HSC Chemistry 1st Paper Test Paper PDF: ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম HSCChemistry 1st Paper Test Paper PDF । এই টেস্ট পেপারের রয়েছে বিগত সালের বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন ও উত্তর। PDF Download করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক।
HSC Chemistry 1st Paper Test Paper PDF 2026
১। উদ্দীপক: x মৌলের পর্যায় সারণিতে অবস্থান- পর্যায় ২য় ও শ্রেণি ১৪; y মৌলের পর্যায় সারণিতে অবস্থান- পর্যায় ৩য় ও শ্রেণি ১৪।
ক। তড়িৎ ঋণাত্মকতা কী?
খ। রক্তের pH অপরিবর্তিত থাকে- বুঝিয়ে দাও।
গ। উদ্দীপকের মৌল দুটির অক্সাইডের ভৌত অবস্থার ভিন্নতার কারণ ব্যাখ্যা করো।
ঘ। উদ্দীপকের মৌল দুটির ক্লোরাইড একইভাবে আর্দ্র বিশ্লেষিত হবে কী? তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো।
২। একজন ছাত্র পাবরেটরিতে X পদ্ধতিতে 10 mg এর চেয়ে কম পরিমাণ এবং Y-পদ্ধতিতে 0.5 g পরিমাণ 2% w/v HCI এর নমুনা নিয়ে কাজ করে।
ক। নোড তাকে বলে?
খ। CI অপোলার ব্যাখ্যা করো।
গ। উদ্দীপকের এসিডটির মোলার ঘনমাত্রা নির্ণয় করো।
ঘ। উদ্দীপকের কোন পদ্ধতি পরিবেশবান্ধব? বিশ্লেষণ করো।
৩। (i) X ও Y দুটি হাইড্রোকার্বন যাদের আণবিক ভর যথাক্রমে 16 এবং 30। X এর গঠন তাপ – 75 kJ mol-1 এবং Y এর গঠন তাপ – 85 kJ mol-1। HSC Chemistry 1st Paper Test Paper PDF
(ii) C (s) + O 2 (g) → A, AH = – 395 kJ mol-1
H2(g) + O2(g) → B, AH = – 220 kJ mol-1
ক। সক্রিয়ণ শক্তি কী?
খ। হাইড্রোজেন বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য লিখ।
গ। উদ্দীপকের A ও B এর মধ্যে কোনটি উভধর্মী পদার্থ? বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
ঘ। উদ্দীপকের (i) নং এবং (ii) নং ডাটা হতে জ্বালানী হিসাবে X ও Y এর মধ্যে কোনটি অধিক উত্তম গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
আরো পড়ুন: HSC ICT Test Paper PDF Download
৪। একটি কলেজের শিক্ষার্থীরা তাদের রসায়ন ল্যাবরেটরিতে 0.01 g নমুনা 5 মিলি আয়তনের টেস্টটিউব এবং 40 মিলি আয়তনের বিকারক বোতল নিয়ে একটি পরীক্ষা করল। কাজ শেষে তাদের বর্জ্যগুলিকে তারা বিশেষ চিহ্নিত বোতলে রাখল। অন্য আরেকটি কলেজের শিক্ষার্থীরা এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের বর্জ্যগুলি সরাসরি কলেজের পাশের জমিতে ফেলে দেয়। HSC Chemistry 1st Paper Test Paper PDF
ক। মোলারিটি কাকে বলে?
খ। ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহার করা প্রয়োজন কেন?
গ। উদ্দীপকের প্রথম কলেজের ছাত্রদের ব্যবহৃত অ্যানালাইটিক্যাল পদ্ধতিটি বর্ণনা কর।
ঘ। পরিবেশ বিবেচনায় দুটি কলেজের বর্জ্য ব্যবস্থাপনার যথার্থতা বিশ্লেষণ কর।
৫। অনিক 4-ডিজিট ব্যালেন্সে 1.0589g Na2CO3 এবং তুলি 2- ডিজিট ব্যালেন্সে 1.62g K2Cr2O7 নিয়ে পৃথকভাবে 100 mL আয়তনমিতিক ফ্লাস্কে নিয়ে প্রয়োজনীয় পরিমাণ পানি মিশিয়ে দ্রবণ তৈরি করল।
ক। প্রমাণ দ্রবণ কী?
খ। ল্যাবরেটরীতে ব্যবহৃত রাসায়নিক দ্রবের পরিমিত ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ। অনিকের প্রস্তুতকৃত দ্রবণটির pH নির্ণয় করো।
ঘ। উদ্দীপকের কোন দ্রবণটি প্রমাণ দ্রবণ হিসেবে অধিক গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
৬। বিশ্লেষণী রসায়নে ক’টি পদ্ধতি রয়েছে যেমন—
(i) মাইক্রো পদ্ধতি;
(ii) সেমি মাইক্রো পদ্ধতি;
(iii) টাইট্রেশন পদ্ধতি
ক। ক্ষয়কারী পদার্থের সংজ্ঞা দাও ।
খ। কাচের যন্ত্রপাতি পরিষ্কারের ক্ষেত্রে সতর্কতাগুলো লিখ ।
গ। (iii) নং পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
ঘ। (i) ও (ii) নং পদ্ধতি দুটির সুবিধা ও অসুবিধাগুলোর তুলনামূলক আলোচনা কর ।
HSC Chemistry 1st Paper Test Paper PDFDownload with Answer
