ssc bangla 1st paper suggestion

এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৬ (PDF)

প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম SSC Bangla 1st Paper Suggestion 2026 । এই সাজেশনটি তৈরি করা হয়েছে তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ এবং কার্যকরী করার জন্য। এ সাজেশনে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে প্রতিটি গল্প, কবিতা, নাটক ও উপন্যাসের ওপর এক্সক্লুসিভ সব প্রশ্ন ও উত্তর পাবে। বিগত সালের প্রশ্নপত্র গুলো বিশ্লেষণ করে ১০০% কমন উপযোগী সাজেশনটি PDF Download করে অফলাইনেও পড়তে পারে।

তাহলে, আর দেরি কেন? চল, শুরু করি!


SSC Bangla 1st Paper Suggestion 2026

গদ্যঃ-

১. সুভা****

২. বই পড়া** *******

৩. শিক্ষা ও মনুষ্যত্ব*******

৪. আম-আঁটির ভেপু****

৫. প্রবাস বন্ধু****

৬. মানুষ ও মুহাম্মদ (সঃ)*****

[গদ্য থেকে ৪টি সৃজনশীল আসবে। ন্যূনতম ২টি উত্তর করতে হবে।]

কবিতাঃ-

১. উমর ফারুক *******

২. বৃষ্টি **

৩. কপোতাক্ষ নদ******

৪. সেইদিন এই মাঠ ******

৫. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা * ******

[কবিতা থেকে ৩টি সৃজনশীল আসবে। ন্যূনতম ২টি উত্তর করতে হবে।]

সহপাঠঃ-

উপন্যাস – ১৯৭১

৪টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। যেকোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের মান ১০ নাম্বার করে।

প্রত্যুপকার-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহন করেন?

উত্তরঃ ১৮২০ সালে।

২. আলী ইবনে আব্বাস কোন দেশের নাগরিক?

উত্তরঃ বাগদাদের।

৩. হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল?

উত্তরঃ ডেমাস্কাস।

৪. প্রত্যুপকার গল্পে খলিফার নাম কি ছিল?

উত্তরঃ আল মামুন।

৫. প্রত্যুপকার গল্পে খলিফা কি শপথ করেছিল?

উত্তরঃ যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাক, এই দন্ডে তোমার প্রাণদন্ড হইবে।

৬. খলিফা কেমন পুরুষ ছিলেন?

উত্তরঃ মহামতি ও অতি উন্নতচিত্ত।

৭. বাগদাদ বর্তমান কোন দেশের রাজধানী?

উত্তরঃ ইরাকের।

৮. নিরীক্ষন শব্দের অর্থ কি?

উত্তরঃ মনোযোগ দিয়ে দেখা।

৯. প্রত্যুপকার গল্পে খলিফার কোন গুনটি প্রকাশিত হয়েছে? মহত্ত্ব।

১০. প্রত্যুপকার গল্পে কয়জন মহৎ ব্যক্তির কাহিনি বর্ণিত আছে? উত্তরঃ দুজন।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. আশ্রয়দাতাকে চিনতে পেরে আলী ইবনে আব্বাস কি করলেন?

২. আপনার মনস্কাম পূর্ণ হয়েছে-ব্যাখ্যা কর।*****

৩. দামেস্কের লোকটি কিভাবে খলিফার বন্দি হলেন?*****

৪. আব্বাস কেন ডেমাস্কাসে নির্দিষ্ট অঞ্চলের মঙ্গল কামনা করেছেন? ব্যাখ্যা কর।*****

৫. ঐ অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়াছিলেন-এখানে কি প্রকাশ পেয়েছে?***

৬. পৃথিবীর সব জায়গার চেয়ে ডেমাস্কাসের বৃহৎ মসজিদের স্থান কেন আব্বাসের সবচেয়ে প্রিয়?***

৭. সব জানার পরে বন্দি লোকটিকে খলিফা কি করেন?

সুভা-রবীন্দ্রনাথ ঠাকুর

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. সুভা দিনে কয়বার গোয়ালঘরে যেত?

উত্তরঃ তিনবার।

২. সুভা কখন নদীতীরে এসে বসে?

উত্তরঃ অবসর পেলে।

৩. সুভার বাবার নাম কি?

উত্তরঃ বাণীকণ্ঠ।

৪. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?

উত্তরঃ ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে।

৫. সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?

উত্তরঃ সুভা বোবা ছিল বলে সুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিল।

৬. প্রতাপের প্রধান শখ কি ছিল?

উত্তরঃ ছিপ ফেলে মাছ ধরা।

৭. সুভা গল্পে কাকে অকর্মন্য বলা হয়েছে?

উত্তরঃ প্রতাপকে।

৮. প্রতাপ সুভাকে কি বলে ডাকত?

উত্তরঃ সু বলে।

৯. প্রকৃতি সুভার কিসের অভাব পূরন করে দেয়?

উত্তরঃ ভাষার অভাব।

১০. সুভার হ্রদয় কুয়াশা ডাকা প্রভাতের মতো কিসে ভরে গেল?

উত্তরঃ অশ্রু বাষ্পে।

১১. সুভার গ্রামের নাম কি?

উত্তরঃ চন্ডীপুর।

১২. বাখারি শব্দের অর্থ কি?

উত্তরঃ কাধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি।

১৩. অনিমেষ শব্দের অর্থ কি?

উত্তরঃ অপলক, পলকহীন।

১৪. কিশলয় শব্দের অর্থ কি?

উত্তরঃ গাছের নতুন পাতা।

১৫. সুভা গল্পে গাভী দুটির নাম কি?

উত্তরঃ সর্বশী ও পাঙ্গুলি।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. সুভার সমস্ত হ্রদয় অশ্রুবাষ্পে ভরে গেল কেন? বুঝিয়ে লেখ।*****

২. তুমি আমাকে যাইতে দিয়ো না মা-উক্তিটি ব্যাখ্যা কর।*****

৩. পিতামাতার মনে সুভা সর্বদাই জাগরুক ছিল কেন?*****

৪. কালো চোখকে কিছু তর্জমা করতে হয়না কেন? ব্যাখ্যা কর।

৫. প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়-ব্যাখ্যা কর।*****

৬. সুভাকে সুভার মা বিধাতার অভিশাপ মনে করেন কেন?

৭. সুভা গল্পে গ্রামলক্ষী স্রোতস্বিনী কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে?

বই পড়া-প্রমথ চৌধুরী

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. কারদানি শব্দের অর্থ কি?

উত্তরঃ বাহাদুরি

২. যথার্থ গুরুর কাজ কি?

উত্তরঃ শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা।

৩. যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার?

উত্তরঃ মনের প্রসার।

৪. মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না?

উত্তরঃ আত্মা।

৫. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?

উত্তরঃ বই পড়া।

৬. সুসার শব্দের অর্থ কি?

উত্তরঃ প্রাচুর্য।

৭. মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয়?

উত্তরঃ কড়ি।

৮. ভাঁড়েও ভবানী অর্থ কি?

উত্তরঃ রিক্ত বা শূন্য।

৯. সুশিক্ষিত লোক মাত্রই কি?

উত্তরঃ স্বশিক্ষিত।

১০. সাহিত্য চর্চার জন্য কি প্রতিষ্ঠা করতে হবে?

উত্তরঃ লাইব্রেরি।

১১. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?

উত্তরঃ বীরবল।

১২. বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তরঃ প্রবন্ধ-সংগ্রহ।

১৩. সাহিত্য চর্চা থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি?

উত্তরঃ জাতির জীবনীশক্তি হ্রাস করা।

১৪. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি?

উত্তরঃ সাহিত্যচর্চা।

১৫. কপোল শব্দের অর্থ কি?

উত্তরঃ গাল।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়-ব্যাখ্যা কর।

২. দেহের মৃত্যুর রেজিষ্টার রাখা হয়, আত্মার হয়না-বুঝিয়ে লেখ।*****

৩. মনের হাসপাতাল বলতে কি বোঝায়?

৪. ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়-কথাটি বুঝিয়ে লেখ।*****

৫. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত-বলতে কী বোঝানো হয়েছে?*****

৬. মনের দাবি রক্ষা না করলে আত্মা বাচেনা-বুঝিয়ে লেখ।*****

৭. লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন কেন?*****

আম-আঁটির ভেপু-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি? উত্তরঃ নীলমণি রায়।

২. কালমেঘ কি? উত্তরঃ যকৃতের রোগের উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ।

৩. পিজরাপোলের আসামী কি? উত্তরঃ কাঠের ঘোড়া

৪. আম-আঁটির ভেঁপু গল্পটির রচয়িতা কে? উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

৫. গরাদ শব্দের অর্থ কি? উত্তরঃ জানালার সিক।

৬. টিনের ভেঁপু বাঁশিটির দাম কত? উত্তরঃ চার পয়সা।

৭. আজকাল লক্ষী কোথায় বাঁধা পড়েছে? উত্তরঃ চাষাদের ঘরে।

৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে পান? উত্তরঃ ইছামতি।

৯. দূর্গার বয়স কত? উত্তরঃ দশ-এগারো।

১০. দূর্গার মায়ের নাম কি? উত্তরঃ সর্বজয়া।

১১. পথের পাচালি উপন্যাসের লেখক কে? উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

১২. রোয়াক কি? উত্তরঃ ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা।

১৩. রোসো রোসো একটুখানি হাফ জিরোতে দাও-উক্তিটি কার? উত্তরঃ অপু ও দূর্গার মা সর্বজয়ার।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. দশঘরার লোকটির প্রস্তাবে হরিহর তৎক্ষনাৎ রাজি হয়নি কেন?*****

২. সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো কেন? বুঝিয়ে লেখ।*****

৩. হাবা একটা কোথাকার-যদি এতটুকু বুদ্ধি থাকে-কথাটি বুঝিয়ে লেখ।

৪. আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই-সর্বজয়ার এ কথার কারন কি বুঝিয়ে লেখ।***

৫. হরিহর রায়ের বাড়ির অবস্থা কেমন?

৬. তখনি কি রাজি হতে আছে-ব্যাখ্যা কর।

৭. আজকাল চাষাদের ঘরে লক্ষি বাধা-কথাটি বুঝিয়ে লেখ।

মানুষ মুহাম্মদ (সঃ)-মোহাম্মদ ওয়াজেদ আলী

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. সৌদি আরবের দক্ষিনাঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি? উত্তরঃ তায়েফ।

২. কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইল? উত্তরঃ হযরত উমরের।

৩. মহানবি (স.) কোথায় সত্য প্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন? উত্তরঃ তায়েফে।

৪. পুলকদীপ্তি অর্থ কি? উত্তরঃ আনন্দের উদ্ভাস।

৫. ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন? উত্তরঃ অসহযোগ আন্দোলনে।

৬. মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরঃ মরু ভাস্কর।

৭. তায়েফের অবস্থান কোথায়? উত্তরঃ সৌদি আরবের দক্ষিনে।

৮. ধী শব্দের অর্থ কি? উত্তরঃ বুদ্ধি।

৯. অনুরুদ্ধ শব্দের অর্থ কি? উত্তরঃ অনুরোধ করা হয়েছে এমন।

১০. শেষ পর্যন্ত হযরতের মৃত্যু শয্যার পাশে কে ছিলেন? উত্তরঃ মহামতি আবুবকর।

১১. তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন-উক্তিটি কার? উত্তরঃ আবু মা’বদের স্ত্রী উম্মে মা’বদের।

১২. রাহী শব্দের অর্থ কি? উত্তরঃ মুসাফির।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর-কথাটি বুঝিয়ে লেখ।*****

২. মানুষের একজন হয়েও হযরত মুহম্মদ (স.) দূর্লভ কেন?*****

৩. মুহম্মদ (স.) বৈ আর কিছু নন-বলতে কি বোঝানো হয়েছে?*****

৪. আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই-কথাটি বুঝিয়ে লেখ।*****

৫. তায়েফে মুহম্মদ (স.) কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন?

৬. কেহবা পাগলের মতো কান্ড শুরু করে কেন?

নিমগাছ-বনফুল

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. বনফুলের প্রকৃত নাম কি? উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।

২. নিম গাছ কোন রোগের মহৌষধ? উত্তরঃ চর্মরোগের।

৩. কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ? উত্তরঃ কবিরাজরা।

৪. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন? উত্তরঃ কারন তা যকৃতের পক্ষে ভারি উপকারী।

৫. কবিরাজ কে? উত্তরঃ যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন।

৬. বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন? উত্তরঃ বিজ্ঞরা।

৭. নিমগাছের থোকা থোকা ফুল দেখতে কেমন? উত্তরঃ নীল আকাশের নক্ষত্রের মতো।

৮. নিমগাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তরঃ অদৃশ্যলোক।

৯. শিলে পেষা অর্থ কি? উত্তরঃ শিল পাটায় বাটা।

১০. নিমগাছ গল্পের ম্যাজিক বাক্যটি কি? উত্তরঃ ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষী বউটার ঠিক এক দশা।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? বুঝিয়ে লেখ।*****

২. মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে-বলতে কি বোঝানো হয়েছে?

৩. নিমের হাওয়া ভালো, থাক কেটো না-কথাটি বুঝিয়ে লেখ।*****

৪. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?*****

৫. নিমগাছটি কেন নতুন লোকটির সাথে চলে যেতে চাইলো?

৬. সে আর এক আবর্জনা বলতে কি বোঝানো হয়েছে?

শিক্ষা ও মনুষত্ব-মোতাহের হোসেন চৌধুরী

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. লেফাফাদুরস্তি কি? উত্তরঃ বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা।

২. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? উত্তরঃ শিখা পত্রিকা।

৩. শিক্ষার আসল কাজ কি? উত্তরঃ মূল্যবোধ সৃষ্টি করা।

৪. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের কোন প্রবন্ধের অংশবিশেষ? উত্তরঃ মনুষ্যত্ব প্রবন্ধের।

৫. কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলা হয়েছে? উত্তরঃ অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে।

৬. ফতুর কি? উত্তরঃ নিস্ব বা সর্বস্বান্ত।

৭. মুক্তির জন্য আমাদের কয়টি উপায় অবলম্বন করতে হবে? উত্তরঃ দুটি।

৮. লোভের ফলে মানুষের কিসের মৃত্যু ঘটে? উত্তরঃ আত্নিক।

৯. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? উত্তরঃ অপ্রয়োজনীয় দিক।

১০. জ্ঞান পরিবেশন কিসের উপায়? উত্তরঃ মূল্যবোধ সৃষ্টির উপায়।

১১. আমরা কিসের নিগড়ে বন্দি? উত্তরঃ অর্থচিন্তার।

১২. ক্ষুৎপিপাসা অর্থ কি? উত্তরঃ ক্ষুধা ও তৃষ্ণা।

১৩. মোতাহের হোসেন চৌধুরীর দুটি অনুবাদ গ্রন্থের নাম কি? উত্তরঃ সুখ ও সভ্যতা।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়-কথাটি বুঝিয়ে লেখ।*****

২. লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয় কেন? বুঝিয়ে লেখ।*****

৩. অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি-কেন ব্যাখ্যা কর।*****

৪. লেখক নিচের দিক থেকে ঠেলা বলতে কি বুঝিয়েছেন?*****

৫. প্রাণিত্বের বাধন থেকে মুক্তি পাওয়া বলতে লেখক কি বুঝিয়েছেন?*****

৬. মানবসত্তা বলতে কি বোঝানো হয়েছে?

৭. মানবমুক্তির প্রয়োজন কেন?

প্রবাস বন্ধু-সৈয়দ মুজতবা আলী

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. হরফন মৌলা অর্থ কি? উত্তরঃ সকল কাজের কাজি।

২. প্রবাস বন্ধু গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরঃ দেশে বিদেশে।

৩. বারকোশ কি? উত্তরঃ কাঠের তৈরি কানা উঁচু বড় থালা।

৪. বন্ধু শব্দের অর্থ কি? উত্তরঃ বড় দেহ।

৫. উত্তমার্ধ শব্দের অর্থ কি? উত্তরঃ স্ত্রী বা সহধর্মিনী।

৬. পানশির কোথায় অবস্থিত? উত্তরঃ উত্তর-আফগানিস্থানে।

৭. বরফ আসে কোথা থেকে? উত্তরঃ পাগমান পাহাড় থেকে।

৮. ও রভোয়া শব্দের অর্থ কি? উত্তরঃ আবার দেখা হবে।

৯. রুজ কি? উত্তরঃ গাল রাঙানোর প্রসাধনী।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. শীতকালটা আমি পানশিরেই কাটাবো-বুঝিয়ে লেখ।

২. আবদুর রহমান তার গোফ কামিয়ে ফেলার কথা বলেছিল কেন?

৩. কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতসবাজির হল্কা-কেন এই কথা বলা হয়েছে?*****

৪. লেখক থ দাঁড়িয়ে রইলেন কেন?

৫. অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর-বুঝিয়ে লেখ।*****

৬. রাত দুটোয় খাবার জুটলে জুটতেও পারে-লেখক এরুপ ভেবেছেন কেন?

৭. কার গোয়াল কে দেয় ধুয়ো বলতে কি বোঝানো হয়েছে?

একুশের গল্প-জহির রায়হান

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. গল্পকথকের সাথে তপুর শেষ দেখা হয়েছিল কোথায়? উত্তরঃ হাইকোর্টের মোড়ে।

২. গল্পকথককে কে হাত ধরে টান দিয়েছিল মিছিলে যাওয়ার জন্য? উত্তরঃ তপু।

৩. অন্ধকারে হঠাৎ কার দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে উঠে? উত্তরঃ তপুর কঙ্কালের দিকে।

৪. তপুর স্ত্রীর নাম কি? উত্তরঃ রেণু।

৫. তপুকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে কে আর্তনাদ করে উঠে? উত্তরঃ রাহাত।

৬. তপু মারা যাওয়ার পর তাল মালপত্র কে নিতে এসেছিল? উত্তরঃ তার স্ত্রী রেণু।

৭. আর ঘুমিও না, ওঠো- এ কথাটি কে বলত? উত্তরঃ তপু বলত।

৮. শহরের সেরা নাচিয়ে মেয়েটার নাম কি? উত্তরঃ রুণি।

৯. নতুন ছেলেটি তপুর সিটে কয় বছর ছিল? উত্তরঃ বছর তিনেক ছিল।

১০. তপুর হাতের প্ল্যাকার্ডে কি লেখা ছিল? উত্তরঃ রাষ্ট্রভাষা বাংলা চাই।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. তুমিও চলো না আমাদের সাথে। কে কাকে কোথায় যাবার কথা বলেছে?

২. ও এলে আমরা চাদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম-বুঝিয়ে লেখ।

৩. সমুদ্রগভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে-ব্যাখ্যা কর।*****

৪. তপু না মরে আমি মরলেই ভালো হতো এ কথা কে, কেন বলেছিল?

৫. রেণু তপুকে মিছিলে যেতে বাধা দিয়েছিল কেন?*****

৬. আমরা এতটুকুও নড়লাম না, বাধা দিতে পারলাম না-ব্যাখ্যা কর।****

৭. তপুকে আবার ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। ব্যাখ্যা কর।*****

কপোতাক্ষ নদ-মাইকেল মধুসূদন দত্ত

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. বিরলে অর্থ কি? উত্তরঃ একান্ত নিরিবিলিতে।

২. কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিলবিন্যাস কি? উত্তরঃ কখখক কখখক।

৩. সনেটের ষটকে কি থাকে? উত্তরঃ ভাবের পরিণতি থাকে।

৪. কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কি প্রকাশ পেয়েছে? উত্তরঃ অত্যুজ্জল দেশপ্রেম।

৫. অষ্টক কি? উত্তরঃ চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণকেই অষ্টক বলে।

৬. সনেটের বাংলা প্রতিশব্দ কি? উত্তরঃ চতুর্দশপদী কবিতা।

৭. সনেটের অষ্টকে কি থাকে? উত্তরঃ ভাবের প্রবর্তনা।

৮. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? উত্তরঃ মেঘনাদ-বধ কাব্য।

৯. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. দুগ্ধস্রোতরুপী তুমি জন্মভূমি-স্তনে-বলতে কি বোঝানো হয়েছে?*****

২. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে-বুঝিয়ে লেখ।

৩. আর কি হে হবে দেখা? কবি এরুপ সংশয় প্রকাশ করেছেন কেন?*****

৪. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে বলতে কি বোঝানো হয়েছে?*****

৫. লইছে যে নাম তব বঙ্গের সংগীতে-বলতে কি বোঝানো হয়েছে?

৬. কবি স্বদেশের জন্য হ্রদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

জীবন বিনিময়-গোলাম মোস্তফা

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. জীবন বিনিময় কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে? উত্তরঃ প্রত্যেক মানুষের নিজের জীবনকে।

২. জীবন বিনিময় কবিতায় রোগ কার? উত্তরঃ বাদশাজাদা হুমায়ুনের।

৩. বাদশা বাবরের পুত্রের নাম কি? উত্তরঃ হুমায়ুন।

৪. বাদশাকে শ্রেষ্ঠ ধন দান করার কথা কে বলেন? উত্তরঃ এক দরবেশ।

৫. বাদশা বাবর ব্যগ্র কন্ঠে কাদের ডাকলেন? উত্তরঃ ভিষকবৃন্দকে ডাকলেন।

৬. তিমির রাতের তোড়ণে তোড়ণে কি? উত্তরঃ উষার পূর্বাভাস।

৭. হুমায়ুনের রোগ কেমন? উত্তরঃ দুরন্ত অর্থাৎ প্রতিবিধান কষ্টসাধ্য এমন রোগ।

৮. হুমায়ুনের পিতার নাম কি? উত্তরঃ বাবর।

৯. শেলসম অর্থ কি? উত্তরঃ তীক্ষ্ণ অস্ত্রের মতো।

১০. ফুকারি শব্দের অর্থ কি? উত্তরঃ চিৎকার করে।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. কবি জীবন বিনিময় কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?

২. জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়-ব্যাখ্যা কর।

৩. নিদ নাহি চোখে তার-ব্যাখ্যা কর।

৪. কোন উদ্দেশ্যে বাদশা বাবর শান্ত ও অচঞ্চল হয়ে বসেন কেন

৫. রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ কেন ব্যতিব্যস্ত ছিলেন?

৬. বাদশা বাবর পুত্রের চারপাশে ঘুরতে লাগালেন কেন? ব্যাখ্যা কর।

৭. বাদশা বাবর চোখে অন্ধকার দেখছিলেন কেন? ব্যাখ্যা কর।

৮. বাদশা বাবরের ছেলে কীভাবে সুস্থ হয়? ব্যাখ্যা কর।

৯. বাদশা বাবর কুরবানি করতে দিতে প্রস্তুত?

উমর ফারুক-কাজী নজরুল ইসলাম

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. উমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত করা হয়েছে? উত্তরঃ জিঞ্জীর।

২. আমির-উল-মুমেনিন শব্দের অর্থ কি? উত্তরঃ বিশ্বাসীদের নেতা।

৩. জেরুজালেম কি? উত্তরঃ ফিলিস্তিন রাষ্টের একটি প্রাচীন শহর।

৪. সাইমুম কি? উত্তরঃ শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া, বিশেষত মরুভূমির হাওয়া।

৫. খলিমা উমর ফারুক (রা) আবু শাহমাকে কয়টি বেত্রাঘাতের নির্দেশ দেন? উত্তরঃ আশিটি।

৬. অর্ধ পৃথিবী কে শাসন করেছে? উত্তরঃ হযরত উমর ফারুক (রা)।

৭. জেরুজালেম কেল্লা কারা অবরোধ করে আছে? উত্তরঃ বীর মুসলিম সেনাদল।

৮. ক্ষুদার্থ শিশু দুটিকে ভেলাতে মা কি করলেন? উত্তরঃ উনুনে শূন্য হাঁড়ি চড়ালেন।

৯. ফারুক শব্দের অর্থ কি? উত্তরঃ সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণকারী।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. হজরত উমরকে আমিরুল মুমেনিন বলার কারন কি?

২. সাইমুম ঝড়ে পড়েছে কুটির তুমি পড়নি ক’নুয়ে বলতে কবি কি বুঝিয়েছেন?

৩. তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। ব্যাখ্যা কর।

৪. হজরত উমর (রা) নিজ ভৃত্যকে তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি কেন?

৫. মানব প্রেমিক! আজকে তোমারে স্মরি। কে মানব প্রেমিক ব্যাখ্যা কর।

৬. এইবার আমি যাই উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে-ব্যাখ্যা কর।

৭. সেদিন গিয়াছে-শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি-ব্যাখ্যা কর।

৮. এসব চাপাইয়া দেও আমার পিঠের পরে-ব্যাখ্যা কর।

সেইদিন এই মাঠ-জীবনানন্দ দাশ

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে? উত্তরঃ এশিরিয়া।

২. খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে? উত্তরঃ চরের খুব কাছে।

৩. জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কি? উত্তরঃ প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।

৪. চালতা ফুল কিসের জলে ভিজবে? উত্তরঃ শিশিরের জলে।

৫. চরের খুব কাছে এসে কি লেগেছে? উত্তরঃ খেয়ানৌকাগুলো।

৬. বেলা অবেলা কালবেলা কার লেখা? উত্তরঃ জীবনানন্দ দাশের।

৭. সেইদিন এই মাঠ কবিতায় উল্লেখিত সভ্যতার নাম কি? উত্তরঃ এশিরিয় ও ব্যাবিলনীয় সভ্যতা।

৮. লক্ষীপেচার কন্ঠে কি ধ্বনিত হয়? উত্তরঃ মঙ্গলবার্তা।

৯. পৃথিবীর কোন সভ্যতা ধুলো হয়ে গেছে? উত্তরঃ এশিরিয়।

১০. পৃথিবীর কোন সভ্যতা ছাই হয়ে গেছে? উত্তরঃ ব্যবিলন।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. সোনার স্বপ্নের সাধ বলতে কি বোঝানো হয়েছে?

২. সেইদিন এই মাঠ স্তব্দ হবে নাকি জানি?-ব্যাখ্যা কর।

৩. এশিরিয়া ধুলো আজ-ব্যবিলন ছাই হয়ে গেছে। ব্যাখ্যা কর।

৪. পৃথিবীর এইসব গল্প বেচে রবে চিরকাল-বলতে কি বোঝানো হয়েছে?*****

৫. সোনার স্বপ্নের স্বাধ পৃথিবীতে কবে আর ঝরে-বলতে কি বোঝানো হয়েছে?*****

৬. আমি চলে যাব বলে কথাটি কেন বলা হয়েছে?

বৃষ্টি-ফররুখ আহমদ

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. বৃষ্টি কবিতায় কোন কোন নদীর কথা উল্লেখ আছে? উত্তরঃ পদ্মা ও মেঘনা।

২. কবি ফররুখ আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা কি ছিল? উত্তরঃ ইসলামি আদর্শ ও ঐতিহ্য।

৩. ফররুখ আহমদ কতসালে মৃত্যুবরন করেন? উত্তরঃ ১৯৭৪ সালে।

৪. সাত সাগরের মাঝি কাব্য গ্রন্থের রচয়িতা কে? ফররুখ আহমদ।

৫. নদীর ফাটলে পূর্ণ প্রানের জোয়ার কে আনেন? উত্তরঃ বন্যা।

৬. ফররুখ আহমদ মরনোত্তর কোন পুরস্কারে ভূষিত হন? উত্তরঃ একুশে পদক।

৭. কোন ছায়ায় মাঠ ঢেকে যায়? উত্তরঃ কাজল ছায়ায়।

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা-শামসুর রহমান

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. শূন্য থালা হাতে পথের ধারে বসে ছিল? উত্তরঃ হাড্ডিসার এক অনাথ কিশোরী বসে ছিল।

২. কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে? উত্তরঃ রাইফেল কাঁধে বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণের পদভারে।

৩. অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল? উত্তরঃ পিতা মাতার লাশের উপর।

৪. থুথুরে বুড়োর চোখের নিচে কী ছিল? উত্তরঃ অপরাহ্নের দূর্বল আলোর ঝিলিক।

৫. জলপাই রঙের ট্যাংক কীভাবে এলো? উত্তরঃ দানবের মতো চিৎকার করতে করতে।

৬. বুক তার বাংলাদেশের হ্রদয়- শামসুর রহমানের কোন ধরনের গ্রন্থ? উত্তরঃ কাব্যগ্রন্থ।

৭. স্বাধীনতার জন্য কার কপাল ভাঙল? উত্তরঃ সাকিনা বিবির।

৮. স্বাধীনতার জন্য কোন বাড়ির বিধবা দাঁড়িয়ে আছে? উত্তরঃ মোল্লাবাড়ির।

৯. শাহবাজপুরের জোয়ান কৃষক কে? উত্তরঃ সগীর আলী।

১০. জেলে পাড়ার সাহসী লোকটি কে? উত্তরঃ কেষ্ট দাস।

১১. কার ফুসফুস এখন পোকার দখলে? উত্তরঃ ঢাকার রিকশাচালক রুস্তম শেখের।

১২. মেঘনা নদীর দক্ষ মাঝি কে? মতলব মিয়া।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. কবি খান্ডবদাহন দিয়ে কি বুঝিয়েছেন?*****

২. শহরের বুকে জলপাই রঙ্গের ট্যাঙ্ক এলো-কেন? ব্যাখ্যা কর।

৩. তার চোখের নিচে অপরাহ্নের দূর্বল আলোর ঝিলিক-বলতে কি বোঝানো হয়েছে?*****

৪. আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়-বলতে কি বোঝানো হয়েছে?*****

৫. সিথির সিদুর মুছে গেল হরিদাসির-চরণটি ব্যাখ্যা কর।*****

৬. সাকিনা বিবির কপাল ভাঙ্গল- এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে?

৭. তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম-চরণটি ব্যাখ্যা কর।

বোশেখ-আল মাহমুদ

জ্ঞানমূলক প্রশ্নঃ

১. কবি কার কাছে মিনতি করেছেন? উত্তরঃ পবনের কাছে।

২. বাতাস উড়িয়ে নিয়েছে কি? উত্তরঃ বাবুই পাখির ঘর।

৩. কবি কিসের গল্প শুনেন? উত্তরঃ সুবিচারের।

৪. আল মাহমুদের প্রকৃত নাম কি? উত্তরঃ মীর আবদুস শুকুর আল মাহমুদ।

৫. টেলিগ্রাফের থামগুলোকে বাতাস কি করে? উত্তরঃ নুইয়ে দেয়।

৬. বৈশাখি ঝড়ো বাতাস নদীর পানি কি করে? উত্তরঃ শূন্যে তুলে ছড়িয়ে দেয়।

৭. জেট কি? উত্তরঃ দ্রুতগতিসম্পন্ন উড়োজাহাজ।

৮. বোশেখ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? উত্তরঃ পাখির কাছে ফুলের কাছে।

অনুধাবনমূলক প্রশ্নঃ

১. জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে-চরণটি দিয়ে কি বোঝানো হয়েছে?

২. বুনোহাসের ঝাক ভেঙ্গে যায় কেন?

৩. গরিব মাঝির পালের দড়ি ছিড়ে কি লাভ? ব্যাখ্যা কর।

৪. দুঃখী মায়ের ভাতের হাড়ি উলটে যায় কেন? ব্যাখ্যা কর।

৫. কবি বাতাসকে হে দেবতা বলে কেন সম্বোধন করেছেন?

৬. হায়রে কতো সুবিচারের গল্প শুনি-চরণটি কবি কেন ব্যক্ত করেছেন?

৭. কালবোশেখের একটি ফুয়ে উড়িয়ে দিতে- চরণটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন?

১৯৭১-হুমায়ূন আহমেদ

বর্ণনামূলক প্রশ্নঃ

১. ক. ওদের শাস্তি একটাই-ব্যাখ্যা কর।

খ. রফিকের মৃত্যুর দিকে ধাবিত হওয়া কীভাবে একটি নতুন বাংলাদেশের জন্ম দিতে সহায়ক ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।

২. ক. মীর আলি এক থালা মুড়ি নিয়ে উঠানে বসেছিল কেন? ব্যাখ্যা কর।

খ. ভাত রাধায় অনুফার মন না থাকা যেন মুক্তিযুদ্ধের সময় গ্রামের মা-বোনদের মানসিকভাবে ভেঙ্গে পড়ার দিকটাই নির্দেশ করে-বিশ্লেষন কর।

৩. ক. মীর আলি অত্যন্ত বিচলিত বোধ করে কেন? ব্যাখ্যা কর।

খ. ১৯৭১ উপন্যাসে ঝড় কবলিত মীর আলি একাত্তরের অন্যায় যুদ্ধে সংঘটিত মানবিক বিপর্যয়ের প্রতীক। বিশ্লেষন কর।

8. ক. স্কুলে পরিচিত টিচার্স রুম আজিজ মাস্টারের কাছে অচেনা লাগার কারন বুঝিয়ে লেখ।

খ. অনুফা এ সংসার ভাগ্য নিয়ে এসেছে-বিশ্লেষন কর।

৫. ক. নীলু সেন গত রাতে এক পলকের জন্যও ঘুমোতে পারেননি কেন? ব্যাখ্যা কর।

খ. ১৯৭১ উপন্যাসটি ঐতিহাসিক বাস্তবতার সাথে কল্পনার অনবদ্য মেলবন্ধন-বিশ্লেষন কর।

৬. ক. চন্দ্রকান্ত সেনের সর্পাঘাত ও গুপ্তধন সম্পর্কিত মিথের বর্ণনা দাও।

খ. ১৯৭১ উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক-বিশ্লেষন কর।

৭. ক. বদিউজ্জামান মাঝামাঝি মত বদলে নীলগঞ্জের দিকে চলল কেন? ব্যাখ্যা কর।

খ. বদিউজ্জামান জঙ্গলা মাঠে যে পরিস্থিতির মুখোমুখি হয় সেটি ব্যাখ্যা কর।

৮. ক. জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

খ. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হলেও ১৯৭১ উপন্যাসটি সমগ্র মুক্তিযুদ্ধকে নয়, বরং যুদ্ধের কিছু খণ্ডচিত্রকে ধারণ করেছে মাত্র-বিশ্লেষন কর।

৯. ক. খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

খ. নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি। ব্যাখা কর।

১০. ক. নীলগঞ্জ গ্রামের ভৌগলিক অবস্থান বর্ণনা কর।


এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৬ PDF | SSC Bangla 1st Paper Suggestion 2026 pdf download

SSC Bangla 1st Paper Ultimate Suggestion with Answer pdf download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

1 thought on “এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৬ (PDF)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top