কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন: এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষায় কোষ বিভাজন অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এই অংশ থেকে বিভিন্ন জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। তাই দ্রুত প্রস্তুতির জন্য এখানে সাজানো হলো কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন সম্বলিত একটি PDF, যেখানে বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬
১। মাইটোসিস (Mitosis) কী?
উঃ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস বলে।
২। মিয়োসিস (Meiosis) কোষ বিভাজন কাকে বলে?
উঃ যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দু’বার কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয় তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে।
৩। ক্যারিয়োকাইনেসিস (Karyokinesis) কী?
উঃ কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজন হলো ক্যারিয়োকাইনেসিস।
৪। সাইটোকাইনেসিস (Cytokinesis) কী?
উঃ সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়াই হলো সাইটোকাইনেসিস।
৫। ইন্টারফেজ (Interphase) কী?
উঃ একটি কোষ পরপর দু’বার বিভক্ত হওয়ার মধ্যবর্তী সময় বা পর্যায়টিই হলো ইন্টারফেজ।
৬। মেটাকাইনেসিস (Metakinesis) কী?
উঃ স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে।
৭। ইন্টারকাইনেসিস (Interkinesis) কাকে বলে?
উঃ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে।
৮। ক্রসিং-ওভার (Crossing-Over) কী?
উঃ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রথম প্রোফেজে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং-ওভার বলে।
৯। কায়াজমা (Chiasma) কী?
উঃ দুটি নন-সিস্টার ক্রোমাটিডের ‘X’ আকৃতির জোড়াস্থলকে কায়াজমা বলে।
১০। বাইভ্যালেন্ট (Bivalent) কী?
উঃ জাইগোটিন উপপর্যায়ে প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে।
আরো পড়ুন: এইচএসসি অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন
১১। সিন্যাপসিস (Synapsis) কাকে বলে?
উঃ দুটি হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াই হলো সিন্যাপসিস।
১২। হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে?
উঃ যে দুটি ক্রোমোজোমের আকার, আকৃতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান ও সংখ্যা প্রকৃতিগত দিক থেকে একই রকম থাকে, এই দুটি ক্রোমোজোমকে একত্রে হোমোলোগাস ক্রোমোজোম বলে।
১৩। সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে?
উঃ যে সব ক্রোমোজোমের আকার, আকৃতি ও জিনের বিন্যাস হুবহু একই রকম তাদেরকেই সমসংস্থ ক্রোমোজোম বলে।
১৪। সেন্ট্রোমিয়ার (Centromere) কাকে বলে?
উঃ প্রতিটি ক্রোমোজোমের দুটি বাহু যে নির্দিষ্ট স্থানে সংযুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে।
১৫। প্রান্তীয়করণ (Terminalisation) কী?
উঃ সেন্ট্রোমিয়ারের মধ্যে প্রবল বিকর্ষণের ফলে কায়াজমা ক্রমান্বয়ে ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমার ঐ ধরনের প্রান্তীয় দিকে স্থানান্তরকেই প্রান্তীয়করণ বলে।
১৬। মাতৃকোষ (Parent Cell) কী?
উঃ মাতৃকোষ হলো বিভাজনে অংশগ্রহণকৃত কোষ যা অপত্য কোষ সৃষ্টি করে।
১৭। কোষ বিভাজন (Cell Division) কী?
উঃ যে পদ্ধতিতে মাতৃকোষ বিভক্ত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে।
১৮। কোষচক্র (Cell Cycle) কী?
উঃ একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন-এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষচক্র।
১৯। কোষতত্ত্ব বা Cell Theory কী?
উঃ কোষ গঠন ও কাজের ওপর ভিত্তি করে কোষ সম্পর্কে যে তত্ত্ব বা Theory উপস্থাপন করা হয়, তাকে কোষতত্ত্ব বা Cell Theory বলে।
আরো পড়ুন: এইচএসসি উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক প্রশ্ন
২০। ইকুয়েটর (Equator) কী?
উঃ স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বিষুবীয় অঞ্চল বলা হয়।
২১। কোন প্রকার কোষ বিভাজন প্রক্রিয়ায় মূল ও কাণ্ড গঠিত হয়?
উঃ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মূল ও কাণ্ড গঠিত হয়।
এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf download ।।






