HSC Bangla 2nd Paper Test Paper PDF

HSC Bangla 2nd Paper Test Paper PDF Download 2026

এইচএসসি২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম HSC Bangla 2nd Paper Test Paper PDF উত্তরসহ । এই টেস্ট পেপারে পাবে বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র ও বিশ্লেষণ, শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন ও উত্তর। HSC Bangla 2nd Paper Test Paper PDF ডাউনলোড করার আগে একটি নমুনা প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।


HSC Bangla 2nd Paper Test Paper PDF 2026

ক বিভাগ (ব্যাকরণ)-৩০

১। (ক) ‘অ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

পর্যন্ত, মধ্যাহ্ন, জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক।

২। (ক) বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বানানের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

শান্তনা, নুন্যতম, আকাংখা, সমিচিন, দারিদ্রতা, স্বরস্বতি, মুমুর্ষু, পূর্বাহ্ন।

৩। (ক) উদাহরণসহ বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা কর।

অথবা, (খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ্য চিহ্নিত কর:

বিষয়ের গভীরতা উপলব্ধি করা বাঞ্ছনীয়। তা না হলে মানুষ হিসেবে নিজেকে শ্রেষ্ঠ দাবি করা অবান্তর মনে হয়। আমরা জানি, যেকোনো দক্ষতা একজন ব্যক্তির বিশেষ গুণ। কিন্তু সেরূপ কিছু অর্জনের জন্য সভা-সমিতির সদস্য হওয়া জরুরি নয়। অজস্র লোকই এ-কথা বুঝতে অক্ষম।

৪। (ক) উপসর্গের সংজ্ঞা দাও। বিদেশি উপসর্গ ব্যবহার করে পাঁচটি শব্দ গঠন কর।

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ: আমরণ, হরতাল, স্মৃতিসৌধ, পকেটমার, দেশান্তর, প্রভাত, অনৈক্য, রাজপথ।

৫। (ক) বাক্য বলতে কী বোঝ? অর্থগতভাবে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।

অথবা, (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):

ⅰ) ফরিযাদি প্রসন্ন গোয়ালিনী। (যৌগিক)

ii) তুমিই কাজটি করতে পারতে। (প্রশ্নবোধক)

iii) যিনি বিদ্বান তিনি সৎ লোক। (সরল)

iv) সে কাল আসবে, তারপর আমি যাব। (জটিল)

v) হৈম কোনো কথা কহিল না। (অস্তিবাচক)

vi) নদীটি অনেক সুন্দর। (বিস্ময়সূচক)

vii) সময় নষ্ট করা উচিত নয়। (অনুজ্ঞাসূচক)

viii) সৎ লোকের ভয় নেই। (জটিল)

আরো পড়ুন: HSC Bangla 1st Paper Test Paper With Answer

৬। (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:

i) তোমার কথা প্রমাণ হয় নি।

ii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।

iii) বিদ্যান দুর্জন হলেও পরিত্যাগ কর।

iv) প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়।

v) শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না।

vi) করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

vii) অন্ন নষ্ট করে কী লাভ?

viii) বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী দাও।

অথবা, (খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:

ইদানীংকালে রাত জেগে অনেক শিক্ষার্থীরাই নিজেদেরকে ফেসবুকে আসক্ত করে ফেলেছে। ভয়ানক মেধাবীরাও এই অভিশাপ থেকে মুক্ত নয়। লেখাপড়ায় মনোযোগি হতে না পেরে পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জিত হচ্ছে না।

খ বিভাগ (নির্মিতি)-৭০

৭। (ক) যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:

Globalization, Rank, Note, Pay-Bill, Legend, Brand, Foreign-Aid, Registration, Ballot, Public, Nationalism, Deed, Myth, Walk-Out, Zoom.

অথবা, (খ) বাংলায় অনুবাদ কর:

Human life is very short. But many people put off the work for tomorrow, they can do today. Men do not know what will happen tomorrow. So we must not spend a single moment in vain. To kill time is to shorter life. Remember that human life is nothing but the collection of moments.

৮। (ক) একুশের প্রথম প্রহর- উদ্যাপনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা কর।

অথবা, (খ) পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি প্রতিবেদন লেখ।

৯। (ক) বন্ধুর পিতৃবিয়োগে সমবেদনা জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।

অথবা, (খ) ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে নিয়মিত কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখ।

১০। (ক ) ভাব-সম্প্রসারণ কর:

“তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?”

অথবা, (খ) সারাংশ লেখ:

চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু তার চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এ চরিত্রশক্তি। তুমি চরিত্রবান ব্যক্তি এ কথার অর্থ এ নয় যে, তুমি শুধু লম্পট নও- তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর। তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।

১১। (ক) বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ও ব্যর্থতা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

অথবা, (খ) নিচের অনুচ্ছেদটি অবলম্বনে একটি খুদে গল্প লেখ: সবুজ শ্যামল বাংলা মায়ের সোনালি ফসলের মাঠ আজ কংক্রিটের চাপায় পিষ্ট ….

১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ:

(ক) যুদ্ধ নয়, শান্তি;

(খ) চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি;

(গ) স্বদেশপ্রেম;

(ঘ) পোশাক শিল্প: সমস্যা ও সম্ভাবনা;

(ঙ) মেট্রোরেল: নগরজীবনের নতুন দিগন্ত।


এইচএসসি ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম HSC Bangla 2nd Paper Test Paper PDFউত্তরসহ ।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top