এইচএসসি বাংলা ১ম পত্রের সাহিত্যে খেলা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে গুরুত্বপূর্ণ সাহিত্যে খেলা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া হলো।
সাহিত্যে খেলা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬
১. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
উত্তর: প্রমথ চৌধুরী।
২. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হিসেবে পরিচিত পত্রিকাটির নাম কী?
উত্তর: সবুজপত্র।
৩. ‘সবুজপত্র’ কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৯১৪ সালে।
৪. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
উত্তর: বীরবল।
৫. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: সবুজপত্র।
৬. প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি কে?
উত্তর: বাল্মীকি।
৭. বাল্মীকির আসল নাম কী ছিল?
উত্তর: রত্নাকর।
৮. যৌবনে রত্নাকরের পেশা কী ছিল?
উত্তর: দস্যুতা।
৯. ‘কুশীলব’ শব্দের অর্থ কী?
উত্তর: অভিনেতা।
১০. পাঁচালী কীর্তন ইত্যাদির আসরে গায়ক-গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিককে কী বলে?
উত্তর: পেলা।
আরো পড়ুন: এইচএসসি বাংলা রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১১. ‘যোগবশিষ্ঠ রামায়ণ’-এর রচয়িতা কে?
উত্তর: বশিষ্ঠ মুনি।
১২. যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ মুনি কার প্রতি উপদেশ দিয়েছেন?
উত্তর: রামচন্দ্রের প্রতি।
১৩. টীকাভাষ্য কী?
উত্তর: মন্তব্যসহ ব্যাখ্যা।
১৪. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: সবুজপত্র পত্রিকায়।
১৫. কত বঙ্গাব্দে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ১৩২২ বঙ্গাব্দে।
সাহিত্যে খেলা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১৬. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি কোন বইয়ে সংকলিত হয়?
উত্তর: প্রবন্ধসংগ্রহ বইয়ে।
১৭. ‘প্রবন্ধসংগ্রহ’ বইটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫২ সালে।
১৮. সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে কোথায়?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে।
১৯. সাহিত্যের সঙ্গে কীসের তুলনা চলে?
উত্তর: খেলাধুলার তুলনা।
২০. ‘সনেট পঞ্চাশৎ’ কার লেখা কাব্যগ্রন্থ?
উত্তর: প্রমথ চৌধুরীর।
আরো পড়ুন: এইচএসসি বাংলা যৌবনের গান প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২১. প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬৮ খ্রিস্টাব্দে।
২২. প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪৬ খ্রিষ্টাব্দে।
২৩. সাহিত্যরাজ্যে পাঠকের মনঃতুষ্টি হয় কী পেয়ে?
উত্তর: খেলনা পেয়ে।
২৪. শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংগত কোন লেখকের পক্ষে?
উত্তর: বৈশ্য লেখকের পক্ষে।
২৫. সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে কখন?
উত্তর: সমাজের মনোরঞ্জন করতে গেলে।
২৬. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম কী?
উত্তর: রোদ্যা (অগুস্ত রোদ্যা)।
২৭. কার মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত?
উত্তর: কবির মতিগতি।
২৮. ভাস্কর রোদ্যা কোন দেশের নাগরিক?
উত্তর: ফ্রান্সের (ফরাসি)।
২৯. শাস্ত্রমতে কাব্যরস কেমন?
উত্তর: অমৃত।
৩০. পৃথিবীর শিল্পী মাত্রেই কীসের খেলা খেলে থাকেন?
উত্তর: শিল্পের খেলা।
আরো পড়ুন: এইচএসসি বাংলা মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
৩১. শিক্ষার উদ্দেশ্য কী?
উত্তর: মানুষের মনকে বিশ্বের খবর জানানো।
৩২. মর্ত্যবাসীদের পক্ষে বিশেষ নিন্দনীয় কী?
উত্তর: রসাতলে গমন (অধঃপাত)।
৩৩. ‘রামায়ণ’ কে রচনা করেছেন?
উত্তর: বাল্মীকি।
৩৪. আনন্দের ধর্ম কী?
উত্তর: আনন্দ সংক্রামক।
৩৫. ‘রসাতলে গমন’ বলতে কী বোঝায়?
উত্তর: অধঃপাতে যাওয়া।
সাহিত্যে খেলা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩৬. কষ্টকর হলেও আমাদের পক্ষে কাদের পথ অনুসরণ করা কর্তব্য?
উত্তর: মহাজনদের পথ।
৩৭. প্রমথ চৌধুরীর মতে, কারা একালে সাহিত্যের ভার নিয়েছেন?
উত্তর: স্কুলমাস্টারেরা।
৩৮. কাদের শিল্পরাজ্যে খেলা করার অধিকার সমান?
উত্তর: বড়ো-ছোটো সকলের।
৩৯. সাহিত্য কীসের ভার নেয় না?
উত্তর: শিক্ষার ভার।
৪০. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে লেখক কোনটিকে গুরুর হাতের বেত নয় বলে উল্লেখ করেছেন?
উত্তর: সাহিত্যকে।
আরো পড়ুন: এইচএসসি বাংলা বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৪১. এ পৃথিবীতে ব্রাহ্মণ-শূদ্রের প্রভেদ নেই কোথায়?
উত্তর: খেলার ময়দানে।
৪২. লেখকেরা দশের কাছে কীসের প্রত্যাশা রাখেন?
উত্তর: হাততালির।
৪৩. ফরাসি ভাস্কর রোদ্যার পূর্ণ নাম কী?
উত্তর: ফ্রাঁসোয়া অগুস্ত রোদ্যা।
৪৪. রোদ্যার একটি শ্রেষ্ঠ ভাস্কর্যের নাম উল্লেখ করো।
উত্তর: ‘নরকের দুয়ার’।
৪৫. প্রমথ চৌধুরীর মতে কারা বাহবা না পেলে মনঃক্ষুণ্ণ হন?
উত্তর: লেখকেরা।
৪৬. কবিমনের নিত্যনৈমিত্তিক কর্ম কী?
উত্তর: বিশ্বমানবের মনের সঙ্গে নিত্যনূতন সম্বন্ধ পাতানো।
৪৭. মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ কোনটি?
উত্তর: ক্রীড়া (খেলা)।
৪৮. ‘সাহিত্যে খেলা’ রচনা মতে, জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কোনটি?
উত্তর: খেলা।
৪৯. কবির সৃষ্টি কীসের অনুরূপ?
উত্তর: বিশ্ব সৃষ্টির অনুরূপ।
৫০. শূদ্র কী?
উত্তর: প্রাচীন আর্যসমাজের চতুর্থ বর্ণের নিম্নতম শ্রেণি।
৫১. ভিক্টর হুগোর প্রতিকৃতি নির্মাণ করেছেন কে?
উত্তর: ফরাসি ভাস্কর রোদ্যা।
৫২. শিব কে?
উত্তর: হিন্দুধর্মের মঙ্গলকারী দেবতা।
৫৩. ‘কলারাজ্য’ অর্থ কী?
উত্তর: শিল্পকলার পরিমণ্ডল।
৫৪. ‘স্বগতোক্তি’ শব্দটির অর্থ কী?
উত্তর: আপন মনে নিজে নিজে কথা বলা।
৫৫. ‘মনোরঞ্জন’ মানে কী?
উত্তর: মনের সন্তোষ সাধন।
৫৬. ‘গলাধঃকরণ’ শব্দের অর্থ কী?
উত্তর: ভক্ষণ বা পান করা।
৫৭. সাহিত্যের উদ্দেশ্য কী?
উত্তর: সকলকে আনন্দ দেওয়া।
এইচএসসি বাংলা ১ম পত্রের সাহিত্যে খেলা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।






