মহাকর্ষ ও অভিকর্ষ জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি পদার্থবিজ্ঞান মহাকর্ষ ও অভিকর্ষ জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসিপদার্থবিজ্ঞান ১ম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো। মহাকর্ষ ও অভিকর্ষ জ্ঞানমূলক প্রশ্ন গুলো পিডিএফ ডাউনলোড করে অফলাইনেও পড়তে পারবেন।


মহাকর্ষ ও অভিকর্ষ জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১) মহাকর্ষীয় বিভব কী?

উ: একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তা-ই ঐ বিন্দুর মহাকর্ষীয় বিভব।

২) মুক্তিবেগ কাকে বলে?

উ: ভূপৃষ্ঠ হতে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে পৃথিবীপৃষ্ঠ থেকে বস্তুর মুক্তিবেগ বলে।

৩) ভূ-স্থির উপগ্রহ কাকে বলে?

উ: কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হলে ঐ উপগ্রহকে ভূ-স্থির উপগ্রহ বলে।

৪) পার্কিং কক্ষপথ কী?

উ: ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ হলো পার্কিং কক্ষপথ।

৫) গ্রহের গতি সংক্রান্ত কেপলারের দ্বিতীয় সূত্রটি কী?

উ: গ্রহের গতি সংক্রান্ত কেপলারের দ্বিতীয় সূত্রটি হলো- “গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে।”

৬) মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে?

উ: একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তার মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে।

৭) মহাকর্ষীয় প্রাবল্য কী?

উ: মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভর সম্পন্ন একটি বস্তু স্থাপন করলে বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করে তাই ঐ ক্ষেত্রের দরুন ঐ বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য।

৮) অভিকর্ষ কেন্দ্র কাকে বলে?

উ: একটি বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন বস্তুর ভেতরে অবস্থিত যে বিন্দুর মধ্য দিয়ে মোট ওজন ক্রিয়া করে সেই বিন্দুকে বস্তর অভিকর্ষ কেন্দ্র বলে।

৯) কেপলারের ৩য় সূত্র বিবৃত কর।

উ: প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক।

আরো পড়ুন: এইচএসসি পদার্থবিজ্ঞান পর্যাবৃত্তিক গতি জ্ঞানমূলক প্রশ্ন

১০) নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃত কর।

উ: মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।

১১) কৃত্রিম উপগ্রহ কাকে বলে?

উ: মহাশূন্যে পাড়ি দেয়ার জন্য অথবা পৃথিবীর বা গ্রহ-নক্ষত্রের চারদিকে আবর্তনের জন্য মানুষ কর্তৃক তৈরি উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলে।

১২) ভারকেন্দ্র/ব্যারি সেন্টার কী?

উ: কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে ক্রিয়া করে ঐ বিন্দুকে বস্তুর ভারকেন্দ্র বলে।

১৩) পার্কিং কক্ষপথ কী কাজে লাগে?

উ: পার্কিং কক্ষপথে রিলে উপগ্রহ স্থাপন করে পৃথিবীর যেকোনো স্থান বা দেশের খেলাধুলা, সংবাদ ইত্যাদি অন্য স্থানে ধারাবাহিকভাবে দেখানো যায়।

১৪) গ্যালিলিওর ১ম সূত্র বিবৃত কর।

উ: বায়ুশূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তুই নিশ্চল অবস্থা হতে যাত্রা করে সমান দ্রুততায় নিচে নামে অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।

১৫) গ্যালিলিওর ২য় সূত্র বিবৃত কর।

উ: বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্তবেগ ওই সময়ের সমানুপাতিক।

১৬) গ্যালিলিওর ৩য় সূত্র বিবৃত কর।

উ: বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক।

আরো পড়ুন: এইচএসসি পদার্থের গাঠনিক ধর্ম জ্ঞানমূলক প্রশ্ন

১৭) কেপলারের ১ম সূত্র বিবৃত কর।

উ: প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের নতিতে বা ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে।

১৮) মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে?

উ: একক ভরবিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে।

১৯) মহাকর্ষ কাকে বলে?

উ: নভোমণ্ডলে অবস্থিত দুটি বস্তু বা বস্তুকণার মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।

২০) মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে?

উ: কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ লাভ করে, তাকে বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে।

২১) অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?

উ: বস্তুতে অভিকর্ষ বল কর্তৃক যে ত্বরণ উৎপন্ন হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে।


এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top