এইচএসসিব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৯ম অধ্যায় ব্যবসায়ে সহায়ক সেবা জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।
ব্যবসায়ে সহায়ক সেবা জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬
প্রশ্ন-১. ব্যবসায়ে সহায়ক সেবা কী?
উত্তর: ব্যবসায় স্থাপন, পরিচালনা ও নিয়ন্ত্রণে যেসব আর্থিক-অনার্থিক সহযোগিতা ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে ও ব্যবসায়ীদের অনুপ্রাণিত করে, তাকে ব্যবসায়ের সহায়ক সেবা বলে।
প্রশ্ন-২. ব্যবসায়ের সহায়ক সেবা কত প্রকার?
উত্তর: ব্যবসায়ের সহায়ক সেবা তিন প্রকার।
প্রশ্ন-৩. সহায়ক সেবার উৎস কী?
উত্তর: যেসব প্রতিষ্ঠান বা সংস্থা থেকে ব্যবসায় সংগঠনগুলো বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে থাকে, সেগুলোকেই সহায়ক সেবার উৎস বলে।
প্রশ্ন-৪. উদ্দীপনামূলক সহায়তা কী?
উত্তর: সম্ভাবনাময় উদ্যোক্তা বা ব্যবসায়ীকে ব্যবসায় স্থাপনে অনুপ্রেরণা দিতে পারে এমন ধরনের সহযোগিতা ও কাজে উৎসাহ দেওয়াকে উদ্দীপনামূলক সহায়তা বলে।
প্রশ্ন-৫. সমর্থনমূলক সহায়তা কী?
উত্তর: উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপন ও পরিচালনায় সক্ষম করে তোলে এমন সব কাজকে সমর্থনমূলক সহায়তা বলে।
প্রশ্ন-৬. অবকাঠামোগত সুবিধা কী?
উত্তর: যেসব মৌলিক কাঠামো, সুযোগ-সুবিধা বা ভিত্তি প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজন হয়, সেসবকে অবকাঠামোগত সুবিধা বলে।
প্রশ্ন-৭. ভর্তুকি প্রদান সহায়তা কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কম বা যথাযথ মূল্যের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সরকারের দেওয়া আর্থিক সুবিধাকে ভর্তুকি প্রদান সহায়তা বলে।
প্রশ্ন-৮. সংরক্ষণমূলক সহায়তা কী?
উত্তর: প্রতিষ্ঠানকে সব ধরনের বাধা কাটিয়ে ধারাবাহিক উৎপাদন ও পরিচালনায় টিকে থাকতে সাহায্য করে এমন সব কাজকে সংরক্ষণমূলক সহায়তা বলে।
প্রশ্ন-৯. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
আরো পড়ুন: ব্যবস্থাপনা ব্যবসায়ের আইনগত দিক জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১০. যুব উন্নয়ন অধিদপ্তর কখন গঠিত হয়?
উত্তর: যুব উন্নয়ন অধিদপ্তর ১৯৮১ সালে গঠিত হয়।
প্রশ্ন-১১. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কোন ধরনের সহায়তা দেয়?
উত্তর: বাংলাদেশ বিনিয়োগ বোর্ড সংরক্ষণমূলক সহায়তা দেয়।
প্রশ্ন-১২, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কী?
উত্তর: ক্ষুদ্র ও কুটির শিল্প গঠন, উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন অবকাঠামোগত, বৈষয়িক ও সমর্থনমূলক সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিয়োজিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা।
প্রশ্ন-১৩. BSCIC-এর পূর্ণরূপ কী?
উত্তর: BSCIC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Small and Cottage Industries Corporation।
প্রশ্ন-১৪. বাণিজ্যিক ব্যাংক কী?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক কম সুদে বা লাভে আমানত সংগ্রহ করে বেশি সুদে বা লাভে ঋণ এবং গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা ও সুবিধা দেয়, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
প্রশ্ন-১৫. বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কাজ কী?
উত্তর: বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কাজ হলো কৃষি উন্নয়নে সহায়তা করা।
প্রশ্ন-১৬. বিডিবিএল-এর পূর্ণ নাম কী?
উত্তর: বিডিবিএল-এর পূর্ণ নাম হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (Bangladesh Development Bank Ltd.) ।
প্রশ্ন-১৭. আঞ্চলিক ব্যাংক কী?
উত্তর: যে ব্যাংক নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থেকে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, তাকে আঞ্চলিক ব্যাংক বলে।
প্রশ্ন-১৮. এসএমই ফাউন্ডেশন কী?
উত্তর: ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সম্প্রসারণ, উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি সরবরাহ, ঋণ সহায়তা প্রভৃতি দেওয়ার মাধ্যমে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের যে স্বাধীন, স্বতন্ত্র ও অমুনাফাভোগী ফাউন্ডেশন গঠিত হয়েছে তা-ই এসএমই ফাউন্ডেশন।
আরো পড়ুন: ব্যবস্থাপনা ১ম পত্রের রাষ্ট্রীয় ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১৯. SME-এর পূর্ণরূপ কী?
উত্তর: SME-এর পূর্ণরূপ হলো- Small and Medium Enterprise।
প্রশ্ন-২০. শিল্প ঋণ কী?
উত্তর: দেশে শিল্প স্থাপন ও সম্প্রসারণে বিভিন্ন ব্যাংক বা সংস্থা যে ঋণ দিয়ে থাকে, তাকে শিল্প ঋণ বলে।
প্রশ্ন-২১. মাইক্রোক্রেডিট কী?
উত্তর: ক্ষুদ্র শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানকে কম পরিমাণে ও সহজ শর্তে যে ঋণ দেওয়া হয়, তাকে মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্রঋণ বলে।
প্রশ্ন-২২. বেসরকারি সংস্থা কাকে বলে?
উত্তর: সমাজের দরিদ্র, অসহায় ও পিছয়ে থাকা শ্রেণির মানুষকে বিভিন্ন বিষয়ে (আর্থিক, বৈষয়িক, শিক্ষাগত, স্বাস্থ্যগত, আইনগত প্রভৃতি) সহযোগিতা করার জন্য গঠিত ও প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানকে এনজিও বলে।
প্রশ্ন-২৩. NGO-এর পূর্ণরূপ কী?
উত্তর: NGO-এর পূর্ণরূপ হলো Non-Government Organization I
প্রশ্ন-২৪. পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি সংস্থা কোনটি?
উত্তর: পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হচ্ছে ব্র্যাক।
প্রশ্ন-২৫. MIDAS-এর পূর্ণরূপ কী?
উত্তর: MIDAS-এর পূর্ণরূপ হলো- Micro Industries Development Assistance Services |
প্রশ্ন-২৬. প্রশিকার প্রতিষ্ঠাকাল কত?
উত্তর: প্রশিকা ১৯৭৫ সালে প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন-২৭. গ্রামীণ ব্যাংক-এর প্রবক্তা কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনুস হলেন গ্রামীণ ব্যাংকের প্রবক্তা।
প্রশ্ন-২৮. ASA-এর পূর্ণরূপ কী?
উত্তর: ASA-এর পূর্ণরূপ হলো- “Assoiation for Social Advancement”
প্রশ্ন-২৯. TMSS-এর পূর্ণরূপ কী?
উত্তর: TMSS-এর পূর্ণরূপ হলো- Thengamara Mohila Sabuj Sangha।
প্রশ্ন-৩০. BURO Bangladesh-এর পূর্ণরূপ কী?
উত্তর: BURO-এর পূর্ণরূপ হলো- Basic Unit for Resources and Opportunities of Bangladesh.
আরো পড়ুন: ব্যবস্থাপনা ১ম পত্র সমবায় সমিতি জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-৩১. শিল্প ও বণিক সমিতি কী?
উত্তর: কোনো নির্দিষ্ট এলাকার ব্যবসায়ী বা শিল্পপতিরা নিজেদের স্বার্থরক্ষা ও উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টায় যে অমুনাফাভোগী সংগঠন প্রতিষ্ঠা করে থাকেন, তাকে শিল্প ও বণিক সমিতি বলে।
প্রশ্ন-৩২. FBCCI-এর পূর্ণরূপ কী?
উত্তর: FBCCI-এর পূর্ণরূপ হলো- Federation of Bangladesh Chamber of Commerce and Industries |
প্রশ্ন-৩৩, বণিক সভা কী?
উত্তর: কয়েকটি ব্যবসায়ী সংঘ বা ব্যবসায়ী ব্যক্তি মিলে নিজেদের মধ্যে আর্থিক কল্যাণ করার জন্য যে সভা বা সংঘ গড়ে তোলে, তাকে বণিক সভা বলে।
প্রশ্ন-৩৪. বিজিএমইএ কী?
উত্তর: বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুকারক ও রপ্তানিকারকদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য গঠিত বেসরকারি সংস্থা হলো বিজিএমইএ (BGMEA)।
প্রশ্ন-৩৫. BGMEA-এর পূর্ণরূপ কী?
উত্তর: BGMEA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Garment Manufacturers and Exporters Association।
প্রশ্ন-৩৬. রপ্তানি উন্নয়ন ব্যুরো কী?
উত্তর: রপ্তানি আয় বাড়িয়ে দেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে, তা-ই হলো রপ্তানি উন্নয়ন ব্যুরো।
প্রশ্ন-৩৭. BEPZA-এর পূর্ণরূপ কী?
উত্তর: BEPZA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Export Processing Zone Authority.
প্রশ্ন-৩৮. EPB-এর পূর্ণরূপ কী?
উত্তর: EPB-এর পূর্ণরূপ হলো- Export Promotion Bureau।
প্রশ্ন-৩৯. সাপটা কী?
উত্তর: সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যে চুক্তি করেছে, তাই দক্ষিণ এশীয় অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি যাকে সংক্ষেপে সাপটা বলে।
প্রশ্ন-৪০. SAPTA-এর পূর্ণরূপ কী?
উত্তর: SAPTA-এর পূর্ণরূপ হলো- SAARC Preferential Trading Arrangement।
প্রশ্ন-৪১. ‘সাপটা’-এর সর্বকনিষ্ঠ রাষ্ট্র কোনটি?
উত্তর: ‘সাপটা’-এর সর্বকনিষ্ঠ রাষ্ট্র হলো আফগানিস্তান।
প্রশ্ন-৪২. SAFTA-এর পূর্ণরূপ কী?
উত্তর: SAFTA-এর পূর্ণরূপ হলো- South Asian Free Trade Area।
প্রশ্ন-৪৩. আসিয়ান (ASEAN) কী?
উত্তর: আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন রাষ্ট্র মিলে যে শক্তিশালী সংস্থা গড়ে তুলেছে, তা-ই আসিয়ান।
প্রশ্ন-৪৪. ASEAN-এর পূর্ণরূপ কী?
উত্তর: ASEAN-এর পূর্ণরূপ হচ্ছে- Association of Southeast Asian Nations।
আরো পড়ুন: ব্যবস্থাপনা ১ম পত্রের যৌথ মূলধনী ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-৪৫. SAARC কী?
উত্তর: দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গঠিত আঞ্চলিক সংস্থাটিকে SAARC বলা হয়।
প্রশ্ন-৪৬. আসিয়ান কত সালে গঠিত হয়?
উত্তর: আসিয়ান ১৯৬৭ সালে গঠিত হয়।
প্রশ্ন-৪৭. SAARC-এর পূর্ণরূপ কী?
উত্তর: SAARC-এর পূর্ণরূপ হলো- South Asian Association for Regional Cooperation।
প্রশ্ন-৪৮. সার্কভুক্ত দেশ কয়টি?
উত্তর: সার্কভুক্ত দেশ ৮টি।
প্রশ্ন-৪৯. বিমসটেক (BIMSTEC) কী?
উত্তর: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান-এ সাতটি দেশ নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক উন্নয়নের জন্য যে উপ-আঞ্চলিক সংস্থা গঠন করেছে, তা-ই বিমসটেক।
প্রশ্ন-৫০. BIMSTEC-এর পূর্ণরূপ কী?
উত্তর: BIMSTEC-এর পূর্ণরূপ হলো- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation।
প্রশ্ন-৫১. BIMSTEC-এর প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: BIMSTEC-এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন।
প্রশ্ন-৫২. বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization- WTO) কী?
উত্তর: বিশ্বের সব দেশ ও সংস্থার মধ্যে বাণিজ্যসংক্রান্ত নিয়ম-কানুন প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সাথে জড়িত একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)।
প্রশ্ন-৫৩. WTO-এর পূর্ণরূপ কী?
উত্তর: WTO-এর পূর্ণরূপ হলো- World Trade Organization।
প্রশ্ন-৫৪. WTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: WTO-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
প্রশ্ন-৫৫. ইউরোপীয় ইউনিয়ন কী?
উত্তর: ইউরোপীয় দেশগুলোর মধ্যকার বন্ধনকে মজবুত করে নিজেদের একটি স্বতন্ত্র অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে সংস্থা গঠিত হয়েছে, তা-ই ইউরোপীয় ইউনিয়ন।
প্রশ্ন-৫৬. GATT-এর পূর্ণরূপ কী?
উত্তর: GATT-এর পূর্ণরূপ হলো- General Agreement on Tariffs and Trade।
প্রশ্ন-৫৭. ব্রেক্সিট কী?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া বা এক্সিটকেই (Exit) সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট।
প্রশ্ন-৫৮. ইউরোপীয় ইউনিয়ন-এর প্রতিষ্ঠাকালীন দেশ কয়টি?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন-এর প্রতিষ্ঠাকালীন দেশ ৬টি।
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৯ম অধ্যায় ব্যবসায়ে সহায়ক সেবা জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।






