উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক প্রশ্ন: এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষায় উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এই অধ্যায় থেকে বেশ কিছু জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তাই পরীক্ষায় ভালো ফল করতে হলে এই অধ্যায়ের ধারণাগুলো পরিষ্কারভাবে জানা জরুরি। এখানে দেওয়া উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬ (PDF) আপনাকে স্বল্প সময়ে সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে। বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একত্র করে সহজ ভাষায় সাজানো হয়েছে, যাতে পড়া আরও সহজ ও মনে রাখার মতো হয়।
উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬
১। শ্বসন (Respiration) কী?
উঃ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় O_2 (অক্সিজেন) এর উপস্থিতিতে কোষে অবস্থিত জৈব পদার্থ জারিত হওয়ার মাধ্যমে শক্তি নির্গত করে এবং উপজাত দ্রব্য হিসেবে CO_2 ও H_2O উৎপন্ন করে তাই শ্বসন।
২। সবাত শ্বসন (Aerobic Respiration) কাকে বলে?
উঃ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সবাত শ্বসন বলে।
৩। অবাত শ্বসন (Anaerobic Respiration) কাকে বলে?
উঃ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে অবাত শ্বসন বলে।
৪। শ্বসনিক বস্তু (Respiratory Substrate) কী?
উঃ শ্বসন প্রক্রিয়ায় যে জৈব যৌগসমূহ জারিত হয়ে সরল বস্তুতে পরিণত হয়, তাদেরকে শ্বসনিক বস্তু বলে। যেমন: শর্করা, অ্যামিনো অ্যাসিড, চর্বি ইত্যাদি।
৫। শ্বসনিক কোশেন্ট (Respiratory Quotient – RQ) কী?
উঃ উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ CO_2 ত্যাগ করে এবং যে পরিমাণ O_2 গ্রহণ করে তার অনুপাতকে শ্বসনিক কোশেন্ট বা RQ বলে।
৬। RQ-এর পূর্ণরূপ লেখ।
উঃ RQ এর পূর্ণরূপ হলো Respiratory quotient।
৭। গ্লাইকোলাইসিস (Glycolysis) কী?
উঃ যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাই গ্লাইকোলাইসিস।
৮। ক্রেবস চক্র (Krebs Cycle) কী?
উঃ সবাত শ্বসনের যে বিক্রিয়া চক্রে অ্যাসিটাইল Co-A, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড উৎপাদন করে তাকে ক্রেসব চক্র বলে।
৯। ফার্মেন্টেশন (Fermentation) কী?
উঃ যে প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহার না করে কোষের বাইরে শর্করা জাতীয় পদার্থের অসম্পূর্ণ জারণের মাধ্যমে শক্তি ও জৈব অ্যাসিড তৈরি হয়ে থাকে, তাই ফার্মেন্টেশন।
আরো পড়ুন: এইচএসসি অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন
১০। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কী?
উঃ ইলেকট্রন প্রবাহতন্ত্রে অক্সিজেনের উপস্থিতিতে ATP তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে।
সালোকসংশ্লেষ ও সালোকসংশ্লেষ সংক্রান্ত প্রক্রিয়া (Photosynthesis)
১১। সালোকসংশ্লেষণ (Photosynthesis) কাকে বলে?
উঃ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব কোষে অবস্থিত ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে CO_2 ও H_2O কে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে O_2 নির্গত করে, তাকে সালোকসংশ্লেষণ বলে।
১২। ফটোফসফোরাইলেশন কী?
উঃ ফটোফসফোরাইলেশন হলো সালোকসংশ্লেষের উপস্থিতিতে ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে ATP তৈরির একটি প্রক্রিয়া।
১৩। সালোকসংশ্লেষণকারী প্রথম রঞ্জক পদার্থের নাম কী?
উঃ উদ্ভিদের সালোকসংশ্লেষণকারী প্রথম রঞ্জক পদার্থের নাম হলো ক্লোরোফিল।
১৪। ফটোসিস্টেম (Photosystem) কী?
উঃ প্লাস্টিডের থাইলাকয়েড মেমব্রেনে অবস্থিত ক্লোরোফিল অণু এবং ইলেকট্রন গ্রহণকারী প্রোটিনসমূহ একসাথে যে ইউনিট তৈরি করে তাকে ফটোসিস্টেম বলে।
১৫। বিক্রিয়া কেন্দ্র (Reaction Centre) কী?
উঃ ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দায় অবস্থিত ক্লোরোফিল-a ও প্রোটিন অণুর সমন্বয়ে গঠিত ফটোসিস্টেমের যে কেন্দ্রীয় অংশ থেকে উত্তেজিত ইলেকট্রন প্রাথমিক ইলেকট্রন গ্রহণীয় দ্বারা স্থানান্তরিত হয় তাকে বিক্রিয়া কেন্দ্র বলে।
১৬। কার্বন বিজারণ চক্র (Carbon Reduction Cycle) কাকে বলে?
উঃ আলোক নিরপেক্ষ পর্যায়ে CO_2 বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপাদন করে। একে কার্বন বিজারণ চক্র বলে।
১৭। C_3 চক্র কী?
উঃ সালোকসংশ্লেষের ক্ষেত্রে যে চক্রে প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট ও ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই C_3 চক্র বা ক্যালভিন চক্র নামে পরিচিত।
১৮। ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থের নাম কী?
উঃ ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ ৩-কার্বনবিশিষ্ট ৩-ফসফো-গ্লিসারিক অ্যাসিড।
১৯।C_3 উদ্ভিদ কাকে বলে?
উঃ যে সমস্ত উদ্ভিদে C_3 বিজারণ হয়, তাদের C_3 উদ্ভিদ বলে।
২০।C_4 উদ্ভিদ কাকে বলে?
উঃ যে সমস্ত উদ্ভিদে C_4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্রের মাধ্যমে C_2 এর বিজারণ হয়, তাদেরকে C_4 উদ্ভিদ বলে।
২১। ক্রাঞ্জ এনাটমি (Kranz Anatomy) কী?
উঃC_4 উদ্ভিদের Vascular bundle এর চারপাশে প্যালিসেড মেসোফিল কোষের বৃত্তাকার বিন্যাসই হলো ক্রাঞ্জ এনাটমি।
২২।C_4 চক্রের C_2 গ্রাহক কী?
উঃC_4 চক্রের C_2 গ্রাহক হলো ফসফোএনল পাইরুভিক অ্যাসিড।
২৩। ফটোরেসপিরেশন (Photorespiration) কাকে বলে?
উঃ আলোর সাহায্যে O_2 গ্রহণ ও CO_2 ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটোরেসপিরেশন।
২৪। জ্যান নীল বিক্রিয়া (Jan Ingenhousz’s experiment) কী?
উঃ জ্যান নীল বিক্রিয়া হলো সালোকসংশ্লেষণে নির্গমনকারী অক্সিজেনের উৎস চিহ্নিতকরণ পরীক্ষা।
২৫। ফটোলাইসিস অব ওয়াটার (Photolysis of Water) কী?
উঃ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তা অচক্রীয় ফটোফসফোরাইলেশন পর্যায়ে পানির ভাঙ্গনের ফলে সৃষ্টি হয়। পানির এই ভাঙ্গনই হলো ফটোলাইসিস অব ওয়াটার।
২৬। জীনশক্তি (Bioenergetics) কী?
উঃ জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলই হচ্ছে জীনশক্তি।
২৭। আত্মীকরণ শক্তি (Assimilatory Power) কী?
উঃCO_2 আত্মীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে ATP ও NAPDH+H^+ বা NADPH_2 যে শক্তি ব্যবহার হয়, এই শক্তিকে আত্মীকরণ শক্তি বলে।
২৮। আলোক দশা (Light Phase) কী?
উঃ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অধ্যায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও NAPDH+H^+ এ সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে আলোক দশা।
২৯। সক্রিয় শোষণ (Active Absorption) কী?
উঃ বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বের ক্রমের বিরুদ্ধে আয়ন শোষণের প্রক্রিয়াই হলো সক্রিয় শোষণ।
৩০। নিষ্ক্রিয় শোষণ (Passive Absorption) কী?
উঃ যে প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় না, তাই নিষ্ক্রিয় শোষণ।
৩১। প্রস্বেদন (Transpiration) কী?
উঃ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাই প্রস্বেদন।
৩২। হাইড্রোলাইসিস (Hydrolysis) কী?
উঃ ব্রিটিশ প্রাণ-রসায়নবিদ রবিন হিল (১৯৩৯) সর্বপ্রথম প্রমাণ করেন যে, সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেন অবশাই পানি থেকে আসে। বিক্রিয়াটি তিনি CO_2 -এর অনুপস্থিতিতেও করেন। এ বিক্রিয়াই ছিল হিল বিক্রিয়া। (দ্রষ্টব্য: প্রশ্নে ‘হিল বিক্রিয়া কী?’ এর উত্তর দেওয়া হয়েছে)।
৩৩। ফসফোরাইলেশন (Phosphorylation) কী?
উঃ কোনো যৌগের সঙ্গে অজৈব ফসফেট যোগ হওয়ার প্রক্রিয়াই ফসফোরাইলেশন।
৩৪। সক্রিয় খনিজ লবণ শোষণ কাকে বলে?
উঃ যে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তি প্রয়োগ ঘটে তাকে সক্রিয় খনিজ লবণ পরিশোষণ বলে।
৩৫। এটিপি (ATP) এর পূর্ণনাম কী?
উঃ ATP এর পূর্ণনাম হলো Adenosine Tri Phosphate।
৩৬। প্লাজমোলাইসিস (Plasmolysis) কী?
উঃ বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষ হতে পানি নির্গমনের ফলে কোষপর্দার চেয়ে কোষ কেন্দ্রের দিকে প্রোটোপ্লাজমের সংকোচনই হলো প্লাজমোলাইসিস।
এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক প্রশ্ন PDF Download






