সমবায় সমিতি জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি ব্যবস্থাপনা ১ম পত্র সমবায় সমিতি জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসিব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সমবায় সমিতি জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।


সমবায় সমিতি জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

প্রশ্ন-১. সমবায় কী?

উত্তর: স্বল্প আয়ের কয়েকজন ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইন অনুযায়ী যে সংস্থা গড়ে তোলেন, তাকে সমবায় বলে।

প্রশ্ন-২. সমবায় সমিতি কাকে বলে?

উত্তর: পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে সমমনা ও সমশ্রেণিভুক্ত মানুষ সমান অধিকারের ভিত্তিতে মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে, তাকে সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩. সমবায় শব্দের অর্থ কী?

উত্তর: সমবায় শব্দের অর্থ সম্মিলিত বা যৌথভাবে কাজ করা।

প্রশ্ন-৪. সমবায়ের মূল উদ্দেশ্য কী?

উত্তর: সমবায়ের মূল উদ্দেশ্য এর সদস্যদের আর্থিক কল্যাণ সাধন করা।

প্রশ্ন-৫. সমভোটাধিকার কী?

উত্তর: সমবায়ে একজন সদস্য অনেক শেয়ার কিনলেও একটি ভোট দিতে পারাকে সমভোটাধিকার বলে।

প্রশ্ন-৬. সমবায় সমিতির মূলমন্ত্র কী?

উত্তর: ‘একতাই বল’ সমবায়ের মূলমন্ত্র।

প্রশ্ন-৭. সমবায়ের উন্নয়ন তহবিলের সঞ্চিতির হার কত?

উত্তর: সমবায়ের উন্নয়ন তহবিলের সঞ্চিতির হার ৩%।

প্রশ্ন-৮. বাংলাদেশে সমবায় আইন অনুযায়ী শেয়ারের সর্বনিম্ন মূল্য কত?

উত্তর: বাংলাদেশে সমবায় আইন অনুযায়ী শেয়ারের সর্বনিম্ন মূল্য ১০ টাকা।

প্রশ্ন-৯. বাংলাদেশে সমবায় সমিতি কত সালের আইন অনুযায়ী গঠিত হয়?

উত্তর: বর্তমানে বাংলাদেশে সমবায় সমিতিগুলো ২০০১ সালের সমবায় আইন (সংশোধিত- ২০১৩) ও ২০০৪ সালের সমবায় বিধি অনুযায়ী গঠিত হয়ে থাকে।

প্রশ্ন-১০. বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?

উত্তর: বাংলাদেশে ২০০৪ সালের সমবায় বিধিমালা চালু রয়েছে।

আরো পড়ুন: যৌথ মূলধনী ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১১. উপবিধি কাকে বলে?

উত্তর: যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন উল্লেখ থাকে, তাকে সমবায় সমিতির উপবিধি (By-Laws) বলে।

প্রশ্ন-১২. ২০০১ সালের আইন অনুযায়ী সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?

উত্তর: ২০০১ সালের সমবায় সমিতি আইন (সংশোধিত-২০১৩) অনুযায়ী সর্বনিম্ন সদস্য সংখ্যা ২০ জন।

প্রশ্ন-১৩. সমবায় সমিতি কখন আইনগতভাবে কাজ শুরু করতে পারে?

উত্তর: সমবায় সমিতি নিবন্ধনপত্র পাওয়ার পর আইনগতভাবে নিজ নাম ও সিলমোহর ব্যবহার করে কাজ শুরু করতে পারে।

প্রশ্ন-১৪. সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি ন্যূনতম কত সদস্য বিশিষ্ট হয়?

উত্তর: সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি ন্যূনতম ৬ (ছয়) সদস্যবিশিষ্ট হয়।

প্রশ্ন-১৫. উৎপাদক সমবায় সমিতি কাকে বলে?

উত্তর: সমশ্রেণিভুক্ত কয়েকজন উৎপাদক উৎপাদন ও বিক্রির কাজে প্রতিযোগিতা না করে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে যে সমবায় সমিতি গড়ে তোলে, তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।

প্রশ্ন-১৬. উৎপাদক সমবায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?

উত্তর: উৎপাদক সমবায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা ২০ জন।

প্রশ্ন-১৭. ভোক্তা সমবায় সমিতি কী?

উত্তর: মধ্যস্বব্যবসায়ীদের শোষণ থেকে রক্ষা এবং ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য পাওয়ার লক্ষ্যে কোনো নির্দিষ্ট এলাকার ভোগকারীরা সংঘবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গঠন করেন, তাকে ভোগকারী বা ভোক্তা/ক্রেতা সমবায় সমিতি বলে।

আরো পড়ুন: অংশীদারি ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১৮. শ্রমজীবী সমবায় সমিতি কী?

উত্তর: শ্রমজীবী মানুষ তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিজেদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গড়ে তোলেন, তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে।

প্রশ্ন-১৯. পেশাজীবী সমবায় সমিতি কী?

উত্তর: একই পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ যে সমবায় গঠন ও পরিচালনা করেন, তাকে পেশাজীবী সমবায় সমিতি বলে।

প্রশ্ন-২০. মালিক সমবায় সমিতি কী?

উত্তর: সমশ্রেণির মালিকরা নিজেদের সাধারণ সমস্যার সমাধান ও আর্থ-সামাজিক অবস্থানের উন্নয়নের লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে যে সমিতি গড়ে তোলেন, তাকে মালিক সমিতি/মালিক সমবায় সমিতি বলে।

প্রশ্ন-২১. গ্রামীণ সমবায় সমিতি কী?

উত্তর: গ্রামের স্বল্প আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে যে সমবায় সমিতি গড়ে তোলা হয়, তাকে গ্রামীণ সমবায় সমিতি বলে।

প্রশ্ন-২২. প্রাথমিক সমবায় সমিতি কী?

উত্তর: যে সমবায় সমিতি প্রাথমিকভাবে যোগদানকারী সদস্য অর্থাৎ তৃণমূল পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে; তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে।

প্রশ্ন-২৩. প্রাথমিক সমবায় সমিতিতে ন্যূনতম কতজন সদস্য থাকতে হয়?

উত্তর: প্রাথমিক সমবায় সমিতিতে ন্যূনতম ২০ জন সদস্য থাকতে হয়।

প্রশ্ন-২৪. কেন্দ্রীয় সমবায় সমিতি কী?

উত্তর: কয়েকটি প্রাথমিক সমিতি একত্রিত হয়ে একটি কেন্দ্রীয় সমিতি গঠন করে। এ ধরনের সমিতি কোনো থানা, এলাকা বা অঞ্চলে অবস্থিত প্রাথমিক সমিতিসমূহের কেন্দ্রীয় সংস্থা হিসেবে কাজ করে।

প্রশ্ন-২৫. কেন্দ্রীয় সমবায়ে কমপক্ষে কতগুলো সমিতি থাকতে হয়?

উত্তর: কেন্দ্রীয় সমবায় সমিতিতে কমপক্ষে ১০টি প্রাথমিক সমবায় সমিতি থাকতে হয়।

প্রশ্ন-২৬. জাতীয় সমবায় সমিতি কী?

উত্তর: সমবায় সমিতির সর্বোচ্চ পর্যায়ের সমিতিকে বলে জাতীয় সমবায় সমিতি। এ ধরনের সমিতি কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে গঠিত হয়।

আরো পড়ুন: একমালিকানা ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-২৭. মিশ্র সমবায় কী?

উত্তর: যে সমবায় সমিতি ব্যক্তি সদস্য এবং প্রাথমিক সমিতি একত্রিত হয়ে গঠন করে, তাকে মিশ্র সমবায় সমিতি বলে।

প্রশ্ন-২৮. মিশ্র সমবায় সমিতির কমপক্ষে কতজন সদস্য প্রাথমিক সমবায় সমিতির হতে হয়?

উত্তর: মিশ্র সমবায় সমিতিতে কমপক্ষে ১২টি প্রাতিষ্ঠানিক সদস্য অর্থাৎ, প্রাথমিক সমবায় সমিতি একত্রিত হতে হয়।

প্রশ্ন-২৯. অসীম দায় সমবায় সমিতি কী?

উত্তর: যে সমিতির সদস্যদের দায় অসীম বা সীমাহীন, তাকে অসীম দায় সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩০. সসীম দায় সমবায় সমিতি কী?

উত্তর: যে সমিতির সদস্যদের দায় সসীম বা সীমাবদ্ধ, তাকে সসীম দায় সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩১. কৃষি সমবায় সমিতি কী?

উত্তর: কোনো নির্দিষ্ট এলাকার কৃষকরা তাদের পারস্পরিক স্বার্থে সংঘবদ্ধ হয়ে যে সমবায় প্রতিষ্ঠা করেন, তাকে কৃষি সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩২. অকৃষি সমবায় সমিতি কী?

উত্তর: কৃষিকাজ ছাড়া সমাজের অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিরা পারস্পরিক স্বার্থে সংঘবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গঠন করেন, তাকে অকৃষি সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩৩. শিল্প সমবায় সমিতি কী?

উত্তর: দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকরা তাদের পারস্পরিক স্বার্থে সংঘবদ্ধ হয়ে যে সমিতি গঠন করেন, তাকে শিল্প সমবায় সমিতি বলে।

আরো পড়ুন: ব্যবসায় পরিবেশ জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-৩৪. বাণিজ্যিক সমবায় সমিতি কী?

উত্তর: কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে পারস্পরিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ভিত্তিতে ভোগ্য পণ্য সরবরাহ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে যে সমবায় সমিতি গঠন করেন, তাকে বাণিজ্যিক সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩৫. ক্রয় সমবায় সমিতি কী?

উত্তর: দরিদ্র্য কৃষক অথবা ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকগণ উৎপাদনের উপকরণসমূহ সাধারণের চেয়ে কম মূল্যে কেনার জন্য যে সমবায় সমিতি গঠন করেন, তাকে ক্রয় সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩৬. বিক্রয় সমবায় সমিতি কী?

উত্তর: গ্রামের কৃষক বা ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকরা তাদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির উদ্দেশ্যে যে সমিতি গঠন করেন, তাকে বিক্রয় সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩৭. সমবায় ঋণদান সমিতি কী?

উত্তর: প্রয়োজনীয় ঋণ সুবিধা পাওয়ার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদক, কৃষিজীবী বা স্বল্প আয়ের বিভিন্ন পেশার মানুষ যে সমবায় সমিতি গঠন করেন; তাকে সমবায় ঋণদান সমিতি বলে।

প্রশ্ন-৩৮. গৃহনির্মাণ সমবায় সমিতি কী?

উত্তর: স্বপ্নবিত্তের মানুষ নিজেদের আবাসিক সমস্যা দূর করার লক্ষ্যে একতাবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গঠন করেন, তাকে গৃহনির্মাণ সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৩৯. বিমা সমবায় সমিতি কী?

উত্তর: সদস্যদের বিমা সুবিধা দেওয়ার লক্ষ্যে সমবায়ের ভিত্তিতে যে বিমা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাকে বিমা সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৪০. সমবায় ব্যাংক কী?

উত্তর: কয়েকটি ক্ষুদ্র সমবায় ঋণদান সমিতি একত্রিত হয়ে নিজেদের আর্থিক প্রয়োজন পূরণের লক্ষ্যে যে ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে তোলে, তাকে সমবায় ব্যাংক বলে।

প্রশ্ন-৪১. বহুমুখী সমবায় কী?

উত্তর: বহুমুখী বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য যে সমবায় সমিতি গঠিত হয়, তাকে বহুমুখী সমবায় সমিতি বলে।

প্রশ্ন-৪২. সমবায় আবাসিক এলাকা কী?

উত্তর: নিজেরা মিলে সমবায়ের ভিত্তিতে আবাসিক সুবিধা পাওয়ার লক্ষ্যে আবাসিক এলাকা গড়ে তোলা হলে, তাকে সমবায় আবাসিক এলাকা বলে।

প্রশ্ন-৪৩. RDA-এর পূর্ণরূপ কী?

উত্তর: RDA-এর পূর্ণরূপ হলো- Rural Development Academy.

প্রশ্ন-৪৪. পল্লী উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: পল্লী উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।


এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সমবায় সমিতি জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top