আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন।


আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

১। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

২। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’ কত সালে প্রকাশিত?

উত্তর: সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’ প্রকাশিত হয়েছে ১৯৪৮ খ্রিষ্টাব্দে।

৩। সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর: সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

৪। ‘আঠারো বছর বয়স’ বিপদের মুখে কী?

উত্তর: আঠারো বছর বয়স বিপদের মুখে অগ্রণী।

৫। আঠারো বছর বয়স কী জানে?

উত্তর: আঠারো বছর বয়স জানে ‘রক্তদানের পুণ্য’।

৬। আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

উত্তর: আঠারো বছর বয়স পদাঘাতে পাথর বাধা ভাঙতে চায়।

৭। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়?

উত্তর: সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়।

৮। সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থটির নাম কী?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থটির নাম ‘আকাল’।

৯। ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা?

উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত একটি কাব্যগ্রন্থ।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র অর্ধাঙ্গী প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

১০। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।

১১। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর আগ পর্যন্ত ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার কিশোরসভা অংশের সম্পাদক ছিলেন।

১২। কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।

১৩। সুকান্ত ভট্টাচার্য আগস্ট মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য আগস্ট মাসের ১৫ তারিখে জন্মগ্রহণ করেন।

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১৪। ‘ছাড়পত্র’ কার কাব্যগ্রন্থ?

উত্তর: ‘ছাড়পত্র’ সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ।

১৫। ‘ঘুম নেই’ সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা?

উত্তর: ‘ঘুম নেই’ সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ।

১৬। সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর: সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম ‘আকাল’।

১৭। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন কত সালে?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন ১৯৪৭ সালে।

১৮। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান।

আরো পড়ুন: এইচএসসি বাংলা অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১৯। তরুণরা মাথা তোলার ঝুঁকি নেয় কত বছর বয়সে?

উত্তর: তরুণরা মাথা তোলার ঝুঁকি নেয় আঠারো বছর বয়সে।

২০। কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়?

উত্তর: আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয়।

২১। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?

উত্তর: আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা উকি দেয়।

২২। পদাঘাতে আঠারো বছর বয়স কী ভাঙতে চায়?

উত্তর: পদাঘাতে আঠারো বছর বয়স পাথর বাধা ভাঙতে চায়।

২৩। আঠারো বছর বয়স কী জানে না?

উত্তর: আঠারো বছর বয়স কাঁদতে জানে না।

২৪। আঠারো বছর বয়স কীসের মতো চলে?

উত্তর: আঠারো বছর বয়স স্টিমারের মতো চলে।

২৫। কোন বয়সের প্রাণ তীব্র আর প্রখর?

উত্তর: আঠারো বছর বয়সের প্রাণ তীব্র আর প্রখর।

২৬। আঠারো বছর বয়সে কানে কী আসে?

উত্তর: আঠারো বছর বয়সে কানে মন্ত্রণা (ভালো-মন্দ নানা তত্ত্ব) আসে।

২৭। আঠারো বছর বয়স পথে-প্রান্তরে কী ছোটায়?

উত্তর: আঠারো বছর বয়স পথে-প্রান্তরে তুফান ছোটায়।

আরো পড়ুন: এইচএসসি বাংলা যৌবনের গান নোটস

২৮। কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে পড়ে?

উত্তর: দুর্যোগের সময় হাল ঠিকমতো রাখা ভার হয়ে পড়ে।

২৯। আঠারো বছর বয়সে সহস্র প্রাণ কী হয়?

উত্তর: আঠারো বছর বয়সে সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়।

৩০। কোন বয়সে অবিশ্রান্ত আঘাত আসে?

উত্তর: আঠারো বছর বয়সে অবিশ্রান্ত আঘাত আসে।

৩১। আঠারো বছর বয়স কীসে কালো?

উত্তর: আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো।

৩২। লক্ষ দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স কীরূপ হয়?

উত্তর: লক্ষ দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স কালো হয়।

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৩৩। ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়সিরা কীসে বাঁচে?

উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়সিরা দুর্যোগে আর ঝড়ে বাঁচে।

৩৪। আঠারো বছর বয়স কীসের মতো নয়?

উত্তর: আঠারো বছর বয়স ভীরু কাপুরুষের মতো নয়।

৩৫। কীসের ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না?

উত্তর: পথ চলার ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না।

৩৬। কোন বয়সিরা সংশয়গ্রস্ত নয়?

উত্তর: আঠারো বছর বয়সিরা সংশয়গ্রস্ত নয়।

৩৭। ‘আঠারো বছর বয়স’ কবিতাটির কবি এ দেশের বুকে কী নেমে আসার আহ্বান জানিয়েছেন?

উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটির কবি এ দেশের বুকে আঠারো নেমে আসার আহ্বান জানিয়েছেন।

৩৮। ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য।

৩৯। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।

৪০। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?

উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন।

৪১। জাতীয় জীবনের চালিকাশক্তি কী?

উত্তর: জাতীয় জীবনের চালিকাশক্তি হলো তারুণ্য।


এইচএসসি বাংলা ১ম পত্রের আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top