সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এসএসসি বাংলা সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এসএসসি বাংলা ১ম পত্রের সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। বিগত সালের বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন গুলো বিশ্লেষণ করে এখানে সুভা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো।


সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

প্রশ্ন ১। প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?    

উত্তর: ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত।

প্রশ্ন ২। সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়?

উত্তর: সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়।

প্রশ্ন ৩। ‘সুভা’ গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?

উত্তর: ‘সুভা’ গল্পে একমাত্র সুভার মর্যাদা বুঝত প্রতাপ।

প্রশ্ন ৪। সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?

উত্তর: জন্ম থেকে সুভা কথা বলতে পারত না বলে সুভার মা। তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিলেন।

প্রশ্ন ৫ ‘কিশলয়’ অর্থ কী?

উত্তর: ‘কিশলয়’ অর্থ গাছের নতুন পাতা।

প্রশ্ন ৬। সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?

উত্তর: সুভা দুই বাহুতে প্রকাণ্ড মূক মানবতাকে ধরে রাখতে চায়।

প্রশ্ন ৭। ‘সুভা’ গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?।

উত্তর: ‘সুভা’ গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।

প্রশ্ন ৮। প্রতাপের প্রধান শখ কী?

উত্তর: প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা।

প্রশ্ন ৯। সুভা জলকুমারী হলে কী করত?

উত্তর: সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথায় মণি ঘাটে রেখে যেত।

প্রশ্ন ১০। ‘গোরা’ কোন শ্রেণির রচনা?

উত্তর: ‘গোরা’ উপন্যাস শ্রেণির রচনা।

আরো পড়ুন: এসএসসি বাংলা সুভা গল্পের স্মার্ট নোটস

প্রশ্ন ১১ সুভার বাবার নাম কী?

উত্তর: সুভার বাবার নাম বাণীকণ্ঠ।

প্রশ্ন ১২। বাণীকণ্ঠর আর্থিক অবস্থা কেমন?

উত্তর: বাণীকণ্ঠর আর্থিক অবস্থা সচ্ছল।

প্রশ্ন ১৩। গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?

উত্তর: গোঁসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ।

প্রশ্ন ১৪। ‘ঝিল্লিরব’ অর্থ কী?

উত্তর: ‘ঝিল্লিরব’ অর্থ ঝিঁঝি পোকার আওয়াজ বা শব্দে মুখর।

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১৫। সুভাষিণীর বড় দুই বোনের নাম কী?

উত্তর: সুকেশিনী ও সুহাসিনী।

প্রশ্ন ১৬। সুভা কোথায় বসে থাকত?

উত্তর: সুভা তেঁতুলতলায় বসে থাকত।

প্রশ্ন ১৭। সুভার পুরো নাম কী?

উত্তর: সুভার পুরো নাম সুভাষিণী।

প্রশ্ন ১৮। ‘সুভা’ কী জাতীয় রচনা?

উত্তর: ‘সুভা’ ছোটগল্প জাতীয় রচনা।

প্রশ্ন ১৯। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘বনফুল’।

প্রশ্ন ২০। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২৫শে বৈশাখ।

রো পড়ুন: এসএসসি বাংলা সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

প্রশ্ন ২১। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই মে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২২। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?

উত্তর: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।

প্রশ্ন ২৩। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর: ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ২৪। এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?

উত্তর: এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ২৫। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় তাঁর কত বছর বয়সে?

উত্তর: ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ২৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ২৭। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে মৃত্যুবরণ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১৩৪৮ সনে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ২৮। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৪১ সালে।

প্রশ্ন ২৯। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?

উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

আরো পড়ুন: এসএসসি প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ৩১। বাণীকণ্ঠর ছোট মেয়ের নাম কী?

উত্তর: সুভাষিণী (সুভা)।

প্রশ্ন ৩২। ছোট মেয়েটার নাম সুভাষিণী রাখা হয়েছিল কেন?

উত্তর: বড় দুই বোনের নামের সাথে মিলের অনুরোধে ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখা হয়েছিল।

প্রশ্ন ৩৩। সুভাষিণীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকত?

উত্তর: সুভাষিণীকে সবাই সংক্ষেপে ‘সুভা’ নামে ডাকত।

প্রশ্ন ৩৪। বাণীকণ্ঠর বড় মেয়ে দুটির বিয়ে কীভাবে হয়েছে?

উত্তর: দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বাণীকণ্ঠর বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে।

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ৩৫। ছোট মেয়েটি পিতা-মাতার কোন অনুভূতির মতো বিরাজ করছিল?

উত্তর: ছোট মেয়েটি পিতা-মাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছিল।

প্রশ্ন ৩৬। সুভা কথা না বলতে পারলেও কী করতে পারত?

উত্তর: সুভা কথা না বলতে পারলেও অনুভব করতে পারত।।

প্রশ্ন ৩৭। সুভা সবসময় কোন চেষ্টা করত?

উত্তর: সুভা সবসময় নিজেকে সবার কাছ থেকে গোপন করার চেষ্টা করত।

প্রশ্ন ৩৮। সুভা কী মনে করত?

উত্তর: সুভা মনে করত তাকে সবাই ভুলে গেলে সে বাঁচে।

প্রশ্ন ৩৯। সুভার মা সুভাকে কীভাবে দেখতেন?

উত্তর: সুভার মা সুভাকে তার নিজের ত্রুটিম্বরূপ দেখতেন।

প্রশ্ন ৪০। মায়েরা মেয়েকে কিসের অংশরূপে দেখেন?

উত্তর: মায়েরা মেয়েকে নিজের অংশরূপে দেখেন।

আরো পড়ুন: এসএসসি নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ৪১। মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা তা কীভাবে দেখেন?

উত্তর: মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা নিজের ত্রুটি হিসেবে দেখেন।

প্রশ্ন ৪২। বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন?

উত্তর: বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে সুভাকে বেশি ভালোবাসতেন।

প্রশ্ন ৪৩। সুভার মা কী জ্ঞান করে সুভার ওপর বিরক্ত ছিলেন?

উত্তর: সুভার মা নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে সুভার ওপর বিরক্ত ছিলেন।

প্রশ্ন ৪৪। সুভার কথা না থাকলেও কী ছিল?

উত্তর: সুভার কথা না থাকলেও সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল।

প্রশ্ন ৪৫।সুভার ওষ্ঠাধর কিসের মতো কেঁপে উঠত?

উত্তর : সুভার ওষ্ঠাধর কচি কিশলয়ের মতো কেঁপে উঠত।

প্রশ্ন ৪৬। সুভা কখনো কখনো কিসের মতো চেয়ে থাকত?

উত্তর: সুভা কখনো কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকত।

প্রশ্ন ৪৭। সুভা অবসর পেলেই কোথায় গিয়ে বসে থাকে?

উত্তর : সুভা অবসর পেলেই নদীতীরে গিয়ে বসে থাকে।

প্রশ্ন ৪৮। গোয়ালের গাভী দুটি সুভার কে?

উত্তর: গোয়ালের গাভী দুটি সুভার অন্তরঙ্গ বন্ধু।

প্রশ্ন ৪৯। সুভা নিয়মিত কয়বার গোয়ালে যেত?

উত্তর : সুভা নিয়মিত তিনবার গোয়ালে যেত।

প্রশ্ন ৫০। ‘সুভা’ গল্পে কোন তিথির কথা উল্লেখ আছে?

উত্তর : শুক্লা দ্বাদশী।

প্রশ্ন ৫১। সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী কে?

উত্তর: সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী প্রতাপ।

প্রশ্ন ৫২। বাণীকণ্ঠর ঘর কোথায়?

উত্তর: বাণীকণ্ঠর ঘর নদীর একেবারে উপরে।


এসএসসি বাংলা ১ম পত্রের সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার রেটিং দিন:

Scroll to Top