SSC Bangla 1st Paper Test Paper PDF

এসএসসি বাংলা ১ম পত্র টেস্ট পেপার ২০২৬ | PDF Download

এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে SSC Bangla 1st Paper Test Paper PDF 2026 আপনার জন্য এক গুরুত্বপূর্ণ রিসোর্স। এই পেপারে রয়েছে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র এবং উত্তরসহ মডেল টেস্ট। শিক্ষার্থীরা এটি ব্যবহার করে তাদের দুর্বল বিষয় চিহ্নিত করতে পারে, পরীক্ষার ধরণ বোঝতে পারে এবং দ্রুত প্রস্তুতি নিতে পারে। পিডিএফ ডাউনলোড করার আগে SSC Bangla 1st Paper Test Paper PDF থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখে নেওয়া যাক।


SSC Bangla 1st Paper Test Paper PDF


১। রনি অল্পবয়সেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যায়। ভাই-বোন, মা-বাবা ও প্রতিবেশীদের সার্বিক সহযোগিতা পেয়ে সে স্বাভাবিক জীবন-যাপন করার চেষ্টা করে। স্কুলে ভর্তি হলে সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনা করতে থাকে। গত এসএসসি পরীক্ষায় ‘এ’ প্লাস পেয়ে সে সবাইকে তাক লাগিয়ে দেয়।

ক. ‘সুভা’ গল্পে সুভার বাবার নাম কী?
খ. সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রনির সাথে ‘সুভা’ গল্পের সুভার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. “সুভা যদি রনির মতো অনুকূল পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিষাদাক্রান্ত হয়ে উঠত না।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

২। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তকামী, দেশের সে যে আশা। দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়? পুণ্য অত হবে নাক সব করিলেও জড়ো। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ। ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে, রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।

ক. ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
খ. কবিরাজরা ‘নিমগাছ’ প্রশংসায় পঞ্চমুখ কেন? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সাথে নিমগাছের গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।
ঘ. উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের মূলভাবকে ধারণ করেছে কি? তোমার মতামত ব্যক্ত কর।

৩। বিয়ের অল্পদিন পরেই মনিরার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরিবারে নেমে আসে অভাব অনটন। সে আমান সাহেবের বাসায় গৃহকর্মীর কাজ নেয়। গৃহের যাবতীয় কাজসহ আমান সাহেবের মা-মরা দুটো সন্তানকে গভীর মমতায় দেখাশোনা করে। আমান সাহেব ও তার সন্তানেরা মনিরাকে অত্যন্ত ভালোবাসে। SSC Bangla 1st Paper Test Paper PDF

ক. কয় মাস ধরে মমতাদির স্বামীর চাকরি নেই?
খ. মমতাদি সমস্তটুকু কৃতজ্ঞতা নীরবেই প্রকাশ করল কেন?
গ. উদ্দীপকের মনিরা ‘মমতাদি’ গল্পের যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘মমতাদি’ গল্পের সমগ্র ভাবকে ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

৪। আমি একা নই, অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। হাতে হারিকেন। কোমরে বাচ্চা। চোখে মুখে কী এক অস্থির আতঙ্ক! কথা নেই। মৌন সবাই। সহসা কে যেন বলল, ওদিকে যাবেন না। মিলিটারি। নৌকায় করে করে লোকজন সব ওপারে পালাচ্ছিল। মিলিটারি ওদের ওপরে গুলি করেছে। দু-তিনশ লোক মারা গেছে ওখানে। যাবেন না। মনে হলো পায়ের সঙ্গে যেন কয়েক মণ পাথর বেঁধে দিয়েছে কেউ। সামনে এগিয়ে যাব ভরসা পাচ্ছি না। পর মুহূর্তে একটা হেলিকপ্টরের শব্দ শুনতে পেলাম। তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাজ পড়লো। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম। কিছু দেখতে পাচ্ছি না। শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব। মেশিনগানের শব্দ। বাচ্চাদের কান্না। কতগুলো মানুষের আর্তনাদ। কাতরোক্তি। কয়েকটা কুকুরের চিৎকার। মানুষের বিলাপ। একটি কিশোরের কণ্ঠস্বর। বা’জান। বা’জান। তারপর শ্মশানের নীরবতা।

ক. ১৯৭১ সালের ১৩ই এপ্রিল কী বার ছিল?
খ. ‘ধরণী দ্বিধা হও’ কেন এ কথাটি বলা হয়েছে?
গ. উদ্দীপকটিতে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘একাত্তরের দিনগুলি’ রচনার খণ্ডাংশ মাত্র”- মন্তব্যটি মূল্যায়ন কর।

৫। দৃশ্যকল্প-১: রফিক সাহেব প্রতিবছর মেজবানের আয়োজন করেন। অভিজাত ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতৃবন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিমন্ত্রণ করেন। কিন্তু গরিব অসহায়দের মেজবানে প্রবেশ নিষিদ্ধ করেন।
দৃশ্যকল্প-২: ১৮৫৩ সালে ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের মাঝে নেমে আসে অবর্ণনীয় দুঃখ দুর্দশা। তাদের যন্ত্রণা লাঘবের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবার ব্রত নিয়ে এগিয়ে আসেন। তিনি সেবায় এমনভাবে আত্মনিয়োগ করেন যে দিন-রাতে ২০ ঘণ্টা পরিশ্রম করতেন। তাঁর সেবা-শুশ্রূষা ও সান্ত্বনায় আহত পঙ্গু সৈনিকরা বেঁচে থাকার আশা ও জীবনের প্রতি মমত্ববোধ ফিরে পায়।

ক. ‘মানুষ’ কবিতায় ‘নমাজ পড়িস বেটা?’- উক্তিটি কার?
খ. ‘সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা।’- একথা বলার কারণ ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১-এর সাথে ‘মানুষ’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২-এ ‘মানুষ’ কবিতার কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

৬। উদ্দীপক-১:
বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর-পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর! চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার।
উদ্দীপক-২:
আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা- ভেন্না পাতার ছানি, একটুখনি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।

ক. ‘পল্লিজননী’ কবিতার মূলকথা কী?
খ. ‘পল্লিজননী’ কবিতার বিরহী মায়ের একেলা পরাণ দোলে কেন?
গ. উদ্দীপক-১ এর ভাবের সাথে ‘পল্লিজননী’ কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপক-২ ‘পল্লিজননী’ কবিতার মূলভাবকে ধারণ করেনি।” উক্তিটির যথার্থতা যাচাই কর।

৭। দৃশ্যকল্প-১: রহিম মিয়া বর্গাচাষি। রাত-দিন পরিশ্রম করে ফসল ফলিয়েও ন্যায্য অংশ পান না। জমির মালিক জোর করে ফসল নিয়ে নেন। এতে রহিমের মন দুঃখ ভারাক্রান্ত হয়। SSC Bangla 1st Paper Test Paper PDF
দৃশ্যকল্প-২: আবুল মিয়া একটি দোকানের কর্মচারী। নিয়মিত বেতন পান। থাকা-খাওয়াসহ কোনো সমস্যা হয় না। মালিক প্রতি বছর বেতন বৃদ্ধি করেন। সেও সততা ও পরিশ্রমের সাথে কাজ করে।

ক. ‘রানার’ কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?
খ. ‘তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন’- একথা বলার কারণ ব্যাখ্যা কর।

গ. দৃশ্যকল্প-১ এর সাথে ‘রানার’ কবিতার রানারের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর আবুল মিয়ার মতো সুবিধা পেলে রানারের জীবন সুখ-সমৃদ্ধিতে পূর্ণ থাকত। মন্তব্যটি বিশ্লেষণ কর।

৮। অমিত ছিল অত্যন্ত মেধাবী, নিরীহ ও শান্ত প্রকৃতির ছেলে। সে দাঙ্গা-হাঙ্গামাকে এড়িয়ে চলত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় তাদের বাড়িতে হানা দিয়ে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। গ্রামের পর গ্রামে তাদের তাণ্ডব চলে। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা অমিত হঠাৎ করে অত্যন্ত সাহসী হয়ে ওঠে। মুক্তিবাহিনীতে যোগ দেওয়া অমিত একের পর এক বীরত্বপূর্ণ অভিযানের কারণে পাকসেনা ও তাদের দোসরদের কাছে আতঙ্কের কারণ হয়ে ওঠে।

ক. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার চোখ অপূর্ব ছিল?
খ. বুধা চাচির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে কেন?
গ. উদ্দীপকের অমিতের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. “মহান মুক্তিযুদ্ধ উদ্দীপকের অমিত ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধার মতো তরুণদের সাহসী যোদ্ধায় পরিণত করেছে।”- উক্তিটি বিশ্লেষণ কর।

৯। ভয়াবহ অগ্নিকাণ্ডে মিনারের পরিবারের সবাই মারা গেল। আপনজনের আদর-স্নেহ থেকে বঞ্চিত মিনার তার এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে স্বস্তি খুঁজে পায়। সে একটি স্কুলে ভর্তি হয়। দেশসেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয়ে লেখাপড়া চালিয়ে যেতে থাকে।

ক. হাশেম মিয়া বুধাকে কী নামে ডাকত?
খ. “ভয় ওকে কাবু করে না”- কেন? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের মিনারের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে চরিত্রের মিল রয়েছে তা উল্লেখ কর।
ঘ. “উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সম্পূর্ণ ভাব প্রকাশ করেনি”-উক্তিটি মূল্যায়ন কর।

১০। আরমান সাহেব বিয়ে করেছেন আট বছর হলো। কিন্তু তিনি এখনও নিঃসন্তান। সাত পাঁচ ভেবে আরমান সাহেবের মা পীরের পানিপড়া আনতে যায়। এতে আরমান সাহেব রাগ করলে তাঁর মা বলেন, এরা আল্লাহর অলি, সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। বাবা চাইলে নিশ্চয়ই ঘর আলোকিত করে সন্তান আসবে। SSC Bangla 1st Paper Test Paper PDF

ক. হাতেম আলির বাল্যবন্ধুর নাম কী?
খ. ‘তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে।’ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের আরমান সাহেবের মা ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তুলে ধর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি ‘বহিপীর’ নাটকের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি নয়-মন্তব্যটি বিশ্লেষণ কর।


আরো পড়ুন:

এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার




১১। মাতৃহারা সুফিয়া সৎমায়ের সংসারে বড় হয়েছে। বাবা তাকে গ্রামের ধনাঢ্য এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইলে সুফিয়া অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। কিন্তু তার সৎমা প্রতিবাদ করেন এবং মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

ক. শহরে বহিপীরের কয়জন ধনী মুরিদ আছেন?
খ. “একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারবে”- কথাটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের বাবা চরিত্রটি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রকে নির্দেশ করে- ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের সুফিয়া এবং ‘বহিপীর’ নাটকের তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী”- উক্তিটি বিশ্লেষণ কর।

১২। আরশি সাহিত্য আড্ডায় প্রতিদিন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রকিব স্যার আড্ডায় বলেন কেবল শিশুদের পড়তে শেখানোই যথেষ্ট নয়। তাদের পড়ার উপযুক্ত কিছু দিতে হবে, এমন কিছু যা তাদের ধারণাগুলোকে প্রসারিত করবে, এমন একটি জিনিস যা তাদের জীবনের অনুভূতি তৈরি করতে এবং তাদের জীবন থেকে পৃথক হওয়া মানুষের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। ফারুক স্যার বলেন শুধু তাই নয়, নিজের অন্তর আত্মাকে বিকশিত করার জন্য নিজ আগ্রহে শিক্ষা লাভ না করলে কেউ খুব ভালোভাবে শিক্ষিত হতে পারবে না। SSC Bangla 1st Paper Test Paper PDF

ক. যথার্থ শিক্ষিত হতে হলে কী দরকার?
খ. লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না কেন?
গ. উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে ‘বইপড়া’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি কী? বিশ্লেষণ কর।
ঘ. “উদ্দীপকের রকিব স্যারের মন্তব্যের ভাবার্থ যেন ‘বই পড়া’ প্রবন্ধের প্রাবন্ধিকের মানস চেতনার প্রতিফলন।”- উক্তিটি বিশ্লেষণ কর।

১৩। রাহী ও রিহা দুই ভাই-বোন। সারাদিন ভিডিও গেম আর ফেসবুক নিয়ে ব্যস্ত। তাদের মা অতিকষ্টে সংসার সামলান। সারাদিন কাজ করতে করতে মা ক্লান্ত। তারপর আছে তাদের পছন্দের খাবার তৈরির বায়না। বাবার আয়ও সীমিত। কিন্তু রিহা রাহীর তাতে কিছুই আসে যায় না। আপন ভুবন নিয়েই ওরা ব্যস্ত। মা বিরক্ত হলেও ভাই-বোন ওদের মতো।

ক. “রোসো রোসো একটুখানি হাঁফ জিরোতে দাও।” উক্তিটি কার?
খ. হরিহর রায়ের বাড়ির অবস্থা কেমন?
গ. উদ্দীপকের রিহার সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রের তুলনা কর।
ঘ. প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের চরিত্রদ্বয়ের আপন ভুবন ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের বক্তব্যকে ধারণ করে কি?- মতামত দাও।

১৪। দৃশ্যকল্প-১: “পাঁজরের এ পিঠ ও পিঠ নিস্তব্ধতা বেয়নেট ফলা জলচ্ছল স্রোতের ধিক্কার ভোর হবে কাকে বা দেখাই যে মুখ পুড়েছে অগ্নিদহে।” SSC Bangla 1st Paper Test Paper PDF
দৃশ্যকল্প-২: “আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।”

ক. চরমপত্র কী?
খ. জাহানারা ইমামের দুদিন দুরাত দ্বিধাদ্বন্দ্বে কেটেছে কেন?
গ. দৃশ্যকল্প-১ এ ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপক-২ এর বর্ণনা ও ‘একাত্তরের দিনগুলি’ রচনার ভিন্নতা থাকলেও মূল সুর এক ও অভিন্ন” – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।



১৫। নীলা ও তনিমা একই শ্রেণিতে পড়ে। দু’জনের ইচ্ছা শ্রমজীবী মানুষকে নিয়ে সাহিত্য রচনা করবে। নীলা শ্রমজীবী মানুষের জীবনের বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজিয়ে স্বপ্নময় করে ধ্বনির ঝঙ্কারে ব্যক্ত করে। তনিমা কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে তথ্য ও যুক্তির সাহায্যে তাদের জীবনধারা ব্যাখ্যা করে।

ক. মহাকাব্য কী?
খ. পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে কেন?
গ. উদ্দীপকের নীলার শ্রমজীবী মানুষের জীবনগাথা ব্যক্ত করার মাধ্যমে ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের কোন শাখাকে নির্দেশ করে?
ঘ. “উদ্দীপকে প্রতিফলিত তনিমার সাহিত্য সৃষ্টির মাধ্যম ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ শাখা।” উক্তিটির সঙ্গে তুমি কি একমত? বিশ্লেষণ কর।

১৬। পাকিস্তানি হানাদার বাহিনী বিজয়পুর গ্রামে প্রবেশ করে নির্বিচারে গণহত্যা শুরু করে। চারদিক থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ ভেসে আসছে। পথে পথে রক্তের দাগ। প্রাণ বাঁচাতে আতঙ্কিত মানুষ যে যেদিকে পারে ছুটছে। এসব দেখে এ গ্রামেরই কিশোর বিপ্লব মনে মনে সিদ্ধান্ত নিল এ অন্যায়ের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে। তাই দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে বিপ্লব যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

ক. মাটিকাটার দলে বুধাকে কে নিয়েছিল?
খ. ‘নদীর নাম জয়বাংলা বা বঙ্গবন্ধু হলে ক্ষতি কী?’- কেন বলা হয়েছে? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের পাকবাহিনীর আচরণ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিকটিকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের কিশোর বিপ্লব ও উপন্যাসের বুধা একই প্রেরণায় উজ্জীবিত হয়েছিল।” – উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

১৭। ২০২০ সালের এপ্রিল মাসে ৪/৫ দিনের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ম শ্রেণি পড়ুয়া ফাতিনের মা-বাবা এবং বড় দুই বোন মৃত্যুবরণ করে। ভাগ্যক্রমে বেঁচে যায় ফাঁতিন। চোখের সামনে প্রিয়জনদের মরতে দেখে সে হতবিহ্বল ও শোকে মুহ্যমান হয়ে পড়ে। কখন কী করে ঠিক-ঠিকানা নেই। লোকে বলে ফাতিন পাগল হয়ে গেছে। যেখানে-সেখানে রাত কাটায়। পাড়া-প্রতিবেশী যা দেয় তা খেয়েই কোনো রকমে বেঁচে আছে ফাতিন। SSC Bangla 1st Paper Test Paper PDF

ক. শান্তি কমিটির চেয়ারম্যান কে?
খ. “লোহার টুপি কি মানুষের মগজ খায়” বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের ফাতিনের নিঃস্ব হওয়ার দিকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ফাতিন ‘কাকতাড়য়া’ উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পেরেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।


SSC Bangla 1st Paper Test Paper PDF2026 Question Download

SSC Bangla 1st Paper Test Paper PDF 2026 Question with Answer Download

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার রেটিং দিন:

Scroll to Top