ব্যবসায়ের আইনগত দিক জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি ব্যবস্থাপনা ব্যবসায়ের আইনগত দিক জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসিব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৮ম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।


ব্যবসায়ের আইনগত দিক জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

প্রশ্ন-১. ব্যবসায়ের আইনগত দিক কী?

উত্তর: ব্যবসায় বৈধতার সাথে এবং গঠন এর কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য আইনের যে বিধি-বিধান আছে, সেগুলোকে ব্যবসায়ের আইনগত দিক বলে।

প্রশ্ন-২. ব্যবসায় নিবন্ধন কী?

উত্তর: কোনো ব্যবসায় শুরু করার আগে নিবন্ধন অফিসে উক্ত ব্যবসায়ের নাম তালিকাভুক্ত করাকে ব্যবসায় নিবন্ধন বলে।

প্রশ্ন-৩, মেধাসম্পদ কী?

উত্তর: ব্যক্তি তার মেধা ও মননশীলতা ব্যবহার করে যা সৃষ্টি করেন, তাকে মেধাসম্পদ বলে।

প্রশ্ন-৪. মেধাসম্পদ দিবস কত তারিখে?

উত্তর: ২৬ এপ্রিল মেধাসম্পদ দিবস।

প্রশ্ন-৫. পেটেন্ট কী?

উত্তর: নতুন কোনো উদ্ভাবিত জিনিস, বিষয় বা পদ্ধতি নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কারককে ব্যবহার, বিক্রি বা উন্নয়ন করার ক্ষেত্রে সরকারের দেওয়া সম্পূর্ণ অধিকারকে পেটেন্ট বলে।

প্রশ্ন-৬. WIPO কী?

উত্তর: আন্তর্জাতিকভাবে মেধাসম্পদ সংরক্ষণে নিয়োজিত জাতিসংঘ-এর একটি সংস্থা হলো WIPO (World Intellectual Property Organization).

প্রশ্ন-৭. বাংলাদেশে পেটেন্ট ও ডিজাইন আইন কত সালের?

উত্তর: বাংলাদেশে পেটেন্ট ও ডিজাইন আইন ১৯১১ সালের।

প্রশ্ন-৮. ট্রেডমার্ক কী?

উত্তর: একটি প্রতিষ্ঠানের পণ্যকে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য থেকে আলাদা করার জন্য যে বিশেষ চিহ্ন, প্রতীক, শব্দ বা লোগো ব্যবহার করা হয়; তাকে ট্রেডমার্ক বলে।

প্রশ্ন-৯. সার্ভিস মার্ক কী?

উত্তর: কোনো প্রতিষ্ঠানের সেবা কাজের স্বাতন্ত্র্য প্রকাশ করার জন্য যে বিশেষ চিহ্ন, প্রতীক বা লোগো ব্যবহার করা হয়; তাকে সার্ভিস মার্ক বলে।

আরো পড়ুন: ব্যবস্থাপনা ১ম পত্রের রাষ্ট্রীয় ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১০. ব্র্যান্ড কী?

উত্তর: ব্র্যান্ড বলতে স্বতন্ত্র কোনো নকশা, নাম, চিহ্ন, শব্দ বা এগুলোর সংমিশ্রণকে বোঝায় যেটি কোনো পণ্য বা সেবাকে নির্দেশ করে ও প্রতিযোগী থেকে আলাদা করে।

প্রশ্ন-১১. কপিরাইট কী?

উত্তর: লেখক বা শিল্পীর মৌলিক ও সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন বা ব্যবহারের একক ও বিধিবদ্ধ অধিকারকে কপিরাইট বলে।

প্রশ্ন-১২. বাংলাদেশে কত সালের কপিরাইট আইন প্রচলিত আছে?

উত্তর: বাংলাদেশে ‘কপিরাইট আইন-২০০০’ প্রচলিত আছে, যেটি সর্বশেষ ২০০৫ সালে সংশোধন করা হয়।

সহায়ক তথ্য: এর সহায়ক হিসেবে ‘কপিরাইট বিধিমালা-২০০৬’ এরও প্রচলন আছে।

প্রশ্ন-১৩. রয়্যালটি কী?

উত্তর: রয়‍্যালটি হলো লেখককে দেওয়া সম্মানী।

প্রশ্ন-১৪, মান/পণ্যমান কী?

উত্তর: পণ্য বা সেবা দিয়ে ক্রেতাদের প্রত্যাশা পূরণ বা অতিক্রম করাকেই পণ্যমান বলে।

প্রশ্ন-১৫. বিমা কী?

উত্তর: বিমা হলো বিমাগ্রহীতা ও বিমাকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তি, যেখানে বিমাগ্রহীতাকে বিমাকারীর নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি বা বিপদে ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়।

প্রশ্ন-১৬. বাংলাদেশে প্রথম কখন বিমা ব্যবস্থা চালু হয়?

উত্তর: বাংলাদেশে প্রথম ১৯৩৮ সালে বিমা ব্যবস্থা চালু হয়।

প্রশ্ন-১৭. বিমা চুক্তি কী?

উত্তর: যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সম্ভাব্য ক্ষতি বা দুর্ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়, তাকে বিমা চুক্তি বলে।

প্রশ্ন-১৮. বিমাগ্রহীতা কাকে বলে?

উত্তর: যে ব্যক্তির ক্ষতিপূরণের জন্য বা যাকে অর্থ দেওয়ার জন্য বিমা চুক্তি করা হয়, তাকে বিমাগ্রহীতা বলে।

আরো পড়ুন: ব্যবস্থাপনা ১ম পত্র সমবায় সমিতি জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১৯. বিমাপত্র কাকে বলে?

উত্তর: যে দলিলে প্রয়োজনীয় সব শর্ত উল্লেখ করে বিমা চুক্তি করা হয়, তাকে বিমাপত্র বলা হয়।

প্রশ্ন-২০. বিমাযোগ্য স্বার্থ কী?

উত্তর: সাধারণত বিমা করার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার বৈধ অধিকার বা আর্থিক স্বার্থ হলো বিমাযোগ্য স্বার্থ।

প্রশ্ন-২১. প্রিমিয়াম কী?

উত্তর: বিমাগ্রহীতা বিমাকারী বা বিমা কোম্পানিকে চুক্তি অনুযায়ী যে নির্ধারিত পরিমাণ অর্থ দেয় তাকে প্রিমিয়াম বলে।

প্রশ্ন-২২. ক্ষতিপূরণ চুক্তি কোনটিকে বলা হয়?.

উত্তর: জীবন বিমা ছাড়া অন্য সব বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।

প্রশ্ন-২৩. মূল্যায়িত বিমাপত্র কাকে বলে?

উত্তর: যে বিমাপত্রে ক্ষতিপূরণের পরিমাণ দেওয়া থাকে, তাকে মূল্যায়িত বিমাপত্র বলে।

প্রশ্ন-২৪. পরিবেশ আইন কী?

উত্তর: পরিবেশ সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধ ও নিয়ন্ত্রণের জন্য দেশে যে আইন প্রচলিত আছে; তাই পরিবেশ আইন।

প্রশ্ন-২৫. পরিবেশ আইন ভঙ্গের জন্য শান্তির বিধান কী?:

উত্তর: পরিবেশ আইন অমান্য করার জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে।

প্রশ্ন-২৬. পরিবেশ দূষণ কী?

উত্তর: প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান তা কোনো কারণে নষ্ট হলে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়লে, তাকেই পরিবেশ দূষণ বলে।

প্রশ্ন-২৭. বায়ু দূষণ কী?

উত্তর: বায়ুতে ধোঁয়া, ক্ষতিকারক গ্যাস, ধুলা-বালি ও সিসাসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশে বায়ুর স্বাভাবিকতা নষ্ট হলে, তাকে বায়ু দূষণ বলে।

আরো পড়ুন: ব্যবস্থাপনা ১ম পত্রের যৌথ মূলধনী ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-২৮. পানি দূষণ কী?

উত্তর: পানিতে ক্ষতিকারক উপাদান মিশে পানি ব্যবহারের অনুপযোগী ও ক্ষতিকর হওয়াকে পানি দূষণ বলে।

প্রশ্ন-২৯. শব্দ দূষণ কী?

উত্তর: পারিপার্শ্বিকতায় শব্দ, হইচই ও কোলাহল বেড়ে যাওয়ায় শান্ত ও নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার সৃষ্টি হয়, তাকে শব্দ দূষণ বলে।

প্রশ্ন-৩০. মাটি দূষণ কী?

উত্তর: মাটিতে ক্ষতিকর উপাদান মিশে হয়ে মাটির উর্বরতা ও স্বাভাবিকতা হারানোকে মাটি দূষণ বলে।

প্রশ্ন-৩১. ISO কী?

উত্তর: পণ্যের গুণগত মান নির্ধারণ করার জন্য আন্তর্জাতিক মান সনদ দেওয়ার সংস্থা হলো ISO1.

প্রশ্ন-৩২. ISO-এর পূর্ণরূপ কী?

উত্তর: ISO-এর পূর্ণরূপ হলো- International Organization for Standardization I

প্রশ্ন-৩৩. ISO 9000 কী?

উত্তর: ISO 9000 হলো পণ্য/সেবার গুণগত মান নির্ধারণে ISO-এর নির্ধারণ করা এক সেট মানদণ্ড।

প্রশ্ন-৩৪. ISO-এর পরিবেশ সংক্রান্ত মানদণ্ড সনদটিকে কী বলা হয়?

উত্তর: ISO-এর পরিবেশ সংক্রান্ত মানদণ্ড সনদটিকে বলা হয় ISO-14000।

প্রশ্ন-৩৫. ISO-এর কর্পোরেট সামাজিক দায়িত্ব (CSR) সংক্রান্ত মানদণ্ড সনদটিকে কী বলা হয়?

উত্তর: ISO-এর কর্পোরেট সামাজিক দায়িত্ব সংক্রান্ত মানদণ্ড সনদটিকে বলা হয় ISO-50001

প্রশ্ন-৩৬. BSTI কী?

উত্তর: বাংলাদেশে পণ্য ও সেবার মান নির্ধারণ, পরীক্ষা, নিশ্চিত করা ও উন্নয়ন করার কাজে নিয়োজিত একমাত্র জাতীয় প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)।

প্রশ্ন-৩৭. BSTI-এর পূর্ণরূপ কী?

উত্তর: BSTI-এর পূর্ণরূপ হলো- Bangladesh Standards & Testing Institution


এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৮ম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top