এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি আরও সহজ করতে আমরা নিয়ে এসেছি SSC Bangla 2nd Paper Test Paper PDF। এই পেপারে রয়েছে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষ স্কুলের প্রশ্নপত্র এবং উত্তরসহ। SSC Bangla 2nd Paper Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।
SSC Bangla 2nd Paper Test Paper PDF
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর:
(ক) স্বাধীনতা দিবস;
(খ) কম্পিউটার।
২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ:
(ক) মনে কর, তুমি সুমন/সুমনা। একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।
অথবা, (খ) মনে কর, তুমি সাহেদ/সাদিয়া। রংপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।
৩। (ক) সারাংশ লেখ:
বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মূল্যবান পদার্থ বটে। কিন্তু তাই বলিয়া যেমন মণিলাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যালাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।
অথবা, (খ) সারমর্ম লেখ:
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
আরো পড়ুন:
এসএসসি বাংলা ১ম পত্র টেস্ট পেপার
এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার
৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর:
(ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
(খ) মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর:
(ক) মনে কর, তুমি শফিক/শেফালী। ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।
অথবা, (খ) মনে কর, তুমি মাসুম/মাসুমা। ঠাকুরগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:
(ক) কৃষিকাজে বিজ্ঞান;
(খ) ভাষা আন্দোলন;
(গ) সময়ানুবর্তিতা।
SSC Bangla 2nd Paper Test Paper PDF Question Download
SSC Bangla 2nd Paper Test Paper PDF Question with Answer
