এইচএসসি২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য HSC Bangla 1st Paper Test Paper PDF Download করুন। বিগত সালে বোর্ড পরিক্ষায় আসা সকল বোর্ড প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের প্রশ্নপত্র ও উত্তর বিশ্লেষণসহ কারে দেওয়া আছে এই টেস্ট পেপারে। তাহলে দেরি না করে HSC Bangla 1st Paper Test Paper PDF Download করুন।
HSC Bangla 1st Paper Test Paper PDF Download 2026
১। সীমা শৈশবে মা-বাবাকে হারিয়ে চাচার আশ্রয়ে ছিল। সেখানে থাকাকালীন তার বাল্যবিবাহ হয়। স্বামীর ঘরে অত্যাচার-নির্যাতন, পরে তালাক। চাচার তেমন সহযোগিতা না পেলেও দমেনি সীমা। টিউশনি করে লেখাপড়া চালিয়ে যায় সে। সীমা এখন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।
ক. ‘মাসি-পিসি’ গল্পটির লেখক কে?
খ. আহ্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না কেন?
গ. উদ্দীপকের চাচা ও ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি চরিত্রের তুলনামূলক অলোচনা কর।
ঘ. “উদ্দীপকের সীমা এবং ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি।”- বিশ্লেষণ কর।
২। মতি গাজী একজন লেখক। তিনি সর্বদা মানবতাকে উচ্চ মর্যাদায় স্থান দিতে চেষ্টা করেন। ভিক্ষাবৃত্তিকে তিনি চরম অপছন্দ করেন। কারণ, এতে মানবতার মূল্যায়ন হয় না। এক মুষ্ঠি ভিক্ষা সাময়িক দাক্ষিণ্য হলেও প্রকৃত মানবকল্যাণের চিন্তা সৃজন হয় না।
ক. “ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।”- কথাটি কে বলেছেন?
খ. লেখকের মতে ‘মানব-কল্যাণ’ বলতে কী বোঝায়? বর্ণনা কর।
গ. উদ্দীপকে মতি গাজীর চিন্তায় ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রধান হয়ে উঠেছে? আলোচনা কর।
ঘ. “উদ্দীপকে বর্ণিত বিষয় ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটির সমগ্র ভাবের ধারক নয়।”- এ ক্ষেত্রে তুমি কী মনে কর তা প্রবন্ধের আলোকে লেখ।
৩। “ধ্বংস দেখে ভয় কেন তোর?- প্রলয় নূতন সৃজন-বেদন! আসছে নবীন-জীবন-হারা অ-সুন্দরে করতে ছেদন!
তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে-
মধুর হেসে!
ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!”
ক. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
খ. আঠারো বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না কেন?
গ. উদ্দীপকে বর্ণিত ইতিবাচক দিকের সাথে ‘আঠারো বছর বয়স’ কবিতার মিল নির্ণয় কর।
ঘ. “‘ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!’- এ চরণে কবি সুকান্ত ভট্টাচার্যের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।”- তুমি কী মনে কর? বিশ্লেষণ কর।
৪। নাগর ফকিরের মৃত্যুর পর অনুসারীর সংখ্যা রাতারাতি বাড়তে লাগল। তার মৃত্যুর খবরে আশেপাশের অনেকেই হাজির না হলেও তার গায়েবি মাজার ওঠার খবরে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে ভিড় জমাতে লাগল। সবার নজরানায় নাগর ফকিরের ছেলে সাগরের সুনাম ও সম্পদ বৃদ্ধি পেতে থাকল। গায়েবি মাজার ওঠার প্রচারণা অনেকেই বিশ্বাস করল না। তবে তারা এ বেদাতি কাজে বাধাও দিল না। এতে মাজার-বিশ্বাসী মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সাগরের প্রভাব ও পয়সা দুটোই বাড়তে লাগল। HSC Bangla 1st Paper Test Paper PDF Download
ক. মজিদ কোন ঋতুতে মহব্বতনগর গ্রামে প্রবেশ করল?
খ. ‘মাটিরে কষ্ট দেওন গুণাহ্’- এ উক্তিটির প্রেক্ষাপট লেখ।
গ. উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা।”- উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে ব্যাখ্যা কর।
৫। নারিশা গ্রামের একটা ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য জনপ্রতিনিধিদের নিকট ধর্না দিতে দিতে গ্রামের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। গ্রামেরই ছেলে বুলবুল একদিন গ্রামের ছেলেদের নিয়ে খাল থেকে মাটি তুলে রাস্তা মেরামতের কাজ শুরু করে দিল। চেয়ারম্যান এসে ধমকের সুরে বুলবুলকে বললেন, “তুমি কার মাটি কার রাস্তায় ফেলছো? অনুমতি নিয়েছো? খালের পাড় ভেঙ্গে জমিজমা ঘরবাড়ি নষ্ট হবে না? এমন পাপের কাজে ছেলেদের জড়ালে কেন, ওদের মা-বাবার অনুমতি নিয়েছো? শিশুশ্রম নিষিদ্ধ জানো না? ভুল স্বীকার করে এ কাজে বিরত না হলে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে এসেছো?”
ক. ‘লালসালু’ উপন্যাসে কাকে ‘একরত্তি মাইয়া’ বলা হয়েছে?
খ. ‘নাফরমানি করিও না। খোদার উপর তোয়াক্কল রাখ।’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের তুল্য ঘটনার বর্ণনা দাও।
ঘ. “উদ্দীপকের বুলবুলের কার্যক্রম আইন বিরোধী নয়, কর্তৃত্ববাদীদের জন্য অশনি সংকেত।”- ‘লালসালু’ উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
৬। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে চতুর ও উচ্চাভিলাষী চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করে নন্দবংশের উৎখাতের জন্য তার সাহায্য কামনা করে। আলেকজান্ডার চন্দ্রগুপ্তের ধৃষ্টতায় রুষ্ট হয়ে তার প্রাণদণ্ড দিলেও সে পালিয়ে আত্মরক্ষা করে। পরে বিচক্ষণ কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ চাণক্যের পরামর্শে নন্দবংশ ধ্বংসপূর্বক সিংহাসনে আরোহণ করে চন্দ্রগুপ্ত।
ক. পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কত হাজার সৈন্য ছিল?
খ. ‘এ সময়ে এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক।’- উক্তিটির কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চন্দ্রগুপ্তের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মিরজাফরের সাদৃশ্য বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকের চন্দ্রগুপ্তের মধ্যে মিরজাফরের উচ্চাকাঙ্ক্ষা থাকলেও রবার্ট ক্লাইভের ধূর্ততাই বেশি।”- মন্তব্যটি মূল্যায়ন কর।
৭। গোলকচন্দ্র বসু ও তাঁর রাইয়ত সাধুচরণের আলাপ-চারিতায় ফুটে ওঠে ইংরেজ কর্তৃক সাধারণ চাষিদের নীলচাষে বাধ্য করা; নীল চাষে অস্বীকৃতি জানালে জেল-জুলুম; নিরীহ বৌ-ঝির সম্ভ্রমহানি প্রভৃতি দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ প্রজাপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গোলক বসুর পুত্র নবীনমাধব প্রতিবাদী হয়ে ওঠে এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে মামলা করে। একবার এক নীলকরকে বাগে পেয়েও চারিত্রিক ঔদার্যের কারণে সেই নীলকরকে কঠিন শাস্তি না দিয়ে ছেড়ে দেয়। অথচ পরবর্তীতে সেই নীলকরদের লাঠিয়াল বাহিনীর নির্মম প্রহারে নবীনমাধব মৃত্যুবরণ করে।
ক. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
খ. ‘কত বড় শক্তি, তবু কত তুচ্ছ’- উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নীলকরদের অত্যাচারের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের দ্বিতীয় অঙ্কে বর্ণিত ইংরেজদের অত্যাচারের তুলনা কর।
ঘ. “অবস্থানগত ভিন্নতা পরিলক্ষিত হলেও ননীমাধব এবং সিরাজউদ্দৌলার জীবন একই সূত্রে গাঁথা।”- মতামতসহ তোমার অবস্থান তুলে ধর।
৮। নিবেদিতা তার স্বামী প্লাবনসহ বইয়ের দোকানে এসে অবাক হলেন। ফোনে নিবেদিতা বই বিক্রেতাকে বইয়ের নাম, সংখ্যা, প্রকাশনী, কমিশন এবং সরবরাহের তারিখ প্রভৃতি বিষয়ে বিস্তারিত সব বলে দিয়েছিলেন। কিন্তু দোকানদার প্রতিশ্রুতি অনুযায়ী বই সরবরাহের ন্যূনতম প্রস্তুতিও নেননি। এক পর্যায়ে দোকানদার প্রতিশ্রুতির কথা অস্বীকার করলে নিবেদিতা মোবাইল থেকে প্রমাণ উপস্থাপন করলেন। প্লাবনের অনুরোধে নিবেদিতা দোকানদারের সাথে আর তর্কে জড়ালেন না। HSC Bangla 1st Paper Test Paper PDF Download
ক. হরিশ কোথায় কাজ করে?
খ. “সেজন্য কিছু ভাবিবেন না- এখন উঠুন।”- উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্লাবন ও ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মধ্যে সাযুজ্য নির্ণয় কর।
ঘ. “উদ্দীপকটি ‘অপরিচিতা’ গল্পের মূলভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।”-মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি তুলে ধর।
৯। গ্রিক দার্শনিক সক্রেটিস নিজেকে চেনার কথা বলেছিলেন; বলেছিলেন সত্য প্রকাশের কথা-যত কঠিনই হোক সেই সত্য। সক্রেটিস ও তাঁর অনুসারীরা সত্য প্রকাশে যে অসঙ্কোচ দৃঢ়তা দেখিয়েছিলেন, প্রথাগত সমাজ ও রাষ্ট্রের চোখে তা চিহ্নিত হয়েছিলো ঔদ্ধত্য ও বিশৃঙ্খলার নিয়ামক হিসেবে। পরিণামে তাঁদের উপর নেমে এসেছিল রাজদণ্ড। প্রবল পরাক্রমশালী রাজার ভয়ে না পালিয়ে যে অল্পসংখ্যক অনুসারী শেষ পর্যন্ত সক্রেটিসের অনুগামী হলেন, তাঁরাই ছিলেন প্রকৃত সত্যনিষ্ঠ। আর তাঁরা যেহেতু আত্মপ্রবঞ্চক ছিলেন না; তাই জেনেশুনেই বেছে নিয়েছিলেন রাজার দেওয়া ‘সত্য বলার শাস্তি’। শাস্তিদাতা রাজাদের নাম-নিশানা মুছে গেলেও সক্রেটিসকে মহাকাল দিয়েছে ‘মহাজ্ঞানী’ অভিধা।
ক. নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কী আসে?
খ. ‘একেই বলে সবচেয়ে বড় দাসত্ব।’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রকাশিত ‘সত্য’ ‘আমার পথ’ প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে?
ঘ. “উদ্দীপকের যে মূলভাব, তারই বিস্তৃত পরিণতি ‘আমার পথ’-এ পরিলক্ষিত।”- মন্তব্যের সত্যাসত্য বিচার কর।
১০। কোভিড-১৯ এর সময়ে ‘পদ্মরাগ’ নামক সামাজিক সংগঠনটি ছিন্নমূল মানুষদের এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করেছিল। প্রতিদিন শত শত মানুষকে খাবার দিয়েও প্রতিষ্ঠানটি তৃপ্ত হতে পারেনি। ইদানীং সংগঠনটির সদস্যদের নতুন উপলব্ধি হয়েছে যে, তাঁরা প্রতি মাসে একজন করে ছিন্নমূল মানুষকে আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত করে পরাবলম্বন থেকে মুক্তি দেবেন।
ক. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটি কত সালে রচিত?
খ. ‘সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল।’- এ বাক্যের মর্মার্থ লেখ।
গ. উদ্দীপকের পদ্মরাগ সংগঠনটির কোভিড’কালীন কার্যক্রম আমাদের কোন গতানুগতিক রীতির প্রতিফলন? ‘মানব-কল্যাণ’ প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা কর।
ঘ. ‘পদ্মরাগ’ সংগঠনটির সদস্যদের নতুন উপলব্ধির মাঝে কি ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের মূলবক্তব্য নিহিত রয়েছে? তোমার যুক্তি দাও। HSC Bangla 1st Paper Test Paper PDF Download
১১। “বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের অভিযানে সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম তা পালন করে। সুতরাং সন্দেহের কারণ নেই।” তাই এ সুযোগকে কাজে লাগিয়ে পাক-ক্যাম্পের খবর মুক্তি বাহিনীর নিকট সরবরাহ করাসহ পাক হানাদারদের বিপথে চালিত করতে পারে কলিমদ্দি।
ক. ‘রেইনকোট’ গল্পে আসমা কে?
খ. ‘ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না।’ কেন?
গ. ‘রেইনকোট’ গল্পে বর্ণিত কলেজের পরিস্থিতির সাথে উদ্দীপকের বোর্ড অফিসের পরিস্থিতির তুলনা কর।
ঘ. “উদ্দীপকের কলিমদ্দি ও ‘রেইনকোট’ গল্পের নূরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা।”- মন্তব্যটি যাচাই কর।
১২। নানা : আমার বন্ধু বিদ্যানন্দ এই বিখ্যাত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের অনেকেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে তখন ভালো চোখে দেখেননি; সহযোগিতাও করেননি। তবে তিনি দমে যাননি, তিলে তিলে গড়ে তোলেন এ বিদ্যালয়টি। কিন্তু সুনামের সবটুকু সম্মান তাঁর কপালে জুটল না।
নাতি : তিনি কোথায়?
নানা: তিনি নেই। অথচ তাঁর কর্ম পথ পেয়েছে, তাঁরই অবর্তমানে আমাদের মাঝে।
নাতি: কী নিষ্ঠুর পৃথিবীর নিয়ম!
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা?
খ. ‘কূলে একা বসে আছি, নাহি ভরসা’- কবির এমন অনুভূতির কারণ কী?
গ. উদ্দীপকের বিদ্যানন্দ ‘সোনার তরী’ কবিতার কার সাথে, কীভাবে সম্পর্কিত?
ঘ. “তাঁর কর্ম পথ পেয়েছে, তাঁরই অবর্তমানে আমাদের মাঝে”- উদ্দীপকের এ উক্তির আলোকে ‘সোনার তরী’ কবিতার মূলভাব বিশ্লেষণ কর।
১৩। সোলেমান মাছ চুরির অপরাধে নিজ গ্রাম শিপপুর থেকে তাড়া খেয়ে কালুপুর গ্রামের লিয়াকত মাস্টারের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। লিয়াকত মাস্টার মানবদরদি। সোলেমানের চরিত্র শোধরানোর আশায় লিয়াকত মাস্টার নিজ বাড়িতে আশ্রয় দেন। ছয় মাস যেতে না যেতেই গভীর রাতে লিয়াকত মাস্টারের মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক সোলেমানকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এরপরও লিয়াকত মাস্টার থানায় গিয়ে সোলেমানকে ছাড়িয়ে এনে নিজ জায়গায় নিজ খরচে সোলেমানের বসবাসের জন্য একটা ঘর তৈরি করে দেন। HSC Bangla 1st Paper Test Paper PDF Download
ক. ‘নিঠুরিয়া বাণী’ কী?
খ. ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সোলেমান ‘প্রতিদান’ কবিতার যে দিকটিকে উন্মোচন করেছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের লিয়াকত মাস্টারের ভাবাদর্শ ‘প্রতিদান’ কবিতায় কবির দর্শনকে সমর্থন করেছে।” মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।
১৪। এ আমার ছোট ছেলে, যে নেই এখন
পাথরের টুকরোর মতন
ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে
বছর তিনেক আগে কাক ডাকা গ্রীষ্মের দুপুরে।
ক. পুষ্পারতি কী?
খ. কবির উদাসীনতা নিয়ে কবিভক্ত প্রশ্ন করেছেন কেন?
গ. উদ্দীপকের ঋতুটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার যে ঋতুকে স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা- উক্তিটির যথার্থতা বিচার কর।
১৫। ইবসেনের ‘ডলস হাউস’ নাটকের কেন্দ্রীয় চরিত্র নোরা। সে গৃহে প্রতিনিয়ত স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর ঘর থেকে বেরিয়ে যায়। নোরা স্বামীর ঘর থেকে বেরিয়ে আসার সময় সশব্দে দরোজাটি বাইরে থেকে বন্ধ করেছিল। এই শব্দেই যেন ইউরোপে নারীর জাগরণ শুরু হয়।
ক. ‘নিরাক পড়া’ শব্দের অর্থ কী?
খ. “গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নোরা ‘লালসালু’ উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ. “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের মর্মকথা এবং ‘লালসালু’ উপন্যাসের অত্যাচার থেকে নারী মুক্তির প্রত্যাশা অভিন্ন”- মূল্যায়ন কর। HSC Bangla 1st Paper Test Paper PDF Download
১৬। নিয়ামত পিরভক্ত হলেও স্থানীয় মসজিদের ইমামের প্রভাবে পিরকে কাছে পায় না। মসজিদ কমিটির সদস্য হিসেবে নিয়ামত ইমাম সাহেবের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন। নিয়ামত সম্পদশালী হলেও সন্তান না থাকায় কষ্ট অনুভব করেন। নিয়ামত সাহেবের স্ত্রী জাহানারা একদিন স্বামীকে বললেন কুড়িপাড়া পিরের কাছ থেকে পানি-পড়া আনতে। জাহানারার বিশ্বাস- কুড়িপাড়া পিরের পানি পান করলে সে সন্তান লাভ করবে।
ক. গারো পাহাড় মধুপুর গড় থেকে কয়দিনের পথ?
খ. ‘তোমার দাড়ি কই মিঞা’- কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জাহানারার ঘটনার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের যে বিষয়ের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের নিয়ামত ‘লালসালু’ উপন্যাসের খালেক ব্যাপারীর ছায়ামাত্র।”- মন্তব্যটি যাচাই কর।
১৭। এই পবিত্র বাংলাদেশ
বাঙালির আমাদের
দিয়া প্রহারেণ ধনঞ্জয়
তাড়াব আমরা, করি না ভয়
যত পরদেশি দস্যু ডাকাত
রামাদের গামাদের
বাংলা বাঙালির হোক; বাংলার জয় হোক
বাঙালির জয় হোক।
ক. মিরজাফরের মনোবাসনা কী ছিল?
খ. ইংরেজরা ডাচ ও ফরাসিদের সাহায্য চেয়েছিল কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের পরদেশি দস্যু ডাকাত ‘সিরাজউদ্দৌলা’ নাটকে যাদের উন্মোচন করে তাদের পরিচয় তুলে ধর।
ঘ. “উদ্দীপকে বর্ণিত বাংলার জয় সম্ভব হয়নি মূলত ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজের বিচক্ষণতার অভাবে”- উক্তিটির যথার্থতা বিচার কর।
১৮। সুলতান ইলতুৎমিশ কন্যা সুলতানা রাজিয়াকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। পুত্রদের পরিবর্তে কন্যাকে রাজ্যভার অর্পণ করায় সুলতানা রাজিয়ার ভাইয়েরা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তারা বহিরাগত শত্রুর সাথে যোগাযোগ স্থাপন করে সুলতানা রাজিয়াকে হত্যা করে।
ক. অন্ধকূপ হত্যার কাহিনি কে প্রচার করেছিলেন?
খ. মিরজাফর উমিচাঁদকে কালকেউটে বলেছেন কেন?
গ. উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের যে চরিত্রের মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের সুলতানা রাজিয়া এবং ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজের পরিণতি অভিন্ন”- মন্তব্যটি যাচাই কর।
১৯। গেরিলা বাহিনী যুদ্ধে জয়লাভ এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল ব্যবহার করে, যেমন- অতর্কিত আক্রমণ, অন্তর্ঘাত, হানা, ক্ষুদ্র যুদ্ধ, হিট এবং রণ কৌশল ইত্যাদি।
ক. পাকিস্তানের শরীরের কাঁটা কী?
খ. পাকিস্তানিরা সিচুয়েশন নরমাল বলে রেডিও-টিভিতে প্রচার চালাত কেন?
গ. উদ্দীপকে গেরিলা যুদ্ধের অতর্কিত আক্রমণ ও হানা কীভাবে ‘রেইনকোট’ গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের অন্তর্ঘাত এবং ‘রেইনকোট’ গল্পে কুলিদের সঙ্গে নুরুল হুদার আঁতাত তাকে স্বাতন্ত্র্য দিয়েছে।”- মূল্যায়ন কর। HSC Bangla 1st Paper Test Paper PDF Download
২০। “অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারি! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। “হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার।
ক. লেবুর রস ও লবণ পানির মধ্যে কী নাই?
খ. “জনাব নূরুল আমিন বুঝতে পারলেন না, আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল।”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘অসহায় জাতি’র স্বরূপ ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় কীভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের কাণ্ডারি যেন ‘বায়ান্নর দিনগুলো’ রচনার বঙ্গবন্ধু।”-মন্তব্যটি যাচাই কর।
২১। রুনু সুন্দরী ও উচ্চ শিক্ষিতা। পরিবারের চাপে সে নিম্নমধ্যবিত্ত, চাকরিরত মেহরাবের সঙ্গে দুই লাখ টাকা দেনমোহরে বিয়েতে সম্মত হয়। বিয়ের আকদ সম্পন্ন হওয়ার পর মেহরাবের চাচা দুলু অকস্মাৎ বললেন, “পাঁচ লাখ টাকা যৌতুক না পেলে আমরা সহসা পাত্রীকে ঘরে তুলে নেব না।” বিয়ের আসরে যৌতুকের বিষয়টি জানার পর রুনু তার হবু স্বামী মেহরাবকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি হয় না। রুনুর দৃঢ়তায় বিয়েটি ভেঙে যায়। সমাজের চোখে মেহরাব একাধারে ব্যক্তিত্বহীন ও যৌতুকপ্রথার সমর্থক হিসেবে বিবেচিত হয়।
ক. ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি?
খ. অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে কেন?
গ. উদ্দীপকের মেহরাবের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে তা তুলে ধর।
ঘ. “উদ্দীপকের রুনু ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর চেয়েও সাহসী ও প্রতিবাদী”- বিশ্লেষণ কর।
২২। নবম শ্রেণির ছাত্রী রাশিদাকে মাত্র ১৪ বছর বয়সে দরিদ্র বাবা-মা বিয়ে দেয় নিরক্ষর শফিকের সঙ্গে। দেড় বছরের মাথায় রাশিদার কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে। অকর্মণ্য স্বামী স্ত্রী-সন্তানের প্রতি কর্তব্য পালন তো করতই না, উপরম্ভ রাশিদার উপর অকথ্য নির্যাতন চালাত। জীবনের এই দুর্যোগ মুহূর্তে রাশিদা নিষ্ক্রিয় না থেকে আত্মপ্রত্যয়ের সাথে সেলাইয়ের কাজ শেখে। এরপর সে ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে ঋণ নিয়ে একটি সেলাই মেশিন কিনে ঘরে বসে কাজ শুরু করে। একনিষ্ঠতা, আন্তরিকতা ও দক্ষতার ক্রমোন্নতিতে রাশিদার কাজের মান ও চাহিদা বাড়তে থাকে এবং বড়ো বড়ো কোম্পানি থেকে তার কাছে অর্ডার আসতে থাকে। অসহায় ও দুঃস্থ প্রায় পঁচিশজন মহিলাকে সে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়ে দেয়। অদম্য মানসিকতা ও প্রচণ্ড ইচ্ছাশক্তির জন্য রাশিদা এখন স্বনির্ভর একজন নারী।
ক. আত্মাকে চিনলে কী আসে?
খ. “এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে”- লেখক কেন একথা বলেছেন?
গ. উদ্দীপকের রাশিদা চরিত্রের মানসিকতার সাথে ‘আমার পথ’ প্রবন্ধের সংগতিপূর্ণ বিষয়ের যুক্তিপূর্ণ বিচার-বিশ্লেষণ তুলে ধর।
ঘ. “আত্মনির্ভরতা মানুষকে আলোর পথ দেখাতে পারে।”- উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা বিচার কর।
২৩। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুঈন।
ক. ‘আঠারো বছর বয়স’ থরোথরো কাঁপে কীসে?
খ. “এ বয়স তবু নতুন কিছু তো করে”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘আঠারো বছর বয়স’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটিতে ‘আঠারো বছর বয়স’ কবিতার আতঙ্ক ও আশঙ্কার কথা ব্যক্ত হয়নি”- মূল্যায়ন কর।
এইচএসসি ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য HSC Bangla 1st Paper Test Paper PDFDownload করুন।






