এইচএসসি বাংলা ১ম পত্রে জীবন ও বৃক্ষ গল্পের নোট পিডিএফ ডাউনলোড করুন। মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি ‘সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। প্রবন্ধটিতে লেখক বৃক্ষের পরিপূর্ণ বিকাশের সাথে মানব জীবনের তুলনা করেছেন। শুধু বেঁচে থাকাই মানব জীবনের উদ্দেশ্য নয়। অন্যের প্রেমে ও সেবায় নিজেকে বিলিয়ে দেবার মাঝেই জীবনের যেমন পূর্ণতা আসে তেমনি বৃক্ষ ও ফল, ফুলে পরিপূর্ণ হয়ে তার জীবন সার্থক করে তুলে।
জীবন ও বৃক্ষ গল্পের নোট ২০২৬
লেখক পরিচিতি
- নাম: মোতাহের হোসেন চৌধুরী
- জন্ম: ১ এপ্রিল ১৯০৩, কাঞ্চনপুর, নোয়াখালী (বর্তমান লক্ষ্মীপুর)
- মৃত্যু: ১৮ সেপ্টেম্বর ১৯৫৬, চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে
- পরিচয়: শিক্ষাবিদ, প্রবন্ধকার, চিন্তাবিদ
- বিশেষ পরিচিতি: ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’-এর অন্যতম কাণ্ডারি
- সাহিত্যিক বৈশিষ্ট্য: মুক্তবুদ্ধি, মানবতাবাদ, পরিশীলিত গদ্য
জন্ম ও পারিবারিক পরিচয়
- পিতা: সৈয়দ আবদুল মজিদ (সাব-রেজিস্ট্রার)
- মাতা: ফতেমা খাতুন
- মাতামহ: মৌলভি আশরাফ উদ্দীন (কুমিল্লার দারোগা বাড়ি)
- পিতার বদলির চাকরির কারণে শৈশবের বেশিরভাগ সময় নানাবাড়ি কুমিল্লায় কাটে
- অল্প বয়সেই পিতৃহারা হন
শিক্ষাজীবন
- ম্যাট্রিক: কুমিল্লা ইউসুফ হাইস্কুল
- আইএ ও বিএ: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- ১৯৪৩: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ
সহপাঠী ও শিক্ষক
- সহপাঠী: মুহম্মদ আবদুল হাই, আহমদ হোসেন
- শিক্ষক:
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- মোহিতলাল মজুমদার
- জসীমউদ্দীন
- চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- আশুতোষ ভট্টাচার্য
কর্মজীবন
- কুমিল্লা ইউসুফ হাইস্কুল → সহকারী শিক্ষক
- ১৯৪৬: কলকাতা ইসলামিয়া কলেজে প্রভাষক
- ১৯৪৭–১৯৫৬: চট্টগ্রাম কলেজে অধ্যাপনা
- সহকর্মী: সাহিত্যিক আবুল ফজল
আরো পড়ুন: এইচএসসি বাংলা গন্তব্য কাবুল গল্পের নোট
সাহিত্যজীবন ও চিন্তাধারা
বুদ্ধির মুক্তি আন্দোলন
- বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন
- সহযোগী:
- কাজী আবদুল ওদুদ
- আবুল হুসেন
- কাজী মোতাহার হোসেন
- আবুল ফজল
- আবদুল কাদির
সাহিত্যিক বৈশিষ্ট্য
- মুক্তবুদ্ধি ও মানবতাবাদ
- মননশীল ও পরিশীলিত গদ্য
- সমাজ-সংস্কৃতি ও মানবজীবন বিশ্লেষণ
- প্রভাব: প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ
উল্লেখযোগ্য রচনা
প্রবন্ধগ্রন্থ
- সংস্কৃতি কথা (প্রধান গ্রন্থ; প্রবন্ধ সাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন)
অনুবাদ/রূপান্তর
- সভ্যতা — ক্লাইভ বেলের Civilization অবলম্বনে
- সুখ — বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness অনুবাদ
প্রকাশনা
- বাংলা একাডেমি তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত রচনা রচনাবলি আকারে প্রকাশ করেছে
সাহিত্যপত্রে লেখা
তিনি বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ লিখেছেন:
- শিখা
- বিচিত্রা
- মাসিক মোহাম্মদী
- সওগাত
- বুলবুল
- ছায়াবীথি
উক্তি (Important Quotes)
“রুচিবান লোক দশের একজন নয়, দশ পেরিয়ে একাদশ।”
“ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”
সাহিত্যিক গুরুত্ব
- মুক্তবুদ্ধি ও মানবতাবাদের প্রবক্তা
- বাঙালি মুসলমান সমাজের চিন্তাজাগরণের পথিকৃৎ
- মননশীল প্রবন্ধসাহিত্যের বিশিষ্ট রচয়িতা
আরো পড়ুন: এইচএসসি বাংলা কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের নোট
জীবন ও বৃক্ষ গল্পের স্মার্ট নোটস
সমাজের প্রকৃত কাজ
- সমাজের কাজ শুধু মানুষকে টিকিয়ে রাখা নয়, বরং
➤ মানুষকে বড় করে তোলা
➤ জীবনের বিকাশের আগ্রহ জাগানো
- সমাজে অনেক স্থূলবুদ্ধি ও অহংকারী মানুষ আছে
- তারা নিজের জীবন সুন্দর করে না
- অন্যের উন্নতির পথে বাধা দেয়
- এদের বৈশিষ্ট্য:
- প্রেম ও সৌন্দর্যবোধের অভাব
- নিষ্ঠুরতা ও বিকৃত চিন্তা
- অহংকারই তাদের একমাত্র দেবতা
- ব্যক্তিগত, পারিবারিক ও জাতিগত অহংকার
➡️ এদের বদলে সমাজে দরকার উদার ও সূক্ষ্মবুদ্ধিসম্পন্ন বড় মানুষ।
“বড় মানুষ” কেমন?
- উদার হৃদয়
- সূক্ষ্মবুদ্ধি
- গভীর চিন্তাশক্তি
- মানবপ্রেমে উজ্জীবিত
- কেবল টিকে থাকা নয়, জীবনের বিকাশই লক্ষ্য
➡️ তাদের কাছে জীবন হবে সজীব বৃক্ষের মতো, যেখানেঃ
- বৃদ্ধি আছে
- বিকাশ আছে
- ফুল-ফল আছে
- অন্যের সেবার প্রস্তুতি আছে
বৃক্ষ: জীবনের প্রতীক
লেখক বৃক্ষকে মানুষের জীবনের প্রতীক হিসেবে দেখেছেন।
বৃক্ষের বৈশিষ্ট্য:
- শুধু নিজের বৃদ্ধি নয়
- ফুল ফোটায়
- ফল ধরে
- অন্যের উপকারে আসে
➡️ তাই বৃক্ষ = সার্থকতা ও পূর্ণতার প্রতীক
মূল কথা: নিজে বড় হওয়া নয়, অন্যকে দেওয়াই জীবনের সার্থকতা।
রবীন্দ্রনাথের মত বনাম লেখকের মত
রবীন্দ্রনাথের মত:
- মনুষ্যত্বের প্রতীক = নদীর গতি
- কারণ: নদীর চলার পথে বাধা ও বেদনা আছে
লেখকের মত:
- মনুষ্যত্বের প্রতীক = বৃক্ষ
- কারণ:
- বৃক্ষের ধীর, নীরব সাধনা
- ফুল ও ফলের মাধ্যমে সার্থকতা
- প্রাপ্তি ও দান একসাথে
➡️ নদী = আত্মবিসর্জন
➡️ বৃক্ষ = প্রাপ্তি + দান + সার্থকতা
জীবন ও বৃক্ষ গল্পের নোট
মানুষের সাধনা ও বৃক্ষের সাধনা
- বৃক্ষের সাধনা: নীরব, ধীর, স্থির
- মানুষের সাধনাও হওয়া উচিত:
- ধীর
- স্থির
- গভীর
- অনবরত ছুটে চলা নয়, গভীর আত্মিক বিকাশ জরুরি।
মানুষের প্রকৃত বৃদ্ধি
মানুষের বৃদ্ধি দুই ধরনের:
- দৈহিক বৃদ্ধি
- আত্মিক বৃদ্ধি (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
➡️ আত্মা তৈরি হয়:
- সুখ-দুঃখ
- অভিজ্ঞতা
- প্রেম
- গভীর অনুভূতি থেকে
শেক্সপিয়ারের উক্তি:
“Ripeness is all” — পরিপক্বতাই সব
অর্থ: মানুষের জীবনের সার্থকতা = আত্মার পরিপক্বতা।
শিক্ষা সম্পর্কে লেখকের ধারণা
- শিক্ষার প্রধান লক্ষ্য = আত্মার উন্নতি
- শুধু বিজ্ঞান বা বস্তুজ্ঞান নয়
- সাহিত্য ও শিল্পকলাই মানুষকে পূর্ণতা দেয়
➡️ সাহিত্য-শিল্প → জীবনবোধ ও মূল্যবোধ সৃষ্টি করে।
বৃক্ষের প্রতীকী শিক্ষা
বৃক্ষ আমাদের শেখায়:
- বৃদ্ধি
- ধৈর্য
- নীরব সাধনা
- দানশীলতা
- প্রশান্তি
- সহিষ্ণুতা
➡️ বৃক্ষের দিকে তাকালে জীবনের গূঢ় অর্থ বোঝা যায়।
আরো পড়ুন: এইচএসসি বাংলা ঋতু বর্ণন কবিতার নোট
পাঠ-পরিচিতি
মোতাহের হোসেন চৌধুরীর “জীবন ও বৃক্ষ” প্রবন্ধটি তাঁর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকবোধসম্পন্ন মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবনকাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন, বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায়, আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব-জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত । তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ ও সার্থক মানুষ৷ জীবন ও বৃক্ষ গল্পের নোট
শব্দার্থ ও টীকা
| শব্দ | অর্থ/টীকা |
| স্থুলবুদ্ধি | সূক্ষ্ম বিচারবুদ্ধিহীন; অগভীর জ্ঞানসম্পন্ন। |
| জবরদস্তিপ্রিয় | গায়ের জোরে কাজ হাসিলে তৎপর; বিচার-বিবেচনাহীন। |
| বিকৃতবুদ্ধি | যার বুদ্ধির বিকার ঘটেছে; যথাযথ চিন্তাচেতনাহীন। |
| এদের প্রধান দেবতা অহংকার | বিচার-বিবেচনাহীন লোকেরা এত গর্বিত যে অহংকারই যেন তাদের প্রধান উপাস্য বা দেবতা। জীবন ও বৃক্ষ গল্পের নোট |
| বুলি | গৎ-বাঁধা বা অভ্যাসবশত বলা কথা; প্রকৃত অর্থবহ নয়। |
| মনুষ্যত্ব | মানবোচিত সদগুণাবলি; মানুষের বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। |
| তপোবন-প্রেমিক রবীন্দ্রনাথ | প্রাচীন ঋষিদের মতো রবীন্দ্রনাথও অরণ্য ও বৃক্ষপ্রেমিক ছিলেন; তাঁর কবিতায় বৃক্ষপ্রেমের প্রকাশ আছে । |
| তপোবন | অরণ্যে ঋষিদের আশ্রম; যেখানে তপস্যা করা হয়। |
| অনুভূতির চক্ষু | মনের চোখ; সংবেদনশীলতা ও উপলব্ধির ক্ষমতা। |
| নতি | অবনত ভাব; বিনয় ও নম্রতা। |
| বৃক্ষের প্রাপ্তি ও দান | বৃক্ষ ফুল ও ফল অর্জন করে এবং তা অন্যকে দান করে; তাই বৃক্ষ প্রাপ্তি ও দানের আদর্শ। জীবন ও বৃক্ষ গল্পের নোট |
| সৃষ্টিধর্ম | সৃষ্টি বা সৃজনের বৈশিষ্ট্য ও প্রবণতা। |
| আত্মিক | মনোজাগতিক; চিন্তা-চেতনার ক্ষেত্রসংক্রান্ত। |
| পরিপক্বতা | পূর্ণ বিকাশ বা সুপরিণতি। |
| বস্তুজিজ্ঞাসা | বস্তুজগতের রহস্য জানার বা অনুসন্ধানের আগ্রহ। |
| গূঢ় অর্থ | প্রচ্ছন্ন বা গভীর তাৎপর্য। |
এইচএসসি বাংলা ১ম পত্রে জীবন ও বৃক্ষ গল্পের নোট পিডিএফ ডাউনলোড করুন।
