এইচএসসি বাংলা ১ম পত্রের রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন। বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো।
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬
১। ‘রেইনকোট’ গল্পটির রচয়িতা কে?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস।
২। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯৪৩ সালে।
৩। আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: গোটিয়া গ্রামে।
৪। কাকে দেখে কলেজের সবাই তটস্থ?
উত্তর: ইসহাক মিয়াকে দেখে।
৫। কোন মাসের শুরু থেকে ইসহাক বাংলা বলা ছেড়ে দিয়েছে?
উত্তর: এপ্রিল মাসের শুরু।
৬। কে দিনরাত উর্দু বলে?
উত্তর: ইসহাক মিয়া।
৭। কে পাকিস্তানিদের জন্য দিনরাত দোয়া-দরুদ পড়ছে?
উত্তর: কলেজের প্রিন্সিপাল।
৮। আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর: আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস।
৯। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৯৭ সালে।
১০। কাকে জড়িয়ে ধরে নুরুল হুদার চুমু খেতে ইচ্ছা করছে?
উত্তর: পিওনকে।
আরো পড়ুন: এইচএসসি বাংলা যৌবনের গান প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১১। রেডিও, টেলিভিশনে হরদম কী বলছে?
উত্তর: হরদম বলছে সিচুয়েশন নর্মাল।
১২। নুরুল হুদার স্ত্রীর নাম কী?
উত্তর: আসমা।
১৩। মিন্টু কার ভাই?
উত্তর: আসমার ভাই।
১৪। কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়?
উত্তর: মিন্টুর জন্য।
১৫। নুরুল হুদা কতবার বাড়ি পাল্টায়?
উত্তর: চারবার।
১৬। নুরুল হুদার মেয়ের বয়স কত?
উত্তর: আড়াই বছর।
১৭। নুরুল হুদার ছেলের বয়স কত?
উত্তর: পাঁচ বছর।
১৮। কোথাকার হাফের বেশি জায়গা স্বাধীন?
উত্তর: রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন।
১৯। মসজিদের ছাদ থেকে কে পড়ে গিয়েছিল?
উত্তর: মুয়াজ্জিন সাহেব পড়ে গিয়েছিল।
২০। কে জুমার নামাজটা নিয়মিত পড়ে?
উত্তর: নুরুল হুদা।
আরো পড়ুন: এইচএসসি বাংলা মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
২১। নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার?
উত্তর: নুরুল হুদা কেমিস্ট্রির লেকচারার।
২২। উর্দুর প্রফেসরের নাম কী?
উত্তর: উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ।
২৩। কাদের ঠিকানা নুরুল হুদার জানা আছে?
উত্তর: মিসক্রিয়ান্টদের।
২৪। ‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ কী?
উত্তর: দুষ্কৃতিকারী।
২৫। আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ কোনটি?
উত্তর: ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’।
২৬। ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস।
২৭। ‘রেইনকোট’ গল্পের কথক কে?
উত্তর: নুরুল হুদা।
২৮। ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটি কার?
উত্তর: রেইনকোটটি মিন্টুর।
২৯। নুরুল হুদাকে কে ডেকে পাঠিয়েছে?
উত্তর: প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে।
৩০। ‘রেইনকোট’ গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ভোররাত থেকে।
আরো পড়ুন: এইচএসসি বাংলা বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩১। ‘রেইনকোট’ গল্পে কোন বার থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: মঙ্গলবার।
৩২। ‘রেইনকোট’ গল্পে কয়দিন বৃষ্টি থাকবে বলে অনুমান করা হয়?
উত্তর: ৩ দিন।
৩৩। শনিবারে বৃষ্টি নামলে কয়দিন বৃষ্টি হয় বলে বিশ্বাস আছে?
উত্তর: ৭ দিন।
৩৪। কী বারে বৃষ্টি শুরু হলে বৃষ্টি তিনদিন থাকে?
উত্তর: মঙ্গলবার।
৩৫। কী কী বারে বৃষ্টি শুরু হলে বৃষ্টি একদিন থাকে?
উত্তর: রবি, সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবারে।
৩৬। কোন বারের সকালে বৃষ্টি নামলে, বিকালে মেঘ চলে যায়?
উত্তর: বুধবারের সকালে।
৩৭। দরজায় মিলিটারি এসেছে এই ভয়ে নুরুল হুদা কোন দোয়াটি পড়ছিলেন?
উত্তর: “আল্লাহুম্মা আন্তা সুবহানকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন।”
৩৮। নুরুল হুদার ঘরের দরজায় কয়টি ছিটকিনি, কয়টি খিল ও কয়টি ডাশা ছিল?
উত্তর: ২টি ছিটকিনি, ১টি খিল ও ১টি ডাশা ছিল।
৩৯। বৃষ্টির ঝাপটার সঙ্গে নুরুল হুদার ঘরে কী ঢুকে?
উত্তর: প্রিন্সিপালের পিওন, ইসহাক মিয়া।
৪০। ‘রেইনকোট’ গল্পে ইলেকট্রিক ট্র্যান্সফর্মার কোথায় অবস্থিত?
উত্তর: কলেজের দেয়াল ঘেঁষে।
আরো পড়ুন: এইচএসসি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৪১। ‘রেইনকোট’ গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়?
উত্তর: কলেজের জিমন্যাশিয়ামে।
৪২। ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদা তৈরি হওয়ার জন্য প্রিন্সিপালের পিওনের কাছে কয় মিনিট সময় চায়?
উত্তর: পাঁচ-সাত মিনিট।
৪৩। প্রিন্সিপালের পিওন নুরুল হুদার বাসা থেকে কার বাসায় যাবে বলে জানায়?
উত্তর: আব্দুস সাত্তার মৃধার বাসায় যাবে বলে জানায়।
৪৪। আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর?
উত্তর: জিওগ্রাফির।
৪৫। ইসহাক কোন বিষয়ের প্রফেসরের বাড়ির দিকে রওনা হলো?
উত্তর: জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হলো।
৪৬। প্রিন্সিপালের পিওন ইসহাক মিয়া কোন মাস থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে?
উত্তর: এপ্রিল মাস থেকে।
৪৭। ইসহাক মিয়ার আত্মীয় দিল্লিওয়ালা সাহেবের কী ছিল?
উত্তর: খানসামা।
৪৮। নুরুল হুদার কী রোগ ছিল?
উত্তর: হাঁপানি।
৪৯। কলেজে কে নুরুল হুদার জন্য অপেক্ষা করছে?
উত্তর: পাকিস্তানি কোনো এক কর্নেল।
৫০। প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে কী নিবেদন করেছিল?
উত্তর: স্কুল কলেজ থেকে শহিদমিনার হটানোর নিবেদন করেছিল।
আরো পড়ুন: এইচএসসি বাংলা বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৫১। স্কুল কলেজ থেকে শহিদমিনার হটানোর নিবেদন পাকিস্তানের মিলিটারির কাছে কে করেছিল?
উত্তর: প্রিন্সিপাল।
৫২। শহিদমিনারকে প্রিন্সিপাল কী মনে করে?
উত্তর: কাঁটা মনে করে।
৫৩। কোন দিক থেকে গুলির আওয়াজ আসছিল?
উত্তর: মিরপুর ব্রিজের দিক থেকে।
৫৪। কে বলছে সিচুয়েশন নর্মাল?
উত্তর: রেডিও-টেলিভিশন।
৫৫। কে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর?
উত্তর: প্রেসিডেন্ট।
৫৬। প্রেসিডেন্ট দেশে কী ফিরিয়ে দিতে বদ্ধপরিকর?
উত্তর: গণতন্ত্র।
৫৭। মিন্টু নুরুল হুদার কোন বাসা থেকে মুক্তিযুদ্ধে যায়?
উত্তর: মগবাজারের দুই কামরার ফ্লাট থেকে।
৫৮। মিন্টু কোন মাসের কত তারিখ মুক্তিযুদ্ধে যায়?
উত্তর: জুনের ২৩ তারিখে।
৫৯। নুরুল হুদা কোন মাসের কত তারিখ মগবাজারের বাসা পরিবর্তন করে?
উত্তর: জুলাই মাসের এক তারিখ।
৬০। মিলিটারি লাগার পর থেকে নুরুল হুদা কয়বার বাড়ি পালটায়?
উত্তর: চারবার।
৬১। “আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না।” এ কথা কে বলেছিল?
উত্তর: নিচ তলার ভদ্রলোক।
৬২। নুরুল হুদার মিরপুরের বাসার পুবদিকে জানলা ধরে দাঁড়ালে কী চোখে পড়ে?
উত্তর: বিল আর ধানক্ষেত।
৬৩। স্টেনগানওয়ালা ছোকরার দল কী দিয়ে আসে?
উত্তর: নৌকা দিয়ে।
৬৪। ‘এসব হলো পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার্স।’ এ কথা কে বলেন?
উত্তর: কিসিনজার।
৬৫। কিসিনজার কে?
উত্তর: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী।
আরো পড়ুন: বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
৬৬। নুরুল হুদার নিচের ফ্লাটে কে থাকে?
উত্তর: ওয়েলডিং ওয়ার্কশপের মালিক।
৬৭। কার শ্বশুর সর্দার গোছের রাজাকার?
উত্তর: ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর।
৬৮। ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর সপ্তাহে কয়দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, দামি সোফাসেট ইত্যাদির চালান পাঠায়?
উত্তর: সপ্তাহে দুইদিন-তিনদিন।
৬৯। “আব্বু ছোটোমামা হয়েছে।” এই উক্তি কার?
উত্তর: নুরুল হুদার আড়াই বছরের মেয়ের।
৭০। “আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহিনী। তাই না?”- এটি কার উক্তি?
উত্তর: নুরুল হুদার ৫ বছরের ছেলের।
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৭১। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুনরূপে নুরুল হুদা কী খায়?
উত্তর: ভ্যাবাচ্যাকা খায়।
৭২। ‘তা সে তো বাপু এসব থেকে শতহাত দূরে।’-এখানে ‘এসব’ বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর: মুক্তিযুদ্ধ।
৭৩। কে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে?
উত্তর: মিন্টু।
৭৪। কোথায় বসে নুরুল হুদার কলিগরা ফিসফাস করে?
উত্তর: স্টাফ রুমে।
৭৫। কাকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে?
উত্তর: উর্দুর প্রফেসর আকবর সাজিদকে।
আরো পড়ুন: এইচএসসি বাংলা ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
৭৬। কিসের উপর অবিরাম বৃষ্টি পড়ছে?
উত্তর: রেইনকোটের উপর।
৭৭। নুরুল হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য কোন দিকে তাকায়?
উত্তর: উত্তর দিকে।
৭৮। ‘মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল।’-এখানে কী আসার কথা বলা হয়েছে?
উত্তর: মুক্তিযোদ্ধা।
৭৯। বাসস্ট্যান্ডের দোকানদার ছেলেটার ভাষ্য অনুসারে মুক্তিযোদ্ধারা কয়টা জিপ উড়িয়ে দিয়েছে?
উত্তর: একটা।
৮০। বাসস্ট্যান্ডের দোকানদার ছেলেটার ভাষ্য অনুসারে মুক্তিযোদ্ধারা কয়জন খানসেনা খতম করেছে?
উত্তর: পাঁচটা খানসেনা।
৮১। ‘রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন।’-এই কথা কে বলেছে বলে দোকানদার ছেলেটা দাবী করে?
উত্তর: বিবিসি।
৮২। ‘রেইনকোট’ গল্পে বর্ণিত স্টেট বাসের রং কী?
উত্তর: লাল।
৮৩। ‘রেইনকোট’ গল্পে বর্ণিত স্টেট বাসের কয়টি সিট খালি?
উত্তর: অর্ধেকের বেশি সিট খালি।
৮৪। নুরুল হুদাকে দেখে কয়জন যাত্রী তাড়াহুড়া করে চলন্ত বাস থেকে নেমে পড়ে?
উত্তর: দুইজন।
৮৫। নুরুল হুদা বাসে উঠে বসার পর ক্রিমিনাল টাইপের কয়জন যাত্রী নেমে যায়?
উত্তর: তিনজন।
৮৬। আসাদ গেট বাসস্টপেজ থেকে কয়জন যাত্রী বাসে উঠে?
উত্তর: নয়জন।
৮৭। আসাদ গেট বাসস্টপেজ থেকে উঠা নয়জন যাত্রী ধড়ফড় করে নেমে পড়লে নুরুল হুদা এদের কী মনে করে?
উত্তর: রাজাকার মনে করে।
৮৮। ক্রাক-ডাউনের রাত কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে সেই রাতকে ক্রাক-ডাউনের রাত বলে।
৮৯। কোন রাতে নির্মীয়মাণ মসজিদের ছাদে মিলিটারির গুলি খেয়ে মুয়াজ্জিন সাহেব পড়ে গিয়েছিল?
উত্তর: ক্রাক-ডাউনের রাতে অর্থাৎ ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাত্রে।
৯০। ক্রাক-ডাউনের রাতে আজান দেয়ার সময় মুয়াজ্জিন সাহেব কয়বার ‘আল্লাহু আকবার’ বলার সুযোগ পায়?
উত্তর: একবার।
৯১। ক্রাক-ডাউনের রাতে আজান দেয়ার সময় মুয়াজ্জিন সাহেব গুলি খেয়ে কোথায় পড়ে যায়?
উত্তর: রাস্তার উপর।
৯২। নুরুল হুদার বাসে কয়জন মিলিটারি উঠে?
উত্তর: একজন।
৯৩। নুরুল হুদা বাস থেকে কোথায় নেমেছিল?
উত্তর: নিউ মার্কেটের সামনে।
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৯৪। প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা চেয়ারে নুরুল হুদা কাকে বসে থাকতে দেখে?
উত্তর: জাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডাকে।
৯৫। ‘সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড়ো অপরাধ।’- এটি কে কাকে বলে?
উত্তর: পাকিস্তানি কর্নেল প্রিন্সিপালকে বলে।
৯৬। ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপাল চরিত্রটির নাম কী?
উত্তর: ড. আফাজ আহমদ।
৯৭। নুরুল হুদাকে মিলিটারি কোন ভাষায় প্রশ্ন করে?
উত্তর: ইংরেজি।
৯৮। কয়েক দিন আগে নুরুল হুদার কলেজে কিসের আলমারি কেনা হয়?
উত্তর: লোহার।
৯৯। কয়েক দিন আগে নুরুল হুদার কলেজে কয়টি আলমারি কেনা হয়?
উত্তর: ১০টি।
১০০। কলেজের জন্য ক্রয়কৃত ১০টি আলমারি কোন কোন বিভাগের কয়টি?
উত্তর: অফিসের জন্যে তিনটে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্যে দুটো করে এবং ইংরেজির জন্যে একটা।
১০১। কলেজের জন্য ক্রয়কৃত ১০টি আলমারি কিসে করে নিয়ে আসা হয়?
উত্তর: ঠেলাগাড়ি।
১০২। ‘বর্ষাকালেই তো জুৎ।’ এটি কার উক্তি?
উত্তর: এক কুলির।
১০৩। ‘বর্ষাকালেই তো জুৎ।’ – এই কথাটি কুলিরা কয়বার বলেছিল?
উত্তর: ২ বার।
১০৪। ‘রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।’-এই কথটি কে বলেছিল?
উত্তর: স্টাফ রুমে কোন এক শিক্ষক।
১০৫। নুরুল হুদার কাছে জবাব না পেয়ে মিলিটারি তাকে কোথায় ও কয়টি ঘুষি মারে?
উত্তর: মুখে, ২টি।
১০৬। নুরুল হুদাকে মিলিটারি কী খাওয়ায়?
উত্তর: পাউরুটি ও দুধ।
১০৭। নুরুল হুদার শরীরটাকে কিসে ঝুলিয়ে দেয়া হয়?
উত্তর: ছাদে-লাগানো একটা আংটার সঙ্গে।
১০৮। ‘কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে।’-এখানে কিসের ওমের কথা বলা হয়েছে?
উত্তর: রেইনকোটের।
১০৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিসের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়?
উত্তর: শীতের কবলে পড়ে।
১১০। বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কিসের কারণে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে?
উত্তর: বর্ষার কারণে।
১১১। ‘রেইনকোট’ গল্পে কলেজের কোন কোন ডিপার্টমেন্টের উল্লেখ আছে?
উত্তর: বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু।
১১২। ‘রেইনকোট’ গল্পে ইংরেজি কোন কোন মাসের উল্লেখ আছে?
উত্তর: এপ্রিল, জুন ও জুলাই।
১১৩। ‘রেইনকোট’ গল্পে বাংলা কোন কোন ঋতুর উল্লেখ আছে?
উত্তর: বর্ষা ও হেমন্ত।
১১৪। ‘রেইনকোট’ গল্পের প্রথম বাক্য কী?
উত্তর: ভোররাত থেকে বৃষ্টি।
১১৫। ‘রেইনকোট’ গল্পের শেষ বাক্য কী?
উত্তর: তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না।
১১৬। ‘রেইনকোট’ গল্প কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৯৫ সালে।
১১৭। ‘রেইনকোট’ গল্প লেখকের কোন গ্রন্থে সংকলিত হয়?
উত্তর: ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থে।
১১৮। ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৯৭ সালে।
১১৯। ‘রেইনকোট’ গল্পের পাঠ কোথা থেকে গ্রহণ করা হয়েছে?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র-১ থেকে।
এইচএসসি বাংলা ১ম পত্রের রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড করুন।






