ বিশ্বগ্রামের মেরুদন্ড কি?

উত্তরঃ কানেক্টিভিটি।

প্রশ্নঃ যোগাযোগ প্রযুক্তি কী?

উত্তরঃ ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজী বলে।

প্রশ্নঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?

উত্তরঃ যেকোন প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেক্ট্রনিক্স প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী বলে।

প্রশ্নঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা কি সুবিধা পায়?

উত্তরঃ তথ্য বিনিময়।

প্রশ্নঃ ইন্টারনেট কী?

উত্তরঃ ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। অন্যভাবে বলা যায় – বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থার নামই ইন্টারনেট।

প্রশ্নঃ বিশ্বগ্রাম কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

উত্তরঃ কানাডার বিখ্যাত টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক “মার্শাল ম্যাকলুহান” সর্বপ্রথম “গ্লোবাল ভিলেজ” কথাটি ব্যবহার করেন।

প্রশ্নঃ তিনটি কমিউনিকেশনের নাম লিখ?

উত্তরঃ স্যাটেলাইট কমিউনিকেশন, টেলি কমিউনিকেশন ও ওয়্যারলেন্স কমিউনিকেশন।

প্রশ্নঃ GPS এর পূর্ণরূপ কী?

উত্তরঃ GPS এর পূর্ণরূপ Global positioning System

প্রশ্নঃ GSM এর পূর্ণরূপ কী?

উত্তরঃ GSM এর পূর্ণরূপ Global system for mobile communications

প্রশ্নঃ বারকোড কী? (HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন)

উত্তরঃ বারকোড হলো এক প্রকার সাংকেতিক চিহ্ন, যার দ্বারা পন্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয়।

প্রশ্নঃ অফিস অটোমেশ প্রচলন কখন শুরু হয়? 

উত্তরঃ ১৯৭০ সালের দিকে অফিস-গুলোতে অটোমেশনের প্রচলন শুরু হয়।

প্রশ্নঃ অফিস অটোমেশ কি?

উত্তরঃ অফিস অটোমেশন হলো বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে (যেমন- কম্পিউটার, টেলিযোগাযোগ, ই- মেইল ইত্যাদি) কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা।

প্রশ্নঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র-গুলো কি কি?

উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র হলো- কম্পিউটার, টেলিফোন মোবাইল, ফোন- ফ্যাক্স, মেশিন স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার লেমিনেটর, প্রজেক্টর, সিসিটিভি, আইপি- পিবিএক্স, সময় রেজিস্টার মেশিন প্রভৃতি।

প্রশ্নঃ ওয়েব পেইজ কি?

উত্তরঃ ইন্টারনেটে বিশেষ পেইজে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায়, তাকে ওয়েব পেইজ বলে।

প্রশ্নঃ নিউজ শব্দটির অর্থ কি?

উত্তরঃ নিউজ শব্দটির অর্থ হলো তথ্য বা সংবাদ।

প্রশ্নঃ ব্লগার কি?

উত্তরঃ যিনি ইন্টারনেটে ব্লগ পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। 

প্রশ্নঃ ফেসবুকের কাজ কী?

উত্তরঃ ফেসবুকের লগ ইন করা অবস্থায় একজন অন্যজনের সাথে চ্যাট করা, প্রোফাইল দেখা, ম্যাসেজ পাঠানো, ছবি পাঠানো, ছবিতে মন্তব্য লেখা এমনকি প্রোফাইলে ছবি যুক্ত করা যায়।

প্রশ্নঃ টেলিমেডিসিন কী? (HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন)

উত্তরঃ টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মিডিয়া ব্যবহার করে দেশে বা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহনের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। বর্তমানে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রেই এই ব্যবস্থা রয়েছে।

প্রধানত কি কারনে পৃথিবী বৈশ্বিকগ্রামে পরিনত হয়েছে?

উত্তরঃ কম্পিউটারের কারনে।

প্রশ্নঃ ভার্চুয়াল রিয়েলিটি কী?

উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশ সম্পর্কে বাস্তবের অনুকরনে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

প্রশ্নঃ ভার্চুয়াল রিয়েলিটি কী কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ড্রাইভিং শেখা, ডাক্তারি, বিমান চালনা, যুদ্ধ প্রশিক্ষণসহ অন্যান্য বিভিন্ন শিক্ষামূলক কাজ করা যায়।

প্রশ্নঃ E- mail কী? (HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন)

উত্তরঃ Electronic Mail কে সংক্ষেপে E-mail বলা হয়। সনাতন ডাক ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল ডাক ব্যবস্থার পদ্ধতি হল ইলেক্ট্রনিক মেইল বা ই-মেইল। সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সমন্বয়ে গঠিত যা প্রেরিত তথ্য বিদ্যুৎ গতিতে প্রেরকের অনুপস্থিতিতেই তাঁর ব্যবহৃত আইডিতে নির্ভূলভাবে র্পৌছে দিতে সক্ষম।

প্রশ্নঃ E- mail আদান- প্র্রদানের সফটওয়ারের নাম কী?

উত্তরঃ ই-মেইল আদান প্রদান জন্য কয়েকটি উল্লেখযোগ্য সফটওয়ার হলো- yahoomail.com, gmail.com, eudora, Outlook Express ইত্যাদি।

প্রশ্নঃ ভিডিও টেক্সট কী?

উত্তরঃ টেলেক্স ব্যবহার করে আদান-প্রদান করা তথ্যের টেলিভিশন, কম্পিউটার বা যেকোন ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপটি হলো ভিডিও টেক্সাট।

প্রশ্নঃ জিআইএস (GIS) কী?

উত্তরঃ ডিআইএস এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি পরিবেশ তথা ভৌগলিক অবকাঠামো ও পারিপাশ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।

প্রশ্নঃ কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

উত্তরঃ মানুষের চিন্তা- ভাবনাগুলো কৃত্রিম উপায়ের কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

প্রশ্নঃ রোবটিকস কী?

উত্তরঃ টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিকস বলে। (HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন)

প্রশ্নঃ রোবট কী?

উত্তরঃ রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা; যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে অথবা এর কাজের ধরণ দেখে মনে হবে এর কৃত্তিম বুদ্ধিমত্তা আছে।

প্রশ্নঃ রোবট কিসের সাহায্য নিয়ন্ত্রিত হয়?

উত্তরঃ কিছু কিছু রোবট শুধু প্রোগ্রাম অনুসারে কাজ করতে পারে আবার অনেকগুলোকে দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্য নিয়ন্ত্রণ করা হয়।

প্রশ্নঃ ক্রায়োসার্জারি (Cryosurgery) কী?

উত্তরঃ ক্রায়োসার্জারি হচ্ছে চরম ঠাণ্ডা বা বরফ শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক কোষ বা টিস্যু ধ্বংস করার পদ্ধতি, যেখানে তরল নাইট্রজেন বা অার্গন গ্যাস ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে এটি ক্যান্সার অথবা ক্যান্সারের পূর্ব অবস্থার চিকিৎসায় ব্যবহার করা হয়।

প্রশ্নঃ কোন কোন চিকিৎসায় ক্রায়োসার্জারি করতে হয়?

উত্তরঃ লিভার ক্যান্সার, প্রোস্টেট, ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যন্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যাবহৃত হয়।

প্রশ্নঃ মহাকাশ অভিযান কী?

উত্তরঃ আকাশে দৃশ্যমান বস্তুগুলোর রহস্য আবিস্কারের উদ্দেশ্যে যে অভিযান বা ভ্রমণকেই মহাকাশ অভিযান বলে। সাধারণত মানব ও রোবট চালিত মহাকাশযানের মাধ্যমে এই অনুসন্ধান পরিচালিত করা হয়। ১৬৮৭ সালে ৫ই জুলাই স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম মহাকাশ তত্ত্বের বক্তব্য প্রকাশ করেন। বিংশ শতব্দীতে তরল জ্বালানির মাধ্যমে রকেট ইঞ্জিন নির্মিত হওয়ায় মহাকাশযাত্রার শুভ সূচনা হয়।


আরো পড়ুন:

ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম MCQ

এইচএসসি আইসিটি প্রোগ্রামিং ভাষা MCQ

ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML MCQ


প্রশ্নঃ কে সর্বপ্রথম মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে?

উত্তরঃ ১৯৫৭ সালে ৪ অক্টোবর সোভিয়েত ইনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ “স্পুটনিক- ১” মহাশূন্যে প্রেরণ করেন। (HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন)

প্রশ্নঃ সর্বপ্রথম মহাকাশযাত্রী কে?

উত্তরঃ ১৯৬১ সালে ১২ এপ্রিল ২৭ বছর বয়সী রাশিয়ান মহাকাশযাত্রী ইউরি গ্যাগরিন প্রথম মানব হিসেবে ”ভস্কট-১” এ করে ১ ঘন্টা ৪৮ মিনিটে একবার আবর্তন করেন।

প্রশ্নঃ নিল র্আমস্ট্রং কি?

উত্তরঃ নিল আর্মস্ট্রং ছিলেন একজন মার্কিন নভোচারী ও বৈমানক।

প্রশ্নঃ মঙ্গল অভিযানে পাঠানো রোবটের নাম কি?

উত্তরঃ ৬ নভেম্বর ২০১২ সালে নাসার ”কিউরিসিটি” রোভারটি মঙ্গলে প্রেরণ করে। খরচ হয় ২.৫ বিলিয়ন ইউএস ডলার, ওজন ২০০০ পাউন্ড, যেতে সময় নেয় ১ বছর এবং জ্বালানী হিসেবে ব্যবহৃত হয় রেডিওআইসোটপ থার্মোইলেকট্রিম জেনারেটর (আরটিজি)।

প্রশ্নঃ বায়োমেট্রিক্স কী?

উত্তরঃ বায়োমেট্রিক্স মানুষের শারীরবৃত্তীয় ও আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কোথাও প্রবেশ নিয়ন্ত্রনে ব্যবহৃত হয়।

প্রশ্নঃ বায়োইনফরমেটিক্স কি?

উত্তরঃ বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হলো এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যাবহার করে জীববিজ্ঞানের সমস্যা-সমূহ সমাধান করা হয়। (HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন)

প্রশ্নঃ বায়োইনফরমেটিক্স ব্যবহৃত সফটওয়্যারগুলো কী কী?

উত্তরঃ বায়োইনফরমেটিক্সের জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো- Java C, C++, Python, SQL, C#, XML, Perl, CUDA, MATLAB, Spreadsheet applications (MS- Excel)

প্রশ্নঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি?

উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জেনেটিক পরিবর্তন, যা বায়োটেকনোলজির মাধ্যমে জীবদেহে পরির্বতন ঘটিয়ে থাকে।

প্রশ্নঃ ন্যানো টেকনোলজি কি?

উত্তরঃ ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজি পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রন করার বিদ্যা।

প্রশ্নঃ ন্যানো প্রযুক্তি জনক কে?

উত্তরঃ রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।

প্রশ্নঃ ন্যানোমিটার কাকে বলে?

উত্তরঃ এক মিটার এর ১,০০০,০০০,০০০ (১০০ কোটি) ভাগের ন্যানোমিটার বলা হয়।

প্রশ্নঃ মোবাইল ফোন কী? আধুনিক মোবাইল ফোনের সুবিধা কী?

উত্তরঃ মোবাইল ফোন হল একটি ইলেকট্রনিক ডিভাইস যা বেস স্টেশনের একটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেশন্সে ব্যবহার করে থাকে। এ ফোনকে মোবাইল, সেলুলার ফোন, সেলফোন নামেও ডাকা হয়। আধুনিক মোবাইল ফোনগুলো বিভিন্ন ধরনের সেবা যেমন- মোবাইল থেকে ই-মেইল, ইন্টারনেট, এসএমএস, জিপিআরএস, এমএমএস, ভয়েস কল, মুহুর্তে মধ্যে টাকা পাঠানো ইত্যাদি নানামুখী সুবিধা প্রদান করছে। (HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন)

প্রশ্নঃ টেলিকনফারেন্সিং কী? টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন কে, কত সালে?

উত্তরঃ টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও- মডেম- ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ – বিদেশের বিভিন্ন স্থান থেকে কোন সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে টেলিকনফারেন্সিং। মরি টারফ ১৯৭৫ সালে টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন।

প্রশ্নঃ টেলিকনফারেন্সিং কত প্রকার?

উত্তরঃ টেলিকনফারেন্সিং ৩ প্রকার যথা- 200 201 ১। পাবলিক কনফারেন্স 202 203 ২। ক্লোজড কনফারেন্স 204 205৩। রিড অনলি কনফারেন্স

প্রশ্নঃ ভিডিও কনফারেন্সিং কী ?

উত্তরঃ ভিডিও কনফারেন্সিং হলো একসারি ইন্টারঅ্যাকটিভ টেলিযোগাযোগ প্রযুক্তি যেগুলো দুই বা ততোধিক অবস্থান হতে নিরবচ্ছিন্ন দ্বিমুখী অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপনের সুযোগ দেয়।

প্রশ্নঃ ভিডিও কনফারেন্সিং সংযোগে কী লাগে।

উত্তরঃ ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যাপচার কার্ড সাউন্ড কার্ড স্পীকার,মাইক্রোফোন, মাল্টিমিডিয়া কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন/ ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় সফটওয়্যার ইত্যাদি।

প্রশ্নঃ বুলেটিন বোর্ড কি?

উত্তরঃ বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড, যা কেন্দ্রিয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটারও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।

প্রশ্নঃ এক্সপার্ট সিস্টেম কী?

উত্তরঃ কোন বিষয়ের ওপর বিশাল তথ্য সংগ্রহ করে ঐ বিষয়ের ওপর যেকোন প্রশ্ন কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থ্য রাখা হয়। এ ধরনের ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে।

প্রশ্নঃ রিজার্ভেশন সিস্টেম কী?

উত্তরঃ রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক উপায়ে আসন ব্যবস্থা কর।

প্রশ্নঃ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কী?

উত্তরঃ আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করা হয়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে।

প্রশ্নঃ ATM কী?

উত্তরঃ ATM দ্বারা বোঝায় Automated Teller machine. এটি একটি স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থাব্য। এর মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়।

প্রশ্নঃ স্যাটলাইট কী ?

উত্তরঃ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার/ ট্রান্সমিটার হলো স্যাটলাইট।

প্রশ্নঃ স্কাইপি (Skype) কী?

উত্তরঃ স্কাইপি হলো একটি ফ্রি ভিওঅইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সফটওয়্যার। অন্যভাবে বলা যায়- স্কাইপি হলো ভিডিও চেটিং সফটওয়্যার।

প্রশ্নঃ ICT তে কর্মসংস্থানের একটি উদাহরণ দাও?

উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত টাকা আদান-প্রদানে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কর্মসংস্থানের বহুমূখী ক্ষেত্র সুষ্টি হয়েছে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনের সেবা প্রদানে রিচার্জ করার জন্য প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে।

প্রশ্নঃ ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বোঝ?

উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হয়ে, বাস্তবতার অনুকরনে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনূভূতি প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

প্রশ্নঃ Artificial Intelligent বলতে কী বোঝ?

উত্তরঃ বুদ্ধিমত্তা চিন্তা করার ক্ষমতা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘদিনের প্রচেষ্টায় যন্ত্রের মধ্যমে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সমর্থ হয়েছেন। এটি মূলত Artificial Intelligent বা কৃত্তিম বুদ্ধিমত্তা। অন্যভাবে বলা যায় মানুষের চিন্তা-ভাবনাগুলো কৃত্তিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেয়াকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলে।


এইচএসসি আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন (বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) | HSC ICT Chapter 1 জ্ঞানমূলক প্রশ্ন PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top