মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

এইচএসসি বাংলা মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (PDF)

এইচএসসি বাংলা ১ম পত্রের মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF Download। “মাসি-পিসি” গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬)। পরে এটি সংকলিত হয় ‘পরিস্থিতি’ (অক্টোবর ১৯৪৬) নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ‘ঐতিহ্য’ প্রকাশিত মানিক-রচনাবলি পঞ্চম খণ্ড থেকে । স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি নিয়ে রচিত হয়েছে “মাসি-পিসি” গল্প।


মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ২০২৬

১। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯শে মে জন্মগ্রহণ করেন।

২। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হলো প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।

৩। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ৪৮ বছর বেঁচেছিলেন।

৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম ‘অতসীমামী’।

৫। সালতি কোথায় লাগানো ছিল

উত্তর: সালতি কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো ছিল।

৬। কয়জন লোক খড় ওপরে ওঠাচ্ছিল

উত্তর: তিনজন লোক আঁটিবাঁধা খড় ওপরে ওঠাচ্ছিল।

৭। কার মাথায় কদমছাঁটা রুক্ষ চুল

উত্তর: কৈলাশের মাথায় কদমছাঁটা রুক্ষ চুল।

৮। ‘বেলা আর নেই কৈলেশ’-উক্তিটি কার

উত্তর: ‘বেলা আর নেই কৈলেশ’- উক্তিটি মাসির।

৯। কে আহ্লাদিকে শ্বশুরবাড়ি পাঠানোর কথা বলেছে

উত্তর: কৈলাশ আহ্লাদিকে শ্বশুরবাড়ি পাঠানোর কথা বলেছে।

১০। ‘খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।’-উক্তিটি কার

উত্তর: ‘খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার’- উক্তিটি মাসির।

আরো পড়ুন: এইচএসসি বাংলা বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১১। আহ্লাদির স্বামীর নাম

উত্তর: আহ্লাদির স্বামীর নাম জণ্ড।

১২। চায়ের দোকানে কৈলেশের সাথে কার দেখা হয়েছিল

উত্তর: চায়ের দোকানে কৈলাশের সাথে জগুর দেখা হয়েছিল।

১৩। কৈলাশের সাথে জগুর কোথায় দেখা হয়েছে

উত্তর: কৈলাশের সাথে জগুর চায়ের দোকানে দেখা হয়েছে।

১৪। কখন কৈলাশের স্বভাব বিগড়ে যায়

উত্তর: হাতে দুটো পয়সা এলে কৈলাশের স্বভাব বিগড়ে যায়।

১৫। পিসির মতে, জগু বারো মাস কোথায় পড়ে থাকে

উত্তর: পিসির মতে, জগু বারো মাস শুঁড়িখানায় পড়ে থাকে।

১৬। জগুর বউয়ের নাম

উত্তর: জগুর বউয়ের নাম আহ্লাদি।

১৭। ‘বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো’-উক্তিটি কার

উত্তর: ‘বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো’-উক্তিটি মাসির।

১৮। ‘মাসি-পিসি’ গল্পের বুড়ো লোকটির নাম

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পের বুড়ো লোকটির নাম রহমান।

১৯। কে বাহকদের মাথায় খড় চাপিয়ে যায়

উত্তর: বুড়ো রহমান বাহকদের মাথায় খড় চাপিয়ে যায়।

২০। বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে

উত্তর: বুড়ো রহমানের মেয়ে শ্বশুরবাড়িতে মারা গেছে।

আরো পড়ুন: এইচএসসি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২১। কে সালতির সামনের দিকে ছিল

উত্তর: মাসি সালতির সামনের দিকে ছিল।

২২। ‘মাসি-পিসি’ গল্পে শকুনেরা উড়ে এসে কোথায় বসে

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে শকুনেরা উড়ে এসে পাতাশূন্য শুকনো গাছটায় বসে।

২৩। আহ্লাদির বাবা কোন রোগে মারা যায়

উত্তর: আহ্লাদির বাবা কলেরা রোগে মারা যায়।

২৪। আহ্লাদির পরিবার-পরিজন কীভাবে মারা গিয়েছিল

উত্তর: আহ্লাদির পরিবার-পরিজন কলেরায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।

২৫। কাদের সেবাযত্নে আহ্লাদি বেঁচে গিয়েছিল

উত্তর: মাসি-পিসির সেবাযত্নে আহ্লাদি বেঁচে গিয়েছিল।

২৬। মাসি পিসিকে কী বলে সম্বোধন করত

উত্তর: মাসি পিসিকে বেয়াইন বলে সম্বোধন করত।

২৭। কোথায় তরিতরকারি ও ফলমূলের দাম চড়া ছিল

উত্তর: শহরে তরিতরকারি ও ফলমূলের দাম চড়া ছিল।

২৮। মাসি-পিসি কীভাবে শহরে যেত

উত্তর: মাসি-পিসি সালতি বেয়ে শহরে যেত।

২৯। আহ্লাদির জমি-জমার অধিকাংশ কার দখলে চলে গেছে

উত্তর: আহ্লাদির জমি-জমার অধিকাংশ গোকুলের দখলে চলে গেছে।

৩০। কোন জিনিসের প্রতি জগুর প্রচণ্ড লোভ রয়েছে

উত্তর: মুফতে যা পাওয়া যায়, এমন জিনিসের প্রতি জগুর প্রচণ্ড লোভ রয়েছে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৩১। কাকে খালি ঘরে রেখে মাসি-পিসির বাইরে যাওয়ার সাহস হয় না?

উত্তর: আহ্লাদিকে খালি ঘরে রেখে মাসি-পিসির বাইরে যাওয়ার সাহস হয় না।

৩২। ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’-উক্তিটি কার?

উত্তর: ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’ উক্তিটি পিসির।

৩৩। পিসির মতে, কী দেখলে পাষাণ নরম হয়?

উত্তর: পিসির মতে, ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়।

৩৪। কার শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল?

উত্তর: মাসির শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল।

৩৫। কে ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে?

উত্তর: আহ্লাদি ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে।

৩৬। ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত চৌকিদারের নাম কী?

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে চৌকিদারের নাম কানাই।

৩৭। মাসি-পিসি কীসের উপোস করেছে?

উত্তর: মাসি-পিসি শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে।

৩৮। কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছে?

উত্তর: কানাইয়ের সাথে গোকুলের তিনজন পেয়াদা এসেছে।

৩৯। কার মাথায় পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো পড়েছিল?

উত্তর: বৈদ্যের মাথায় পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো পড়েছিল।

৪০। মাসি-পিসি কী নিয়ে কানাইয়ের দিকে তেড়ে গিয়েছিল?

উত্তর: মাসি-পিসি বঁটি ও কাটারি নিয়ে কানাইয়ের দিকে তেড়ে গিয়েছিল।

মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

৪১। মাসি-পিসি কখন কর্তামশায়ের বাড়িতে যেতে চায়?

উত্তর: মাসি-পিসি সকালবেলা কর্তামশায়ের বাড়িতে যেতে চায়।

৪২। ‘এত রাতে মেয়েনোককে কাছারিবাড়ি ডাকতে কত্তার নজ্জা করে না কানাই?’-উক্তিটি কার?

উত্তর: উক্তিটি পিসির।

৪৩। ‘বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’- কথাটি কে বলেছিল?

উত্তর: ‘বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’- কথাটি মাসি বলেছিল।

৪৪। ‘কাটারির কোপে গলা কাটি দু-একটা’-উক্তিটি কার?

উত্তর: ‘কাটারির কোপে গলা কাটি দু-একটা’- উক্তিটি পিসির।

৪৫। কারা সকলের নাম ধরে গলা ফাটিয়ে হাঁক দিয়েছিল?

উত্তর: মাসি ও পিসি সকলের নাম ধরে গলা ফাটিয়ে হাঁক দিয়েছিল।

৪৬। মাসি-পিসির চিৎকারে কে দলবল নিয়ে পালিয়ে যায়?

উত্তর: মাসি-পিসির চিৎকারে কানাই চৌকিদার দলবল নিয়ে পালিয়ে যায়।

৪৭। ‘সজাগ রইতে হবে রাতটা’-উক্তিটি কার?

উত্তর: ‘সজাগ রইতে হবে রাতটা’- উক্তিটি মাসির।

৪৮। যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কাঁথা-কম্বল কী করে রাখে?

উত্তর: যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কাঁথা-কম্বল জলে চুবিয়ে রাখে।

৪৯। কারা যুদ্ধের আয়োজন করে তৈরি হয়েছিল?

উত্তর: মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়েছিল।

৫০। ‘সালতি’ কী?

উত্তর: ‘সালতি’ হলো শালকাঠে নির্মিত বা তালগাছের সরু ডোঙা।

মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

৫১। ‘লগি’ কী?

উত্তর: ‘লগি’ হলো নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড।

৫২। ‘সোমত্ত’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘সোমত্ত’ শব্দের অর্থ যৌবনপ্রাপ্ত।

৫৩। ‘পাঁশুটে’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘পাঁশুটে’ শব্দের অর্থ ফ্যাকাশে।

৫৪। ‘ব্যঞ্জন’ অর্থ কী?

উত্তর: ‘ব্যঞ্জন’ অর্থ রান্না করা তরকারি।

৫৫। ‘রসুই চালা’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘রসুই চালা’ শব্দের অর্থ রান্নাঘর।

৫৬। ‘মাসি-পিসি’ গল্পের রচয়িতা কে?

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়।

৫৭। ‘মাসি-পিসি’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকায়।

৫৮। ‘মাসি-পিসি’ গল্পটি কোন গল্পগ্রন্থে সংকলিত হয়েছে?

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পটি ‘পরিস্থিতি’ গল্পগ্রন্থে সংকলিত হয়েছে।

৫৯। ‘মানিক রচনাবলী’ কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে?

উত্তর: ‘মানিক রচনাবলী’ ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

৬০। ‘মাসি-পিসি’ গল্পটি কোথা থেকে পাঠ্যপুস্তকে গ্রহণ করা হয়েছে?

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পটি মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে পাঠ্যপুস্তকে গ্রহণ করা হয়েছে।

৬১। ‘মাসি-পিসি’ গল্পের তাৎপর্য্যপূর্ণ দিক কোনটি?

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পের তাৎপর্য্যপূর্ণ দিক হলো নারীর বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা।

৬২। ‘মাসি-পিসি’ গল্পের প্রশংসনীয় দিক কোনটি?

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পের প্রশংসনীয় দিক হলো দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ।

৬৩। ‘মাসি-পিসি’ গল্পের বৈচিত্র্যময় দিক কোনটি?

উত্তর: ‘মাসি-পিসি’ গল্পের বৈচিত্র্যময় দিক হলো নারীর জীবিকা নির্বাহের জন্য কঠিন পরিশ্রম।


এইচএসসি বাংলা ১ম পত্রের মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF Download।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top