টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি জীববিজ্ঞান টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন (PDF)


টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১। টিস্যু (Tissue) কী?

উঃ একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পাদনকারী সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে।

২। ভাজক টিস্যু (Meristematic Tissue) কাকে বলে?

উঃ যে টিস্যুর কোষগুলো সর্বদা বিভাজনক্ষম থাকে, তাকে ভাজক টিস্যু বলে।

৩। স্থায়ী টিস্যু (Permanent Tissue) কাকে বলে?

উঃ যে সব কোষ বিভাজনে অক্ষম এবং কোষ প্রাচীর পুরো হয়ে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে, তাদের স্থায়ী টিস্যু বলে।

৪। মাস ভাজক টিস্যু (Mass Meristem) কী?

উঃ যে সকল ভাজক টিস্যুর কোষগুলো তিনটি বা সকল তলে বিভক্ত হয়, তাকে মাস ভাজক টিস্যু বলে।

৫। প্লেট ভাজক টিস্যু (Plate Meristem) কী?

উঃ যে ভাজক টিস্যুর কোষ মাত্র দু’টি তলে বিভক্ত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো দেখায়, তাকে প্লেট ভাজক টিস্যু বলে।

৬। রিব ভাজক টিস্যু (Rib Meristem) কাকে বলে?

উঃ যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভক্ত হয়, ফলে কোষগুলো লম্বিক সজ্জায় একসারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায়, তাকে রিব ভাজক টিস্যু বলে।

৭। গ্রাউন্ড মেরিটেম (Ground Meristem) কী?

উঃ শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বিভক্ত হয়ে কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি করে, তাকে গ্রাউন্ড মেরিটেম বলে।

৮। প্রোতোডার্ম (Protoderm) কী?

উঃ যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, তাকে প্রোতোডার্ম বলে।

৯। সেকেডারি ভাজক টিস্যুর একটি উদাহরণ লিখ।

উঃ সেকেডারি ভাজক টিস্যুর একটি উদাহরণ হলো কর্ফ ক্যাম্বিয়াম।

১০। ‘মেসার্ক কী?

উঃ উদ্ভিদের অঙ্কুরগঠনে প্রোটোজাইলেমমেটাজাইলেম উভয়ই কেন্দ্রে ও পরিধির দিকে অবস্থান করাই হলো মেসার্ক

আরো পড়ুন: জীববিজ্ঞান জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন

১১। পরিবহন টিস্যু (Vascular Tissue) কী?

উঃ জাইলেম ও ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত টিস্যুই হচ্ছে পরিবহন টিস্যু।

১২। জাইলেম (Xylem) কাকে বলে?

উঃ যে টিস্যু উদ্ভিদের মূলরোম কর্তৃক শোষিত পানি ও খনিজ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, তাকে জাইলেম বলে।

১৩। ফ্লোয়েম (Phloem) কাকে বলে?

উঃ ফ্লোয়েম হলো এমন একটি জটিল টিস্যু যা উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্যবস্তু উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে।

১৪। ভ্যাসকুলার বান্ডল (Vascular Bundle) কী নিয়ে গঠিত?

উঃ ভ্যাসকুলার বান্ডল জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত।

১৫। হার্ড বাণ্ডুলশিথ (Hard Bast or Bundle Sheath) কাকে বলে?

উঃ স্ক্লেরেনকাইমা কোষ শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে এটিকে হার্ড বাষ্ট বা বাণ্ডুলশীথ বলে।

১৬। স্টিলি (Stele) কী?

উঃ স্টিলি হচ্ছে এমন একটি অঞ্চল যা পেরিসাইকল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত বিস্তৃত।

১৭। ক্যাপস্যারণ স্ট্রিপ (Casparian Strip) কী?

উঃ কোষপ্রাচীরের উপর সুবেরিন ও লিগনিন জাতীয় পদার্থের আবরণ হলো ক্যাসপারিয়ান স্ট্রিপ।

১৮। এপিডার্মিস (Epidermis) কী?

উঃ উদ্ভিদের বাইরের ত্বককে এপিডার্মিস বা ত্বক বলে।

১৯। ট্রাইকোম (Trichome) কী?

উঃ ট্রাইকোম হলো একটি এপিডার্মাল উপাঙ্গ যা এপিডার্মিস বা ত্বক থেকে উদ্গত হয়।

২০। কিউটিকল (Cuticle) কী?

উঃ কিউটিনযুক্ত কোষ প্রাচীরই হচ্ছে কিউটিকল।

আরো পড়ুন: জীববিজ্ঞান কোষ ও কোষের গঠন জ্ঞানমূলক প্রশ্ন

২১। রক্ষী কোষ (Guard Cell) কী?

উঃ পত্ররন্ধ্রকে বেষ্টন করে অর্ধচন্দ্রাকার যে দুটি কোষ থাকে, তাই রক্ষী কোষ।

২২। স্টোমাটা (Stomata) কী?

উঃ উদ্ভিদের সবুজ অঙ্গের ত্বকে, কান্ড ও পাতার দুটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ দ্বারা বেষ্টিত ক্ষুদ্র ছিদ্রকে স্টোমাটা বলা হয়।

২৩। পনিরেজ বা হাইড্রাথোড (Hydathode) কাকে বলে?

উঃ পাতার কিনারা বা অগ্রপ্রান্তে অবস্থিত পানি বহিষ্করণকারী ছিদ্রপথকে হাইড্রাথোড বা পানিপত্ররন্ধ্র বলে। যেমন- কচু, টমেটো।

২৪। এপিব্লেমা (Epiblema) কী?

উঃ মূলের বাইরের ত্বককে এপিব্লেমা বলে।

২৫। পেরিসাইকল (Pericycle) কী?

উঃ অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তর বিশিষ্ট বিন্যস্ত টিস্যুকে পেরিসাইকল বলে।

২৬। কর্টেক্স (Cortex) কী?

উঃ অন্তঃত্বক হতে আরম্ভ করে পেরিসাইকলের উপর পর্যন্ত অবস্থিত অঞ্চলকে কর্টেক্স বলে।

২৭। লেন্টিসেল (Lenticel) কী?

উঃ এপিডার্মাল টিস্যুতে লেন্স আকৃতির রন্ধ্রের নিচে অবস্থিত কমপ্লিমেন্টারি কোষের অঞ্চলকে লেন্টিসেল বলে।

২৮। ক্যাম্বিয়াম (Cambium) কী?

উঃ উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে।

২৯। মজ্জা (Pith) কী?

উঃ পরিবহন টিস্যু দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশটিই হচ্ছে মজ্জা।

৩০। টটিপটেন্সি (Totipotency) কী?

উঃ উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাই হলো টটিপটেন্সি।

৩১। মেরিস্টেম (Meristem) কী?

উঃ উদ্ভিদের বিভাজনরত অঞ্চল যেখানে ভাজক টিস্যু বিদ্যমান, সেই অঞ্চলকে মেরিস্টেম বলে।


এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top