নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘নিমগাছ’ গল্পে নিমগাছকে শুধু একটি গাছ নয়, বরং এক জীবন্ত প্রতীক হিসেবে দেখিয়েছেন লেখক। এর পাতা, বাকল ও ছায়ার মতোই এর উপকারিতা ছড়িয়ে আছে মানুষের জীবনে। বনফুল এই নিমগাছের প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন নারীর অপরিসীম আত্মত্যাগ ও সহনশীলতার সৌন্দর্য। গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ভূমিকা ও সামাজিক গুরুত্ব কখনও অবহেলার নয়। এসএসসি নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf Download করে অফলাইনেও পড়তে পারবে।


নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ?

উত্তর: কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

২। নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?

উত্তর: নিমের কচি পাতাগুলো অনেকে খায় কারণ তা যকৃতের পক্ষে ভারি উপকারী।

৩। কবিরাজ কে?

উত্তর: যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন তিনি হলেন কবিরাজ।

৪। ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি কী?

উত্তর: ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি হলো-গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এক দশা। ওদের বাড়ির

৫। লোকে নিমগাছের কচি ডাল চিবোয় কেন?

উত্তর: নিমের কচি ডাল চিবোলে দাঁত ভালো থাকে বলে লোকে নিমগাছের কচি ডাল চিবোয়।

৬। বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?

উত্তর: বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন।

৭। বনফুলের প্রকৃত নাম কী?

উত্তর: বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।

৮। কবি কীভাবে নিমগাছকে দেখলেন?

উত্তর: কবি মুগ্ধ দৃষ্টিতে নিমগাছকে দেখলেন।

৯। কার সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিমগাছের?

উত্তর: কবি লোকটির সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিমগাছের।

১০। কে মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে থাকে?

উত্তর: কবি মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে থাকে।


আরো পড়ুন: এসএসসি কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন


১১। নিমগাছের পাতা কোন রোগের মহৌষধ?

উত্তর: নিমগাছের পাতা চর্মরোগের মহৌষধ।

১২। ‘বনফুল’ কার ছদ্মনাম?

উত্তর: ‘বনফুল’ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।

১৩। নিমগাছের প্রশংসা করে কে? হিলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]

উত্তর: নিমগাছের প্রশংসা করে কবি।

১৪। ‘নিমগাছ’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর: ‘নিমগাছ’ গল্পটি ‘অদৃশ্যলোক’ গ্রন্থ থেকে ‘সংকলিত।

১৫। ‘বিদ্যাসাগর’ জীবনী নাটকটি কার অনন্যসাধারণ সৃষ্টি?

উত্তর: ‘বিদ্যাসাগর’ জীবনী নাটকটি বলাইচাঁদ মুখোপাধ্যায়-এর অনন্যসাধারণ সৃষ্টি।

১৬। বনফুল কত সালে জন্মগ্রহণ করেন? (এসএসসি নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন)

উত্তর: বনফুল ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।

১৭। কোন পদে বনফুলের কর্মজীবন শুরু হয়?

উত্তর: মেডিক্যাল অফিসার পদে বনফুলের কর্মজীবন শুরু হয়।

১৮। বনফুলের গল্প ও উপন্যাসে কোনটি নিপুণভাবে প্রকাশিত হয়েছে?

উত্তর: বাস্তব জীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান।

১৯। কত সালে বনফুল মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৭৯ সালে বনফুল মৃত্যুবরণ করেন।

২০। বনফুলের ‘নিমগাছ’ কী ধরনের রচনা?

উত্তর: বনফুলের ‘নিমগাছ’ একটি প্রতীকী গল্প।


আরো পড়ুন: এসএসসি একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন


২১। নিমগাছের কী ইচ্ছা করতে লাগল?

উত্তর: নিমগাছের কবি লোকটার সঙ্গে চলে যেতে ইচ্ছা করতে লাগল।

২২। কেউ ছালটা ছড়িয়ে নিয়ে কী করছে?

উত্তর: কেউ ছালটা ছড়িয়ে নিয়ে সিদ্ধ করছে।

২৩। পাতাগুলো ছিঁড়ে কী করছে?

উত্তর: পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে।

২৪। নিমগাছের কোন অংশ গরম তেলে ভাজা হয়?

উত্তর: নিমগাছের পাতা গরম তেলে ভাজা হয়।

২৫। নিমগাছের শেকড় কোথায় চলে গেছে?

উত্তর: নিমগাছের শেকড় মাটির ভেতরে অনেক দূর চলে গেছে।

২৬। নিমগাছের কচি ডাল ভেঙে লোকজন কী করে?

উত্তর: নিমগাছের কচি ডাল ভেঙে লোকজন চিবায়।

২৭। কী করলে দাঁত ভালো থাকে?

উত্তর: নিমগাছের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে।

২৮। কবিরাজরা কার প্রশংসায় পঞ্চমুখ?

উত্তর: কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

২৯। ‘নিমগাছ’ গল্পে হঠাৎ একদিন কে এলো?

উত্তর: একজন নতুন ধরনের লোক।

৩০। নিমগাছে কেমন ফুল ধরে?

উত্তর: নিমগাছে থোকা থোকা ফুল ধরে।


এসএসসি নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top