কোষ ও কোষের গঠন জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি জীববিজ্ঞান কোষ ও কোষের গঠন জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

কোষ ও কোষের গঠন জ্ঞানমূলক প্রশ্ন: এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের কোষ ও কোষের গঠন থেকে পরিক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন সব প্রয়োজনীয় সব জ্ঞানমূলক প্রশ্ন এক জায়গায় দেওয়া হলো। কোষ ও কোষের গঠন জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে। তাহলে চলো, শুরু করি।


কোষ ও কোষের গঠন জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১। লাইসোসোম কী?

উঃ সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলে।

২। সাইটোপ্লাজম কী?

উঃ নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষপর্দা দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো সাইটোপ্লাজম।

৩। অটোফ্যাগী কী?

উঃ প্রতিকূল পরিবেশে অথবা খাদ্যাভাবের সময় বা ক্ষতিগ্রস্ত অঙ্গাণু লাইসোসোমের এনজাইম মুক্ত হয়ে কোষের অন্যান্য অঙ্গাণু বিনষ্ট হওয়ার প্রক্রিয়াই হচ্ছে অটোফ্যাগী বা স্বগ্রাস।

৪। ক্লোরোপ্লাস্ট কী?

উঃ উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন আকৃতির এবং সবুজ বর্ণের যে প্লাস্টিড সালোকসংশ্লেষে বিশেষ ভূমিকা রাখে তাই ক্লোরোপ্লাস্ট।

৫। কূপ কী?

উঃ ক্লোরোপ্লাস্টের গঠনের ন্যায় অনেক ফাঁকা এলাকা দেখা যায়, গঠনের ন্যায় ঐ অংশগুলোই হচ্ছে কূপ।

৬। সেন্ট্রিফিয়ার কী?

উঃ সেন্ট্রিওলগুলির চারপাশেস অবস্থিত গাঢ় তলকে সেন্ট্রিফিয়ার বলে।

৭। নিউক্লিক অ্যাসিড কী?

উঃ নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেনযুক্ত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফস্ফোরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত এবং জীবের বংশগতির ধারকসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

৮। পর্দা কী?

উঃ কোষের একক পর্দা প্রোটিন-লিপিড-প্রোটিন (P-L-P) নামক তিনটি স্তর নিয়ে গঠিত। এই একক স্তরকে পর্দা বলে।

৯। প্রোটোপ্লাজম কী?

উঃ কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে।

১০। টোনোপ্লাস্ট কী?

উঃ প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষগহ্বরকে বেষ্টন করে থাকে তাকে টোনোপ্লাস্ট বলে।

আরো পড়ুন: জীববিজ্ঞান কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন

১১। ইলায়োপ্লাস্ট কী?

উঃ চর্বি বা তেল জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়োপ্লাস্ট বলে।

১২। পিউরিন কী?

উঃ অ্যাডেনিন ও গুয়ানিনকে একত্রে পিউরিন বলে।

১৩। জননকোষ কী?

উঃ বহুকোষী জীবের যেসব কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে, তাদের জননকোষ বা জার্ম সেল বলে। উদাহরণস্বরূপ: শুক্রাণু ও ডিম্বাণু। জননকোষ হ্যাপ্লয়েড প্রকৃতির ($n$) হয়ে থাকে।

১৪। নিউক্লিওসাইড কী?

উঃ এক অণু পেন্টোজ সুগার ও এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাই নিউক্লিওসাইড।

১৫। নিউক্লিওটাইড কী?

উঃ এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফস্ফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে।

আরো পড়ুন: জীববিজ্ঞান উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক প্রশ্ন

১৬। আদিকোষ কী?

উঃ যে কোষে নিউক্লিয়ার আবরণী পরিবেষ্টিত সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদিকোষ (Prokaryotic cell) বলে।

১৭। প্রকৃতকোষ কী?

উঃ যে কোষে আবরণী বেষ্টিত সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাই প্রকৃতকোষ (Eukaryotic cell)।

১৮। প্রিয়ন কী?

উঃ প্রিয়ন হলো সংক্রামক প্রোটিন ফাইলরিল।

১৯। মাস্টার ব্লু-প্রিন্ট কী?

উঃ মাস্টার ব্লু-প্রিন্ট হলো জিনোম যা জীবের জেনেটিক বা বংশগতীয় তথ্যাবলি এবং জীবের সকল বৈশিষ্ট্যের নীলনকশা ধারণ করে।

২০। ক্রোমোনেমা কী?

উঃ মায়োটিক প্রোফেজ**ের সূচনাকালে ক্রোমোসোমের ক্রোমোনেমা তন্তু স্থানে স্থানে ঘনীভূত হয়ে যে গুঁটি বা দানার মতো গঠন করে, তাকে ক্রোমোনেমা বলে।

২১। স্প্লাইসিং (Splicing) কী?

উঃ যে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রি-mRNA থেকে Intron বাদ দিয়ে চূড়ান্ত mRNA তৈরি হয় তাকে স্প্লাইসিং বলে।

২২। নিউক্লিওসোম কী?

উঃ নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাই হলো নিউক্লিওসোম।

২৩। ওকাজাকি খণ্ড কী?

উঃ DNA অণুর অনুলিপনে ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে ওকাজাকি খণ্ড বলে।

আরো পড়ুন: এইচএসসি অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন

২৪। স্যাট ক্রোমোজোম কী?

উঃ নিউক্লিওলাস বহনকারী ক্রোমাটিড হলো স্যাট ক্রোমোজোম।

২৫। DNA এর পূর্ণরূপ কী?

উঃ DNA এর পূর্ণরূপ হলো- Deoxyribonucleic acid।

২৬। জেনেটিক কোড কী?

উঃ DNA অণুর নাইট্রোজেন বেস সিকুয়েন্স ও প পলিপেপটাইড শৃঙ্খলের অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে সাংকেতিক সম্পর্ক থাকেই জেনেটিক কোড বলে।

২৭। পলিরিবোজোম কী?

উঃ প্রোটিন সংশ্লেষের সময় mRNA-এর সঙ্গে বহু রাইবোজোম যুক্ত হয়ে যে রাইবোজোম শৃঙ্খল তৈরি হয়, তাই পলিরিবোজোম। রাইবোজোমগুলো Mg++ দ্বারা পরস্পর যুক্ত হয়।

২৮। জিন কী?

উঃ জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকার সংকেতকে ধারণ করে এবং প্রোটিন হিসেবে আবির্ভাব করে বংশগতির বিকাশ ঘটায়।

২৯। ডাইসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে?

উঃ দুটি সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলে।

৩০। অক্সিসোম কী?

উঃ মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে বহু সংযুক্ত বৃত্তাকার বস্তু থাকে, এদেরকে অক্সিসোম বলে।

৩১। প্লাজমোলাইসিস কী?

উঃ বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষ হতে পানি নির্গমনের ফলে কোষপর্দাটির কোষ কেন্দ্রের দিকে সংকুচিত হয়ে যাওয়াকে প্লাজমোলাইসিস বলে।

৩২। প্লাজমোডেসমাটা কী?

উঃ পাশাপাশি কোষের কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সূত্রবৎ ও অংশগুলোই হলো প্লাজমোডেসমাটা।

৩৩। দ্বিপদ নামকরণ কী?

উঃ ICBN এর নীতিমালা অনুসারে কোনো গণ নামের শেষে প্রজাতিগত পদ যুক্ত করে দুটি পদের মাধ্যমে একটি নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকেই দ্বিপদ নামকরণ বলে।

৩৪। ট্র্যান্সমিশন কী?

উঃ উদ্ভিদ ও প্রাণিদের বিভিন্ন মাধ্যমের (যেমন- বায়ু, পানি, হাঁচি-কাশি, বীজ, কীটপতঙ্গ ইত্যাদি) সহায়তায় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াকে ট্র্যান্সমিশন বলে।


সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top