HSC Higher Math 2nd Paper Test Paper PDF

HSC Higher Math 2nd Paper Test Paper PDF Download

HSC Higher Math 2nd Paper Test Paper PDF: ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম HSCHigher Math 2nd Paper Test Paper PDF। এই টেস্ট পেপারের রয়েছে বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্ন ও বিশ্লেষন, গুরুত্বপূর্ণ মডেল টেস্ট, শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন ও উত্তরপত্র। HSC Higher Math 2nd Paper Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখে নেওয়া যাক।


HSC Higher Math 2nd Paper Test Paper PDF 2026

১। A(1, – 2) একটি বিন্দু এবং f(x, y) = x ^ 2 – 8x – 4y + 20 একটি ফাংশন।

ক. 4x^2 + 7y^2 = 28 কণিকের উৎকেন্দ্রিকতা নির্ণয় কর।

খ. নিয়ামক রেখার সমীকরণ 3x – 4y = 1 হলে, পরাবৃত্তের সমীকরণ বের কর যার শীর্ষ বিন্দু A।

গ. f(x, y) = 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামকের সমীকরণ ও অক্ষরেখার সমীকরণ নির্ণয় কর।

২।  উদ্দীপক-১: একট টাওয়ারের শীর্ষ হতে অবাধে পড়ন্ত একটি পাথর, তার গতির শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 5/9 অংশ অতিক্রম করে। HSC Higher Math 2nd Paper Test Paper PDF

উদ্দীপক-২: দুইটি রেলগাড়ি একই রেল লাইনে যথাক্রমে u ও v সমবেগে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে। যখন তাদের মধ্যবর্তী দূরত্ব d তখন একে অপরকে দেখতে পায়। ট্রেন দুইটির সর্বোচ্চ মন্দন a ও b প্রয়োগ করে কোনো রকমে সংঘর্ষ এড়ানো সম্ভব।

ক. 490 মিটার উচু একটি টাওয়ারের শীর্ষ হতে একটি পাথরকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। পাথরটি মাটিতে পৌঁছার সময় নির্ণয় কর।

খ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত টাওয়ারের উচ্চতা নির্ণয় কর।

গ. দৃশ্যকল্প-২ এর ক্ষেত্রে প্রমান কর যে, u²b + v²a = 2abd.

৩। f(x) = px^2 + 2qx + r, g(x) = x^2 + (p + r)x + (p^2 + r^2 + 2q^2) এবং M(y) = 8y^3 – 42y^2 + 63y – 27 .

ক. x^2 – 6x + 25 = 0 সমীকরণের x এর মান নির্ণয় কর।

খ. f(x) = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হলে, দেখাও যে, g(x) = 0 সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে।

গ. M(x) = 0 সমীকরণটির মূলগুলো গুণোত্তর প্রগমনভুক্ত হলে সমীকরণটির সমাধান কর।

আরো পড়ুন: HSC Higher Math 1st Paper Test Paper PDF

৪। দৃশ্যকল্প-১: একটি শূন্য কূপের মধ্যে একটি ভারী বস্তু ফেলার 5.5 সেকেন্ড পরে এর তলদেশে ভারী বস্তুটির পতনের শব্দ শোনা গেল।

দৃশ্যকল্প-২ : একটি খাড়া দেওয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর 75 মিটার দূরত্বের কোনো বিন্দু হতে 45° কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। বস্তুটি দেওয়ালের ঠিক উপর দিয়ে চলে গেল এবং দেওয়ালের অপর পার্শ্বে 45 মিটার দূরত্বে গিয়ে ভূমিতে পতিত হলো।

ক. 20 ms¹ বেগে ঊর্ধ্বগামী কোনো বেলুন হতে পতিত এক টুকরা পাথর 15 সেকেন্ডে মাটিতে পতিত হয়। যখন পাথরের টুকরা পতিত হয়, তখন বেলুনের উচ্চতা কত?

খ. উদ্দীপক-১ হতে শব্দের বেগ 327 মিটার/সেকেন্ড হলে, কূপের গভীরতা নির্ণয় কর। (g = 9.81 মিটার/সেকেন্ড ২)

গ. দৃশ্যকল্প-২ হতে দেখাও যে, দেওয়ালটির উচ্চতা h = 28.125 মিটার।

৫। দৃশ্যকল্প-১: x = by^2 + cy + a একটি কণিক।

দৃশ্যকল্প-২ : কোনো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় (-2, 2) এবং (-4, 2) ।

ক. x^2 – 4y^2 = 2 কণিকের উৎকেন্দ্রিকতা নির্ণয় কর।

খ. দৃশ্যকল্প-২ থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় কর।

গ. দৃশ্যকল্প-১ এ কণিকের শীর্ষবিন্দু (1, – 2) এবং এটি (3,0) বিন্দুগামী হলে a, b, c এর মান নির্ণয় কর।

৬। f(x, y) = x^2 – 4y^2 – 6x – 16y – 11

g(x, y) = 4y^2 – 20x – 4y + 30

ক. x^2 – 4y – 2 = 0 পরাবৃত্তটির অক্ষরেখার সমীকরণ নির্ণয় কর।

খ. f(x, y) = 0 কণিকের প্রকৃতি নির্ণয় করে উহার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।

গ. g(x, y) = 4y – 9 হলে, কণিকটির অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দু নির্ণয় কর।


HSC Higher Math 2nd Paper Test Paper PDFDownload with Answer.

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top