জীবন ও বৃক্ষ গল্পের নোট

এইচএসসি বাংলা জীবন ও বৃক্ষ গল্পের নোট (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রে জীবন ও বৃক্ষ গল্পের নোট পিডিএফ ডাউনলোড করুন। মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি ‘সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। প্রবন্ধটিতে লেখক বৃক্ষের পরিপূর্ণ বিকাশের সাথে মানব জীবনের তুলনা করেছেন। শুধু বেঁচে থাকাই মানব জীবনের উদ্দেশ্য নয়। অন্যের প্রেমে ও সেবায় নিজেকে বিলিয়ে দেবার মাঝেই জীবনের যেমন পূর্ণতা আসে তেমনি বৃক্ষ ও ফল, ফুলে পরিপূর্ণ হয়ে তার জীবন সার্থক করে তুলে।


জীবন ও বৃক্ষ গল্পের নোট ২০২৬

লেখক পরিচিতি

  • নাম: মোতাহের হোসেন চৌধুরী
  • জন্ম: ১ এপ্রিল ১৯০৩, কাঞ্চনপুর, নোয়াখালী (বর্তমান লক্ষ্মীপুর)
  • মৃত্যু: ১৮ সেপ্টেম্বর ১৯৫৬, চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে
  • পরিচয়: শিক্ষাবিদ, প্রবন্ধকার, চিন্তাবিদ
  • বিশেষ পরিচিতি: ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’-এর অন্যতম কাণ্ডারি
  • সাহিত্যিক বৈশিষ্ট্য: মুক্তবুদ্ধি, মানবতাবাদ, পরিশীলিত গদ্য

জন্ম ও পারিবারিক পরিচয়

  • পিতা: সৈয়দ আবদুল মজিদ (সাব-রেজিস্ট্রার)
  • মাতা: ফতেমা খাতুন
  • মাতামহ: মৌলভি আশরাফ উদ্দীন (কুমিল্লার দারোগা বাড়ি)
  • পিতার বদলির চাকরির কারণে শৈশবের বেশিরভাগ সময় নানাবাড়ি কুমিল্লায় কাটে
  • অল্প বয়সেই পিতৃহারা হন

শিক্ষাজীবন

  • ম্যাট্রিক: কুমিল্লা ইউসুফ হাইস্কুল
  • আইএ ও বিএ: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
  • ১৯৪৩: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ

সহপাঠী ও শিক্ষক

  • সহপাঠী: মুহম্মদ আবদুল হাই, আহমদ হোসেন
  • শিক্ষক:
    • ড. মুহম্মদ শহীদুল্লাহ
    • মোহিতলাল মজুমদার
    • জসীমউদ্দীন
    • চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
    • আশুতোষ ভট্টাচার্য

কর্মজীবন

  • কুমিল্লা ইউসুফ হাইস্কুল → সহকারী শিক্ষক
  • ১৯৪৬: কলকাতা ইসলামিয়া কলেজে প্রভাষক
  • ১৯৪৭–১৯৫৬: চট্টগ্রাম কলেজে অধ্যাপনা
  • সহকর্মী: সাহিত্যিক আবুল ফজল

আরো পড়ুন: এইচএসসি বাংলা গন্তব্য কাবুল গল্পের নোট

সাহিত্যজীবন ও চিন্তাধারা

বুদ্ধির মুক্তি আন্দোলন

  • বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন
  • সহযোগী:
    • কাজী আবদুল ওদুদ
    • আবুল হুসেন
    • কাজী মোতাহার হোসেন
    • আবুল ফজল
    • আবদুল কাদির

সাহিত্যিক বৈশিষ্ট্য

  • মুক্তবুদ্ধি ও মানবতাবাদ
  • মননশীল ও পরিশীলিত গদ্য
  • সমাজ-সংস্কৃতি ও মানবজীবন বিশ্লেষণ
  • প্রভাব: প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ

উল্লেখযোগ্য রচনা

প্রবন্ধগ্রন্থ

  • সংস্কৃতি কথা (প্রধান গ্রন্থ; প্রবন্ধ সাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন)

অনুবাদ/রূপান্তর

  • সভ্যতা — ক্লাইভ বেলের Civilization অবলম্বনে
  • সুখ — বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness অনুবাদ

প্রকাশনা

  • বাংলা একাডেমি তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত রচনা রচনাবলি আকারে প্রকাশ করেছে

সাহিত্যপত্রে লেখা

তিনি বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ লিখেছেন:

  • শিখা
  • বিচিত্রা
  • মাসিক মোহাম্মদী
  • সওগাত
  • বুলবুল
  • ছায়াবীথি

উক্তি (Important Quotes)

“রুচিবান লোক দশের একজন নয়, দশ পেরিয়ে একাদশ।”

“ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”

সাহিত্যিক গুরুত্ব

  • মুক্তবুদ্ধি ও মানবতাবাদের প্রবক্তা
  • বাঙালি মুসলমান সমাজের চিন্তাজাগরণের পথিকৃৎ
  • মননশীল প্রবন্ধসাহিত্যের বিশিষ্ট রচয়িতা

আরো পড়ুন: এইচএসসি বাংলা কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের নোট

জীবন ও বৃক্ষ গল্পের স্মার্ট নোটস

সমাজের প্রকৃত কাজ

  • সমাজের কাজ শুধু মানুষকে টিকিয়ে রাখা নয়, বরং

➤ মানুষকে বড় করে তোলা

➤ জীবনের বিকাশের আগ্রহ জাগানো

  • সমাজে অনেক স্থূলবুদ্ধি ও অহংকারী মানুষ আছে
    • তারা নিজের জীবন সুন্দর করে না
    • অন্যের উন্নতির পথে বাধা দেয়
  • এদের বৈশিষ্ট্য:
    • প্রেম ও সৌন্দর্যবোধের অভাব
    • নিষ্ঠুরতা ও বিকৃত চিন্তা
    • অহংকারই তাদের একমাত্র দেবতা
    • ব্যক্তিগত, পারিবারিক ও জাতিগত অহংকার

➡️ এদের বদলে সমাজে দরকার উদার ও সূক্ষ্মবুদ্ধিসম্পন্ন বড় মানুষ

“বড় মানুষ” কেমন?

  • উদার হৃদয়
  • সূক্ষ্মবুদ্ধি
  • গভীর চিন্তাশক্তি
  • মানবপ্রেমে উজ্জীবিত
  • কেবল টিকে থাকা নয়, জীবনের বিকাশই লক্ষ্য

➡️ তাদের কাছে জীবন হবে সজীব বৃক্ষের মতো, যেখানেঃ

  • বৃদ্ধি আছে
  • বিকাশ আছে
  • ফুল-ফল আছে
  • অন্যের সেবার প্রস্তুতি আছে

বৃক্ষ: জীবনের প্রতীক

লেখক বৃক্ষকে মানুষের জীবনের প্রতীক হিসেবে দেখেছেন।

বৃক্ষের বৈশিষ্ট্য:

  • শুধু নিজের বৃদ্ধি নয়
  • ফুল ফোটায়
  • ফল ধরে
  • অন্যের উপকারে আসে

➡️ তাই বৃক্ষ = সার্থকতা ও পূর্ণতার প্রতীক

মূল কথা: নিজে বড় হওয়া নয়, অন্যকে দেওয়াই জীবনের সার্থকতা।

রবীন্দ্রনাথের মত বনাম লেখকের মত

রবীন্দ্রনাথের মত:

  • মনুষ্যত্বের প্রতীক = নদীর গতি
  • কারণ: নদীর চলার পথে বাধা ও বেদনা আছে

লেখকের মত:

  • মনুষ্যত্বের প্রতীক = বৃক্ষ
  • কারণ:
    • বৃক্ষের ধীর, নীরব সাধনা
    • ফুল ও ফলের মাধ্যমে সার্থকতা
    • প্রাপ্তি ও দান একসাথে

➡️ নদী = আত্মবিসর্জন

➡️ বৃক্ষ = প্রাপ্তি + দান + সার্থকতা

জীবন ও বৃক্ষ গল্পের নোট

মানুষের সাধনা ও বৃক্ষের সাধনা

  • বৃক্ষের সাধনা: নীরব, ধীর, স্থির
  • মানুষের সাধনাও হওয়া উচিত:
    • ধীর
    • স্থির
    • গভীর
  • অনবরত ছুটে চলা নয়, গভীর আত্মিক বিকাশ জরুরি।

মানুষের প্রকৃত বৃদ্ধি

মানুষের বৃদ্ধি দুই ধরনের:

  1. দৈহিক বৃদ্ধি
  2. আত্মিক বৃদ্ধি (সবচেয়ে গুরুত্বপূর্ণ)

➡️ আত্মা তৈরি হয়:

  • সুখ-দুঃখ
  • অভিজ্ঞতা
  • প্রেম
  • গভীর অনুভূতি থেকে

শেক্সপিয়ারের উক্তি:

“Ripeness is all” — পরিপক্বতাই সব

অর্থ: মানুষের জীবনের সার্থকতা = আত্মার পরিপক্বতা

শিক্ষা সম্পর্কে লেখকের ধারণা

  • শিক্ষার প্রধান লক্ষ্য = আত্মার উন্নতি
  • শুধু বিজ্ঞান বা বস্তুজ্ঞান নয়
  • সাহিত্য ও শিল্পকলাই মানুষকে পূর্ণতা দেয়

➡️ সাহিত্য-শিল্প → জীবনবোধ ও মূল্যবোধ সৃষ্টি করে।

বৃক্ষের প্রতীকী শিক্ষা

বৃক্ষ আমাদের শেখায়:

  • বৃদ্ধি
  • ধৈর্য
  • নীরব সাধনা
  • দানশীলতা
  • প্রশান্তি
  • সহিষ্ণুতা

➡️ বৃক্ষের দিকে তাকালে জীবনের গূঢ় অর্থ বোঝা যায়।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ঋতু বর্ণন কবিতার নোট

পাঠ-পরিচিতি

মোতাহের হোসেন চৌধুরীর “জীবন ও বৃক্ষ” প্রবন্ধটি তাঁর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকবোধসম্পন্ন মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবনকাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন, বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায়, আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব-জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত । তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ ও সার্থক মানুষ৷ জীবন ও বৃক্ষ গল্পের নোট

শব্দার্থ ও টীকা

শব্দঅর্থ/টীকা
স্থুলবুদ্ধিসূক্ষ্ম বিচারবুদ্ধিহীন; অগভীর জ্ঞানসম্পন্ন।
জবরদস্তিপ্রিয়গায়ের জোরে কাজ হাসিলে তৎপর; বিচার-বিবেচনাহীন।
বিকৃতবুদ্ধিযার বুদ্ধির বিকার ঘটেছে; যথাযথ চিন্তাচেতনাহীন।
এদের প্রধান দেবতা অহংকারবিচার-বিবেচনাহীন লোকেরা এত গর্বিত যে অহংকারই যেন তাদের প্রধান উপাস্য বা দেবতা। জীবন ও বৃক্ষ গল্পের নোট
বুলিগৎ-বাঁধা বা অভ্যাসবশত বলা কথা; প্রকৃত অর্থবহ নয়।
মনুষ্যত্বমানবোচিত সদগুণাবলি; মানুষের বিশেষ গুণ বা বৈশিষ্ট্য।
তপোবন-প্রেমিক রবীন্দ্রনাথপ্রাচীন ঋষিদের মতো রবীন্দ্রনাথও অরণ্য ও বৃক্ষপ্রেমিক ছিলেন; তাঁর কবিতায় বৃক্ষপ্রেমের প্রকাশ আছে ।
তপোবনঅরণ্যে ঋষিদের আশ্রম; যেখানে তপস্যা করা হয়।
অনুভূতির চক্ষুমনের চোখ; সংবেদনশীলতা ও উপলব্ধির ক্ষমতা।
নতিঅবনত ভাব; বিনয় ও নম্রতা।
বৃক্ষের প্রাপ্তি ও দানবৃক্ষ ফুল ও ফল অর্জন করে এবং তা অন্যকে দান করে; তাই বৃক্ষ প্রাপ্তি ও দানের আদর্শ। জীবন ও বৃক্ষ গল্পের নোট
সৃষ্টিধর্মসৃষ্টি বা সৃজনের বৈশিষ্ট্য ও প্রবণতা।
আত্মিকমনোজাগতিক; চিন্তা-চেতনার ক্ষেত্রসংক্রান্ত।
পরিপক্বতাপূর্ণ বিকাশ বা সুপরিণতি।
বস্তুজিজ্ঞাসাবস্তুজগতের রহস্য জানার বা অনুসন্ধানের আগ্রহ।
গূঢ় অর্থপ্রচ্ছন্ন বা গভীর তাৎপর্য।


এইচএসসি বাংলা ১ম পত্রে জীবন ও বৃক্ষ গল্পের নোট পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার রেটিং দিন:

Scroll to Top