HSC Chemistry 2nd Paper Test Paper PDF: ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম HSCChemistry 2nd Paper Test Paper PDF। এই টেস্ট পেপারে রয়েছে বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন ও উত্তর।
HSC Chemistry 2nd Paper Test Paper PDF 2026
১। পাত্র A : 30°C তাপমাত্রার H_2 গ্যাস
পাত্র B : 30°C তাপমাত্রার O_2 গ্যাস
পাত্র C: 30°C তাপমাত্রার (A + B) মিশ্রণ (V = 5L)
C পাত্রের মিশ্রণে একই তাপমাত্রায় N_2 gas যোগ করলে মোট চাপের পার্থক্য হবে 437 mm-Hg
ক। দর্শক আয়ন কী?
খ। আলোক সমাণুতা প্রদর্শনের জন্য কাইরাল কার্বন একমাত্র শর্ত নয়-ব্যাখ্যা কর।
গ। পাত্রে কত গ্রাম N_2 যোগ করা হয়েছিল নির্ণয় কর।
ঘ। A ও B পাত্রের গ্যাসের বিচ্যুতির ধরন যুক্তিসহ বিশ্লেষণ কর।
২। উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
একটি LPG (C_4H_10) সিলিন্ডারের সর্বোচ্চ চাপ ও সহ্যক্ষমতা 116 বায়ুচাপ। শূন্য অবস্থায় এর ওজন 16 কিলোগ্রাম এবং আয়তন 120 লিটার । [LPG( C_4H_10 ) গ্যাস ফিলিং স্টেশন হতে 100 বায়ুচাপে 25 ∘C তাপমাত্রায় সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হয়।]
ক। কার্যকরী মূলক কী?
খ। বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
গ। উদ্দীপক অনুসারে গ্যাসভর্তি সিলিন্ডারের ওজন নির্ণয় কর।
ঘ। গ্যাসভর্তি সিলিন্ডার রক্ষিত কক্ষের তাপমাত্রা 65° C−এ পৌঁছালে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
৩। C4H8 যৌগের দুটি সমাণু A (প্রতিসম), B (অপ্রতিসম)। B যৌগটি HBr এর সহিত ‘C’ উৎপন্ন করে।
ক. লবণ সেতু কী?
খ. SO; যৌগটি ইলেকট্রনাকর্ষী বিকারক কেন?
গ. উদ্দীপকে B যৌগ হতে C যৌগ প্রস্তুতির কৌশল আলোচনা কর।
ঘ. উদ্দীপকে A ও C যৌগ দুটি ভিন্ন ধরনের সমাণুতা প্রদর্শন করে- বিশ্লেষণ কর।
৪। দুটি যৌগ A ও B যাদের আণবিক সংকেত যথাক্রমে C5H10 ও C5H8.
ক. গ্যামাক্সিন গাঠনিক সংকেত লেখ।
খ. ফেনল অ্যারোমেটিক যৌগ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘A’ যৌগটিকে ওজোনোলাইসিস এবং আর্দ্র -বিশ্লেষণের মাধ্যমে H CHO এবং CH3-CH2-CH2-CHO পাওয়া যায়। উপযুক্ত বিক্রিয়াসহ A এর গঠন এবং নাম লেখ।
ঘ. B যৌগের সম্ভাব্য সমাণুসমূহের মধ্যে কোনটি অম্লধর্মিতা প্রদর্শন করে? সমীকরণসহ বিশ্লেষণ কর।
আরো পড়ুন: HSC Chemistry 1st Paper Test Paper PDF
৫। 20°C তাপমাত্রায় LPG গ্যাসের সিলিন্ডারে 12 kg বিউটেন গ্যাস আছে। সিলিন্ডারের আয়তন 20 L।
ক. TDS কী?
খ. FeCl3 লুইস এসিড কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে গ্যাস সিলিন্ডারের চাপ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সিলিন্ডারে গ্যাস ভর্তির সময় গ্যাসের কোন সূত্রের প্রয়োগ ঘটবে? বিশ্লেষণ কর।
HSC Chemistry 2nd Paper Test Paper PDFDownload with Answer






