বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এইচএসসি বাংলা বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এইচএসসি বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download। কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবাণী’ (১৯২২) থেকে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা “বিদ্রোহী”। “বিদ্রোহী” বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। বিদ্রোহী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন নিচে দেওয়া হলো।


বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

১। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

২। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কখন?

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ খ্রিস্টাব্দে শুরু হয়।

৩। কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনের সৈনিক ছিলেন?

উত্তর: ৪৯ নম্বর বাঙালি পল্টনের।

৪। কখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?

উত্তর: ১৯২০ সালে।

৫। ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।

৬। কত খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?

উত্তর: ১৯৬০ খ্রিস্টাব্দে।

৭। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কীসের অভিশাপ বলেছেন?

উত্তর: কবি নিজেকে পৃথ্বীর অভিশাপ বলেছেন।

৮। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী মানেন না?

উত্তর: কবি কোনো আইন মানেন না।

৯। ‘বিদ্রোহী’ কবিতায় কবির দুই হাতে কী রয়েছে?

উত্তর: কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আরেক হাতে রণতূর্য রয়েছে।

আরো পড়ুন: বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

১০। ‘নেহারি’ অর্থ কী?

উত্তর: দেখে বা প্রত্যক্ষ করে।

১১। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী দাহন করবেন বলেছেন?

উত্তর: কবি বিশ্বকে দাহন করবেন বলেছেন।

১২। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার বুকের ক্রন্দন-শ্বাস বলেছেন?

উত্তর: বিধবার বুকের ক্রন্দন-শ্বাস বলেছেন।

১৩। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কাদের বঞ্চিত ব্যথা বলেছেন?

উত্তর: পথবাসী গৃহহারা যত পথিক রয়েছে তাদের বঞ্চিত ব্যথা বলেছেন।

বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৪। কবি নিজেকে কাদের মরম বেদনা বলেছেন?

উত্তর: অবমানিতের মরম বেদনা বলেছেন।

১৫। কবি নিজেকে কেমন রবি বলেছেন?

উত্তর: কবি নিজেকে রৌদ্র-রুদ্র রবি বলেছেন।

১৬। কবি কীসের তানে পাশরি (ভুলে) যান?

উত্তর: কবি বাঁশরীর তানে পাশরি যান।

১৭। কবি নিজেকে কার হাতের বাঁশরী বলেছেন?

উত্তর: কবি নিজেকে শ্যামের হাতের বাঁশরী বলেছেন।

১৮। কবি নিজেকে কার কুঠার হিসেবে ঘোষণা করেন?

উত্তর: কবি নিজেকে পরশুরামের কুঠার হিসেবে ঘোষণা করেন।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১৯। কবি কীভাবে বিশ্বে শান্তি আনবেন?

উত্তর: কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করে বিশ্বে শান্তি আনবেন।

২০। কবি নিজেকে কার কাঁধের ‘হল’ বলেছেন?

উত্তর: কবি নিজেকে বলরামের কাঁধের হল বলেছেন।

২১। কবি কী উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন?

উত্তর: কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন।

২২। ‘বিদ্রোহী’ কবিতা অনুসারে কবি কী ছাড়িয়ে উঠেছেন?

উত্তর: ‘বিদ্রোহী’ কবিতা অনুসারে কবি বিশ্ব ছাড়িয়ে উঠেছেন।

২৩। ‘নটরাজ’ কাকে বলা হয়?

উত্তর: শিবকে নটরাজ বলা হয়।

২৪। ‘মহা-প্রলয়’ অর্থ কী?

উত্তর: ‘মহা প্রলয়’ অর্থ সৃষ্টির ধ্বংসকাল।

২৫। ‘টর্পেডো’ কী?

উত্তর: টর্পেডো হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র।

২৬। ‘ভীম’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘ভীম’ শব্দের অর্থ ভীষণ বা ভয়ানক।

২৭। ভীম কে?

উত্তর: ভীম হলেন মহাভারতে উল্লিখিত পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব।

আরো পড়ুন: এইচএসসি বাংলা প্রত্যাবর্তনের লজ্জা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

২৮। ‘বিদ্রোহী-সুত’ অর্থ কী?

উত্তর: ‘বিদ্রোহী-সুত’ অর্থ বিদ্রোহী পুত্র।

২৯। ‘নিশাবসান’ অর্থ কী?

উত্তর: ‘নিশাবসান’ অর্থ রাতের শেষ বা অবসান।

৩০। ইন্দ্রাণী-সুত কে?

উত্তর: ইন্দ্রাণী-সুত হলেন ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত।

বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৩১। বেদুইন কারা?

উত্তর: বেদুইন হচ্ছে আরবের এক যাযাবর জাতি।

৩২। ইস্রাফিল কে?

উত্তর: একজন ফেরেশতা।

৩৩। ফেরেশতা ইস্রাফিলের দায়িত্ব কী?

উত্তর: ফেরেশতা ইস্রাফিল বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত।

৩৪। ‘চক্র’ কী?

উত্তর: ‘চক্র’ দেবতা বিষ্ণুর হাতের অস্ত্রবিশেষ।

৩৫। ‘প্রণব-নাদ’ অর্থ কী?

উত্তর: ‘প্রণব-নাদ’ অর্থ ওঙ্কার ধ্বনি।

৩৬। দুর্বাসা কে?

উত্তর: দুর্বাসা ভারতীয় পুরাণে উল্লিখিত কোপন-স্বভাববিশিষ্ট একজন মুনি।

আরো পড়ুন: এইচএসসি বাংলা প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৩৭। অর্ফিয়াসের পিতা কে?

উত্তর: অর্ফিয়াসের পিতা গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো।

৩৮। অর্ফিয়াস কেন বিখ্যাত?

উত্তর: অর্ফিয়াস তার বাঁশির সুরের জন্য বিখ্যাত।

৩৯। অর্ফিয়াস সুরের ইন্দ্রজাল রচনা করে কার মন জয় করেছিলেন?

উত্তর: অর্ফিয়াস সুরের ইন্দ্রজাল রচনা করে ভালোবাসার পাত্রী ইউরিডিসের মন জয় করেছিলেন।

৪০। ‘তান’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘তান’ শব্দের অর্থ সুরের বিস্তার।

৪১। পরশুরাম কে?

উত্তর: পরশুরাম হলেন দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার।

বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৪২। পরশুরামের অস্ত্র কী?

উত্তর: পরশুরামের অস্ত্র হলো পরশু বা কুঠার।

৪৩। হল কার অস্ত্র?

উত্তর: হল বলরামের অস্ত্র।

৪৪। বলরাম কে?

উত্তর: বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা।

৪৫। ইন্দ্রাণী কে?

উত্তর: ইন্দ্রাণী হলেন ইন্দ্রের স্ত্রী।

৪৬। কৃপাণ কী?

উত্তর: কৃপাণ তলোয়ার বা তরবারি-সদৃশ অস্ত্রবিশেষ।

৪৭। খড়গ কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: খড়গ পশু বলিদানে ব্যবহৃত হয়।

৪৮। ডমরু কী?

উত্তর: ‘ডমরু’ হচ্ছে ডুগডুগি জাতীয় একপ্রকার বাদ্যযন্ত্র।

৪৯। অর্ফিয়াসের পিতা অ্যাপোলো ছাড়া অন্য কে হতে পারে বলে মত পাওয়া যায়?

উত্তর: অর্ফিয়াসের পিতা অ্যাপোলো ছাড়া থ্রেসের রাজা ইওগ্রাস হতে পারে বলে মত পাওয়া যায়।


এইচএসসি বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top