জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি জীববিজ্ঞান জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন: এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের সকল জ্ঞানমূলক প্রশ্ন একসাথে। জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন PDFDownload করে অফলাইনেও পড়তে পারবে। তাহলে চলো, শুরু করি।


HSC জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১। জীব প্রযুক্তি কী?

উঃ জীব প্রযুক্তি হলো জীবকোষ বা জীবদেহের অংশবিশেষ ব্যবহার করে বা তাদের মধ্যে কোনো জৈব-রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে মানবজাতির কল্যাণার্থে নতুন এবং উন্নত বৈশিষ্ট্যপূর্ণ দ্রব্য ও সেবা সৃষ্টির প্রযুক্তি।

২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) কী?

উঃ একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।

৩। রিকম্বিনেন্ট DNA (Recombinant DNA) প্রযুক্তি কী?

উঃ দুটি ভিন্ন উৎসের DNA খণ্ডকে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে লাইগেজ এনজাইম ব্যবহার করে জোড়া লাগানো এবং নতুন DNA অণু তৈরি করার প্রযুক্তিই হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।

৪। ট্রান্সজেনিক জীব (Transgenic Organism) কী?

উঃ রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে কোনো জীবে জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন ও ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ যে জীব তৈরি করা হয় তাকে ট্রান্সজেনিক জীব বলে।

৫। রেস্ট্রিকশন এনজাইম (Restriction Enzyme) কী?

উঃ যে এনজাইম DNA অণুর নির্দিষ্ট ক্ষারক বিন্যাসে আঘাত করে তাকে বিভক্ত করে দেয় বা কেটে দেয়, তাই রেস্ট্রিকশন এনজাইম।

৬। ইনসুলিন কী?

উঃ ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা মানব অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ক্ষরিত হয়।

৭। জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) কী?

উঃ কোনো জীবের জিনোমে নাইট্রোজেন ক্ষারক কীভাবে সজ্জিত থেকে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তা নির্ণয় করার পদ্ধতিকে জিনোম সিকোয়েন্সিং বলে।

৮। ইন্টারফেরন (Interferon) কী?

উঃ ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। এক কথায় এটি হলো প্রতিরক্ষামূলক প্রোটিন।

৯। BRRI কী?

উঃ BRRI হলো Bangladesh Rice Research Institute।

১০। টিস্যু কালচার প্রযুক্তির জনক কে?

উঃ টিস্যু কালচার প্রযুক্তির জনক জার্মান বিজ্ঞানী Haberlandt।

১১। এক্সপ্ল্যান্ট (Explant) কী?

উঃ টিস্যু কালচারের জন্য ব্যবহৃত উদ্ভিদাংশই হলো এক্সপ্ল্যান্ট।

১২। মিডিয়াম (Medium) কী?

উঃ টিস্যু কালচারে ব্যবহৃত মৌলিক পুষ্টি উপাদান সমৃদ্ধ পুষ্টি মাধ্যমকে মিডিয়াম বলে।

১৩। ক্যালাস (Callus) কী?

উঃ এক্সপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অসংগঠিত ও অবিভক্ত কোষগুচ্ছের সৃষ্টি হয় তাই ক্যালাস।

১৪। সোম্যাটিক হাইব্রিড বা সাইব্রিড (Somatic Hybrid or Cybrid) কী?

উঃ ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত দুটি উদ্ভিদের প্রোটোপ্লাস্ট পাশাপাশি রেখে তাদের মধ্যে মিলন ঘটিয়ে টিস্যু কালচার প্রয়োগ করে যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে সোম্যাটিক হাইব্রিড বা সাইব্রিড বলে।

১৫। পমাটো (Pomato) কী?

উঃ আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্টের মিলনের ফলে সৃষ্ট উদ্ভিদ হলো পমাটো।

১৬। মেরিস্টেম (Meristem) কী?

উঃ উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থিত বিভাজনক্ষম অঞ্চলই হলো মেরিস্টেম।

১৭। প্লাজমিড (Plasmid) কী?

উঃ প্লাজমিড হলো অনুজীবে অবস্থিত ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার DNA অণু।

১৮। কোল প্লাজমিড (Col Plasmid) কাকে বলে?

উঃ যে সব প্লাজমিডে কোলাসিনের উপাদানকারী জিন থাকে তাদেরকে কোল প্লাজমিড বলে।

১৯। জিনোম (Genome) কী?

উঃ জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান DNA-এর সমষ্টিকে জিনোম বলে।

২০। GM ফসল (Genetically Modified Crop) কী?

উঃ রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি প্রয়োগে পরিবর্তিত ফসলই হলো GM বা Genetically Modified ফসল।

২১। Bt বেগুন কী?

উঃ Bt বেগুন হলো এক প্রকার ইনসেক্ট রেজিট্যান্ট (পোকা প্রতিরোধী) ক্ষমতাসম্পন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ।

২২। PCR কী?

উঃ PCR হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে রিকম্বিনেন্ট DNA কাঙ্ক্ষিত জিন বহন করছে কি-না তা শনাক্ত করা যায়। PCR এর পুরো নাম Polymerase Chain Reaction।


সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top