কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।


কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১। শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: শওকত আলী ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।

২। শওকত আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন?

উত্তর: শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন।

৩। জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বিচিত্র জীবনপ্রবাহকে শিল্পাবয়ব প্রদান করা কার সাহিত্যভাবনার মূল প্রবণতা?

উত্তর: শওকত আলীর।

৪। ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থের রচয়িতা শওকত আলী।

৫। শওকত আলী কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর: শওকত আলী ঢাকায় মৃত্যুবরণ করেন।

৬। পানির তলায় কী চিকমিক করে?

উত্তর: পানির তলায় বালি চিকমিক করে।

৭। দু-একটা মাছ উজানে ছুটে গেলেও আবার কোথায় ফিরে আসে?

উত্তর: দু-একটা মাছ উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে।

৮। চিনিকলের ট্রাকগুলো কীভাবে ছুটছে?

উত্তর: গাঁ গাঁ চিৎকার করতে করতে চিনিকলের ট্রাকগুলো ছুটছে।

আরো পড়ুন: আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৯। নদীর ওপারে কে সারাদিন বাঁশি বাজিয়ে যাচ্ছে?

উত্তর: নদীর ওপারে এক রাখাল সারাদিন বাঁশি বাজিয়ে যাচ্ছে।

১০। বিন্দা মাঝির বউয়ের নাম কী?

উত্তর: বিন্দা মাঝির বউয়ের নাম সোনামুখী।

১১। সোনামুখী কার সাথে ঝগড়া বাঁধায়?

উত্তর: সোনামুখী সিলভীর সঙ্গে ঝগড়া বাঁধায়।

১২। কপিলদাস শীতের রোদে পিঠ দিয়ে কী করে?

উত্তর: কপিলদাস শীতের রোদে পিঠ দিয়ে ভারি আরামে ঝিমোয়।

১৩। কপিলদাস কাকে ধাক্কা মেরে টাঙনের পানিতে ফেলে দিয়েছিল?

উত্তর: কপিলদাস মানুয়েল পাদ্রিকে ধাক্কা মেরে টাঙনের পানিতে ফেলে দিয়েছিল।

১৪। কপিলদাসের বাবার নাম কী?

উত্তর: কপিলদাসের বাবার নাম দিবোদাস।

১৫। কিশোরকালে কপիլদাসের সার্বক্ষণিক সঙ্গী ছিল কে?

উত্তর: কিশোরকালে কপিলদাসের সার্বক্ষণিক সঙ্গী ছিল একটি কুকুর।

১৬। কীসের আলোয় গুপীনাথের কপাল চকচক করতে লাগল?

উত্তর: আগুনের আলোয় গুপীনাথের কপাল চকচক করতে লাগল।

আরো পড়ুন: এইচএসসি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১৭। কে সাঁওতালদেরকে আবাদের জমি দেয়?

উত্তর: মহাজন সাঁওতালদেরকে আবাদের জমি দেয়।

১৮। নদীর ভাটি থেকে উঠে আসা পাখির নাম কী?

উত্তর: নদীর ভাটি থেকে উঠে আসা পাখির নাম শঙ্খচিল।

১৯। কপিলদাসের দুহাতের আঙুল কী খুঁজতে থাকে?

উত্তর: কপিলদাসের দুহাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম খুঁজতে থাকে।

২০। কপিলদাস কান পেতে কী শোনে?

উত্তর: কপিলদাস কান পেতে গোরুর পালের ঘরে ফেরা ঘণ্টির আওয়াজ শোনে।

২১। আজকাল কে ফার্মের গোরু চরায়?

উত্তর: আজকাল জয়হরির ছোটো ছেলেটা ফার্মের গোরু চরায়।

২২। সলিমউদ্দিন কপিলদাসকে কী সম্বোধন করে?

উত্তর: সলিমউদ্দিন কপিলদাসকে ‘বুড়ো দাদা’ সম্বোধন করে।

২৩। ট্রাক্টরটা কার বাড়ির সীমানা পর্যন্ত চলে আসে?

উত্তর: ট্রাক্টরটা দীনেশ কিছুর বাড়ির সীমানা পর্যন্ত চলে আসে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

২৪। কোথায় বিচার বসেছিল?

উত্তর: ফার্মের অফিস ঘরে বিচার বসেছিল।

২৫। কে কপিলদাসকে থালায় করে ভাত দিয়ে যায়?

উত্তর: মহিন্দরের বউ কপিলদাসকে থালায় করে ভাত দিয়ে যায়।

২৬। কপিলদাসের ছেলের নাম কী?

উত্তর: কপিলদাসের ছেলের নাম মহিন্দর।

কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

২৭। কপিলদাস কাকে বাঘের গল্প শোনায়?

উত্তর: কপিলদাস তাঁর নাতিদের বাঘের গল্প শোনায়।

২৮। কীভাবে তিরে শান দেওয়া হচ্ছে?

উত্তর: পাথরের উপর ঘষে ঘষে তিরে শান দেওয়া হচ্ছে।

২৯। কপিলদাস কী দেখে ভয় পেয়ে পালিয়েছিল?

উত্তর: কপিলদাস শিয়াল দেখে ভয় পেয়ে পালিয়েছিল।

৩০। মহিন্দরের ছেলে কী তৈরিতে ব্যস্ত ছিল?

উত্তর: মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল।

৩১। কপিলদাস কোন দিকে ধনুকের নিশানা করে?

উত্তর: কপিলদাস অন্ধকারের দিকে ধনুকের নিশানা করে।


এইচএসসি বাংলা ১ম পত্রের কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top