এইচএসসিবাংলা ১ম পত্রের অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে চলো, শুরু করি।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬
১। ‘অপরিচিতা’ গল্পের লেখক কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
২। ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: মাসিক ‘সবুজপত্র’ পত্রিকায়।
৩। ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ খ্রিস্টাব্দ) কার্তিক সংখ্যায়।
৪। ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: প্রমথ চৌধুরী।
৫। ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর: ‘গল্পসপ্তক’ গ্রন্থে।
৬। ‘গল্পসপ্তক’ কীসের সংকলন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন।
৭। ‘অপরিচিতা’ গল্পটি ‘গল্পগুচ্ছ’ গ্রন্থের কোন খণ্ডে অন্তর্ভুক্ত হয়?
উত্তর: তৃতীয় খণ্ডে।
৮। ‘অপরিচিতা’ গল্পের গল্পকথকের নাম কী?
উত্তর: অনুপম।
৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে।
১০। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ।
আরো পড়ুন: এইচএসসি বাংলা যৌবনের গান নোটস
১১। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কী?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?
উত্তর: সারদা দেবী।
১৪। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটোগল্প রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf download
১৫। বাংলা ছোটোগল্পের শ্রেষ্ঠ শিল্পী কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৬। রবীন্দ্রনাথের প্রথম ছোটোগল্প প্রকাশিত হয় কত বছর বয়সে?
উত্তর: ষোলো বছর বয়সে।
১৭। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটোগল্পের নাম কী?
উত্তর: ‘ভিখারিনী’।
১৮। রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কী?
উত্তর: ‘মুসলমানীর গল্প’।
১৯। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে?
উত্তর: কানপুরে।
২০। ‘অপরিচিতা’ গল্পের হরিশ ছুটিতে কোথায় এসেছে?
উত্তর: কলকাতায়।
২১। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি ‘ছোটোগল্প রচনার স্বর্ণযুগ’ হিসেবে বিবেচিত হয়?
উত্তর: কুষ্টিয়ার শিলাইদহে।
২২। অনুপমের বিয়ের সম্বন্ধ কে এনেছিল?
উত্তর: হরিশ
আরো পড়ুন: এইচএসসি বাংলা বানানের নিয়ম
২৩। গল্পকথকের মতে, হরিশ মানুষ হিসেবে কেমন?
উত্তর: রসিক।
২৪। ‘রক্তকরবী’ কী ধরনের রচনা?
উত্তর: নাট্যগ্রন্থ।
২৫। ‘অপরিচিতা’ গল্পে এককালে কার বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল?
উত্তর: শম্ভুনাথ সেনের বংশে।
২৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২৭। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ।
২৮। মেয়ের বয়স পনেরো শুনে কার মন ভার হলো?
উত্তর: অনুপমের মামার মন ভার হলো।
২৯। অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রুপ করতেন?
উত্তর: পণ্ডিতমশায়।
৩০। অনুপমকে ‘মাকাল ফল’-এর সঙ্গে তুলনা করে বিদ্রুপ করেছিল কে?
উত্তর: পণ্ডিতমশায়।
৩১। ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত কার সরস রসনার গুণ আছে?
উত্তর: হরিশের।
৩২। ‘অপরিচিতা’ গল্পে বিশেষ কাজে মামা একবার কোথায় গিয়েছিলেন?
উত্তর: কোন্নগরে।
৩৩। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
উত্তর: অনুপমের পিসতুতো ভাই বিনুদাকে।
৩৪। অনুপমের বাবার পেশা কী ছিল?
উত্তর: ওকালতি।
৩৫। অনুপমের বাবা প্রথম অবসর পান কখন?
উত্তর: মৃত্যুর পর।
আরো পড়ুন: এইচএসসি সোনার তরী কবিতার নোট
৩৬। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?
উত্তর: গরিব ঘরের মেয়ে ছিলেন।
৩৭। ‘অপরিচিতা’ গল্পে কাকে গজাননের ছোটো ভাই বলা হয়েছে?
উত্তর: অনুপমকে।
৩৮। অনুপমের আসল অভিভাবক কে?
উত্তর: তার মামা।
৩৯। ‘অপরিচিতা’ গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড়ো হবে?
উত্তর: ছয় বছরের বড়ো।
৪০। পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?
উত্তর: তার মামা।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৪১। ‘অপরিচিতা’ গল্পে টাকার প্রতি আসক্তি কার অস্থিমজ্জায় জড়িত?
উত্তর: অনুপমের মামার।
৪২। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
উত্তর: বিনু (বিনুদাদা)।
৪৩। বিনুদাদা অনুপমের কেমন ভাই?
উত্তর: পিসতুতো ভাই।
৪৪। অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে কার বিরোধ নেই?
উত্তর: পঞ্চশরের।
৪৫। বিয়ে উপলক্ষ্যে কনেপক্ষকে কোথায় আসতে হলো?
উত্তর: কলকাতায়।
৪৬। অনুপমদের বাড়ি কোথায়?
উত্তর: কলকাতায়।
৪৭। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন?
উত্তর: বিবাহের তিন দিন আগে।
৪৮। ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত কার চেহারা চোখে পড়ার মতো?
উত্তর: শম্ভুনাথ বাবুর।
আরো পড়ুন: এইচএসসি বাংলা উচ্চারণের নিয়ম
৪৯। ‘অপরিচিতা’ গল্পে কে চুপচাপ স্বভাবের?
উত্তর: শম্ভুনাথ বাবু।
৫০। বেহাই সম্প্রদায়ের কী থাকাটা দোষের?
উত্তর: তেজ থাকাটা দোষের।
৫১। কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসলেন?
উত্তর: গায়ে হলুদে কনের বাড়িতে যাওয়া বহু বাহকের আপ্যায়নে কল্যাণীদের নাকাল হওয়ার কথা।
৫২। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
উত্তর: কানপুর স্টেশনে।
৫৩। শম্ভুনাথ বাবুর স্মিতহাস্য বন্ধুটি পেশায় কী ছিলেন?
উত্তর: উকিল ছিলেন।
৫৪। অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কী ছিল?
উত্তর: কারো কাছে ঠকবেন না।
৫৫। কার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে যায়?
উত্তর: মামার নিষেধ।
৫৬। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?
উত্তর: মেয়েদের শিক্ষা ব্রত।
৫৭। বিবাহ ভাঙার পর কল্যাণী কীসে জড়িয়েছে?
উত্তর: দেশমাতৃকার সেবায়।
৫৮। কল্যাণীর বিয়ের গহনাগুলো কোন আমলের?
উত্তর: তার পিতামহীদের আমলের।
৫৯। অনুপমের অন্তরে কোন কথাটি চিরজীবনের গানের ধুয়া হয়ে রইল?
উত্তর: “জায়গা আছে”।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৬০। শম্ভুনাথ সেকরার হাতে কী পরখ করতে দিয়েছিলেন?
উত্তর: কল্যাণীকে দেওয়া একজোড়া এয়ারিং।
৬১। ‘অপরিচিতা’ গল্পের খাদযুক্ত গহনাটির নাম কী?
উত্তর: এয়ারিং।
৬২। ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
উত্তর: এয়ারিং দিয়ে।
৬৩। মামা অনুপমকে কোথায় গিয়ে বসতে বললেন?
উত্তর: বিয়ের সভায়।
৬৪। ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি?
উত্তর: শম্ভুনাথ সেন।
৬৫। বরযাত্রীর দল কীসের পালা সেরে বের হয়ে গেল?
উত্তর: জিনিসপত্র লণ্ডভণ্ড করে দক্ষযজ্ঞের পালা সেরে।
৬৬। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
উত্তর: তেইশ বছর।
৬৭। গজাননের ছোটো ভাই কে?
উত্তর: কার্তিক।
৬৮। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম কী?
উত্তর: ফজু।
৬৯। ‘স্বয়ংবরা’ শব্দের অর্থ কী?
উত্তর: যে মেয়ে নিজেই নিজের স্বামী নির্বাচন করে।
৭০। ‘উমেদারি’ শব্দের অর্থ কী?
উত্তর: চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।
৭১। লক্ষ্মী কীসের দেবী?
উত্তর: ধন ও ঐশ্বর্যের দেবী।
আরো পড়ুন: এইচএসসি অর্ধাঙ্গী প্রবন্ধের নোট
৭২। প্রজাপতি কীসের দেবতা?
উত্তর: বিয়ের দেবতা।
৭৩। কল্যাণীকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল?
উত্তর: অনুপমের ফটোগ্রাফ।
৭৪। ‘পঞ্চশর’ শব্দের অর্থ কী?
উত্তর: মদনদেবের পাঁচ ধরনের বাণ বা তীর।
৭৫। কে বিয়ে করবে না বলে পণ করেছে?
উত্তর: কল্যাণী।
৭৬। ‘গাড়িতে জায়গা আছে’- উক্তিটি কার?
উত্তর: কল্যাণীর।
৭৭। অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কী দেখল?
উত্তর: প্রাকৃতিক শোভা।
৭৮। ‘কলট’ শব্দের অর্থ কী?
উত্তর: নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।
৭৯। ‘রসনচৌকি’ শব্দের অর্থ কী?
উত্তর: শানাই, ঢোল ও কাঁসির ঐকতান বাদন।
৮০। শম্ভুনাথ সেনের মেয়ের নাম কী?
উত্তর: কল্যাণী।
৮১। ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
উত্তর: ডাক্তারি।
৮২। ‘অভ্র’ কী?
উত্তর: এক ধরনের খনিজ ধাতু।
৮৩। ‘প্রদোষ’ শব্দের অর্থ কী?
উত্তর: সন্ধ্যা।
৮৪। কানপুর কোথায় অবস্থিত?
উত্তর: ভারতে।
৮৫। কল্যাণীর পিতার নাম কী?
উত্তর: শম্ভুনাথ সেন।
এইচএসসি বাংলা ১ম পত্রের অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফডাউনলোড করুন।






